২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِذَا قِیۡلَ لَہُمُ اتَّبِعُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا بَلۡ نَتَّبِعُ مَاۤ اَلۡفَیۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَلَوۡ کَانَ اٰبَآؤُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ شَیۡئًا وَّلَا یَہۡتَدُوۡنَ ﴿۱۷۱﴾

১৭১
আর তাদের যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা এর অনুসরণ করো;’ তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যার ওপর (তথা যে মতাদর্শে) পেয়েছি আমরা কেবল তারই অনুসরণ করব।১৯৫ তাদের পূর্বপুরুষরা যদি বিবেকবুদ্ধি না খাটিয়ে থাকে এবং সঠিক পথে না চলে থাকে তবুও কি (তারা এমনই করবে)?
১৯৫। এটা অত্যন্ত অদ্ভুত ও আক্ষেপের বিষয়, মানুষ অস্থায়ী পার্থিব ও জাগতিক বিষয়ে সঠিক পন্থা অবলম্বন করে এবং অন্ধভাবে অন্যের অনুকরণ করতে চায় না, কিন্তু অবিনশ্বর জীবনের সাথে সম্পৃক্ত ধর্মের বিষয়ে সে পূর্বপুরুষদেরকে অন্ধভাবে অনুসরণ করতে চায়।

وَمَثَلُ الَّذِیۡنَ کَفَرُوۡا کَمَثَلِ الَّذِیۡ یَنۡعِقُ بِمَا لَا یَسۡمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُکۡمٌ عُمۡیٌ فَہُمۡ لَا یَعۡقِلُوۡنَ ﴿۱۷۲﴾

১৭২
আর যারা অস্বীকার করেছে তাদের অবস্থা সে ব্যক্তির ন্যায়, যে এমন কিছুকে ডাকে, যা কেবল হাঁকডাক ও আওয়াজ১৯৬ ছাড়া কিছুই শুনতে পায় না। কদেখুন: ২:১৯তারা বধির, বোবা (ও) অন্ধ, তাই তারা বিবেকবুদ্ধি খাটায় না।
১৯৬। হযরত রসূল করীম (সা.) অবিশ্বাসীদের কাছে ঐশীবাণী পৌঁছালেন। তিনি যখন তাদেরকে আহ্বান করলেন তখন অবিশ্বাসীরা তাঁর আওয়াজ শুনল বটে, কিন্তু তার মর্ম বুঝতে পারল না। তাঁর কথাগুলো যেন বধিরের কানে গেল। ফলে আধ্যাত্মিক চেতনা বিকল হয়ে গেল এবং তারা এত নিম্নস্তরের পশুতে পরিণত হলো (৭:১৮০; ২৫:৪৫) যে, তারা রাখালের আহ্বান শোনে বটে, কিন্তু রাখাল কী বলছে তা বুঝে না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ وَاشۡکُرُوۡا لِلّٰہِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡنَ ﴿۱۷۳﴾

১৭৩
খদেখুন: ৫:৬; ১৬:১১৫; ২৩:৫২; ৪০:৬৫হে যারা ঈমান এনেছ! আমরা তোমাদের যে রিযক দিয়েছি তা থেকে পবিত্র জিনিস খাও১৯৭ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যদি তোমরা কেবল তাঁরই ইবাদত করে থাকো।গদেখুন: ৫:৪; ৬:১৪৬; ১৬:১১৬
১৯৭। ‘পবিত্র জিনিস খাও’- বাক্যটির তাৎপর্য হলো, মুসলমানদেরকে এমনসব দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যা মানুষের শারীরিক, নৈতিক কিংবা আধ্যাত্মিক স্বাস্থ্যের ক্ষতিসাধন করে, এমনকি শরীয়তে এর ব্যবহার হারাম না হলেও।

اِنَّمَا حَرَّمَ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃَ وَالدَّمَ وَلَحۡمَ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ بِہٖ لِغَیۡرِ اللّٰہِ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۷۴﴾

