১৪

إبراهيم

সূরা ইবরাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত ও ৭ রুকূ

قَالَتۡ رُسُلُہُمۡ اَفِی اللّٰہِ شَکٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَدۡعُوۡکُمۡ لِیَغۡفِرَ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَیُؤَخِّرَکُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ قَالُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ؕ تُرِیۡدُوۡنَ اَنۡ تَصُدُّوۡنَا عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا فَاۡتُوۡنَا بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۱۱﴾

১১
তাদের রসূলরা বলল, ‘আল্লাহর অস্তিত্বে সন্দেহ আছে কি- কদেখুন: ৬:১৫; ১২:১০২; ৩৫:২; ৩৯:৪৭যিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা?১৪৫৮ তিনি তোমাদেরকে ডাকছেন যেন তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেন এবং এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তোমাদের অবকাশ দিতে পারেন।’ তারা বলল, খদেখুন: ১১:২৮; ২৩:২৫‘তোমরা তো আমাদের মতোই মানুষ। আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তোমরা তা থেকে আমাদের বিরত রাখতে চাচ্ছো। সুতরাং তোমরা আমাদের কাছে সুস্পষ্ট যুক্তিপ্রমাণ নিয়ে আসো।’
১৪৫৮। নবীগণের শিক্ষার ঐশী উৎসের প্রমাণ উপস্থাপন করতে গিয়ে মহাকাশ এবং পৃথিবীর সৃষ্টিকে দৃষ্টান্তরূপে উল্লেখ করা হয়েছে। পৃথিবী ও আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ তা’লা মানুষ সৃষ্টি করে তাদের হিদায়াত বা পথপ্রদর্শনের কোনো ব্যবস্থা না করেই ছেড়ে দিয়েছেন, এটা চিন্তা করাও অযৌক্তিক। এটাও অসামঞ্জস্য এবং পরস্পর বিরোধী বলে অযৌক্তিক মনে হয় যে, আল্লাহ তা’লা যখন পৃথিবী সৃষ্টির মাধ্যমে মানুষের পার্থিব মঙ্গল ও উন্নতি সাধন করার ১৪৫৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য জন্য যথেষ্ট এবং যথোপযুক্ত ব্যবস্থা করেছেন তখন তিনি তার আধ্যাত্মিক মঙ্গলের জন্য ব্যবস্থা প্রদান উপেক্ষা করলেন কীভাবে?

قَالَتۡ لَہُمۡ رُسُلُہُمۡ اِنۡ نَّحۡنُ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ وَلٰکِنَّ اللّٰہَ یَمُنُّ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَمَا کَانَ لَنَاۤ اَنۡ نَّاۡتِیَکُمۡ بِسُلۡطٰنٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۲﴾

১২
তাদের রসূলরা তাদেরকে বলেছিল, গদেখুন: ১৮:১১১; ৪১:৭গদেখুন: ৬৯:৩৭; ৭৮:২৫-২৬‘আমরা তোমাদের মতোই মানুষ,১৪৫৯ তবে আল্লাহ নিজ বান্দাদের মাঝ থেকে যার প্রতি চান অনুগ্রহ করেন। আর আল্লাহর আদেশ ছাড়া তোমাদের কাছে কোনো প্রভাববিস্তারী নিদর্শন নিয়ে আসার সাধ্য আমাদের নাই। আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত।ঘদেখুন: ৩:১৬৫; ৬:১২৫; ১১:৫৭,৮৯; ১২:৬৮ঘদেখুন: ২০:৭৫; ৮৭:১৪
১৪৫৯। আল্লাহ তা’লার কোনো নবী, যিনি মানবের পথপ্রদর্শনের উদ্দেশ্যে আদর্শ ও নমুনারূপে প্রেরিত হন, তাঁকে আবশ্যিকভাবে আর সবার মতো মানুষ হতে হবে, কেননা কোনো নবী নিজে মানবীয় সত্তার অধিকারী না হলে তিনি মানুষের জন্য নমুনা হতে পারেন না।

وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَکَّلَ عَلَی اللّٰہِ وَقَدۡ ہَدٰٮنَا سُبُلَنَا ؕ وَلَنَصۡبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیۡتُمُوۡنَا ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿٪۱۳﴾

১৩
আর আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর ওপর ভরসা করব না, অথচ তিনি (নিজেই) আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন? অতএব তোমরা আমাদেরকে যে দুঃখযন্ত্রণা দিচ্ছ এতে আমরা অবশ্যই ধৈর্যধারণ করব। আর আল্লাহর প্রতিই ভরসাকারীদের ভরসা করা উচিত।’
সূরা ইবরাহীম - রুকু ২

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِرُسُلِہِمۡ لَنُخۡرِجَنَّکُمۡ مِّنۡ اَرۡضِنَاۤ اَوۡ لَتَعُوۡدُنَّ فِیۡ مِلَّتِنَا ؕ فَاَوۡحٰۤی اِلَیۡہِمۡ رَبُّہُمۡ لَنُہۡلِکَنَّ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۴﴾

১৪
আর অস্বীকারকারীরা তাদের রসূলদের বলেছিল, ‘আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব অথবা আমাদের ধর্মে তোমাদের অবশ্যই ফিরে আসতে হবে।’ তখন তাদের প্রতিপালক-প্রভু তাদের প্রতি (এ বলে) ওহী করলেন, ‘আমরা যালিমদের অবশ্যই ধ্বংস করে দেবো।

وَلَنُسۡکِنَنَّـکُمُ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِہِمۡ ؕ ذٰلِکَ لِمَنۡ خَافَ مَقَامِیۡ وَخَافَ وَعِیۡدِ ﴿۱۵﴾

