২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ ۙ فَزَادَہُمُ اللّٰہُ مَرَضًا ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌۢ ۬ۙ بِمَا کَانُوۡا یَکۡذِبُوۡنَ ﴿۱۱﴾

১১
তাদের হৃদয়ে ব্যাধি রয়েছে। অতএব আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিলেন। আর তাদের জন্য এক যন্ত্রণাদায়ক শাস্তি مَرَضًا ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا (নির্ধারিত) রয়েছে, কেননা তারা মিথ্যা বলত।৩০কদেখুন: ৫:৫৩; ৯:১২৫; ৭৪:৩২খদেখুন: ২:২৮,২২১গদেখুন: ২:৭৭; ৩:১২০; ৫:৬২
৩০। আল্লাহ তা’লা ইসলামের পক্ষে বহু নিদর্শন প্রকাশ করেছেন এবং ইসলাম ক্রমাগতভাবে এত শক্তি সঞ্চয় করেছে যার ফলে মুনাফিকরা ক্রমাগতভাবে ভীতসন্ত্রস্ত হয়েছে। সে কারণেই তাদের মুনাফিকীর মাত্রাও বেড়েছে।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ ﴿۱۲﴾

১২
আর তাদের যখন বলা হয়, ‘তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি কোরো না,’ তারা বলে, ‘আমরা তো কেবল সংশোধনকারী।’

اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ الۡمُفۡسِدُوۡنَ وَلٰکِنۡ لَّا یَشۡعُرُوۡنَ ﴿۱۳﴾

১৩
সাবধান! নিশ্চয় তারাই নৈরাজ্যবাদী, কিন্তু তারা (তা) বুঝে না।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا کَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوۡۤا اَنُؤۡمِنُ کَمَاۤ اٰمَنَ السُّفَہَآءُ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ السُّفَہَآءُ وَلٰکِنۡ لَّا یَعۡلَمُوۡنَ ﴿۱۴﴾

১৪
আর তাদের যখন বলা হয়, ‘তোমরা সেভাবে ঈমান আনো যেভাবে (অন্য) লোকেরা ঈমান এনেছে;’ তারা বলে, ‘আমরা কি সেভাবে ঈমান আনব যেভাবে নির্বোধরা ঈমান এনেছে?’ السُّفَهَاءُ أَلَّا إِنَّهُمْ هُمُ الفَهَاءُ সাবধান! নিশ্চয় তারাই নির্বোধ, কিন্তু তারা (তা) জানে না।৩১
৩১। মুনাফিকরা মনে করেছিল মুসলমানরা কত বোকা, তারা অনর্থক এত দুঃখকষ্ট বরণ করছে, জীবন বিসর্জন দিচ্ছে, সহায়সম্পদ বিলিয়ে দিচ্ছে! মুনাফিকরা ভেবেছিল মুসলমানদের এ আত্মত্যাগ সবই বিফলে যাবে, কিন্তু এ আয়াত বলছে, আসলে তো বোকা সে মুনাফিকরাই, কেননা ইসলাম উন্নতি ও প্রগতির পথে অগ্রসর হতে থাকবে। এর গতিরোধ করা কারো পক্ষে সম্ভব নয়।

وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَوۡا اِلٰی شَیٰطِیۡنِہِمۡ ۙ قَالُوۡۤا اِنَّا مَعَکُمۡ ۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَہۡزِءُوۡنَ ﴿۱۵﴾

১৫
“আর তারা যখন মুমিনদের সাথে মিলিত وَ إِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا হয় তখন বলে, ‘আমরা ঈমান এনেছি,’ কিন্তু যখন নিজেদের দলনেতাদের সাথে একান্তে মিলিত হয় তখন তারা বলে, ‘আমরা নিশ্চয় قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ তোমাদের সাথে আছি। আমরা তো কেবল (মুসলমানদের সাথে) উপহাস করছি।’”৩২
৩২। ‘শায়াতীন’ অর্থ দুষ্কৃতকারীদের দলনেতারা [এই অভিমত হযরত ইবনে আব্বাস (রা.), হযরত ইবনে মাসউদ (রা.), কাতাদা ও মুজাহিদ বর্ণনা করেছেন)। রসূল করীম (সা.) বলেছেন, ‘একজন অশ্বারোহী একাকী অবস্থায় শয়তান, দুইজন অশ্বারোহী একজোড়া শয়তান, তবে তিনজন অশ্বারোহী নিশ্চয় আরোহী দল’ (আবু দাউদ)। এ হাদীস থেকে বুঝা যায়, ‘শয়তান’ বলতে কেবল অশুভ শক্তি বা সেই শয়তানকেই বুঝায় এমনটি নয়।

اَللّٰہُ یَسۡتَہۡزِئُ بِہِمۡ وَیَمُدُّہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۶﴾

