২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

وَالۡقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیۡ لَا یَرۡجُوۡنَ نِکَاحًا فَلَیۡسَ عَلَیۡہِنَّ جُنَاحٌ اَنۡ یَّضَعۡنَ ثِیَابَہُنَّ غَیۡرَ مُتَبَرِّجٰتٍۭ بِزِیۡنَۃٍ ؕ وَاَنۡ یَّسۡتَعۡفِفۡنَ خَیۡرٌ لَّہُنَّ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۶۱﴾

৬১
আর বয়স্কা মহিলা-২০৫৮-ক যাদের বিয়ের বয়স পার হয়ে গেছে তারা জেনেশুনে তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যদি পোশাক (অর্থাৎ বহির্বাস) খুলে রাখে, সেক্ষেত্রে তাদের কোনো পাপ হবে না। আর তারা যদি (তাদের পবিত্রতা রক্ষার জন্য) সতর্কতা অবলম্বন করে তবে তা তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২০৫৮-ক। ‘কাওয়াইদ’-এর বহুবচন ‘কাইদ’। অর্থ: সন্তান ধারণক্ষমতা যার শেষ হয়ে গেছে এবং মাসিক বন্ধ হয়েছে বা যার কোনো স্বামী নাই, অথবা বয়সে অতি প্রবীণ এমন বৃদ্ধা স্ত্রীলোককে বুঝায় (লেইন)।

لَیۡسَ عَلَی الۡاَعۡمٰی حَرَجٌ وَّلَا عَلَی الۡاَعۡرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الۡمَرِیۡضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنۡفُسِکُمۡ اَنۡ تَاۡکُلُوۡا مِنۡۢ بُیُوۡتِکُمۡ اَوۡ بُیُوۡتِ اٰبَآئِکُمۡ اَوۡ بُیُوۡتِ اُمَّہٰتِکُمۡ اَوۡ بُیُوۡتِ اِخۡوَانِکُمۡ اَوۡ بُیُوۡتِ اَخَوٰتِکُمۡ اَوۡ بُیُوۡتِ اَعۡمَامِکُمۡ اَوۡ بُیُوۡتِ عَمّٰتِکُمۡ اَوۡ بُیُوۡتِ اَخۡوَالِکُمۡ اَوۡ بُیُوۡتِ خٰلٰتِکُمۡ اَوۡ مَا مَلَکۡتُمۡ مَّفَاتِحَہٗۤ اَوۡ صَدِیۡقِکُمۡ ؕ لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَاۡکُلُوۡا جَمِیۡعًا اَوۡ اَشۡتَاتًا ؕ فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِکُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُبٰرَکَۃً طَیِّبَۃً ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿٪۶۲﴾

