৬৮

القلم

সূরা আল-কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।খদেখুন: ৩৪:৪৭; ৫২:৩০

نٓ وَالۡقَلَمِ وَمَا یَسۡطُرُوۡنَ ۙ﴿۲﴾

২
দোয়াত ও কলমের এবং এগুলোর মাধ্যমে যা লেখা হয় তার শপথ!৩০৮৯
৩০৮৯। পরবর্তী তিনটি আয়াতে যে সত্য কথাগুলো বলা হয়েছে, সেগুলোর সমর্থনে ও প্রমাণার্থে কলম এবং দোয়াতকে আর এগুলো দ্বারা লিখিত সকল রচনাকে সাক্ষ্যরূপে উপস্থাপন করা হয়েছে।

مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ ۚ﴿۳﴾

৩
তুমি তোমার প্রতিপালক-প্রভুর অনুগ্রহে উন্মাদ নও।৩০৮৯-ক
৩০৮৯-ক। এ আয়াতে বলা হয়েছে, জ্ঞানবিজ্ঞান ও শিক্ষাদীক্ষার যে-কোনো মানদণ্ড দ্বারা রসূল করীম (সা.)-এর নবুওয়তের দাবিকে যে-কোনোভাবে পরীক্ষা করা হোক না কেন তাঁকে সর্বাপেক্ষা প্রজ্ঞাবানই পাওয়া যাবে। তা সত্ত্বেও কাফিররা মহানবী (সা.)-কে পাগল বলে থাকে। কাফিরদের এ অভিযোগ যে ভিত্তিহীন, যুক্তিহীন ও কাল্পনিক এর প্রমাণ ও যুক্তি দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে।

وَاِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ ۚ﴿۴﴾

৪
আর তোমার জন্য নিশ্চয় এক অফুরন্ত পুরস্কার রয়েছে।৩০৯০
৩০৯০। এ আয়াত ও পরবর্তী আয়াতে রসূলুল্লাহ (সা.)-এর প্রতি শত্রুদের আরোপিত ‘উন্মাদ’ অপবাদের অসারতা অত্যন্ত দৃঢ়তার সাথে কার্যকরভাবে প্রমাণিত হয়েছে। যুক্তি দেখানো হয়েছে যে, উন্মাদের কাজকর্ম কখনো কোনো স্থায়ী ও চিরকল্যাণকর ফলদান করতে পারে না, অথচ মহানবী (সা.)-এর আগমনের ঐশী উদ্দেশ্য অত্যন্ত সুন্দরভাবে, যোগ্যতার সঙ্গে তিনি সম্পাদন করে চলেছেন এবং অধঃপতিত জাতির মধ্যে নবজাগরণের এক অসাধারণ বিপ্লব সৃষ্টি করেছেন। আর এ বিপ্লব তাঁর (সা.) মৃত্যুর পর পরই শেষ হয়ে যাবে না। ভবিষ্যতেও আল্লাহ তা’লা মহানবী (সা.)-এর অনুসারীদের মধ্য থেকে ‘সংস্কারকের’ উদ্ভব ঘটাবেন এবং ধর্মকে পুনরুজ্জীবিত করবেন। আর এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।

وَاِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ ﴿۵﴾

৫
আর নিশ্চয় তুমি এক মহান নৈতিক চরিত্রে সুপ্রতিষ্ঠিত।৩০৯১
৩০৯১। কাফির শত্রুদের দ্বারা রসূল করীম (সা.)-কে উন্মাদ আখ্যায়িত করার বিরুদ্ধে এ আয়াত অত্যন্ত দৃপ্তকণ্ঠে ঘোষণা করছে, তিনি উন্মাদ তো নন, বরং তাঁর মতো উচ্চগুণসম্পন্ন পূর্ণতম মহামানব পৃথিবীতে কদাচিৎ জন্মায়। যে-সকল পূতপবিত্র ও নৈতিক গুণাবলির উৎকৃষ্টতম প্রকাশ ও সমাবেশ একজন মহামানবকে আল্লাহর প্রতিচ্ছবিতে পরিণত করে, এর সবটাই মহানবী (সা.)-এর মধ্যে সন্নিবিষ্ট ছিল। মানবের নৈতিক গুণাবলির উচ্চতম স্তরে অধিষ্ঠিত হয়ে তিনি সর্বপ্রকার সদ্গুণাবলির প্রতিভূ ও প্রতীকে পরিণত হয়েছিলেন। একবার হযরত আয়েশা (রা.)-কে রসূলুল্লাহ (সা.)-এর চরিত্র বর্ণনা করতে অনুরোধ করা হলে সেই মহীয়সী নারী উত্তরে বলেছিলেন, ‘কুরআনই তাঁর চরিত্র’ অর্থাৎ উৎকৃষ্ট নৈতিক গুণাবলি যেগুলো আল্লাহ তা’লার সত্য বান্দার বিশেষ চিহ্ন হিসাবে কুরআনে বর্ণিত হয়েছে, তার সবগুলোই মহানবী (সা.)-এর মধ্যে ছিল (বুখারী)।

فَسَتُبۡصِرُ وَیُبۡصِرُوۡنَ ۙ﴿۶﴾

৬
অতএব তুমি অচিরেই দেখতে পাবে এবং তারাও দেখবেকদেখুন: ১৬:১২৬; ৫৩:৩১খদেখুন: ১৭:৭৪

بِاَٮیِّکُمُ الۡمَفۡتُوۡنُ ﴿۷﴾

৭
যে, তোমাদের মাঝে কে (মানসিক) বিকারগ্রস্ত।৩০৯২
৩০৯২। এ আয়াত মহানবী (সা.)-এর দোষারোপকারীদের প্রতি উলটো দোষারোপ করে চ্যালেঞ্জের ভাষায় বলছে, সময় প্রমাণ করে দেবে যে, মহানবী (সা.) উন্মাদ নন, বরং তারাই উন্মাদ। সময় এ-ও প্রমাণ করবে যে, তাঁর (সা.) রিসালতের দাবি কল্পনাপ্রসূত দাবি নয় এবং উত্তপ্ত মস্তিষ্কের প্রলাপও নয়, বরং যারা তাঁকে মন্দ বলে তারাই এমনভাবে চিত্তবিভ্রমে নিপতিত যে, তারা কালের নিদর্শনসমূহ বুঝতে পারছে না। আর সেই কারণে তাঁর (সা.) সত্যতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে।

اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِہٖ ۪ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۸﴾

৮
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই তাঁর পথ থেকে বিচ্যুত ব্যক্তিকে সবচেয়ে বেশি জানেন জানেন।

فَلَا تُطِعِ الۡمُکَذِّبِیۡنَ ﴿۹﴾

৯
অতএব তুমি সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের অনুসরণ কোরো না।

وَدُّوۡا لَوۡ تُدۡہِنُ فَیُدۡہِنُوۡنَ ﴿۱۰﴾

১০
তারা চায়, তুমি নমনীয় হও;৩০৯০৩ তাহলে তারাও নমনীয় হবে।৩০৯৩
৩০৯৩। মহানবী (সা.)-কে তাঁর অভীষ্ট লক্ষ্য থেকে লোভ দেখিয়ে দূরে সরানোর জন্য কুরাইশরা নানাভাবে চেষ্টা করেছিল ও বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। এ আয়াতে সেই লোভনীয় প্রস্তাবসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে বলে মনে হয়। অথবা আয়াতটি সাধারণভাবেই প্রযোজ্য বলে সেসব প্রস্তাবের সঙ্গে সম্পর্কহীনও হতে পারে, কারণ সত্য হচ্ছে পর্বতের মতো দৃঢ় ও অনড়। অপরদিকে ‘মিথ্যাচারের’ তো কোনো ভিত্তিই নাই যার ওপর এটি দাঁড়াতে পারে। কাজেই চাপ ও লোভের কাছে নতিস্বীকার করে ‘মিথ্যা’ যে-কোনো প্রস্তাবের ভিত্তিতে আপোশ করতে পারে।