১৭৪
গতিনি তোমাদের জন্য হারাম করেছেন কেবল মৃত জীবজন্তু, রক্ত, শূকরের মাংস এবং সে সবকিছু যার ওপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে; কিন্তু যে (এসবের ব্যবহারে) বাধ্য হয়- (আর) অবাধ্য ও সীমালঙ্ঘনকারী নয়, তার কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।১৯৮,১৯৯
১৯৮। ‘খিনযীর’ (শূকর) পশুটির নামই একে খাওয়ার অনুপযুক্ত ঘোষণা করে। আরবী ‘খিনযীর’ শব্দটি দুটি শব্দের মিলনে গঠিত: খিনয ও আরা। ‘খিনয’ অর্থ অতি ঘৃণ্য, আর ‘আরা’ অর্থ ‘আমি দেখি’। ‘খিনযীর’-এর অর্থ দাঁড়ায়, ‘আমি একে ঘৃণ্য ও কুৎসিত দেখি’। হিন্দি ভাষায় একে বলে, ‘শুয়ার’, যার অর্থও “আমি একে অতি ঘৃণ্য দেখি”।... হিন্দিতে এ জন্তুটি ‘বদ’ নামেও অভিহিত। ‘বদ’ অর্থ নিকৃষ্ট অথবা দোষনীয়। সম্ভবত এটা মূল আরবী শব্দেরই অনুবাদ।
১৯৯। ‘ইসম’ অর্থ ‘আইনবিরুদ্ধ কাজ’ অর্থাৎ পাপ, যা একজনকে শাস্তিযোগ্যও করে (আকরাব), যা মানুষের মনে (তথা বিবেকে) খারাপ লাগে (মুফরাদাত)। যে চারটি বস্তুর নাম এ আয়াতে উল্লিখিত হয়েছে সেগুলো যে কেবল নিষিদ্ধ, তা নয়; ইসলাম আরো অনেক বস্তুর ব্যবহার নিষিদ্ধ করেছে। সেগুলোকে সাধারণত দুই শ্রেণিতে ফেলা যায়: (১) ‘হারাম’ বা অবৈধ, (২) ‘মামনু’ বা নিষিদ্ধ। এ আয়াতে কেবল ‘হারাম’ বা অবৈধ বস্তুগুলোর উল্লেখ রয়েছে। নিষিদ্ধ জিনিসগুলোর কথা মহানবী (সা.)-এর হাদীসে পাওয়া যায়। ‘হারাম’ বস্তুর ব্যবহার মানুষের নৈতিক উৎকর্ষ সাধনের পথে প্রত্যক্ষভাবে বিঘ্ন ঘটায়, কিন্তু ‘মামনু’ বস্তুর ব্যবহার সেই পর্যায়ের না হলেও তা হারামের কাছাকাছি পর্যায়ের গুরুত্ব বহন করে। তবে উভয় প্রকারের বস্তুই নিষিদ্ধ বটে। এ আয়াতে হারাম বস্তুগুলোর দুটি হলো রক্ত ও স্বাভাবিকভাবে মৃত জীবজন্তুর মাংস। এ দুটি বস্তু যে ক্ষতিকর তা স্বীকৃত সত্য। স্বাস্থ্যবিজ্ঞানের অধিকাংশ বিশেষজ্ঞের মতে এগুলো ক্ষতিকর। শূকরের মাংস কেবল যে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা-ই নয়, বরং তা নৈতিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। শূকর আবর্জনা ও ময়লা খায় এবং পূতিগন্ধময় নোংরা পচা কাদায় থাকতে ভালোবাসে। বিশ্রী অভ্যাসে এরা অভ্যস্ত এবং এদের মধ্যে যৌনবিকৃতির খারাপ লক্ষণসমূহ বিদ্যমান। শূকর ভক্ষকদের ফিতাকৃমি, গলগণ্ড, ক্যানসার, ট্রিচিনা (Encysted Trichina) প্রভৃতি রোগ হয়ে থাকে। শূকরের মাংস খেলে ট্রিচিনোসিস (Trichinosis) নামক রোগ হয়।

اِنَّ الَّذِیۡنَ یَکۡتُمُوۡنَ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنَ الۡکِتٰبِ وَیَشۡتَرُوۡنَ بِہٖ ثَمَنًا قَلِیۡلًا ۙ اُولٰٓئِکَ مَا یَاۡکُلُوۡنَ فِیۡ بُطُوۡنِہِمۡ اِلَّا النَّارَ وَلَا یُکَلِّمُہُمُ اللّٰہُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَلَا یُزَکِّیۡہِمۡ ۚۖ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۷۵﴾

