القلم
Al-Qalam
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
নবুওয়তের প্রথম পর্যায়ের দিকে যে চার-পাঁচটি সূরা অবতীর্ণ হয়েছিল এটি তার একটি। কোনো কোনো বিশেষজ্ঞের মতে এ সূরা আল-আলাকের পর পরই অবতীর্ণ হয়েছিল। অন্যান্যরা এ সূরাকে আল-মুযযাম্মিল ও আল-মুদ্দাসসির এর পরবর্তী সূরা (অর্থাৎ ৪র্থ অবতীর্ণ সূরা) বলে মনে করেন। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে, এ কয়েকটি সূরা একের পর এক অবতীর্ণ হয়েছিল এবং এগুলোর বিষয়বস্তুতে মিল রয়েছে। সূরা ‘কালাম’ প্রধানত রসূল করীম (সা.)-এর নবুওয়তের দাবিকে জগতের সামনে পেশ করেছে। মক্কী সূরাগুলোর সাধারণ একটি বৈশিষ্ট্য হলো, সেগুলোর মধ্যে ধর্মীয় বিশ্বাস ও আকায়েদ ব্যাখ্যা করা হয়েছে। এ সূরাতেও মহানবী (সা.)-এর দাবির সত্যতাকে তুলে ধরা হয়েছে এবং এ দাবির সত্যতার স্বপক্ষে নির্ভুল অকাট্য যুক্তি প্রদান করা হয়েছে। অবশ্য এ সূরার একটা বড়ো অংশে সত্যের বিরুদ্ধে কাফিরদের সংগ্রামের কথা আলোচিত হয়েছে এবং বলা হয়েছে, পরিণামে কাফিররাই ব্যর্থতা বরণ করবে। তারা সত্যের বিরোধিতা করে ও একে নির্মূল করার প্রচেষ্টায় লেগে যায় এবং যখন তাদের চেষ্টা সফল হতে চলেছে বলে মনে করে তখন তাদেরকে সম্পূর্ণ বিফলতার মুখ দেখতে হয়। যে সত্য ডুবে যাচ্ছে বলে মনে হচ্ছিল তা প্রকাশিত হয়ে যায়, উন্নতি করে, প্রভাবশালী হয় ও প্রাধান্য বিস্তার করতে থাকে। সূরার শেষ দিকে নবী করীম (সা.)-কে নির্দেশ দান করা হচ্ছে, তিনি যেন অকাতরে, ধৈর্য সহকারে ও সহিষ্ণুতার সাথে বিরুদ্ধবাদী কাফিরদের অত্যাচার-অনাচার, ঠাট্টাবিদ্রুপ ও শত্রুতার আচরণকে সহ্য করে নেন, কেননা পরিণামে তাঁর (সা.) উদ্দেশ্যই সফল ও কৃতকার্য হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
نٓ وَالۡقَلَمِ وَمَا یَسۡطُرُوۡنَ ۙ﴿۲﴾
مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ ۚ﴿۳﴾
وَاِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ ۚ﴿۴﴾
وَاِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ ﴿۵﴾
فَسَتُبۡصِرُ وَیُبۡصِرُوۡنَ ۙ﴿۶﴾
بِاَٮیِّکُمُ الۡمَفۡتُوۡنُ ﴿۷﴾
اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِہٖ ۪ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۸﴾
فَلَا تُطِعِ الۡمُکَذِّبِیۡنَ ﴿۹﴾
وَدُّوۡا لَوۡ تُدۡہِنُ فَیُدۡہِنُوۡنَ ﴿۱۰﴾