১৬
আল্লাহ (অবশ্যই) তাদেরকে উপহাসের শাস্তি দেবেন এবং তাদেরকে তাদের বিদ্রোহে দিশেহারা- অবস্থায় ছেড়ে দেবেন।৩৪,৩৩,৩৩-ককদেখুন: ৯:৭৯; ১১:৯; ২১:৪২খদেখুন: ৬:১১১; ১০:১২
৩৩। ‘ইয়াসতাহযিউ বিহিম’ মানে তিনি এদেরকে উপহাসের শাস্তি দেবেন, কেননা যে শব্দ দ্বারা মন্দ কর্ম প্রকাশ পায়, আরবীতে অনেক সময় সে শব্দটি দিয়েই প্রতিক্রিয়ারূপে মন্দ কর্মের শাস্তিও প্রকাশ করা হয়। ‘মন্দের প্রতিফল তার অনুরূপ মন্দ’ (৪২:৪১)। প্রসিদ্ধ আরব কবি আমর বিন কুলসুম লিখেছেন- ‘আলা লা ইয়াজহালান আহাদুন আলাইনা, ফানাজহাল ফাওকা জাহলিল জাহিলীন, অর্থাৎ সাবধান! কেউ যেন আমাদের বিরুদ্ধে অজ্ঞতাকে ব্যবহার না করে, কেননা সেক্ষেত্রে আমরা চরম অজ্ঞতা দেখিয়ে ছাড়ব’। এখানে ‘আমরা চরম অজ্ঞতা দেখিয়ে ছাড়ব’ অর্থ আমরা অজ্ঞতার যথোচিত শাস্তি দেবো (সাবআ মুয়াল্লাকা)।
৩৩-ক। ‘উমইয়ুন’ শব্দটি ‘আমা’-এর বহুবচন, যা আল আমা থেকে উৎপন্ন। ‘আল-আমাহ’ অর্থ মানসিক অন্ধত্ব এবং ‘আল-আমা’ অর্থ মানসিক ও চর্মচক্ষুর অন্ধত্ব (আকরাব)।
৩৪। ‘ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগইয়ানিহিম’-এর অর্থ আল্লাহ মুনাফিকদের আরো সীমাতিক্রমের জন্য অবকাশ দিয়েছেন এমন নয়। এ অর্থ (৩৫:৩৮) আয়াতের বিপরীত, যেখানে বলা হয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে যেন তারা আত্মসংশোধনের সুযোগ পায়।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اشۡتَرَوُا الضَّلٰلَۃَ بِالۡہُدٰی ۪ فَمَا رَبِحَتۡ تِّجَارَتُہُمۡ وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ ﴿۱۷﴾

১৭
তারা সেসব লোক- গদেখুন: ২:৮৭,১৭৬; ৩:১৭৮; ১৪:৪; ১৬:১০৮যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যাবসা লাভজনক হয় নি আর তারা হিদায়াতপ্রাপ্তও হয় নি।৩৫ঘদেখুন: ৬:৪০,১২৩; ২৪:৪১
৩৫। (১) তারা সত্য পথ ছেড়ে ভ্রান্ত পথ অবলম্বন করেছে, (২) তাদেরকে সত্য পথ ও ভ্রান্ত পথ উভয়টি দেখানো হলো, কিন্তু তারা সত্য পথ গ্রহণ না করে ভ্রান্ত পথ গ্রহণ করল।

مَثَلُہُمۡ کَمَثَلِ الَّذِی اسۡتَوۡقَدَ نَارًا ۚ فَلَمَّاۤ اَضَآءَتۡ مَا حَوۡلَہٗ ذَہَبَ اللّٰہُ بِنُوۡرِہِمۡ وَتَرَکَہُمۡ فِیۡ ظُلُمٰتٍ لَّا یُبۡصِرُوۡنَ ﴿۱۸﴾

