৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

الٓمَّٓ ۙ﴿۲﴾

২
কদেখুন: ২:২‘আনাল্লাহু আলামু’ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ৩৬২-ক।খদেখুন: ২:২৫৬
৩৬২-ক। ১৬ নম্বর টীকা দেখুন।

اللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۙ الۡحَیُّ الۡقَیُّوۡمُ ؕ﴿۳﴾

৩
মহান আল্লাহ তিনিই- (যিনি) ছাড়া কোনো উপাস্য নাই। (তিনি) চিরঞ্জীব- জীবনদাতা (এবং) চিরস্থায়ী-স্থিতিদাতা।৩৬৩
৩৬৩। এ আয়াতে হযরত ঈসা (আ.)-এর ঈশ্বরত্বের (উলুহিয়াত) অলীক মতবাদকে শক্তিশালী যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে। এ মতবাদটি এ সূরার বিষয়াবলির মধ্যে অন্যতম। তাই সূরার প্রথমেই যুক্তিযুক্তভাবে আল্লাহ তা’লা সেসব গুণের উল্লেখ করা হয়েছে যা সে মতবাদটির মূলে কুঠারাঘাত করে। এ গুণাবলি হলো: আল্লাহ চিরঞ্জীব- জীবনদাতা এবং চিরস্থায়ী-স্থিতিদাতা। এ গুণাবলি প্রমাণ করে, আল্লাহর কোনো সহযোগী বা সাহায্যকারীর প্রয়োজন নাই। অপরদিকে এ থেকে প্রমাণিত হয়, ঈসা (আ.) যিনি জন্ম-মৃত্যুর নিয়মের অধীন ছিলেন তিনি চিরঞ্জীব-জীবনদাতা এবং চিরস্থায়ী-স্থিতিদাতা ছিলেন না। তিনি কখনো ঈশ্বর ছিলেন না। খ্রিষ্টানদের প্রায়শ্চিত্তবাদ, যা যিশুর ঈশ্বরত্বের বিশ্বাস থেকে উদ্ভূত, তা-ও ধূলিসাৎ হয়ে যায়। খ্রিষ্টানরা বলে, ঈসা (আ.) মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য মৃত্যুবরণ করেছিলেন। একথা যদি সত্য হয় তাহলে তিনি খোদা হতে পারেন না, কেননা আল্লাহ তো তিনিই- যিনি কখনো মৃত্যুবরণ করেন না, সাময়িকভাবেও না। খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর-যিশু ও তাঁর মানবদেহ ধারণ ছিল সাময়িক অবস্থা। অতএব এ সাময়িক অবস্থা একদিন শেষ হতোই, এমনকি ক্রুশে না মরলেও মৃত্যু হতোই। কাজেই কেবল শারীরিক বিচ্ছেদ কোনো কাজেই আসতে পারে না। অতএব এটা অন্য কোনো মৃত্যু হবে, যা তাঁর পাপী শিষ্যদেরকে পরিত্রাণ দিয়েছে। খ্রিষ্টানদের নিজস্ব মতও তা-ই। তারা মনে করে, ক্রুশীয় মৃত্যুর পরে যিশু যখন দোযখে নিক্ষিপ্ত হলেন তখন তাঁর যে মৃত্যু ঘটেছিল, সেই মৃত্যুই পরিত্রাণকারী মৃত্যু (প্রেরিত ২:৩১)। অতএব মৃত্যুর ঊর্ধ্বে চিরঞ্জীব থাকা, যা আল্লাহর অন্যতম মর্যাদা, তা যিশুর ছিল না বরং যিশু আক্ষরিকভাবেও এবং রূপকভাবেও মৃত্যুবরণ করেছেন। আল্লাহ চিরঞ্জীব ও চিরস্থায়ী হওয়ায় কারো সাহায্যের প্রয়োজন হয় না এবং অন্যান্য সবকিছুই তাঁর মুখাপেক্ষী ও সাহায্যপ্রার্থী, কিন্তু যিশুর মাঝে এসব ঐশ্বরিক গুণ ছিল না। অন্যান্য মরণশীলদের মতো তিনি মাতৃগর্ভে জন্ম নিয়েছিলেন, পানাহারের সাহায্যে বেঁচে ছিলেন, দুঃখযন্ত্রণা ভোগ করেছিলেন, নিজের দুঃখযন্ত্রণা থেকে মুক্তির জন্য অন্যদেরকেও প্রার্থনা করতে বলেছিলেন এবং তিনি অবশেষে (খ্রিষ্টানদের মতে) ক্রুশে মৃত্যুবরণ করেন। বাইবেলের নতুন নিয়ম এসব ঘটনাবলির তথ্যে পূর্ণ, কিন্তু আল্লাহ তা’লা, যিনি চিরঞ্জীব-স্থিতিদাতা তিনি এসব শারীরিক সুখ-দুঃখের বহু ঊর্ধ্বে।

