آل عمران
Aal-e-`Imran
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
পূর্ববর্তী সূরা আল-বাকারার সাথে এ সূরার এক গভীর ও সুদূরপ্রসারী সম্পর্ক রয়েছে, যে-জন্য এ দুটি সূরাকে একত্রে ‘আয-যাহরাওয়ান’ (দুটি উজ্জ্বল আলো) বলা হয়। পূর্ববর্তী সূরাতে ইহুদীদের ভ্রান্ত বিশ্বাস ও দুষ্কর্ম নিয়েই বেশিরভাগ আলোচনা করা হয়েছে, যাদের মধ্যে মূসায়ী শরীয়ত প্রবর্তিত হয়েছিল। বর্তমান সূরাতে খ্রিষ্টধর্মের ভ্রান্ত বিশ্বাস ও মতবাদ নিয়েই প্রধানত মূল আলোচনা কেন্দ্রীভূত রয়েছে। সূরাটির নামকরণ করা হয়েছে ‘আলে ইমরান’ (ইমরানের পরিবার-পরিজন)। ‘ইমরান’ বা ‘আমরান’ ছিলেন হযরত মূসা (আ.) এবং হযরত হারূন (আ.)-এর পিতা আর হযরত ঈসা (আ.)-এর মাতা বিবি মরিয়মের পরিবারের পূর্বপুরুষ। হযরত ঈসা (আ.)-এর জীবনবৃত্তান্ত ও তাঁর কর্মধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এ সূরাতে হয়েছে। সূরা বাকারার সাথে গভীর সম্পর্ক বিদ্যমান থাকায় স্বাভাবিকভাবেই সূরা বাকারার অব্যবহিত পর এ সূরা অবতীর্ণ হয়েছে বলে ধরে নেওয়া যায়। তদুপরি এতে উহুদ যুদ্ধ সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকায় সূরাটি হিজরি ৩য় সনেই অবতীর্ণ হয়েছে বলে অনেকের বিশ্বাস।
সূরা বাকারার সাথে সূরা আলে ইমরানের দ্বিবিধ সম্পর্ক। প্রথমত উভয় সূরার বিষয়বস্তুর সম্পর্ক এবং দ্বিতীয়ত আল-বাকারার শেষাংশের সাথেও এ সূরার প্রারম্ভের সাদৃশ্য। বস্তুত সমস্ত কুরআন শরীফের সূরাসমূহের বিন্যাস প্রধানত দুই প্রকারের বলে লক্ষ করা যায়। যেমন- কোনো সূরার শেষাংশে যে বিষয়ের আলোচনা করা হয়েছে, এর ধারাবাহিকতা পরবর্তী সূরার শুরুতেও রক্ষিত হয়েছে অথবা পূর্ববর্তী সূরার বিষয়বস্তু সার্বিকভাবে পরবর্তী সূরাতেও উল্লিখিত হয়েছে। সূরা বাকারা ও সূরা আলে ইমরানে এ উভয় ধরনের সম্পর্কই বিদ্যমান। সার্বিকভাবে উভয় সূরায় বিষয়বস্তুগত বক্তব্যের যে সম্পর্ক রয়েছে এর আলোচনা মূলত মূসায়ী শরীয়ত থেকে কীভাবে ইসলামী শরীয়তে নবুওয়তের ধারা স্থানান্তরিত করা হলো একেই কেন্দ্র করে করা হয়েছে। এটাই ছিল সূরা বাকারার প্রধান বক্তব্য এবং এর কারণ বিশ্লেষণে ইহুদীদের নৈতিক অধঃপতনের ওপর আলোকপাত করে কিছু আলোচনাও উক্ত সূরাতে করা হয়েছে, কিন্তু সূরা বাকারাতে খ্রিষ্টান ধর্মমত (যা মূসায়ী শরীয়তেরই চরম পরিণতি) সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনা করা হয় নি। এতে কারো কারো মনে হয়ত এ সন্দেহের উদ্রেক হতে পারে যে, ইহুদী ধর্ম, যার মাধ্যমে মূসায়ী শরীয়ত প্রবর্তিত হয়েছিল তা ত্রুটিপূর্ণ হয়ে গেলেও এর পরিণত শাখা খ্রিষ্টধর্ম বুঝি এখনো পবিত্র আছে। এমতাবস্থায় ইসলামের নতুন বিধান বা ধর্মব্যবস্থা প্রচলনের কোনো প্রয়োজন ছিল না। এ সন্দেহ নিরসনকল্পে খ্রিষ্টধর্মের অন্তঃসারশূন্যতা সম্পর্কে বর্তমান সূরাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