১৭৫
আল্লাহ কিতাবে যা অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে এবং কদেখুন: ২:১৪৭এর বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করে, নিশ্চয় তারা শুধু আগুন দিয়েই নিজেদের উদরপূর্তি করে।২০০ সুতরাং কিয়ামত দিবসে গদেখুন: ২:১৬০আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; বস্তুত তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি। চতুর্থাংশখদেখুন: ২:৪২ঘদেখুন: ২:১৭; ৩:১৭৮; ৪:৪৫; ১৭:১০৬
২০০। এ আয়াতের প্রথম বাক্যটির তাৎপর্য হলো, আগুন যেমন পিপাসা মেটাতে পারে না, বরং তা পিপাসা আরো বাড়িয়ে দেয়, তেমনই এ জগতের বস্তুগুলোও মানুষের মনে শান্তি, সন্তোষ ও তৃপ্তি দান করতে পারে না, বরং বিপরীত অবস্থা সৃষ্টি করে।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اشۡتَرَوُا الضَّلٰلَۃَ بِالۡہُدٰی وَالۡعَذَابَ بِالۡمَغۡفِرَۃِ ۚ فَمَاۤ اَصۡبَرَہُمۡ عَلَی النَّارِ ﴿۱۷۶﴾

১৭৬
এরাই তারা- ঘযারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা এবং ক্ষমার বিনিময়ে আযাব ক্রয় করেছে। আগুনের আযাবে তাদের ধৈর্য২০১ কত-না বিস্ময়কর!
২০১। একথাগুলোর অর্থ, অবিশ্বাসীদের সহ্যশক্তি যেন এতই বেশি যে, জাহান্নামের আগুনের যন্ত্রণাও তারা সহ্য করতে পারবে। এ বাক্যটি ব্যঙ্গোক্তি।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ نَزَّلَ الۡکِتٰبَ بِالۡحَقِّ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اخۡتَلَفُوۡا فِی الۡکِتٰبِ لَفِیۡ شِقَاقٍۭ بَعِیۡدٍ ﴿۱۷۷﴾٪

১৭৭
এর কারণ হলো, আল্লাহ সত্যসহ এ কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা এ কিতাব সম্পর্কে মতভেদ করে নিশ্চয় তারা ঘোর শত্রুতায় (লিপ্ত) রয়েছে।
সূরা আল-বাকারা - রুকু ২১

لَیۡسَ الۡبِرَّ اَنۡ تُوَلُّوۡا وُجُوۡہَکُمۡ قِبَلَ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ وَلٰکِنَّ الۡبِرَّ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالۡکِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ وَاٰتَی الۡمَالَ عَلٰی حُبِّہٖ ذَوِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنَ وَابۡنَ السَّبِیۡلِ ۙ وَالسَّآئِلِیۡنَ وَفِی الرِّقَابِ ۚ وَاَقَامَ الصَّلٰوۃَ وَاٰتَی الزَّکٰوۃَ ۚ وَالۡمُوۡفُوۡنَ بِعَہۡدِہِمۡ اِذَا عٰہَدُوۡا ۚ وَالصّٰبِرِیۡنَ فِی الۡبَاۡسَآءِ وَالضَّرَّآءِ وَحِیۡنَ الۡبَاۡسِ ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ صَدَقُوۡا ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُتَّقُوۡنَ ﴿۱۷۸﴾

