২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ﴿ۙ۱۱﴾

১১
এরাই তারা- যারা প্রকৃত উত্তরাধিকারী,

الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۲﴾

১২
(অর্থাৎ) যারা (জান্নাতুল) ফিরদৌসের উত্তরাধিকারী হবে।১৯৮৩ তারা সেখানে চিরকাল থাকবে।
১৯৮৩। পূর্ববর্তী আয়াতসমূহে যেমন উল্লেখ করা হয়েছে যে, যেহেতু মুমিনরা সর্বপ্রকার গুণাবলি নিজেদের মধ্যে বিকশিত করে সেজন্য তাদেরকে ফিরদৌস নামক জান্নাতে বাস করতে দেওয়া হবে। যে-কোনো বাগানের সর্বপ্রকার সুখসুবিধা যেখানে বিদ্যমান (লেইন)। তারা যেহেতু তাদের জীবনের কামনা-বাসনার মৃত্যু ঘটিয়েছিল, সে কারণে বিনিময়স্বরূপ আল্লাহ তা’লা তাদেরকে অমর বা চিরস্থায়ী জীবন দান করবেন এবং তারা তাদের কাম্য সবকিছুই লাভ করবেন (৫০:৩৬)।

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ طِیۡنٍ ﴿ۚ۱۳﴾

১৩
আর নিশ্চয় আমরা মানুষকে কাদামাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।১৯৮৪
১৯৮৪। তফসীরাধীন সূরার প্রথম দশ আয়াতে মানুষের আধ্যাত্মিক বিবর্তন বা ক্রমবিকাশের উল্লেখ করার পর কুরআন করীম বর্তমান ও পরবর্তী কতিপয় আয়াতে তার দৈহিক উন্নতির বিভিন্ন পর্যায় সম্বন্ধে আলোচনা করছে আর এভাবে মানুষের দৈহিক এবং আধ্যাত্মিক জন্ম ও ক্রমবর্ধনের মধ্যে এক অসাধারণ সাদৃশ্য স্থাপন করেছে। জীববিজ্ঞান-সংক্রান্ত প্রযুক্তি বাদ দিয়ে এ সূরা স্পষ্ট এবং সহজে বোধগম্য ভাষায় এই বর্ণনা দিয়েছে। জীববিজ্ঞান এমন কিছুই আবিষ্কার করে নি যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে কুরআন মজীদের বিবৃতির বিরুদ্ধে যায়। ‘আমরা মানুষকে কাদামাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি’ এ বাক্য দ্বারা প্রাথমিক স্তর থেকে মানবসৃষ্টির প্রণালি বা প্রক্রিয়াসমূহের উল্লেখ করা হয়েছে, যখন মানুষ মৃত্তিকাকারে সুপ্ত থাকে এবং পৃথিবীর অজৈব বা অসংগঠিত মৌলিক অংশ পর্যায়ক্রমে অতি সূক্ষ্ম প্রক্রিয়ায় পরিবর্তনের মাধ্যমে মানুষের খাদ্যের ভেতর দিয়ে জৈব প্রাণশক্তিতে পরিবর্তিত হয়। এই স্তরে ‘অতঃপর আমরা অস্থিপুঞ্জকে মাংস দ্বারা আবৃত করলাম’ (২৩:১৫) অর্থাৎ ভ্রূণাবস্থা থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে তা পূর্ণতাপ্রাপ্ত হয়।

ثُمَّ جَعَلۡنٰہُ نُطۡفَۃً فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ ﴿۪۱۴﴾

১৪
এরপর আমরা তাকে বীর্যরূপে এক সুরক্ষিত অবস্থানস্থলে রাখলাম।

ثُمَّ خَلَقۡنَا النُّطۡفَۃَ عَلَقَۃً فَخَلَقۡنَا الۡعَلَقَۃَ مُضۡغَۃً فَخَلَقۡنَا الۡمُضۡغَۃَ عِظٰمًا فَکَسَوۡنَا الۡعِظٰمَ لَحۡمًا ٭ ثُمَّ اَنۡشَاۡنٰہُ خَلۡقًا اٰخَرَ ؕ فَتَبٰرَکَ اللّٰہُ اَحۡسَنُ الۡخٰلِقِیۡنَ ﴿ؕ۱۵﴾

১৫
এরপর আমরা এ বীর্যকে জমাট রক্তপিণ্ডে পরিণত করলাম, অতঃপর এ জমাট রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে (অর্থাৎ মাংস সদৃশ জমাট রক্তে) পরিণত করলাম, এরপর এ মাংসপিণ্ডকে অস্থিপুঞ্জ বানালাম, অতঃপর আমরা অস্থিপুঞ্জকে মাংস দ্বারা আবৃত করলাম, এরপর সেটিকে আমরা এক নতুন সৃষ্টিরূপে বিকশিত করলাম।১৯৮৫ অতএব সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ কত-না কল্যাণময়!কদেখুন: ৩৯:৩১খদেখুন: ৩৯:৩২গদেখুন: ৭৮:১৩
১৯৮৫। ‘এরপর সেটিকে আমরা এক নতুন সৃষ্টিরূপে বিকশিত করলাম’ এ উক্তি থেকে সুস্পষ্ট যে মানবদেহে আত্মা বাইরে থেকে আসে না, বরং মাতৃগর্ভে ক্রমবিবর্তনের প্রক্রিয়ায় দেহের অভ্যন্তরেই আত্মা জন্ম লাভ করে। প্রথমে দেহ থেকে আত্মার কোনো পৃথক অস্তিত্ব থাকে না, কিন্তু মাতৃগর্ভে দেহ ক্রমবর্ধন, পরিবর্ধন ও পরিবর্তনের প্রক্রিয়াসমূহের মধ্য দিয়ে অতিক্রম করার সময় দেহ থেকে যে সংবেদনশীল সত্তা নির্যাসিত করে তাকেই বলে আত্মা। আত্মা এবং দেহের মধ্যে সম্পর্ক যখনই সম্পূর্ণরূপে সুসমন্বিত হয়ে যায় তখন হৃৎপিণ্ড কাজ করতে আরম্ভ করে। অতঃপর আত্মা আপন স্বতন্ত্র অস্তিত্ব লাভ করে এবং তখন থেকে দেহ আত্মার আবরণরূপে কাজ করতে থাকে (বিস্তারিত দ্রষ্টব্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’, পৃ. ১৭৮৭-১৭৯০)।