হাদীস পাঠে জানা যায়, এ সূরার অনেকগুলো নাম রয়েছে। যেমন- আয-যাহরা (একটি উজ্জ্বল আলো), আল-আমান (শান্তি), আল-কানয (সম্পদ), আল-মুয়িনা (সাহায্যকারী), আল-মুজাদালা (পরস্পর বিতর্ক), আল-ইসতিগফার (ক্ষমা প্রার্থনা), এবং আত-তাইয়্যিবা (পবিত্র)। বর্তমান খ্রিষ্টধর্মের অসারতা প্রমাণ করাই যেহেতু বর্তমান সূরার প্রধান উদ্দেশ্য, তাই এ ইঙ্গিত সূরার প্রারম্ভেই রয়েছে যে, খ্রিষ্টধর্মের শিক্ষা অপবিত্র ও অধঃপতিত হওয়ায় এটি নতুন ও উন্নততর কোনো বিধান বা ধর্মব্যবস্থা প্রবর্তনের পথে অন্তরায় হতে পারে না। বরং খ্রিষ্টধর্মের অসারতাই প্রকারান্তরে একটি নতুন বিধান বা ধর্মব্যবস্থার প্রয়োজনীয়তাকে স্বীকার করে। তাই সূরার প্রারম্ভেই খ্রিষ্টধর্মের মূল মতবাদকে খণ্ডন করার জন্য আল্লাহ তা’লার ঐশী গুণাবলির অন্যতম ‘আল-হাইয়্যুল কাইয়্যুম’ গুণের কথা বলা হয়েছে। সূরা বাকারার শেষাংশ ও বর্তমান সূরার শুরুতে যে সম্পর্ক বিদ্যমান তা হলো, সূরা বাকারার শেষাংশে মুসলমানদের জাতীয় উন্নতি তথা অবিশ্বাসীদের ওপর ইসলামের সাফল্য ও বিজয় কামনা করা হয়েছে, আর তাই এ সূরার প্রারম্ভে বলা হয়েছে ‘আল-হাইয়্যুল কাইয়্যুম’ আল্লাহ তা’লা অবশ্যই মুসলমানদের সাফল্য ও বিজয় প্রদান করবেন, কেননা তিনি চিরঞ্জীব ও চিরশাশ্বত হওয়ায় সকল প্রকার দুর্বলতার ঊর্ধ্বে। তিনি চিরঞ্জীব ও চিরশাশ্বত। তাঁর শক্তিতে কোনো দুর্বলতা পরিলক্ষিত হয় না। তাই সত্যিকারের সফলতা একমাত্র তাঁর সাহায্যপুষ্ট হলেই সম্ভব।
এ সূরা পূর্ববর্তী সূরার মতোই ‘হুরূফে মুকাত্তায়াত’ দিয়ে শুরু। তিনটি শব্দ ‘আলিফ’ ‘লাম’ ‘মীম’ (আমি আল্লাহ ১৪৫
সর্বজ্ঞ) দিয়ে আল্লাহর জ্ঞান প্রকাশক বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাথে সাথে আল্লাহ চিরঞ্জীব, স্বয়ম্ভ ও চিরন্তন- এ পরিচয় পেশ করে আল্লাহ যে সবচেয়ে বেশি জানেন সেই বৈশিষ্ট্যকে জোরালো সমর্থন দেওয়া হয়েছে। বলা হয়েছে, আল্লাহ চিরঞ্জীব, স্বয়ম্ভু ও চিরন্তন হওয়ায় তাঁর পক্ষেই সর্বজ্ঞ হওয়া সম্ভব। আর যিনি সর্বজ্ঞ, তিনিই চিরঞ্জীব ও চিরশাশ্বত হতে পারেন, কেননা মৃত্যু ও লয় জ্ঞানহীনতারই ফল। অতঃপর এ সূরাতে বর্ণিত হয়েছে, ইহুদী ও খ্রিষ্টানরা সঠিক পথ থেকে বহু দূরে সরে যাবার ফলে ঐশী শাস্তিতে নিপতিত হবে। তারা তওরাত বা ইনজীলের অনুসারী, একথা তাদেরকে ঐশী শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, কেননা এ উভয় গ্রন্থই এখন বাতিল হয়ে যাওয়ায় এগুলোর শিক্ষা মানুষের প্রয়োজন বা চাহিদা মেটাতে অক্ষম। অতঃপর মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন তাদের মন থেকে সকল প্রকার