৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

خُذُوۡہُ فَغُلُّوۡہُ ﴿ۙ۳۱﴾

৩১
(তখন ফেরেশতাদের বলা হবে,) খদেখুন: ৭৪:৪৫; ৮৯:১৯; ১০৭:৪.’একে ধরো এবং এর গলায় বেড়ি পরাও,

ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡہُ ﴿ۙ۳۲﴾

৩২
অতঃপর একে জাহান্নামে নিক্ষেপ করো।

ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُہَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡہُ ﴿ؕ۳۳﴾

৩৩
এরপর একে এমন এক শিকলে বেঁধে ফেলো যার দৈর্ঘ্য সত্তর হাত লম্বা।৩১১৬
৩১১৬। কুরআনে বার বার ব্যাখ্যা করা হয়েছে যে, মৃত্যুর পরবর্তী জীবন কোনো নতুন জীবন নয়, বরং ইহজীবনের ঘটনাবলির প্রতিনিধিত্বকারী প্রতিকৃতি মাত্র। এ আয়াতগুলোতে ইহজগতের আধ্যাত্মিক অপরাধসমূহকে দৈহিক শাস্তিরূপে দেখানো হয়েছে। দৃষ্টান্তস্বরূপ- ঘাড়ের চতুর্দিকে দীর্ঘ শিকলের বন্ধন ইহকালের অত্যধিক কামনা-বাসনা ও ভোগবিলাসের প্রতিচ্ছবি। এ কামনা-বাসনাই পরলোকে শিকলের বাঁধন হবে। একইভাবে ইহলোকের বন্ধনসমূহ পরলোকের পায়ের শৃঙ্খলরূপে দেখা দেবে। ইহলোকের অন্তর্দাহ পরলোকে প্রজ্বলিত অগ্নিশিখার রূপধারণ করবে। মানুষের আয়ু (শৈশব ও বার্ধক্যের অচলাবস্থা বাদ দিলে) গড়ে সত্তর বছর ধরা যায়। দুষ্ট অবিশ্বাসী এ সত্তরটি বছর কেবল দুনিয়াদারির মধ্যে কামনা-বাসনা চরিতার্থ করার মধ্যে কাটিয়ে দেয়। সে নিজেকে ইন্দ্রিয়াশক্তির শিকল থেকে মুক্ত করার চেষ্টা করে না এবং এ কারণেই পরকালের সত্তর বছরব্যাপী কামনা-বাসনার প্রতীকরূপে সত্তর হাত লম্বা শিকল তাকে শৃঙ্খলিত করবে। এক হাত শিকল তার কামনা-বাসনা ও ইন্দ্রিয়াশক্তির জীবনে এক একটি বছর।

اِنَّہٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰہِ الۡعَظِیۡمِ ﴿ۙ۳۴﴾

৩৪
নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান রাখত না,

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ﴿ؕ۳۵﴾

৩৫
গদেখুন: ৪৩:৬৮; ৭০:১১; ৮০:৩৮আর অভাবীদের খাওয়াতে (অন্যদের) উৎসাহিত করত না।

فَلَیۡسَ لَہُ الۡیَوۡمَ ہٰہُنَا حَمِیۡمٌ ﴿ۙ۳۶﴾

৩৬
ঘদেখুন: ১৪:১৭; ৭৮:২৫-২৬সুতরাং আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না।

وَّلَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ ﴿ۙ۳۷﴾

৩৭
আর (তার জন্য) কোনো খাবার থাকবে না, ক্ষত-ধোয়া পানি ব্যতীত। ১.

لَّا یَاۡکُلُہٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ ﴿٪۳۸﴾

৩৮
অপরাধীরাই কেবল এ খাবার খেয়ে থাকে,

فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۳۹﴾

৩৯
অতএব সাবধান! আমি তার শপথ করছি যা তোমরা দেখতে পাও,
সূরা আল-হাককা - রুকু ১

وَمَا لَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
এবং তারও (শপথ করছি)- যা তোমরা দেখতে পাও না।৩১১৭
৩১১৭। প্রাকৃতিক জগতে যে-সব বস্তুনিচয়কে আমরা ক্রিয়াশীল অবস্থায় দেখতে পাই (অর্থাৎ জীবনে যা কিছু আমরা চোখে দেখতে পাই) এবং যা কিছু আমরা চোখে দেখতে পাই না (অর্থাৎ মানবিক বুদ্ধি, যুক্তি, বিবেক ইত্যাদি), ৩৯-৪০ নম্বর আয়াতে সেগুলোকে প্রমাণ ও সাক্ষীরূপে পেশ করে কুরআন ঐশী উৎস থেকে অবতীর্ণ বলে স্বীয় দাবি উত্থাপন করেছে। আয়াতগুলোর অন্য অর্থ এ-ও হতে পারে, সব বড়ো বড়ো ঐশী নিদর্শন মহানবী (সা.)-এর সময়কার কাফিররা স্বচক্ষে দেখেছিল এবং ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে যে-সকল সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী পূর্ণ হবার অপেক্ষায় তাদের সামনে উপস্থাপিত ছিল সেগুলোই ছিল অকাট্য যুক্তি যে, কুরআন আল্লাহ তা’লার কালাম যা তিনি তাঁর প্রিয়তম মহান নবী হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে অবতীর্ণ করেছেন। এ গ্রন্থ জীবনের কঠোর সত্যগুলোকে মানুষের সামনে তুলে ধরেছে। এটি কবির কল্পনা বা ভাবুকের স্বপ্ন নয়। এ কোনো গণকের অন্ধকারে হাতড়ানোও নয়।