نَزَّلَ عَلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ وَاَنۡزَلَ التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ۙ﴿۴﴾

৪
গদেখুন: ৪:১০৬; ৫:৪৯; ২৯:৫২; ৩৯:৩তিনি তোমার কাছে সত্যসহ৩৬৪ এ কিতাব অবতীর্ণ করেছেন- তারই সত্যায়নকারীরূপে যা এর সামনে রয়েছে আর তিনিই অবতীর্ণ করেছেন তওরাত৩৬৫ ও ইনজীল,৩৬৬,৩৬৭
৩৬৪। ‘হাক্কা’ অর্থ এটা যথার্থ ছিল বা হলো, উপযোগী, সঠিক, সত্য, অকৃত্রিম, মূলত অথবা প্রকৃত অথবা এটা প্রতিষ্ঠিত বা সত্যায়িত সত্য ছিল বা হলো অথবা এটা বিধিবদ্ধ ছিল বা হলো, বাধ্যতামূলক বা যোগ্য (লেইন)। ‘বিল হাক’ প্রকাশভঙ্গি এটা নির্দেশ করে, (১) কুরআন সেসব শিক্ষাসংবলিত যার ভিত্তি চিরন্তন-শাশ্বত সত্য এবং প্রবল আক্রমণের সামনে অপরাজিত, অপরাভূত, (২) এর উৎকৃষ্ট গ্রহণকারী তারাই ছিল যাদের নিকট এটা প্রাথমিকভাবে অবতীর্ণ, (৩) এটা চরম প্রয়োজনের সময় অবতীর্ণ এবং মানবের সঠিক প্রয়োজন মেটাতে সক্ষম, (৪) এটা স্থায়ী হবার জন্য এসেছে এবং বিরুদ্ধবাদীদের কোনো চেষ্টা একে ধ্বংস করতে বা এতে অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না।
৩৬৫। ‘তওরাত’ শব্দটি ‘ওয়ারা’ ধাতু থেকে উৎপন্ন। অর্থ: সে পুড়িয়ে ফেলেছিল, লুকিয়েছিল (আকরাব)। ‘তওরাত’-কে এ নামে অভিহিত করার মাঝে এ উদ্দেশ্য থাকতে পারে যে, খাঁটি আকারে যখন এ গ্রন্থ বিদ্যমান ছিল তখন এর পঠন ও এর অনুকরণ দ্বারা মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসার শিখা প্রজ্বলিত হয়ে উঠত। ‘তওরাত’ নামটির মাঝে একথারও ইঙ্গিত থাকতে পারে যে, এ গ্রন্থে ভবিষ্যতে আগমনকারী শেষ শরীয়তবাহী এক মহানবীর আগমনের দীপ্ত ভবিষ্যদ্বাণীসমূহ লুকানো রয়েছে। হযরত মূসা (আ.)-এর পাঁচটি গ্রন্থের সম্মিলিত নাম ‘তওরাত’। গ্রন্থগুলো হলো, আদিপুস্তক, যাত্রাপুস্তক, লেবীয়পুস্তক, গণনাপুস্তক ও দ্বিতীয় বিবরণ। ‘দশ আদেশ’-কেও কখনো কখনো ‘তওরাত’ বলা হয়ে থাকে।
৩৬৬। ‘ইনজীল’ অর্থ সুসমাচার। আকরাবের মতে এটি একটি গ্রিক শব্দ, আরবী ধাতু উদ্ভূত শব্দ নয়। এ থেকে ইংরেজি ‘ইভাঞ্জেল’ শব্দ উদ্ভূত হয়েছে। ‘সুসমাচারগুলোকে’ এজন্যই ইনজীল বলা হয়েছে, এর মাঝে যিশু-ভক্তদের জন্য বহু শুভসংবাদ থাকা ছাড়াও এমন এক মহানবীর আগমনের ভবিষ্যদ্বাণীসমূহ রয়েছে, যাঁর আগমনকে যিশু স্বয়ং ‘প্রভুর আগমন’ বলে আখ্যায়িত করেছেন (মথি ২১:৪০)। ইনজীল বলতে বর্তমানের চারটি সুসমাচারকে বুঝায় না। এগুলো যিশুর ক্রুশবিদ্ধ হবার দীর্ঘকাল পর তাঁর শিষ্যমণ্ডলী দ্বারা রচিত, যাতে কেবল যিশুর জীবন ও শিক্ষার অপূর্ণ খতিয়ান পাওয়া যায়। কুরআনে ইনজীল বলতে ঈসা (আ.)-এর প্রতি অবতীর্ণ আল্লাহর শরীয়তবিহীন বাণীসমূহের সমষ্টিকে বুঝানো হয়েছে।
৩৬৭। ‘আল-ফুরকান’ এর অর্থ হলো বিতর্কাতীত সত্য এবং এমন সত্য যা দুটি জিনিসের মাঝে সুস্পষ্ট পার্থক্য করে দেখায়। এভাবে এটা এক মানদণ্ডের ভূমিকা পালন করে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