সন্দেহ ও সংশয় দূর করে এ বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকে যে, ইহুদী ও খ্রিষ্টান তাদের সংখ্যাধিক্য ও পার্থিব উপকরণের প্রাচুর্য সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। যেভাবে আল্লাহ তা’লা পূর্বেও মুসলমানদেরকে তাদের শত্রুপক্ষ কুরাইশ ও আরবের অন্যান্য গোত্রের জনবল ও পার্থিব পরাক্রমের বিরুদ্ধে জয়যুক্ত করেছিলেন, অনুরূপভাবে এখনো মুসলমানদের বিজয় সংঘটিত হবে। তদুপরি জাতীয় পর্যায়ে কোনো বিজয় শুধুমাত্র পার্থিব উপকরণের প্রাচুর্যের ওপরই নির্ভর করে না বরং বিশেষভাবে নৈতিক গুণাগুণ ও উৎকর্ষের জন্যই তা সম্ভব হয়। সেজন্য চূড়ান্ত বিজয় মুসলমানদের অনুকূলেই আসবে, কেননা যদিও তাদের পার্থিব উপকরণের স্বল্পতা রয়েছে তবুও নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষে তারা সমৃদ্ধ এবং সর্বোপরি তারা সঠিক ও সত্য ধর্মের অনুসারী।
অতঃপর সূরাটিতে এ বিভ্রান্তি দূর করার লক্ষ্যে আলোচনা করা হয়েছে যে, প্রায়শই ইসলামের শত্রুরা ভুলক্রমে তাদের জাতীয় কৃষ্টি ও আচার-অনুষ্ঠানকে মুসলমানদের চেয়ে শ্রেয় বলে মনে করে। তাদের বলা হয়েছে, ভুল বিশ্বাস পোষণ করা এবং অন্যায় কাজে লিপ্ত থাকার ফলে তারা বাহ্যত কার্যকারণ নিয়মকে (Cause and effect) উপেক্ষা করছে, কিন্তু পরিণামে এর ক্ষতি থেকে তারা অব্যাহতি পাবে না। এরপর সূরাটিতে মুসলমানদের সফলতার সম্ভাব্য উপায় সম্পর্কে আলোকপাত করে বলা হয়েছে অন্য জাতির অন্ধ অনুকরণ নয়, বরং ইসলাম ও হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষাকে সঠিকভাবে অনুসরণের ফলেই মুসলমানদের জাতীয় উন্নতি ও সফলতা অর্জিত হবে।
এরপর মূল বিষয়ের ব্যাখ্যা প্রসঙ্গে খ্রিষ্টান ধর্মমতের শুরু ও এর ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর আহলে কিতাবের দৃষ্টি এ বিষয়ের দিকে আকর্ষণ করা হয়েছে, যখন মুসলমানরাও তাদের ধর্মের ঐশী উৎস সম্পর্কে বিশ্বাসী তখন মুসলমানদের সাথে সংগ্রামে বৃথা শক্তি ও সম্পদ নষ্ট করা তাদের উচিত নয়, বরং উভয়ের উচিত সম্মিলিতভাবে অবিশ্বাসীদের নিকট উভয়ের সম্মত বিষয় যেমন- আল্লাহ তা’লার তওহীদ বা একত্ব প্রচার করা এবং তাদের নিজস্ব ধর্মীয় মতভেদকে একটি আলোচিত সীমায় আবদ্ধ রাখা। অতঃপর খ্রিষ্টানদের উদ্দেশ্যে বিশেষভাবে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, নতুন ধর্মগ্রহণ না করে তারা আল্লাহর মনোনীত হবার দাবি করতে বা আল্লাহর দয়া ও প্রেম লাভের আশা পোষণ করতে পারে না। আর তা কীভাবেইবা সম্ভব, যেখানে এ শাশ্বত ঐশী নীতি রয়েছে যে, আল্লাহ তা’লা যুগের প্রয়োজনে সব সময়ই সত্য প্রকাশ করে থাকেন এবং এ চিরন্তন নীতিকে অস্বীকার করার তো তাদের কোনো বৈধ কারণও নাই। পুনরায় মুসলমানদের সাথে মতভেদের