৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

فَرِحِیۡنَ بِمَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ۙ وَیَسۡتَبۡشِرُوۡنَ بِالَّذِیۡنَ لَمۡ یَلۡحَقُوۡا بِہِمۡ مِّنۡ خَلۡفِہِمۡ ۙ اَلَّا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۱۷۱﴾ۘ

১৭১
আল্লাহ নিজ অনুগ্রহে এদের (তথা শহীদদের) যা দান করেছেন এরা তাতে উৎফুল্ল।৫২৮ আর যারা এদের পেছনে (পৃথিবীতে) রয়ে গেছে, (এবং) এখনো এদের সাথে মিলিত হয় নি, তাদের সম্বন্ধেও এরা এ মর্মে সুসংবাদ পাচ্ছে- কদেখুন: ২:৬৩; ৬:৪৯; ৭:৫০; ৪৬:১৪তাদেরও কোনো ভয় নাই এবং তারাও দুঃখভারাক্রান্ত হবে না।
৫২৮। শহীদরা (যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেন) এটি ভেবে আনন্দিত হন যে, তাদের জীবিত ভাইয়েরা যারা পরে পরপারে আসবেন তারা নিশ্চয় শত্রুদের ওপর বিজয়ী হবেন। অর্থাৎ শহীদদের মৃত্যুর পর পরই পর্দা সরে যায় এবং তাদেরকে জানানো হয়, মুসলমানরা বিজয়ী হতে যাচ্ছে। তাঁদের ভাইদের সম্বন্ধে তাঁরা উৎফুল্ল হন অর্থাৎ আল্লাহর ফেরেশতারা তাদেরকে অবহিত করেন, ইসলাম বিজয়ের পর বিজয় ও কৃতকার্যতার পর কৃতকার্যতা লাভ করে চলেছে।

یَسۡتَبۡشِرُوۡنَ بِنِعۡمَۃٍ مِّنَ اللّٰہِ وَفَضۡلٍ ۙ وَّاَنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۷۲﴾ۚ٪ۛ

১৭২
আল্লাহর পক্ষ থেকে এরা অনুগ্রহ ও আশিস লাভের সুসংবাদ পায় এবং এই। (সুসংবাদও পায়) যে, খদেখুন: ৭:১৭১; ৯:১২৯; ১১:১১৬আল্লাহ মুমিনদের পুরস্কার বিনষ্ট করবেন না।
সূরা আলে ইমরান - রুকু ১৭

اَلَّذِیۡنَ اسۡتَجَابُوۡا لِلّٰہِ وَالرَّسُوۡلِ مِنۡۢ بَعۡدِ مَاۤ اَصَابَہُمُ الۡقَرۡحُ ؕۛ لِلَّذِیۡنَ اَحۡسَنُوۡا مِنۡہُمۡ وَاتَّقَوۡا اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۷۳﴾ۚ

১৭৩
গদেখুন: ৮:২৫আহত হবার পরও যারা আল্লাহ ও রসূলের ডাকে সাড়া দিয়েছে,৫২৯ তাদের মাঝে যারা ভালোভাবে দায়িত্ব পালন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে- তাদের জন্য রয়েছে এক মহাপ্রতিদান।
৫২৯। এ আয়াতে এবং পরবর্তী আয়াতে মহানবী (সা.)-এর দুটি অভিযানের কথা উল্লেখ করা হয়েছে যা উহুদের যুদ্ধের পর পরই সংঘটিত হয়েছিল। প্রথম অভিযানটি ছিল উহুদের যুদ্ধের পরের দিনই। মক্কাবাসীরা খালি হাতে উহুদ থেকে ফিরে যাচ্ছিল এবং বলছিল, তারা উহুদের যুদ্ধে জয়লাভ করেছে। আরব গোত্ররা তাদেরকে বিদ্রুপ করে বলতে লাগল, বাহ কী বিজয়ী রে! সাথে না আছে যুদ্ধলব্ধ ধনসম্পদ, না আছে একজন বন্দি! টিটকারি শুনে তারা পুনরায় মুসলমানদেরকে আক্রমণ করে পূর্ণ বিজয় লাভের জন্য মদীনাভিমুখী হতে মনস্থ করল। নবী করীম (সা.) তাদের পুনরাক্রমণের আশঙ্কাও করছিলেন। তাই উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ডেকে তাঁর (সা.) সাথে শত্রুর বিরুদ্ধে অভিযানে যোগ দিতে আহ্বান জানালেন এবং পরদিন মাত্র ২৫০ জন সাথি নিয়ে মদীনা ত্যাগ করলেন। মক্কাবাসীরা যখন একথা জানতে পারল তখন তারা সন্ত্রস্ত ও স্তম্ভিত হয়ে গেল এবং মক্কার দিকে পলায়ন করল। মহানবী (সা.) মদীনা থেকে প্রায় ৮ মাইল দূরে ‘হামরাউল আসাদ’ নামক স্থান পর্যন্ত অগ্রসর হয়ে যখন দেখলেন শত্রুরা মক্কার দিকে পলায়ন করেছে তখন তিনিও মদীনার দিকে ফিরে আসলেন। দ্বিতীয় অভিযানটি ছিল এক বছর পরের ঘটনা। উহুদের যুদ্ধ-ময়দান ত্যাগ করার সময় মক্কাদলের সেনাপতি প্রতিজ্ঞা করেছিল, পরবর্তী বছরে বদরের ময়দানে মুসলমানদের সাথে সে আবার যুদ্ধে লিপ্ত হবে, কিন্তু পরবর্তী বছরে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তার সেই অভিলাষ পূর্ণ হয় নি। তবে সে নুয়াইম বিন মাসুদ নামক এক ব্যক্তিকে মদীনার মুসলমানদেরকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে পাঠালো এবং তার মাধ্যমে মিথ্যা সংবাদ দিল, মক্কাবাসীরা এবার বদরের জন্য বিরাট যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু এ অপকৌশল মুসলমানদেরকে মোটেও দমাতে পারল না। তারা নির্দিষ্ট সময়ে বদরের ময়দানে উপস্থিত হলেন, অথচ এত আস্ফালন সত্ত্বেও মক্কাবাসীরা নিজেরাই উপস্থিত হলো না। এ মুসলিম অভিযানকে বদরুস সুগরা (ছোটো বদর) বলা হয়ে থাকে। দুবছর পূর্বেকার বদরের যুদ্ধের তুলনায় এ ছিল এক ছোটো অভিযান মাত্র।

