২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ وَاَنَّ اللّٰہَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿٪۲۱﴾

২১
আর আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা যদি তোমাদের প্রতি না হতো এবং আল্লাহ অতীব ২. স্নেহশীল ও বার বার কৃপাকারী না হতেন (তাহলে তোমরা কষ্টে নিপতিত হতে)!
সূরা আন-নূর - রুকু ২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ وَمَنۡ یَّتَّبِعۡ خُطُوٰتِ الشَّیۡطٰنِ فَاِنَّہٗ یَاۡمُرُ بِالۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ ؕ وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ مَا زَکٰی مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰکِنَّ اللّٰہَ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۲﴾

২২
হে যারা ঈমান এনেছ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না।২০৩৬ আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে (তার জানা উচিত), নিশ্চয় সে অশ্লীলতার ও মন্দ কাজের আদেশ দেয়। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা যদি না থাকত তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না, কিন্তু আল্লাহ যাকে চান পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২০৩৬। মানবপ্রকৃতিতে যেহেতু স্পষ্ট ও প্রকাশ্য অসৎকর্ম করতে দ্বিধা এবং আতঙ্কানুভূতি জন্মগতভাবে রোপিত, সেহেতু প্রাথমিক অবস্থায় শয়তান তার প্রতারণার শিকারকে প্রকাশ্যে অসৎকর্ম করতে প্রলুব্ধ করা থেকে এড়িয়ে চলে। সে তাকে ধাপে ধাপে ক্রমশ নৈতিক ধ্বংসের দিকে পরিচালিত করে। অন্যায়ভাবে অপরাধের নামে কৌশলে বা গোপনে অপবাদ দেওয়া আরম্ভ করে। অবশেষে সে নিজেই সেই অপরাধটি করে বসে।

وَلَا یَاۡتَلِ اُولُوا الۡفَضۡلِ مِنۡکُمۡ وَالسَّعَۃِ اَنۡ یُّؤۡتُوۡۤا اُولِی الۡقُرۡبٰی وَالۡمَسٰکِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۪ۖ وَلۡیَعۡفُوۡا وَلۡیَصۡفَحُوۡا ؕ اَلَا تُحِبُّوۡنَ اَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۳﴾

২৩
আর তোমাদের মাঝে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন তাদের আত্মীয়স্বজন, অভাবী২০৩৭ ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না মর্মে কসম না খায়, বরং তারা যেন (তাদের) ক্ষমা করে এবং )দোষত্রুটি) উপেক্ষা করে। তোমরা কি চাও না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২০৩৭। হতে পারে, এই ইঙ্গিত হযরত আবু বকর (রা.)-এর প্রতি করা হয়েছে। তিনি মিসতাহ নামীয় তার এক দরিদ্র আত্মীয়কে বরাদ্দকৃত ভাতা বন্ধ করেছিলেন, যে দুর্ভাগ্যবশত হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে কুৎসা রটনায় জড়িত ছিল।

اِنَّ الَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ الۡغٰفِلٰتِ الۡمُؤۡمِنٰتِ لُعِنُوۡا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۪ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۙ۲۴﴾

২৪
নিশ্চয় যারা সতীসাধ্বী (ও) নিরীহ সরলমনা২০৩৮ মুমিন মহিলাদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে এবং পরকালে অভিশপ্ত হবে। আর তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি।
২০৩৮। হযরত আয়েশা (রা.)-এর অপবাদের বিষয়ে ‘গাফিলাত’ (সরলমনা) শব্দ তাঁর সম্পূর্ণ নির্দোষিতা সাব্যস্ত করে এটাই বুঝাচ্ছে যে, সেই সততা এবং ধার্মিকতার উচ্চশিখরে সমাসীনের অন্যায় করার কোনো চেতনাই ছিল না।

یَّوۡمَ تَشۡہَدُ عَلَیۡہِمۡ اَلۡسِنَتُہُمۡ وَاَیۡدِیۡہِمۡ وَاَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۵﴾

২৫
কদেখুন: ১৭:৩৭; ৩৬:৬৬; ৪১:২১-২৩সে-দিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে।২০৩৯
২০৩৯। অতি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এ আয়াতের সত্যতা প্রতিপন্ন করেছে। বিজ্ঞান এমন যন্ত্রের উদ্ভাবন করেছে যার ব্যবহার কোনো ব্যক্তির কথাকে সুরক্ষিত করতে পারে, এমনকি তার হাত, পা অথবা তার দেহের অন্যান্য অঙ্গসঞ্চালনের শব্দ পর্যন্ত ধরে রাখতে পারে। এসব যন্ত্রপাতি চোর এবং অন্যান্য অপরাধী থেকে সচেতন হতে ও কৈফিয়ত নিতে পুলিশকে অনেক সাহায্য করছে। এসব যন্ত্রের সহায়তায় একজন দোষী ব্যক্তির জিহ্বা, হাত ও পা কেমন অবস্থায় ছিল তা সাক্ষ্যরূপে তার বিরুদ্ধে উপস্থাপন করতে পারে। বিজ্ঞান এই বাস্তব অবস্থাও প্রতিপাদন করেছে যে, বায়ুমণ্ডলে প্রতিটি ব্যক্ত কথা, অবস্থা বা ক্রিয়া তার ছাপ রেখে যায়। পবিত্র কুরআন অনুযায়ী এ ছাপসমূহ পরজীবনে বাস্তবে মূর্ত করা হবে এবং এরূপে ভালো বা মন্দকর্মের কর্তার অঙ্গপ্রত্যঙ্গ তার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষ্য দান করবে।