বিষয়টিকে উল্লেখপূর্বক বলা হয়েছে, আহলে কিতাব যে-সব বিষয় নিয়ে মুসলমানদের সাথে বিবাদ করছে, প্রকৃতপক্ষে সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয় এবং কোনো কোনো বিষয়কে তাদের নিজেদের পূর্বপুরুষরাই বৈধ বলে স্বীকার করেছেন। অতঃপর বিষয়টিকে সুস্পষ্ট ঐতিহাসিক পটভূমি থেকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে, ইহুদী ও মুসলমান উভয়ের মিলিত হবার একটি সংযোগস্থল হচ্ছেন হযরত ইবরাহীম (আ.) এবং হযরত ইবরাহীম (আ.)-ই যেহেতু কাবাশরীফের ভিত্তি স্থাপন করেছিলেন সেহেতু কোনো প্রকার কাল্পনিক ও অনুল্লেখযোগ্য বিষয়াদিকে কেন্দ্র করে মুসলমানদের সঙ্গে বনী ইসরাঈলের ঝগড়াবিবাদে লিপ্ত হওয়া উচিত নয়। অতঃপর মুসলমানদের উদ্দেশ্যে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, আহলে কিতাব মুসলমানদের সঙ্গে শত্রুতায় এতদূর অগ্রসর হয়েছে যে, সুযোগ পেলেই তারা তাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, কিন্তু মুসলমানরা যেহেতু আল্লাহ তা’লার দয়া ও অনুগ্রহপুষ্ট সেহেতু তারা তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। অবশ্য তাদের পক্ষ থেকে যখন মুসলমানরা তীব্র বিরোধিতা ও শত্রুতার সম্মুখীন হবে তখন তারা ধৈর্যের সাথে মোকাবিলা করবে এবং আল্লাহ তা’লার সঙ্গে তাদের সম্পর্ককে আরো জোরদার করবে। শুধু তাই নয়, তাদের পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে, কেননা শীঘ্রই খ্রিষ্টানদের এক প্রচণ্ড আক্রমণকে প্রতিহত করার জন্য তাদের ঐক্যবদ্ধ মোকাবিলার প্রয়োজন হবে। সেই সময় আসার পূর্বে যতদূর সম্ভব ইসলামের বাণী অন্যের নিকট পৌঁছিয়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য তাদের তৎপর থাকতে হবে। মুসলমানদেরকে আরো সাবধান করা হয়েছে, তারা যেন এ ভ্রান্ত ধারণা পোষণ না করে যে, খ্রিষ্টানদের সাথে মোকাবিলায় ইহুদীরা মুসলানদেরকে সহায়তা করবে বরং ইহুদীরা মুসলমানদেরকে অপমান করতে বা বিভিন্ন প্রকার কষ্ট দিতে চেষ্টার কোনো ত্রুটি করবে না। ইহুদীদের বিরুদ্ধে এ সতর্কবাণী উচ্চারণ সত্ত্বেও সূরাটিতে ইহুদীদের ভালো দিকের স্বীকৃতি দানে কার্পণ্য করা হয় নি বরং বলা হয়েছে, আহলে কিতাবের সবাই খারাপ নয়। তাদের মাঝে কিছু ভালো লোকও রয়েছে। পক্ষান্তরে যারা ইসলামের ক্ষতিসাধনের জন্য চক্রান্ত করছে, পরিণামে তারা বিফলমনোরথ ও দুঃখভারাক্রান্ত হবে। এ ধরনের ইহুদীদের সঙ্গে মুসলমানদের সকল প্রকার বন্ধুত্বের সম্পর্ক এড়িয়ে চলতে হবে যেন তাদের অবাঞ্চিত নৈতিকতা ও কুপ্রভাব দ্বারা তারা আবার প্রভাবান্বিত হয়ে না পড়ে।