اَلَّذِیۡنَ قَالَ لَہُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدۡ جَمَعُوۡا لَکُمۡ فَاخۡشَوۡہُمۡ فَزَادَہُمۡ اِیۡمَانًا ٭ۖ وَّقَالُوۡا حَسۡبُنَا اللّٰہُ وَنِعۡمَ الۡوَکِیۡلُ ﴿۱۷۴﴾

১৭৪
(অর্থাৎ) তারা- যাদেরকে লোকেরা বলেছিল, ‘নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন জড়ো হয়েছে; অতএব তোমরা তাদের ভয় করো৫৩০।’ অথচ তা (অর্থাৎ সে কথা) তাদেরকে বিশ্বাসে আরো দৃঢ় করল এবং তারা বলল, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত-না উত্তম কার্যনির্বাহক!’কদেখুন: ২:২০৮,২৬৬; ৩:১৬,১৬৩; ৫:৩,১৭; ৯:৭২; ৫৭:২১,২৮খদেখুন: ৭:২৮; ১৬:১০১; ৩৫:৭গদেখুন: ৫:৪২
৫৩০। নুয়াইম বিন মাসুদের অপকৌশলপূর্ণ মিথ্যা ভয় দেখানোর কথাই এখানে বলা হয়েছে।

فَانۡقَلَبُوۡا بِنِعۡمَۃٍ مِّنَ اللّٰہِ وَفَضۡلٍ لَّمۡ یَمۡسَسۡہُمۡ سُوۡٓءٌ ۙ وَّاتَّبَعُوۡا رِضۡوَانَ اللّٰہِ ؕ وَاللّٰہُ ذُوۡ فَضۡلٍ عَظِیۡمٍ ﴿۱۷۵﴾

১৭৫
সুতরাং তারা আল্লাহর নিয়ামত০০১ ও অনুগ্রহসহ প্রত্যাবর্তন করল এবং কোনো অনিষ্ট তাদের স্পর্শও করে নি। আর তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে। বস্তুত আল্লাহ মহাঅনুগ্রহশীল।৫৩১
৫৩১। ‘বদরুস সুগরা’ থেকে মুসলমানরা বহু লাভবান হয়েছিল। সেখানকার বাৎসরিক মেলায় ব্যাবসাবাণিজ্য করে বহু অর্থ নিয়ে তারা মদীনায় ফিরে এলো। আল্লাহর ‘নিয়ামত’ শব্দটি এ ব্যাবসালব্ধ অর্থের প্রতি ইঙ্গিত করছে।

اِنَّمَا ذٰلِکُمُ الشَّیۡطٰنُ یُخَوِّفُ اَوۡلِیَآءَہٗ ۪ فَلَا تَخَافُوۡہُمۡ وَخَافُوۡنِ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
নিশ্চয় এ হলো শয়তান, যে তার বন্ধুদের ভয় দেখায়।৫৩২ সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তাদেরকে ভয় কোরো না, বরং আমাকেই ভয় করো।
৫৩২। শয়তান তার বন্ধু অবিশ্বাসীদের দ্বারা মুসলমানদের মনে ভীতির সঞ্চার করতে চেষ্টা করে, কিন্তু তার পরিকল্পনা তার অবিশ্বাসী বন্ধুদেরকেই ভীতিগ্রস্ত করতে পারে, মুসলমানদেরকে নয়- শব্দগুলোর অর্থ এটাই।