مِنۡ قَبۡلُ ہُدًی لِّلنَّاسِ وَاَنۡزَلَ الۡفُرۡقَانَ ۬ؕ اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ ذُو انۡتِقَامٍ ﴿۵﴾

৫
ইতিপূর্বে মানুষের জন্য হিদায়াতরূপে; আর তিনি ফুরকান৩৬৭ অবতীর্ণ করেছেন। নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর কদেখুন: ২:৫৪,১৮৬; ৮:৪২; ২১:৪৯; ২৫:২আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।খদেখুন: ৫:৯৬; ১৪:৪৮; ৩৯:৩৮

اِنَّ اللّٰہَ لَا یَخۡفٰی عَلَیۡہِ شَیۡءٌ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ ؕ﴿۶﴾

৬
গদেখুন: ৩:৬; ১৪:৩৯; ৪০:১৭; ৬৪:৫; ৮৭:৮নিশ্চয় আল্লাহর কাছে কোনোকিছুই গোপন নয়; পৃথিবীতেও না এবং আকাশেও না।*
* ‘মুসাদ্দিকান’ শব্দটির অর্থ ‘সত্যায়নকারীরূপে’ গ্রহণ করা অধিক সমীচীন। এ অনুবাদের তাৎপর্য হলো, পূর্ববর্তী কিতাবগুলো যে সঠিক এটি এরও সত্যায়ন করে আর সেগুলোতে বিদ্যমান ভবিষ্যদ্বাণীসমূহেরও যথাযথ পূর্ণতাদানকারী। এ আলোকে আয়াতটির অনুবাদে ‘পূর্ণতাদানকারীরূপে’ এর পরিবর্তে ‘সত্যায়নকারীরূপে’ শব্দটি গ্রহণ করাটা অধিক অর্থবহ। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

ہُوَ الَّذِیۡ یُصَوِّرُکُمۡ فِی الۡاَرۡحَامِ کَیۡفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۷﴾

৭
কদেখুন: ২২:৬; ২৩:১২-১৫; ৩৯:৭; ৪০:৬৫; ৬৪:৪তিনিই মাতৃগর্ভে যেভাবে চান তোমাদেরকে আকৃতি দান করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নাই; তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।৩৬৮
সম্পাদিত
৩৬৮। সন্তান যেহেতু মায়ের গর্ভে থাকার সময়ও বাড়তে থাকে, সেহেতু শিশু মায়ের শারীরিক ও নৈতিক অবস্থা দ্বারা প্রভাবান্বিত হয়ে থাকে। অতএব ঈসা (আ.) যেহেতু অন্যান্য মানুষের মতোই মাতৃগর্ভে শারীরিক পুষ্টি লাভ করেছিলেন সেহেতু স্বাভাবিকভাবেই মাতার দৈহিক-মানসিক গুণাবলি ও সীমাবদ্ধতা দ্বারা প্রভাবান্বিত না হয়ে জন্মগ্রহণ করেন নি। এ কারণেই মহানবী (সা.) যখন নাজরান থেকে আগত খ্রিষ্টানদের সঙ্গে ধর্মালোচনা করছিলেন তখন তিনি ঈসা (আ.)-এর মাতৃজঠর থেকে জন্মলাভের যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, ঈসা (আ.) খোদা হতে পারেন না। জানা যায়, তিনি তাদেরকে বলেছিলেন, আপনারা কি জানেন না, একজন স্ত্রীলোক ঈসা (আ.)-কে গর্ভে ধারণ করেছিলেন এবং সাধারণভাবে একজন স্ত্রীলোক যে-রূপে সন্তান প্রসব করে তিনি ঠিক সেভাবেই ঈসা (আ.)- কে প্রসব করেছিলেন? (জরীর, ৩য় খণ্ড, পৃ. ১০১)।

ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ عَلَیۡکَ الۡکِتٰبَ مِنۡہُ اٰیٰتٌ مُّحۡکَمٰتٌ ہُنَّ اُمُّ الۡکِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِہٰتٌ ؕ فَاَمَّا الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ زَیۡغٌ فَیَتَّبِعُوۡنَ مَا تَشَابَہَ مِنۡہُ ابۡتِغَآءَ الۡفِتۡنَۃِ وَابۡتِغَآءَ تَاۡوِیۡلِہٖ ۚ؃ وَمَا یَعۡلَمُ تَاۡوِیۡلَہٗۤ اِلَّا اللّٰہُ ۘؔ وَالرّٰسِخُوۡنَ فِی الۡعِلۡمِ یَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِہٖ ۙ کُلٌّ مِّنۡ عِنۡدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّکَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۸﴾

৮
তিনিই তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন, খদেখুন: ৩৯:২৪এরই মাঝে কিছু রয়েছে ‘মুহকাম৩৬৯ (অর্থাৎ স্পষ্ট ও দ্ব্যর্থহীন) আয়াত, যেগুলো হলো কিতাবের ভিত্তিমূল,৩৭০ গদেখুন: ৭:৫৪,১৮আর অপর কিছু (আয়াত) হলো ‘মুতাশাবিহ৩৭১ )অর্থাৎ পরস্পর সাদৃশ্যপূর্ণ ও ব্যাখ্যাযোগ্য)। অতএব যাদের অন্তরে বক্রতা আছে তারা বিশৃঙ্খলার উদ্দেশ্যে এবং এর (অর্থাৎ কিতাবের মনগড়া) ব্যাখ্যার৩৭২ মানসে এটির ‘মুতাশাবিহ’ অংশের অনুসরণ করে। অথচ এর ব্যাখ্যাই আল্লাহ এবং জ্ঞানে পরিপক্ক ব্যক্তিরা ছাড়া অন্য কেউ জানে না। তারা বলে, ‘আমরা এর প্রতি ঈমান রাখি; এ সবই আমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে।’ আর বুদ্ধিমান ব্যক্তিরা ছাড়া অন্য কেউই উপদেশ গ্রহণ করে না।৩৭৩ঘদেখুন:
সম্পাদিত
৩৬৯। ‘মুহকাম’ অর্থ: (১) যা অপরিবর্তনীয়, (২) যা অর্থের দিক দিয়ে সুস্পষ্ট এবং প্রকাশের দিক দিয়েও পরিষ্কার, (৩) যা দ্ব্যর্থবোধক বা সন্দেহাত্মক নয় এবং (৪) এরূপ আয়াত যা বিশিষ্ট কুরআনী শিক্ষা বহন করে (মুফরাদাত ও লেইন)।
৩৭০। ‘উম্মুন’ অর্থ: (১) জননী, (২) কোনো বস্তুর উৎস, উৎপত্তিস্থল বা ভিত্তি, (৩) এমন বস্তু যা অন্য বস্তুর লালনপালন, সাহায্য-সহায়তা, সংস্কার ও সংশোধনের কাজ করে, (৪) এমন এক বস্তু যার সাথে পারিপার্শ্বিক বস্তুসমূহ শৃঙ্খলিত (আকরাব ও মুফরাদাত)।
৩৭১। ‘মুতাশাবিহ’ বলতে বুঝায়: (১) যে বাক্যাংশ, বাক্য বা আয়াত বিভিন্নভাবে অর্থ বা ব্যাখ্যা করা যায় অথচ সেই বিভিন্নতার মাঝেও একটি ঐক্য বিরাজ করে, (২) যার বিভিন্ন অংশ পরস্পরের অনুরূপ, (৩) যার সঠিক তাৎপর্য অন্য একটি অর্থের সাথে মেলে বটে, কিন্তু শেষোক্ত অর্থটি বুঝায় না, (৪) যার অর্থ কেবল ‘মুহকামের’ সাথে মিলিয়ে করলেই সঠিক হয়, (৫) এরূপ কথা, যার প্রকৃত অর্থ বহু সুবিবেচনা ছাড়া সঠিক হয় না, (৬) এরূপ আয়াত যাতে পূর্ববর্তী গ্রন্থাবলির শিক্ষার অনুরূপ শিক্ষা স্থান পেয়েছে। (মুফরাদাত)