এছাড়া বদরের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করে মুসলমানদেরকে বলা হয়েছে, উক্ত যুদ্ধে যে-রূপ প্রতিকূল অবস্থা সত্ত্বেও আল্লাহ তা’লা তাদেরকে সাহায্য করেছিলেন এবং মক্কার পৌত্তলিকদের বিরুদ্ধে প্রকাশ্য বিজয় দান করেছিলেন, আহলে কিতাবের সাথেও তদ্রূপ হবে এবং তাদের বিরুদ্ধেও আল্লাহ তা’লার অনুগ্রহ ও সাহায্য মুসলমানদের সাথে থাকবে। আহলে কিতাব তাদের জনবল এবং সুদের কারবারজনিত পার্থিব শক্তিসামর্থ্যের ওপর ভরসা করে। এ ধরনের সুদের আদান-প্রদান প্রকৃত নৈতিকতার একান্ত পরিপন্থি। সুদ গ্রহণের ফলে তারা আল্লাহকে নিষ্ঠুর বলে সাব্যস্ত করছে। এ পরিপ্রেক্ষিতে মুসলমানরা যদি তাদের জীবনে সফলতা লাভ করতে চায় তাহলে তারা যেন সঠিক সময়ে তাদের নির্ধারিত কর্ম সম্পাদন করে, যথোপযুক্ত কুরবানী করে এবং তাদের সম্পদ নিজেদের ভরণপোষণ বাদে বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে প্রস্তুত থাকে।
অতঃপর সূরাটিতে একটি গুরুত্বপূর্ণ নীতির ঘোষণা করে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর একজন রসূল। তিনি যদি মারা যান বা কোনো যুদ্ধে নিহত হন (যদিও ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী কোনো যুদ্ধে তিনি মারা যাবেন না) তবুও মুসলমানদের নিরাশ হবার বা ইসলামের সত্যতা সম্পর্কে সন্দিহান হবার কোনো কারণ নাই, কেননা ইসলামের বিজয় বা সফলতা কোনো ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে না। আরেকটি প্রয়োজনীয় বিষয় যা যুদ্ধের সময়ে বিশেষকরে লক্ষ রাখতে হবে তা হলো, অন্য সময় অপেক্ষা তখন মুসলমান নেতৃবর্গের অন্যান্য মুসলমানদের প্রতি অধিক সহিষ্ণুতা দেখাতে হবে এবং তাদের সংবেদনশীলতার প্রতিও লক্ষ রাখতে হবে যেন শত্রুরা কোনোভাবেই তাদের মাঝে মতভেদের সৃষ্টি করতে না পারে। তাছাড়া উক্ত সময়ে প্রত্যেক বিষয়েই পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। অতঃপর আল্লাহ তা’লা যে এক মহান রসূলকে আবির্ভূত করে অতি ব্যাপক ও সদূরপ্রসারী মঙ্গল সাধন করেছেন সেই বিষয়কে স্মরণ করানো হয়েছে। মুসলমানদের উচিত সর্বক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসরণ করা এবং শান্তি বিঘ্নিতকারী সমস্ত পথ ও পদ্ধতি থেকে নিজেদেরকে রক্ষা করে চলা।
সর্বোপরি সূরাটিতে এ নীতির উল্লেখ করা হয়েছে, যারা সত্য প্রতিষ্ঠার সংগ্রামে মারা যায় তারা বিশেষ সম্মানের অধিকারী। তাদের মৃত্যুর মাধ্যমে তারা আসলে অনন্ত জীবন পেয়ে যায় এবং তাদের সম্প্রদায়কে নতুন জীবনের প্রেরণায় অণুপ্রাণিত করে। আবারো আহলে কিতাবের উল্লেখ করে সূরাটিতে বলা হয়েছে, নীতিগতভাবে তারা এমন অধঃপতিত হয়েছে যে, একদিকে যদিও আল্লাহ তা’লার ‘মনোনীত জাতি’ বলে তাদের দাবি অথচ আল্লাহর রাস্তায় খরচ করার সময় তারাই অধিক কুণ্ঠিত, এ থেকে মুসলমানরা যেন শিক্ষা লাভ করে। আহলে কিতাবের নৈতিক অধঃপতনের আরেকটি দৃষ্টান্ত থেকেও প্রতীয়মান হয়, তাদের দাবি