یَوۡمَئِذٍ یُّوَفِّیۡہِمُ اللّٰہُ دِیۡنَہُمُ الۡحَقَّ وَیَعۡلَمُوۡنَ اَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ الۡمُبِیۡنُ ﴿۲۶﴾

২৬
যে-দিন আল্লাহ তাদেরকে তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি দেবেন এবং তারা জানবে, খদেখুন: ২০:১১৫; ২২:৬৩; ২৩:১১৭নিশ্চয় আল্লাহই সুপ্রকাশিত সত্য।২০৪০
২০৪০। সকল সত্যই আপেক্ষিক। একটি বিষয় এক দৃষ্টিভঙ্গিতে সঠিক হতে পারে কিন্তু অপর দৃষ্টিকোণ থেকে সঠিক না-ও হতে পারে। একমাত্র আল্লাহই সম্পূর্ণ ও নিশ্চিত সত্য এবং সকল বিষয়ের সঠিক অবস্থা সম্বন্ধে জ্ঞাত। অতএব তিনিই একমাত্র সঠিক এবং পূর্ণ প্রতিদান দেবার অধিকারী।

اَلۡخَبِیۡثٰتُ لِلۡخَبِیۡثِیۡنَ وَالۡخَبِیۡثُوۡنَ لِلۡخَبِیۡثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیۡنَ وَالطَّیِّبُوۡنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓئِکَ مُبَرَّءُوۡنَ مِمَّا یَقُوۡلُوۡنَ ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿٪۲۷﴾

২৭
নোংরা বিষয়াদি নোংরা মানুষদের বৈশিষ্ট্য আর নোংরা মানুষরা (স্বভাবতই) নোংরা বিষয়াদির প্রতি আকৃষ্ট।২০৪১৯ আর উত্তম বিষয়াদি উত্তম মানুষদের বৈশিষ্ট্য এবং উত্তম মানুষরা উত্তম বিষয়াদির প্রতিই অনুরক্ত। এরাই তাদের (তথা অপবাদ আরোপকারীদের) অপবাদমুক্ত। কদেখুন: ৮:৭৫; ২২:৫১এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক।২০৪১
সূরা আন-নূর - রুকু ৩
২০৪১। ‘আল-খাবিসাতু’ শব্দের এক অর্থ অসৎকর্ম বা অশ্লীল কথা। এ অর্থে আয়াতের মর্ম দাঁড়ায়, দুষ্ট লোকেরা অসৎকর্ম রটনার প্রশ্রয় নিয়ে থাকে, অথচ সাধু ও ধার্মিক ব্যক্তিদের থেকে সৎকর্ম এবং পবিত্র ও মহৎ কথা ছাড়া কিছু পাওয়া যায় না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَتُسَلِّمُوۡا عَلٰۤی اَہۡلِہَا ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲۸﴾

২৮
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ২৪:৬২তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে অনুমতি না নিয়ে এবং সে ঘরের লোকদের সালাম না দিয়ে প্রবেশ কোরো না।২০৪২ এটাই তোমাদের জন্য উত্তম, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।
২০৪২। কোনো ব্যক্তির বাড়িতে বা অফিসে তার সাক্ষাৎপ্রার্থী হলে নিজের পরিচয়পত্র পাঠানোর রীতি একটি সঠিক পন্থা। এতে করে জানা যায়, সেই ব্যক্তি উক্ত সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাৎদানে রাজি আছে কি-না। এটা কুরআনের উক্ত নির্দেশের সঙ্গে সংগতিপূর্ণ।

فَاِنۡ لَّمۡ تَجِدُوۡا فِیۡہَاۤ اَحَدًا فَلَا تَدۡخُلُوۡہَا حَتّٰی یُؤۡذَنَ لَکُمۡ ۚ وَاِنۡ قِیۡلَ لَکُمُ ارۡجِعُوۡا فَارۡجِعُوۡا ہُوَ اَزۡکٰی لَکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۹﴾

২৯
আর তোমরা যদি সেখানে (তথা ঘরে( কাউকে না পাও তাহলে তাতে ঢুকবে না, যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হয়। আর তোমাদের ফিরে যেতে বলা হলে তোমরা ফিরে যেয়ো। এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ হবে। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন।

لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ مَسۡکُوۡنَۃٍ فِیۡہَا مَتَاعٌ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُبۡدُوۡنَ وَمَا تَکۡتُمُوۡنَ ﴿۳۰﴾

৩০
তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা এমনসব গৃহে প্রবেশ করো যাতে কেউ বাস করে না এবং যাতে তোমাদের দ্রব্যসামগ্রী রয়েছে। গদেখুন: ২:৩৪; ২১:১১১; ৮৭:৮আর তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো আল্লাহ তা জানেন।