১৮
তাদের অবস্থা সেই ব্যক্তির ন্যায়, যে আগুন জ্বালালো, অতঃপর তা (অর্থাৎ আগুন) যখন তার চারদিক আলোকিত করল তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং এমনসব অন্ধকারে তাদের ছেড়ে দিলেন, (যার ফলে) তারা কিছুই দেখতে পায় না।৩৭,৩৬
৩৬। ‘নার’ শব্দটি অনেক সময় ‘যুদ্ধ’ অর্থে ব্যবহৃত হয়। ‘আগুন জ্বালালো’ শব্দগুলো দিয়ে সেসব মুনাফিকদের কর্মকেও বুঝাতে পারে যারা অবিশ্বাসীদেরকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা ও ইন্ধন যোগাতো। অথবা এ শব্দগুলো দিয়ে মহানবী (সা.)-কেও বুঝাতে পারে, যিনি আল্লাহর প্রত্যাদেশক্রমে ঐশী আলো জ্বেলেছিলেন। রসূল করীম (সা.) বলেছেন, ‘আমার দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির ন্যায়- যে আলো জ্বালায়’ (বুখারী)।
৩৭। এ আয়াতের তাৎপর্য হলো, মুনাফিকরা নিজেদের হারানো প্রভাব ফিরে পাবার জন্য যুদ্ধের ইন্ধন যুগিয়েছিল, কিন্তু যুদ্ধের প্রকৃত ফলাফল এই দাঁড়ালো, তাদের ভণ্ডামি প্রকাশ্যে ধরা পড়ল এবং তারা কিংকর্তব্যবিমূঢ় ও হতভম্ব হয়ে গেল। ‘যুলুমাত’ শব্দটি কুরআনে সব স্থানেই বহুবচনে ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের নৈতিক ও আধ্যাত্মিক অন্ধকার ও অধঃপতনকে বুঝিয়েছে। পাপ ও কুকর্ম আলাদা নয়। একটি পাপ অপর একটি পাপের এবং ১৩:১৩; ২৪:৪৪: ৩০:২৫; ঘ. ৪:৭৩, ৭৪। একটি দুষ্কর্ম আরেকটি দুষ্কর্মের জন্ম দেয়। অতএব এর সার্বিক অর্থ দাঁড়ায়, মুনাফিকরা বিপদের পর বিপদ ও ধ্বংসের পর ধ্বংসের সম্মুখীন হতে থাকবে।

صُمٌّۢ بُکۡمٌ عُمۡیٌ فَہُمۡ لَا یَرۡجِعُوۡنَ ﴿ۙ۱۹﴾

১৯
তারা বধির, বোবা (ও) অন্ধ; সুতরাং তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।৩৮,*
৩৮। তারা যেহেতু রসূল করীম (সা.)-এর কথায় কর্ণপাত করে নি কিংবা তাদের মনের সন্দেহ দূর করার জন্যও কোনো চেষ্টা করে নি বরং মনের সন্দেহকে কেবল গোপন রেখেই চলেছে এবং ইসলামের অগ্রগতিকে স্বচক্ষে দেখেও না দেখার ভান করেছে, তাই তাদেকে বধির, বোবা ও অন্ধ বলা হয়েছে।
* এ আয়াতটি সেই শ্রেণির মুনাফিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদেরকে সত্য না শোনার, সত্য না বলার এবং সত্যকে না দেখার জন্য যথাক্রমে বধির, বোবা ও অন্ধ বলা হয়েছে, কেননা তারা আল্লাহ প্রদত্ত স্বভাবজ ক্ষমতাগুলোকে জেনেশুনে অগ্রাহ্য করেছে এবং (পূর্ব ধ্যানধারণায়) নিজেদের বন্দি করে রেখেছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اَوۡ کَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیۡہِ ظُلُمٰتٌ وَّرَعۡدٌ وَّبَرۡقٌ ۚ یَجۡعَلُوۡنَ اَصَابِعَہُمۡ فِیۡۤ اٰذَانِہِمۡ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الۡمَوۡتِ ؕ وَاللّٰہُ مُحِیۡطٌۢ بِالۡکٰفِرِیۡنَ ﴿۲۰﴾

২০
খদেখুন: ৬:৪০,১২৩; ২৪:৪১অথবা (তাদের অবস্থা) মেঘ থেকে মুষলধারে বর্ষণরত সেই বারিধারার ন্যায় যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি এবং গদেখুন: -বিদ্যুৎচমক। তারা বজ্রপাতের কারণে মৃত্যুভয়ে নিজেদের কানে আঙুল গুঁজে দেয়। আর আল্লাহ কাফিরদের ঘিরে রেখেছেন।৩৯,৪০
৩৯। ‘সামা’ অর্থ যে বস্তু মাথার ওপর ঝুলে থেকে ছায়া দান করে, আকাশ, আকাশসমূহ, মেঘ বা মেঘমালা (লেইন)।
৪০। এ আয়াতে ও পূর্ববর্তী আয়াতে দুই ধরনের মুনাফিকের কথা বলা হয়েছে: (১) অবিশ্বাসীদের মধ্যে যারা সুবিধামতো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত, (২) সেসব বিশ্বাসী মুসলমান যারা দুর্বল-ভঙ্গুর ঈমান রাখত, সকল কর্মক্ষেত্রে তারা ছিল অনির্ভরযোগ্য এবং অবিশ্বাসী ও অস্বীকারকারীদের সাথে দহরম-মহরমকারী। আয়াতটির মর্মকথা হলো, দ্বিতীয় শ্রেণির মুনাফিকরা তাদের মতোই ভীরু প্রকৃতির যারা সামান্য ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ঝলকানিতেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং বৃষ্টির মাধ্যমে কোনো উপকার লাভ করতে পারে না। ৪১ ও ৪১-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৭৯:২৮, ২৯; ঘ. ১০:৩৯; ১১:১৪; ১৭:৮৯; ৫২:৩৫।