৮৮

الغاشية

সূরা আল-গাশিয়া

Al-Ghashiyah

মক্কী ২৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৭ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

ہَلۡ اَتٰٮکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ ؕ﴿۲﴾

২
তোমার কাছে কি খদেখুন: ১২:১০৮আচ্ছন্নকারী (বিপর্যয়) ক্ষণের সংবাদ পৌঁছেছে?৩৩২৭
৩৩২৭। (ক) বিচার দিবস অথবা মহাসংকট কাল, (খ) নবী করীম (সা.)-এর সময় সাত বছর ব্যাপী যে মহাদুর্ভিক্ষ মক্কাকে পীড়িত করে রেখেছিল তাকেও কুরআনে গাশিয়া বলা হয়েছে (৪৪:১১-১২)।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ ۙ﴿۳﴾

৩
গদেখুন: ৬৮:৪৪; ৭৫:২৫; ৮০:৪১-৪২সে-দিন কিছু (মানুষের) চেহারা হবে ভীষণ ভীতসন্ত্রস্ত,*ঘদেখুন: ৮৭:১৩; ১০১:১২; ৫৫:৪৫চদেখুন: ৭৫:২৩
* ‘খাশিয়া’ শব্দটির অর্থ করা হয়েছে ভীতসন্ত্রস্ত (তাজুল উরূস)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

عَامِلَۃٌ نَّاصِبَۃٌ ۙ﴿۴﴾

৪
(জগৎ অন্বেষণের চেষ্টায়) কঠোর পরিশ্রমী (ও) ক্লান্ত-পরিশ্রান্ত।

تَصۡلٰی نَارًا حَامِیَۃً ۙ﴿۵﴾

৫
তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।

تُسۡقٰی مِنۡ عَیۡنٍ اٰنِیَۃٍ ؕ﴿۶﴾

৬
তাদেরকে এক ফুটন্ত ঝরনা থেকে পান করানো হবে।

لَیۡسَ لَہُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ ۙ﴿۷﴾

৭
শুকনো কাঁটাযুক্ত তৃণ ছাড়া তাদের জন্য আর কোনো খাবার থাকবে না

لَّا یُسۡمِنُ وَلَا یُغۡنِیۡ مِنۡ جُوۡعٍ ؕ﴿۸﴾

৮
যা পরিপুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ نَّاعِمَۃٌ ۙ﴿۹﴾

৯
সে-দিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল-

لِّسَعۡیِہَا رَاضِیَۃٌ ۙ﴿۱۰﴾

১০
নিজেদের চেষ্টাসাধনায় খুব সন্তুষ্ট,৩৩২৮
৩৩২৮। মুসলমানরা ইসলামের খাতিরে যত বেশি ত্যাগতিতিক্ষা ও কুরবানী করবে, এর পুরস্কার পেয়ে তারা তত বেশি সন্তুষ্টি, তৃপ্তি ও আনন্দ লাভ করবে।