৩৭২। ‘তাবিল’ অর্থ: (১) বিশ্লেষণ বা ব্যাখ্যা, (২) বক্তৃতা বা রচনার অর্থ সম্বন্ধে অনুমান করা, (৩) একটি রচনা বা বক্তৃতার অর্থ বিকৃত করে ফেলা বা অপব্যাখ্যা করা, (৪) স্বপ্নের ব্যাখ্যা, (৫) পরিণতি, প্রতিফল, পরবর্তী ফলাফল (লেইন)। এ আয়াতে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। প্রথমবার দ্বিতীয় বা তৃতীয় অর্থে এবং দ্বিতীয়বার প্রথম বা পঞ্চম অর্থে ব্যবহৃত হয়েছে।
৩৭৩। এ আয়াত দ্ব্যর্থবোধক কিংবা বিতর্কমূলক বিষয় মীমাংসার জন্য সর্বোৎকৃষ্ট পন্থা নির্ধারণ করছে। এরূপ ক্ষেত্রে উপদেশ হলো, বিষয়টিকে বা ব্যাখ্যাটিকে কুরআনের সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন আয়াতসমূহের আলোকে পরীক্ষা ও বিবেচনা করতে হবে। যদি দেখা যায়, বিতর্কমূলক অর্থ বা ব্যাখ্যা, দ্ব্যর্থহীন আয়াতের বিপরীতে বা বিরোধী হয় তাহলে বিতর্কমূলক বাক্যের বা বাক্যগুলোর গঠনপদ্ধতি সবদিক থেকে বিবেচনা করে এমন অর্থ বা ব্যাখ্যায় পৌঁছাতে হবে যা দ্ব্যর্থহীন আয়াতের সাথে খাপ খায়। এ আয়াত বলছে, কুরআনে দুই ধরনের আয়াত রয়েছে। কিছু ‘মুহকাম’ (দৃঢ় ও সুস্পষ্ট অর্থবিশিষ্ট) এবং অন্যগুলো ‘মুতাশাবিহ’ (যার বিভিন্ন অর্থ করা সম্ভব)। ‘মুতাশাবিহ’ আয়াতের অর্থ সঠিকভাবে পাবার একটি সুন্দর উপায় হলো, যতগুলো অর্থ হয়, তার মধ্যে যে-সব অর্থ ‘মুহকাম’ আয়াতের সাথে খাপ খায় তা-ই গ্রহণযোগ্য। ৩৯:২৪ আয়াতে সমগ্র কুরআনকেই ‘মুতাশাবিহ’ বলা হয়েছে। আবার ১১:২ আয়াতে সমগ্র কুরআনের আয়াতগুলোকেই ‘মুহকাম’ বলা হয়েছে। এ দিয়ে এটা বুঝায় না, আলোচ্য আয়াতটি তার বিপরীত, কেননা আলোচ্য আয়াতে বলা হয়েছে, কিছু আয়াত ‘মুহকাম’ ও কিছু ‘মুতাশাবিহ’। কুরআনের আয়াতগুলো তাৎপর্যের দিক দিয়ে দেখলে সবই ‘মুহকাম’, কেননা সবগুলোতেই অপরিবর্তনীয় চিরসত্য রয়েছে। আবার অন্যদিক থেকে কুরআনের আয়াতসমূহ সবই ‘মুতাশাবিহ’, কেননা কুরআনে এমনই ব্যাপক অর্থবোধক শব্দাবলি ব্যবহৃত হয়েছে যা একই সময়ে অনেক অর্থ প্রকাশ করে, যা সমভাবে সত্য ও সুন্দর। কুরআন এ অর্থেও ‘মুতাশাবিহ’ (পরস্পরের অনুরূপ) যে, এতে কোনো বৈপরীত্য বা অনৈক্য নাই বরং এর আয়াতগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ, সহায়তাকারী। তবে হ্যাঁ, এর অংশবিশেষ ‘মুহকাম’ ও অংশবিশেষ ‘মুতাশাবিহ’। একথাও এভাবে সত্য যে, বিভিন্ন পাঠকের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মানসিকতা, প্রকৃতিপ্রদত্ত শক্তির বিভিন্নতার কারণে কুরআনকে বুঝতেও বিভিন্নতা দেখা যায়। এ আলোচ্য আয়াতে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। কুরআনে যে-সকল ভবিষ্যদ্বাণী রয়েছে, এর মধ্যে যেগুলো সাদাসিধা ও সরাসরি ব্যক্ত এবং যার একটি ভিন্ন দ্বিতীয় কোনো