১৭৮
পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানো কোনো (বড়ো) পুণ্য নয়; বরং প্রকৃত পুণ্যবান সে-ই যে আল্লাহতে, পরকালে, ফেরেশতায়, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে। খদেখুন: ৭৬:৯আর তাঁরই ভালোবাসায়২০২ আত্মীয়স্বজন, অনাথ-এতিম, দরিদ্র, পথিক ও সাহায্যপ্রার্থীদেরকে এবং দাসমুক্তির ক্ষেত্রে ধনসম্পদ দান করে, অধিকন্তু নামায কায়েম করে ও যাকাত দেয়। গদেখুন: ৯:৪; ১৩:২১আর (পুণ্যবান তারাও) যারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হলে নিজেদের অঙ্গীকার পূর্ণ করে এবং অভাব- অনটনে২০২-কক, দুঃখকষ্টে ও যুদ্ধের সময় অবিচল থাকে। এরাই তারা- যারা নিজেদের সত্যবাদী সাব্যস্ত করেছে এবং এরাই মুত্তাকী।২০৩কদেখুন: ২:১৯০ঘদেখুন: ২:২১৫; ৬:৪৩; ৭:৯৫; ৪৯:১৬; ২:১৯৫; ৫:৪৬
২০২। ‘আলা হুব্বিহি’ মানে আল্লাহর প্রতি ভালোবাসার খাতিরে, অর্থের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও।
২০২-ক। ‘আল-বাসা’ এবং ‘আল-বাস’ উভয় শব্দই ‘বাউসা’ এবং ‘বাইসা’ থেকে উৎপন্ন, যার অর্থ ‘সে যুদ্ধে শক্তিশালী ও সাহসী ছিল বা হলো, সে অভাবে অথবা দুরবস্থায় ছিল কিংবা পড়ে গেল। ‘আল-বাস’ অর্থ লড়াইয়ে বা যুদ্ধে সাহস ও শক্তি, যুদ্ধ বা লড়াই, ভীতি, ক্ষতি ইত্যাদি। ‘আয-যাররা’ বিশেষভাবে ব্যক্তিগত দুর্ভোগ, দুঃখকষ্ট, রোগভোগ ইত্যাদি বুঝায় এবং ‘আল-বাস’ হলো ধনসম্পদ ইত্যাদি সম্পর্কিত কষ্ট, অভাব ইত্যাদি (লেইন)।
২০৩। এ আয়াতে ইসলামী শিক্ষার সারমর্ম ব্যক্ত হয়েছে। ইসলামের মূল বিশ্বাস ও পথনির্দেশ, যার ওপর ভিত্তি করে মানবের সকল কর্মকাণ্ড গৃহীত হবে এবং যার সত্যতা ও বিশুদ্ধতার ওপর কর্মের ন্যায্যতা ও বিশুদ্ধতা নির্ভর করে সেসব মৌলিক বিষয়, যেমন- আল্লাহ, আখিরাত, ফেরেশতারা, প্রেরিত পুরুষরা এবং প্রেরিত গ্রন্থাবলির প্রতি বিশ্বাসের কথা সর্বপ্রথম ব্যক্ত করা হয়েছে। তারপর মানুষের কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য প্রয়োজনীয় কয়েকটি আদেশ উল্লিখিত হয়েছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الۡقِصَاصُ فِی الۡقَتۡلٰی ؕ اَلۡحُرُّ بِالۡحُرِّ وَالۡعَبۡدُ بِالۡعَبۡدِ وَالۡاُنۡثٰی بِالۡاُنۡثٰی ؕ فَمَنۡ عُفِیَ لَہٗ مِنۡ اَخِیۡہِ شَیۡءٌ فَاتِّبَاعٌۢ بِالۡمَعۡرُوۡفِ وَاَدَآءٌ اِلَیۡہِ بِاِحۡسَانٍ ؕ ذٰلِکَ تَخۡفِیۡفٌ مِّنۡ رَّبِّکُمۡ وَرَحۡمَۃٌ ؕ فَمَنِ اعۡتَدٰی بَعۡدَ ذٰلِکَ فَلَہٗ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۷۹﴾