ثُمَّ اِنَّکُمۡ بَعۡدَ ذٰلِکَ لَمَیِّتُوۡنَ ﴿ؕ۱۶﴾

১৬
অতএব এরপর তোমরা অবশ্যই মারা যাবে।১৯৮৬
১৯৮৬। মানব ক্রমবর্ধনের পূর্ণ পর্যায়ে পৌঁছে গেলে ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার সমাপ্তি ঘটে তার মৃত্যুতে। এটা প্রকৃতির এক অমোঘ নিয়ম যে, সকল জীবনের অবসান হবে ক্ষয়, বিচ্ছেদ এবং মৃত্যুর মাধ্যমে। একমাত্র আল্লাহ তা’লা চিরঞ্জীব ও চিরন্তন।

ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ تُبۡعَثُوۡنَ ﴿۱۷﴾

১৭
অতঃপর অবশ্যই কিয়ামত দিবসে তোমরা পুনরুত্থিত হবে।১৯৮৭
১৯৮৭। মৃত্যুর পর মানুষকে এ উদ্দেশ্যে পুনরায় জীবিত করা হবে যেন সে সীমাহীন পারলৌকিক জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। ইহজীবনে মানুষ যে অগ্রগতি সাধন করে থাকে তা কেবল প্রস্তুতিমূলক অবস্থা। এখানে সে মাতৃগর্ভের শিশু সদৃশ। মৃত্যুর পর মানুষ এক নতুন এবং পূর্ণতর জীবনে পদার্পণ করে, যা সীমাহীন ক্রমোন্নতির সূচনা।

وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَکُمۡ سَبۡعَ طَرَآئِقَ ٭ۖ وَمَا کُنَّا عَنِ الۡخَلۡقِ غٰفِلِیۡنَ ﴿۱۸﴾

১৮
আর নিশ্চয় আমরা তোমাদের ঊর্ধ্বে সাতটি পথ বানিয়েছি এবং আমরা (আমাদের) সৃষ্টি সম্বন্ধে উদাসীন নই।১৯৮৮,*
১৯৮৮। এ সূরার প্রথম দশ আয়াতে বর্ণিত আধ্যাত্মিক উন্নতির ছয়টি স্তর সাতটিতে পরিণত হয়, যদি ফিরদৌস
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য (আয়াত: ১২) আধ্যাত্মিক উন্নতির শেষ স্তররূপে গণনা করা হয়। অনুরূপভাবে শুক্রাণু (আয়াত: ১৩) স্থাপনের পূর্ববর্তী প্রারম্ভিক স্তরকে ভ্রূণ-সংক্রান্ত ক্রমবিবর্তনের ছয়টি স্তরের সঙ্গে যদি যোগ করা হয়, এর সংখ্যাও সাতটি হয়। আয়াতের মধ্যে এরূপ সাতটি পথ, এর উল্লেখ ১৩-১৫ আয়াতে বর্ণিত মানবের দৈহিক ক্রমোন্নতির সাতটি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ।

وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسۡکَنّٰہُ فِی الۡاَرۡضِ ٭ۖ وَاِنَّا عَلٰی ذَہَابٍۭ بِہٖ لَقٰدِرُوۡنَ ﴿ۚ۱۹﴾

১৯
কদেখুন: ১৫:২৩আর আমরা আকাশ থেকে এক নির্দিষ্ট পরিমাণে পানি১৯৮৯ অবতীর্ণ করেছি এবং আমরা তা ভূমিতে সংরক্ষণ করেছি। আর নিশ্চয় আমরা তা অপসারণেও পূর্ণ ক্ষমতাবান।
১৯৮৯। কীভাবে আল্লাহ তা’লা মানবের দৈহিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মিটিয়ে থাকেন তার এক দৃষ্টান্ত তফসীরাধীন আয়াতে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সকল জীবন পানির ওপর নির্ভরশীল, যা বৃষ্টিরূপে এবং তুষার বা শিলারূপে আকাশ থেকে বর্ষিত হয়। একইভাবে ওহী-ইলহামরূপে আধ্যাত্মিক বারি বর্ষিত হয় যা ছাড়া আধ্যাত্মিক জীবন বাঁচতে পারে না।

فَاَنۡشَاۡنَا لَکُمۡ بِہٖ جَنّٰتٍ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ ۘ لَکُمۡ فِیۡہَا فَوَاکِہُ کَثِیۡرَۃٌ وَّمِنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿ۙ۲۰﴾

২০
খদেখুন: ১৬:১২,৬৮; ৩৬:৩৫অতঃপর আমরা এর মাধ্যমে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্য সেগুলোতে রয়েছে প্রচুর ফলফলাদি এবং তা থেকে তোমরা খেয়ে থাকো।