৬২
অন্ধের কোনো দোষ নাই, খোঁড়ার কোনো দোষ নাই, রোগীর কোনো দোষ নাই আর তোমাদেরও কোনো দোষ নাই যদি তোমরা নিজ গৃহে পানাহার করো কিংবা তোমাদের বাপদাদার গৃহে বা তোমাদের মায়েদের গৃহে অথবা তোমাদের ভাইদের গৃহে কিংবা তোমাদের বোনদের গৃহে বা তোমাদের চাচাদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে কিংবা তোমাদের মামাদের গৃহে কিংবা তোমাদের খালাদের গৃহে বা সেসব গৃহে যেগুলোর চাবি তোমাদের নিয়ন্ত্রণাধীন অথবা তোমাদের বন্ধুদের গৃহে (পানাহার করো)। তোমাদের সম্মিলিত বা পৃথক পৃথকভাবে (বসে) খাওয়ায় তোমাদের কোনো পাপ নাই।২০৫৯ কদেখুন: ২৪:২৮আর তোমরা যখন গৃহে প্রবেশ করো তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে নিজেদের লোকদের এক বরকতময় ও পবিত্র সালাম উপহার দাও। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধিবিধান সুস্পষ্ট করে বর্ণনা করেন, যেন তোমরা বিবেকবুদ্ধি খাটাও।
সূরা আন-নূর - রুকু ৮
২০৫৯। এ আয়াত সামাজিক আচারাচরণের কিছু রীতিনীতি পর্যালোচনা করেছে যার প্রাদুর্ভাব মানবসমাজের বিশেষ শ্রেণির মধ্যে ঘটে এবং যা ধনী ও দরিদ্রদের মধ্যে স্বাধীনভাবে সামাজিক মেলামেশাতে বাধা সৃষ্টি করে। সেসব অন্ধ কুসংস্কারকে নাকচ করে দিয়ে ইসলাম পূর্ণ সামাজিক সমতার নির্দেশ দান করে এবং মানুষে মানুষে পরস্পর সংযোগবিহীন শ্রেণিবিভক্তির বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা ঘোষণা করে। এখানে সমাজের সকল স্তরের লোকের মুক্ত মেলামেশা ও আদান-প্রদান এবং সমবেতভাবে খাওয়ার প্রয়োজনীয়তার ওপর ইসলাম গুরুত্ব আরোপ করেছে। সমাজের বিভিন্ন স্তরের লোকের মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধির উদ্দেশ্যে ও মানুষে মানুষে ব্যবধান সৃষ্টি করে এমন বাধাসমূহ দূরীকরণার্থে যৌথভাবে আহার করা ইসলাম পছন্দ করে এবং উৎসাহ যোগায়, যদিও পৃথকভাবে খাওয়া-দাওয়া করা ইসলাম নিষেধ করে না। ভারতের হিন্দুরা যেমন ইদানীংকালেও অস্পৃশ্য লোকদের সঙ্গে বসে না বা খায় না, সেরূপে আরববাসী ও ইহুদীদেরও অন্ধ কিংবা সামাজিকভাবে কিছু অক্ষম লোকের সাথে আহার করতে দ্বিধা ও সন্দেহ ছিল। এরূপ প্রথাকে ইসলাম নিন্দার দৃষ্টিতে দেখে এবং সকল স্তরের সকল শ্রেণির লোকের সমবেত হয়ে একত্রে আহার গ্রহণ করা এবং নিঃসংকোচে মেলামেশা করাকে উৎসাহ প্রদান করে। ‘হারাজ’ অর্থ পাপ, আপত্তি, দোষ অথবা অনুযোগ।

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَاِذَا کَانُوۡا مَعَہٗ عَلٰۤی اَمۡرٍ جَامِعٍ لَّمۡ یَذۡہَبُوۡا حَتّٰی یَسۡتَاۡذِنُوۡہُ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَاۡذِنُوۡنَکَ اُولٰٓئِکَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ۚ فَاِذَا اسۡتَاۡذَنُوۡکَ لِبَعۡضِ شَاۡنِہِمۡ فَاۡذَنۡ لِّمَنۡ شِئۡتَ مِنۡہُمۡ وَاسۡتَغۡفِرۡ لَہُمُ اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۶۳﴾

৬৩
নিশ্চয় প্রকৃত মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান রাখে এবং তারা যখন তার (অর্থাৎ এ রসূলের) সাথে গুরুত্বপূর্ণ সমষ্টিগত কোনো বিষয়ে২০৫৯-ক মিলিত হয় তখন তারা তার অনুমতি না নিয়ে উঠে যায় না।২০৬০ নিশ্চয় যারা তোমার অনুমতি নেয় তারাই (আসলে) আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান রাখে। অতএব তারা যখন তাদের কোনো কাজের জন্য তোমার কাছে অনুমতি চায় তখন তুমি তাদের মাঝে যাকে চাও অনুমতি দিও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ো। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২০৫৯-ক। ‘আমরিন জামিইন’-এর অর্থ গুরুত্বপূর্ণ ব্যাপার, যে-কারণে জনগণ একত্রে মিলিত হয় যেন ব্যাপারটি স্বয়ং তাদেরকে একত্রিত করে (লেইন)।
২০৬০। পূর্ববর্তী কতগুলো আয়াতে মুসলমানদের জন্য নির্দেশাবলি অন্তর্ভুক্ত রয়েছে যে, সামাজিক অতি গুরুত্বপূর্ণ ব্যাপারে তাদেরকে কীরূপ আচরণ করতে হবে? তফসীরাধীন আয়াত-সংক্রান্ত বিষয়ে কীভাবে আচরণ করতে হবে সেই ব্যাপারে আলোকপাত করেছে। মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যখন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রসূল করীম (সা.)-এর সঙ্গে কার্যসম্পাদনে রত থাকেন তখন তাঁর অনুমতি ছাড়া সভা ত্যাগ করা সমীচীন নয়। এ আয়াত থেকে এটাও ধরে নেওয়া যেতে পারে, জাতি ও সম্প্রদায়ের স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যক্তির কর্মস্বাধীনতা বিবেচ্য নয়। নবী করীম (সা.) অথবা তাঁর খলীফা অথবা তাঁদের স্বীকৃত এবং নির্বাচিত প্রতিনিধির সভাপতিত্বে মুসলমানদের সম্মিলিত সভার সিদ্ধান্তকে প্রতিটি ব্যক্তি অবশ্যই মেনে চলতে বাধ্য থাকবে।