১৭৯
হে যারা ঈমান এনেছ! চদেখুন: হত্যাকৃতদের বিষয়ে তোমাদের জন্য ‘কিসাস’২০৪ (তথা সমান সমান প্রতিশোধ গ্রহণ করা) বিধিবদ্ধ করা হলো। অপরাধী স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে সেই স্বাধীন ব্যক্তিকেই, ক্রীতদাসের ক্ষেত্রে সেই ক্রীতদাসকেই, নারীর ক্ষেত্রে সেই নারীকেই শাস্তি দেওয়া বিধেয়। পক্ষান্তরে যে (হত্যাকারী) ব্যক্তির জন্য তার (অর্থাৎ হত্যাকৃত ব্যক্তির) ভাইয়ের পক্ষ থেকে (রক্তপণের) কিয়দংশ ক্ষমা করে দেওয়া হয়, সেক্ষেত্রে (হত্যাকৃত ব্যক্তির উত্তরাধিকারী অবশিষ্ট রক্তপণের অংশ কেবল) ন্যায়সংগতভাবেই গ্রহণ করতে পারে আর তার (অর্থাৎ হত্যাকারীর) পক্ষ থেকে তাকে (তথা হত্যাকৃত ব্যক্তির পরিবারকে) উত্তমভাবে পরিশোধ করা আবশ্যক। এ হলো তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (শাস্তি) লঘুকরণ ও কৃপা, কিন্তু এরপরও যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
২০৪। ‘কিসাস’ শব্দের অর্থ যথোচিত প্রতিশোধ গ্রহণ করা। এ আয়াতে সাধারণ আইনের একটি অত্যাবশ্যকীয় নীতি বর্ণিত হয়েছে। তা হলো-মানুষ সবাই সমান। অতএব কোনো প্রকার বৈষম্য ছাড়া প্রত্যেক দোষী ব্যক্তিকেই তার দোষ অনুপাতে শাস্তি দিতে হবে। অবশ্য যার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে সে যদি ক্ষমা করে কিংবা হত্যাকৃত ব্যক্তির আত্মীয়স্বজন যদি ক্ষমা করে এবং সেরূপ ক্ষমা করা যদি অবস্থার প্রেক্ষিতে সমাজের জন্য শুভ ও মঙ্গলজনক

وَلَکُمۡ فِی الۡقِصَاصِ حَیٰوۃٌ یّٰۤاُولِی الۡاَلۡبَابِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۸۰﴾

১৮০
আর হে বিচারবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা! তোমাদের জন্য কিসাসের বিধানে জীবন নিহিত, যেন তোমরা রক্ষা পাও।২০৪-ক
২০৪-ক। ইসলামে প্রতিশোধ আইন- হত্যা বন্ধ করার ও মানবজীবন রক্ষা করার একটি কার্যকরী উপায়। জীবনের নিরাপত্তার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা। মানুষের জীবনকে নিয়ে যে ব্যক্তি ছিনিমিনি খেলে সে মানবসমাজে বসবাস করার যোগ্যতা ও অধিকার হারিয়ে ফেলে। হত্যাকারীকে ক্ষমা করা কিংবা হত্যাকারীর শাস্তি রহিত করা বা কম করা একমাত্র তখনই সম্ভব যখন অবস্থার পরিপ্রেক্ষিতে নির্ণীত হয় যে ক্ষমা করলে বা কম শাস্তি দিলে সংশ্লিষ্ট সকলের পক্ষেই তা সুফল বয়ে আনবে (৪২:৪১)। এরূপে ইসলাম একদিকে অপরাধ দমনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, অপরদিকে পরোপকার ও করুণার মহৎ গুণাবলি প্রদর্শনের দরজাও খোলা রেখেছে। মৃত্যুদণ্ড রহিত করার অবিরাম ও সুদীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও আজও মৃত্যুদণ্ড দেবার বিধান বিশ্বের অধিকাংশ দেশে বিভিন্নরূপে প্রচলিত থাকায় প্রমাণিত হয়, ইসলামের এ আদেশটিতে প্রজ্ঞা ও যুক্তি রয়েছে। মৃত্যুদণ্ড রহিতকরণের অতি উৎসাহী প্রবক্তারা এখন পর্যন্ত এর বিকল্প ব্যবস্থা হিসাবে কিছু আবিষ্কার করতে পারেন নি। তারা একথা বলতে বাধ্য হয়েছেন, ‘দীর্ঘকালীন কারাদণ্ড উপযুক্ত বিকল্প তো নয়ই, বরং আরো ভয়াবহ’ (ক্যাপিটাল পানিশমেন্ট ইন দি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি, প্রণেতা- ই. রয় ক্যালভার্ট, জি. পি. পুটন্যাম, লন্ডন ১৯৩০)।