১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

حَتّٰۤی اِذَا اسۡتَیۡـَٔسَ الرُّسُلُ وَظَنُّوۡۤا اَنَّہُمۡ قَدۡ کُذِبُوۡا جَآءَہُمۡ نَصۡرُنَا ۙ فَنُجِّیَ مَنۡ نَّشَآءُ ؕ وَلَا یُرَدُّ بَاۡسُنَا عَنِ الۡقَوۡمِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۱۱۱﴾

১১১
অবশেষে *১৪১৭-ক রসূলরা যখন নিরাশ হয়ে পড়ল এবং বুঝতে পারল যে, তাদেরকে মিথ্যাবাদী মনে করা হয়েছে (তখন) সহসা তাদের কাছে আমাদের সাহায্য এসে গেল।১৪১৮ তখন আমরা যাকে চাইলাম তাকে উদ্ধার করা হলো। আর অপরাধী জাতি থেকে আমাদের শাস্তি টলানো হয় না।
১৪১৭-ক। ‘হাত্তা’ কোনো কোনো সময় সংযোজক অব্যয়রূপে ব্যবহৃত হয়ে থাকে, যথা- ‘ওয়া’ অর্থ ‘এবং’ বা ‘এমনকি’। যেমন- ‘আকালতু সামাকা হাত্তা রাসাহা’ অর্থাৎ আমি মাছ খেলাম এবং (বা এমনকি) তার মাথাও খেলাম (লেইন)।
১৪১৮। নবীগণের শত্রুদের পাপাচার এবং বিরোধিতা ক্রমশ বৃদ্ধি পেয়ে এমন একপর্যায়ে গিয়ে পৌঁছে যখন নবীগণ ভাবতে শুরু করেন, যাদের অদৃষ্টে ছিল তারা পূর্বেই ঈমান এনেছে। তাঁর প্রতি অবশিষ্ট লোকদের ঈমান আনার ব্যাপারে তাঁরা নিরাশ হয়ে যান, কিন্তু নবীগণ আল্লাহ তা’লার করুণা এবং সাহায্যের ব্যাপারে কখনো নিরাশ হন না (১৫:৫৭)। অপরদিকে তাঁদের বিরুদ্ধবাদীরা ঐশী আযাব আসতে বিলম্ব দেখে নিরাপদ মনে করে ভাবতে আরম্ভ করে, কোনো আযাবই তাদের ওপর আসবে না এবং নবীদের চূড়ান্ত বিজয় ও শত্রুদের ব্যর্থমনোরথ হবার ভবিষ্যদ্বাণীসমূহ ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়।

لَقَدۡ کَانَ فِیۡ قَصَصِہِمۡ عِبۡرَۃٌ لِّاُولِی الۡاَلۡبَابِ ؕ مَا کَانَ حَدِیۡثًا یُّفۡتَرٰی وَلٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ وَتَفۡصِیۡلَ کُلِّ شَیۡءٍ وَّہُدًی وَّرَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۱۲﴾٪

১১২
নিশ্চয় তাদের ঐতিহাসিক ঘটনাবলির বর্ণনায় বুদ্ধিমানদের জন্য এক শিক্ষণীয় বিষয় রয়েছে। খদেখুন: ২:২১৫এটি বানানো কোনো কাহিনি নয়, বরং (এটি) এর সামনে যা রয়েছে এর সত্যায়ন এবং সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। গদেখুন: ১০:৩৮আর ঈমান আনয়নকারী জাতির জন্য (এটা) হিদায়াত ও রহমত।ঘদেখুন: ১৬:৯০
সূরা ইউসুফ - রুকু ১২