لَا تَجۡعَلُوۡا دُعَآءَ الرَّسُوۡلِ بَیۡنَکُمۡ کَدُعَآءِ بَعۡضِکُمۡ بَعۡضًا ؕ قَدۡ یَعۡلَمُ اللّٰہُ الَّذِیۡنَ یَتَسَلَّلُوۡنَ مِنۡکُمۡ لِوَاذًا ۚ فَلۡیَحۡذَرِ الَّذِیۡنَ یُخَالِفُوۡنَ عَنۡ اَمۡرِہٖۤ اَنۡ تُصِیۡبَہُمۡ فِتۡنَۃٌ اَوۡ یُصِیۡبَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۶۴﴾

৬৪
তোমরা রসূলের আহ্বান করাকে তোমাদের একে অপরকে ডাকাডাকির ন্যায় মনে কোরো না।২০৬১ কদেখুন: ৯:১২৭তোমাদের মাঝে যারা দৃষ্টি এড়িয়ে (পরামর্শ সভা থেকে) চুপিসারে সরে পড়ে, আল্লাহ নিশ্চয় তাদেরকে জানেন। অতএব যারা তার (তথা এ রসূলের) আদেশের বিরোধিতা করে তাদের ভয় করা উচিত, (আল্লাহর পক্ষ থেকে) তাদের ওপর আবার কোনো পরীক্ষা না এসে যায় কিংবা তাদের ওপর কোনো যন্ত্রণাদায়ক শাস্তি না এসে পড়ে।
২০৬১। আল্লাহর নবী (সা.)-এর বা ইমামের আহ্বানকে হালকাভাবে গণ্য করা চলবে না। একে অবশ্যই যোগ্য মর্যাদা প্রদান করতে হবে, কারণ এটা সর্বদা অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আয়াতের অর্থ এ-ও হতে পারে, নবী করীম (সা.)-এর অথবা খলীফার প্রাইভেসি বা গোপনীয়তার অনধিকার চর্চা করা উচিত নয়, তাঁর মূল্যবান সময়ের ওপর অপ্রয়োজনীয় দাবি করাও উচিত নয় এবং সম্বোধন করার সময় তাঁর মহান মর্যাদার প্রতি লক্ষ রেখে শ্রদ্ধা প্রদর্শন করা কর্তব্য।

اَلَاۤ اِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ قَدۡ یَعۡلَمُ مَاۤ اَنۡتُمۡ عَلَیۡہِ ؕ وَیَوۡمَ یُرۡجَعُوۡنَ اِلَیۡہِ فَیُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿٪۶۵﴾

৬৫
মন দিয়ে শোনো! নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। নিশ্চয় তোমাদের অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবগত। আর যে-দিন তাঁর দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, সে-দিন তারা যা করেছে সে সম্পর্কে তিনি তাদের অবহিত করবেন। বস্তুত আল্লাহ সবকিছু পুরোপুরি জানেন।কদেখুন: ২:২৮৫; ১০:৫৬; ৩১:২৭
সূরা আন-নূর - রুকু ৯