الأعلى
Al-A`la
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অবতীর্ণ হবার সময়, প্রসঙ্গ ও বিষয়বস্তু গাল-গাত ছিলে সূরাটি নবুওয়তের প্রাথমিককালে অবতীর্ণ হয়েছে। প্রায় সকল তফসীরকার এ অভিমতই ব্যক্ত করেছেন। নলডিকি এবং মুইরও এ ব্যাপারে একমত। নলডিকির মতে, ৭৮ নম্বর সূরার পর পরই এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। মুসলিম মুফাসসিররা সময় ক্রমের দিক থেকে একে কুরআনের অষ্টম সূরা বলে মনে করেন। পূর্ববর্তী সূরার শেষ দিকে বলা হয়েছে, কুরআন ঐশী বিধান বা শরীয়তের সর্বোত্তম ও সম্পূর্ণতম রূপ- যা পুরোপুরিভাবে মানুষের সব ধরনের প্রয়োজন মেটাতে সম্পূর্ণরূপে সক্ষম। তাই এর পরিবর্তন, পরিবর্ধন বা বাতিলকরণ অসম্ভব। এটা অবিকল রয়েছে এবং চিরকাল অবিকলই থাকবে। কুরআনও এ দাবি করেছে। এ দাবির প্রেক্ষিতে একটি স্বাভাবিক প্রশ্ন উত্থাপিত হয় এবং তা হলো, কুরআন যখন পরিপূর্ণ জীবনবিধান তখন পূর্ববর্তী অনেক সূরাতে যে একজন নতুন সংস্কারকের আগমন বার্তা রয়েছে, এর উদ্দেশ্য কী? আলোচ্য সূরাটিতে এ প্রয়োজনীয় প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে। সূরা আত-তারিকে বলা হয়েছিল, মানুষের আধ্যাত্মিক জীবন উত্থান ও পতনের চক্রে বাঁধা, একবার তা সমুন্নত হয়, তারপর আবার তা অধঃপতিত হয়। এ ঐতিহাসিক বাস্তবের প্রেক্ষিতে সমগুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নও মনে উদিত হয় এবং তা হলো, একটি পূর্ণাঙ্গ জীবনবিধান অবতীর্ণ হবার পর স্বাভাবিকভাবে আশা করা যায়, মানুষের উন্নতি এ জীবনবিধানের বদৌলতে অব্যাহতভাবে সমুন্নত থাকবে এবং অধঃপতনের আশঙ্কা থেকে মুক্ত থাকবে। এমতাবস্থায় বিশ্বের সূচনালগ্নেই কেন পরিপূর্ণ জীবনবিধান দেওয়া হলো না? হযরত নবী করীম (সা.)-এর আগমনকাল পর্যন্ত অপেক্ষা করা হলো কেন? আলোচ্য সূরাতে এ প্রশ্নেরও উত্তর দেওয়া হয়েছে। পূর্ববর্তী সূরার সাথে এ সূরার আরো একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে সূরাটিতে বলা হয়েছিল, মানুষের জন্ম হয় এমন একটি তরল বস্তু থেকে যা তার পিতার পিঠ ও পাঁজরের মাঝ থেকে নির্গত হয়ে, মাতৃজঠরে লালিত হতে হতে ভ্রূণে পরিণত হয়। এটা একথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, মানুষের শারীরিক গঠন ও উন্নতি ক্রমবিকাশের ধারায় হয়ে থাকে। তাই আমাদেরকে বলা হয়েছে, শারীরিক উন্নতির মতো আধ্যাত্মিক উন্নতিও ক্রমবিকাশের ধারায় সম্পন্ন হয়ে থাকে।
নবী করীম (সা.) এ সূরা ও পরবর্তী সূরাটি জুমুআর নামাযে ও দুই ঈদের নামাযে পাঠ করতেন।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ﴿۲﴾
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۳﴾
وَالَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ﴿۴﴾
وَالَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی ۪ۙ﴿۵﴾
فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ﴿۶﴾
سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ﴿۷﴾
اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ﴿۸﴾
وَنُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚ﴿ۖ۹﴾
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ﴿۱۰﴾