১৫
কদেখুন: ৭:৮৯আর তাদের পরে আমরা অবশ্যই তোমাদেরকে এ দেশে প্রতিষ্ঠিত করব। এটি (তথা প্রতিশ্রুতি) তার জন্য, যে আমার১৪৬০ উচ্চমর্যাদাকে ভয় করে এবং আমার সতর্কবাণীতে ভীত হয়।’
১৪৬০। কুরআন করীম আল্লাহ তা’লার জন্য একবচন ও বহুবচন উভয়ই ব্যবহার করেছে। আল্লাহ তা’লার শক্তি ও মর্যাদা প্রকাশে বহুবচন ব্যবহৃত হয়েছে এবং তাঁর স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ হওয়াকে জোর দেবার জন্য একবচন ব্যবহৃত হয়েছে। অথবা যেমন কোনো কোনো মুসলমান সুফি বলেছেন যে, আল্লাহ তা’লা যখন ফেরেশতার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করতে ইচ্ছা করেন তখন বহুবচন ব্যবহার করা হয়েছে, কিন্তু যে স্থলে কোনো কর্মবিশেষ ঐশী আদেশে নিষ্পন্ন হওয়া বুঝিয়েছে সেখানে একবচন ব্যবহৃত হয়েছে। বর্তমান আয়াতে উভয় প্রকার ব্যবহারই রয়েছে। ১৪৬১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৩৩:৬৮-৬৯; ৩৪:৩২-৩৩; ৪০:৪৮-৪৯।

وَاسۡتَفۡتَحُوۡا وَخَابَ کُلُّ جَبَّارٍ عَنِیۡدٍ ﴿ۙ۱۶﴾

১৬
আর তারা (আল্লাহর কাছে) বিজয়-প্রার্থনা করল এবং প্রত্যেক স্বৈরাচারী শত্রু ধ্বংস হয়ে গেল।

مِّنۡ وَّرَآئِہٖ جَہَنَّمُ وَیُسۡقٰی مِنۡ مَّآءٍ صَدِیۡدٍ ﴿ۙ۱۷﴾

১৭
এর (তথা পার্থিব শাস্তির) পর (তার জন্য( জাহান্নাম (তথা এর শাস্তি) নির্ধারিত এবং (সেখানে) খদেখুন: ২১:১০৬তাকে পুঁজমিশ্রিত পানি পান করানো হবে।

یَّتَجَرَّعُہٗ وَلَا یَکَادُ یُسِیۡغُہٗ وَیَاۡتِیۡہِ الۡمَوۡتُ مِنۡ کُلِّ مَکَانٍ وَّمَا ہُوَ بِمَیِّتٍ ؕ وَمِنۡ وَّرَآئِہٖ عَذَابٌ غَلِیۡظٌ ﴿۱۸﴾

১৮
সে তা অতি কষ্টে এক এক ঢোক করে পান করবে আর তা অনায়াসে গিলতে পারবে না। আর সব দিক থেকে তার কাছে মৃত্যু (ধেয়ে) আসবে,১৪৬১ অথচ সে মরবে না। এছাড়াও (তার জন্য) রয়েছে কঠিন শাস্তি।
১৪৬১। ‘আর সব দিক থেকে তার কাছে মৃত্যু (ধেয়ে) আসবে’ অর্থাৎ অবিশ্বাসীদের সকল অপরাধ ও পাপাচার বিভিন্ন প্রকার মৃত্যুর আকার ধারণ করে তাদের সম্মুখে আসবে।

مَثَلُ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ اَعۡمَالُہُمۡ کَرَمَادِ ۣاشۡتَدَّتۡ بِہِ الرِّیۡحُ فِیۡ یَوۡمٍ عَاصِفٍ ؕ لَا یَقۡدِرُوۡنَ مِمَّا کَسَبُوۡا عَلٰی شَیۡءٍ ؕ ذٰلِکَ ہُوَ الضَّلٰلُ الۡبَعِیۡدُ ﴿۱۹﴾

১৯
স্যারা তাদের প্রতিপালক-প্রভুকে অস্বীকার করেছে তাদের দৃষ্টান্ত হলো- তাদের কৃতকর্ম১৪৬২ সেই ছাইভস্মের ন্যায়, যাকে একটি ঝঞ্ঝাবায়ুপূর্ণ দিনে বাতাস তীব্র বেগে (উড়িয়ে) নিয়ে যায়। খদেখুন: ২:২৬৫তাদের কোনো অর্জনই তাদের নিয়ন্ত্রণাধীন নয়। এ হলো চূড়ান্ত ধ্বংস।গদেখুন: ৬:৭৪; ১৬:৪; ২৯:৪৫; ৩৯:৬
১৪৬২। ‘তাদের কৃতকর্ম’ অর্থাৎ অবিশ্বাসীদের কার্যকলাপ যা তারা আল্লাহ তা’লার নবীর বিরুদ্ধে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়েছিল।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَاۡتِ بِخَلۡقٍ جَدِیۡدٍ ﴿ۙ۲۰﴾

২০
তুমি কি লক্ষ করে দেখো নি, কদেখুন: ২৪:৪০আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী যথাযথভাবেই সৃষ্টি করেছেন? ঘদেখুন: ৪:১৩৪; ৬:১৩৪; ৩৫:১৭; ৩৫:১৮; ৬:১২৯; ৭:৩৯-৪০; ২৮:৬৪তিনি চাইলে তোমাদের বিলুপ্ত করে দিতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন,*
* এখানে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে, আল্লাহ চাইলে মানবজাতিকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়ে এক নতুন ধরনের সৃষ্টির উদ্ভব ঘটাতে পারেন। আর এ কাজটি তাঁর জন্য অতি সহজ। হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।