অনুযায়ী শুধু সেই রসূলের নিকটেই তারা আনুগত্য দেখাবে যিনি তাদের নিকট সর্বাধিক কুরবানী পেশ করার আহ্বান জানাবেন। অথচ এরকম অনেক রসূল তাদের মাঝে আবির্ভূত হলেও তাঁদেরকে তারা স্বীকার করে নি। অতঃপর কুরবানীর অন্তর্নিহিত তাৎপর্যকে তুলে ধরে বিশ্বাসীদেরকে বলা হয়েছে, জাতীয় স্বার্থে কুরবানী করতে ভয় পাওয়া বোকামিরই শামিল। অতঃপর তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে বিশ্বাসের এক কঠোর পরীক্ষা দিতে হবে। তারা যেন মনে না করে, অগ্নি ও রক্তের নদী না পেরিয়ে তারা এমনিতেই সফল হতে পারবে। পরবর্তী কিছু আয়াতে সত্যিকার বিশ্বাসীদের বৈশিষ্ট্য ও চারিত্রিক গুণাবলির বর্ণনা দেওয়া হয়েছে এবং জাতীয় উন্নতি ও সংহতির জন্য অপরিহার্য কিছু প্রার্থনা শেখানো হয়েছে। পরিশেষে সূরাটিতে কতিপয় নীতিমালা পেশ করা হয়েছে, সেগুলো অনুসরণের মাধ্যমে মুসলমানরা এ পৃথিবীতে সাফল্য ও শ্রেষ্ঠত্ব এবং পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓمَّٓ ۙ﴿۲﴾
اللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۙ الۡحَیُّ الۡقَیُّوۡمُ ؕ﴿۳﴾
نَزَّلَ عَلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ وَاَنۡزَلَ التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ۙ﴿۴﴾
مِنۡ قَبۡلُ ہُدًی لِّلنَّاسِ وَاَنۡزَلَ الۡفُرۡقَانَ ۬ؕ اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ ذُو انۡتِقَامٍ ﴿۵﴾
اِنَّ اللّٰہَ لَا یَخۡفٰی عَلَیۡہِ شَیۡءٌ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ ؕ﴿۶﴾
ہُوَ الَّذِیۡ یُصَوِّرُکُمۡ فِی الۡاَرۡحَامِ کَیۡفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۷﴾
ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ عَلَیۡکَ الۡکِتٰبَ مِنۡہُ اٰیٰتٌ مُّحۡکَمٰتٌ ہُنَّ اُمُّ الۡکِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِہٰتٌ ؕ فَاَمَّا الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ زَیۡغٌ فَیَتَّبِعُوۡنَ مَا تَشَابَہَ مِنۡہُ ابۡتِغَآءَ الۡفِتۡنَۃِ وَابۡتِغَآءَ تَاۡوِیۡلِہٖ ۚ وَمَا یَعۡلَمُ تَاۡوِیۡلَہٗۤ اِلَّا اللّٰہُ ۘؔ وَالرّٰسِخُوۡنَ فِی الۡعِلۡمِ یَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِہٖ ۙ کُلٌّ مِّنۡ عِنۡدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّکَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۸﴾
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ ہَدَیۡتَنَا وَہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ ﴿۹﴾
رَبَّنَاۤ اِنَّکَ جَامِعُ النَّاسِ لِیَوۡمٍ لَّا رَیۡبَ فِیۡہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُخۡلِفُ الۡمِیۡعَادَ ﴿۱۰﴾٪