وَلَا یَحۡزُنۡکَ الَّذِیۡنَ یُسَارِعُوۡنَ فِی الۡکُفۡرِ ۚ اِنَّہُمۡ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ؕ یُرِیۡدُ اللّٰہُ اَلَّا یَجۡعَلَ لَہُمۡ حَظًّا فِی الۡاٰخِرَۃِ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۷۷﴾

১৭৭
আর যারা অস্বীকারের দিকে দ্রুত ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে দুঃখভারাক্রান্ত না করে। নিশ্চয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পরকালে তাদের জন্য কোনো অংশ রাখতে চান না, আর তাদের জন্য রয়েছে এক মহাশাস্তি।৫৩৩
৫৩৩। যারা মহানবী (সা.)-এর অথবা ইসলামের কিংবা ইসলামের সত্যিকার অনুসারীদের ক্ষতিসাধন করতে চায় তারা স্বয়ং আল্লাহর ক্ষতিসাধন করতে চায়, কেননা নবী করীম (সা.)-এর উদ্দেশ্য আল্লাহ তা’লারই উদ্দেশ্য।

اِنَّ الَّذِیۡنَ اشۡتَرَوُا الۡکُفۡرَ بِالۡاِیۡمَانِ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۷۸﴾

১৭৮
কদেখুন: ২:১৭,৮৭; ১৪:২৯নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করেছে তারা আদৌ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।

وَلَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّمَا نُمۡلِیۡ لَہُمۡ خَیۡرٌ لِّاَنۡفُسِہِمۡ ؕ اِنَّمَا نُمۡلِیۡ لَہُمۡ لِیَزۡدَادُوۡۤا اِثۡمًا ۚ وَلَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۱۷۹﴾

১৭৯
আর যারা কুফরী করেছে তারা যেন মনে না করে, খদেখুন: ২২:৪৫আমরা তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য মঙ্গলজনক। আমরা তাদেরকে কেবল এজন্য অবকাশ দিচ্ছি যেন৫৩৪ তারা পাপাচারে আরো বেশি লিপ্ত হয়, আর তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাজনক শাস্তি।
৫৩৪। ‘লিইয়াযদাদু’ (লি+ইয়াযদাদু)-এর ‘লাম’ অক্ষরটিকে ফলনির্দেশক ‘লামে আকিবা’ বলা হয়।

مَا کَانَ اللّٰہُ لِیَذَرَ الۡمُؤۡمِنِیۡنَ عَلٰی مَاۤ اَنۡتُمۡ عَلَیۡہِ حَتّٰی یَمِیۡزَ الۡخَبِیۡثَ مِنَ الطَّیِّبِ ؕ وَمَا کَانَ اللّٰہُ لِیُطۡلِعَکُمۡ عَلَی الۡغَیۡبِ وَلٰکِنَّ اللّٰہَ یَجۡتَبِیۡ مِنۡ رُّسُلِہٖ مَنۡ یَّشَآءُ ۪ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ۚ وَاِنۡ تُؤۡمِنُوۡا وَتَتَّقُوۡا فَلَکُمۡ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۸۰﴾

১৮০
গদেখুন: ৮:৩৮; ২৯:৩-৪আল্লাহ এমন নন যে, মুমিনদের সে অবস্থায় ছেড়ে দেবেন যে অবস্থায় তোমরা রয়েছ- যে পর্যন্ত না পবিত্র থেকে অপবিত্রকে পৃথক করে দেন। আর ঘদেখুন: ৭২:২৭-২৮; ৪:৩৮; ১৭:৩০; ২৫:৬৮তোমাদের (প্রত্যেককে) অদৃশ্যের বিষয় জানানোও আল্লাহর রীতি নয়, কিন্তু আল্লাহ তাঁর রসূলদের মাঝে যাকে চান মনোনীত৫৩৫ করে থাকেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান আনো। আর তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য রয়েছে এক মহাপ্রতিদান।৫৩৬
৫৩৫। এ আয়াতে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা, তারা যে-সব পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে চলেছে তা শীঘ্রই শেষ হবার নয়। আরো অনেক দুঃখকষ্ট ও ত্যাগতিতিক্ষা তাদেরকে বরণ করতে হবে, যে পর্যন্ত না সত্যিকার বিশ্বাসী এবং মুনাফিক ও দুর্বল বিশ্বাসীদের মাঝে তারতম্য ও পার্থক্য পরিষ্কার দৃশ্যমান হয়।
৫৩৬। এ বাক্যটি দ্বারা একথা বুঝায় না যে, আল্লাহ তা’লার কোনো কোনো নবী তাঁর মনোনীত এবং অন্য নবীরা মনোনীত নন। আসলে বাক্যটির অর্থ ও তাৎপর্য হলো, নবীগণের মনোনয়নের ক্ষেত্রে যে যুগে নবী মনোনীত হন তিনিই সেই যুগের শ্রেষ্ঠতম মানব।