অর্থ হতে পারে না, সেগুলোকেই ‘মুহকাম’ ৩৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বলা যেতে পারে। অপরদিকে যে-সকল ভবিষ্যদ্বাণী আলংকারিক ও রূপক ভাষায় বর্ণিত হয়েছে এবং যেগুলোর ব্যাখ্যা একাধিক হতে পারে, সেগুলোকে বলা যেতে পারে ‘মুতাশাবিহ’। রূপক ভাষায় বর্ণিত ভবিষ্যদ্বাণীগুলো সুস্পষ্টভাবে পূর্ণতাপ্রাপ্ত ভবিষ্যদ্বাণীগুলোর আলোকে ব্যাখ্যা করতে হবে এবং এ ব্যাখ্যাকে ইসলামের মৌলিক নীতিমালার সাথে মিলিয়ে দেখতে হবে। ‘মুহকাম’ ভবিষ্যদ্বাণীর জন্য দেখুন ৫৮:২২ এবং ‘মুতাশাবিহ’ ভবিষ্যদ্বাণীর জন্য দেখুন ২৮:৮৬। যে-সব আয়াতে আল্লাহ তা’লার আদেশ-নিষেধ বা আইনবিধি আংশিকভাবে দেওয়া হয়েছে এবং অন্য আয়াতসমূহের সাথে না মিলিয়ে সেই আদেশ-নিষেধের পরিপূর্ণতা পাওয়া যায় না সেগুলোকে বলা যায় ‘মুতাশাবিহ’। ‘মুহকামাত’ সাধারণত আইনের ও বিশ্বাসের বিধিমালা দান করে। ‘মুতাশাবিহাত’ সাধারণত দ্বিতীয় পর্যায়ের বিষয়াদি, যথা- নবীগণের জীবনকাহিনি, জাতিসমূহের ইতিকথা ইত্যাদি বর্ণনা করে এবং সেসব বর্ণনায় এমন বান্ধারা ও প্রকাশভঙ্গি ব্যবহৃত হয় যার বিভিন্ন অর্থ হতে পারে। এরূপ আয়াতগুলোর অর্থ করতে এ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যেন এমন কোনো অর্থ করা না হয়, যা সর্বজনবিদিত ও পরিষ্কার অর্থের কিংবা মূল বিশ্বাসের পরিপন্থি। ‘মুতাশাবিহ’ আয়াতগুলোতে যে আলংকারিক ও রূপক ভাষা ব্যবহার করা হয় তা অর্থের ব্যাপকতা ও গভীরতার জন্য এবং অল্প কথায় বহুকিছু প্রকাশের জন্য ধর্মগ্রন্থে ব্যবহৃত হয়ে এসেছে। এরূপ করার প্রয়োজনও ছিল। এতে ধর্মশাস্ত্রের সৌন্দর্য ও লালিত্য বেড়ে যায় এবং মানুষের পরীক্ষা হয়, যার মাধ্যমে তার আধ্যাত্মিক উন্নতি ও পরিপক্কতা আসে।

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ ہَدَیۡتَنَا وَہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ ﴿۹﴾

৯
‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদেরকে হিদায়াত৩৭৪ দেবার পর তুমি আমাদের হৃদয়কে বক্র কোরো না এবং নিজের পক্ষ থেকে আমাদের প্রতি কৃপা করো; নিশ্চয় তুমিই পরম দাতা।কদেখুন: ৪:১৬৩খদেখুন: ৩:২৬; ৪:৮৮; ৪৫:২৭
৩৭৪। কুরআনের সঠিক তত্ত্ব ও জ্ঞান তারাই পেয়ে থাকেন যাদের হৃদয় পবিত্র (৫৬:৮০)।

رَبَّنَاۤ اِنَّکَ جَامِعُ النَّاسِ لِیَوۡمٍ لَّا رَیۡبَ فِیۡہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُخۡلِفُ الۡمِیۡعَادَ ﴿۱۰﴾٪

১০
হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় তুমি মানবজাতিকে সে-দিনের জন্য সমবেত করতে যাচ্ছো, যার (আগমনের) বিষয়ে কোনো সন্দেহ নাই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।’
সূরা আলে ইমরান - রুকু ১