১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَرَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَخَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَقَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَقَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَجَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَبَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۱﴾

১০১
আর সে তার পিতামাতাকে সসম্মানে সিংহাসনে বসালো১৪১১ এবং তারা সবাই তার কারণে (আল্লাহর প্রতি কৃতজ্ঞতাভরে) সিজদায় পড়ে গেল।১৪১২ তখন সে বলল, ‘হে আমার পিতা! এ হলো আমার পূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু তা সত্যে পরিণত করেছেন। আর নিশ্চয় তিনি আমার ওপর অনুগ্রহ করেছেন যখন তিনি আমাকে কারাগার হতে বের করেছিলেন১৪১৩ এবং (তিনি আমার ওপর তখনো অনুগ্রহ করেছেন যখন) শয়তান আমার এবং আমার ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করার পর মরু থেকে তিনি তোমাদেরকে (আমার কাছে) নিয়ে এসেছিলেন। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু যার প্রতি চান স্নেহপূর্ণ আচরণ করেন। নিশ্চয় তিনিই সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
১৪১১। এ বাক্যাংশের অর্থ এ-ও হতে পারে যে, ইউসুফ (আ.) তাঁর মা-বাবাকে বাদশার সামনে হাজির করলেন (আদিপুস্তক ৪৭:২, ৭) অথবা বাদশার অনুমতিক্রমে তিনি তাঁর পিতামাতাকে নিজ সিংহাসনের ওপর বসালেন। প্রাচীনকালে বাদশার মন্ত্রীদেরও নিজ নিজ সিংহাসন থাকত।
১৪১২। ইউসুফ (আ.)-এর ভাইয়েরা ও পিতামাতা সিজদায় পড়ে সেই আল্লাহ তা’লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন যাঁর দয়ায় ইউসুফ (আ.) এরূপ উচ্চমর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। এখানে ইউসুফ (আ.) সিজদার লক্ষ্য ছিলেন না, উপলক্ষ্য ছিলেন মাত্র।
১৪১৩। ‘যখন তিনি আমাকে কারাগার হতে বের করেছিলেন’ এখানে আল্লাহ তা’লার দয়ার উল্লেখ করতে গিয়ে ইউসুফ (আ.) শুধু কারামুক্তির কথাই প্রকাশ করছেন, কূপ থেকে রক্ষা পাবার কথা উল্লেখ করেন নি, কারণ এতে তার ভাইয়েরা লজ্জা বোধ করত।

رَبِّ قَدۡ اٰتَیۡتَنِیۡ مِنَ الۡمُلۡکِ وَعَلَّمۡتَنِیۡ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّاَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ ﴿۱۰۲﴾

১০২
হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে সার্বভৌম (রাষ্ট্রীয়) ক্ষমতায় অংশীদারিত্ব দান করেছ এবং আমাকে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা শিখিয়েছ। হে আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা! ইহকালে ও পরকালে তুমিই আমার অভিভাবক! তুমি আমাকে আত্মসমর্পণকারীরূপে মৃত্যু দিও এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিও।’

ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ۚ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ اَجۡمَعُوۡۤا اَمۡرَہُمۡ وَہُمۡ یَمۡکُرُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
কদেখুন: ৩:৪৫; ১১:৫০এগুলো অদৃশ্যের সংবাদ যা আমরা তোমার কাছে ওহী করছি।১৪১৪ আর তারা১৪১৫ যখন (তোমার বিরুদ্ধে) ষড়যন্ত্রকালে নিজেদের পরিকল্পনায় একজোট হয়েছিল তখন তুমি তাদের কাছে ছিলে না।
১৪১৪। এ আয়াত ব্যক্ত করেছে যে, ইউসুফ (আ.)-এর এই ঘটনা কেবল কাহিনি নয়। এটি শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম সম্পর্কে মহান ও শক্তিশালী ভবিষ্যদ্বাণী বহন করেছে।
১৪১৫। এখানে ‘তারা’ সর্বনামটি দ্বারা রসূল করীম (সা.)-এর শত্রুদেরকে বুঝাচ্ছে।

وَمَاۤ اَکۡثَرُ النَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾

১০৪
খদেখুন: ১৮:৭আর তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না।

وَمَا تَسۡـَٔلُہُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ؕ اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۰۵﴾٪

১০৫
আর তুমি এর জন্য তাদের কাছে কোনো প্রতিদান চাও না। গদেখুন: ৩৮:৮৮; ৮১:২৮এটি সমগ্র বিশ্বের জন্য এক উপদেশবাণী মাত্র।ঘদেখুন: ২১:৩৩; ২৩:৬৭; ১০:৫১; ২২:৫৬; ৪৩:৬৭
সূরা ইউসুফ - রুকু ১১

وَکَاَیِّنۡ مِّنۡ اٰیَۃٍ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ یَمُرُّوۡنَ عَلَیۡہَا وَہُمۡ عَنۡہَا مُعۡرِضُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
আর আকাশসমূহ ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, যেগুলোর পাশ দিয়ে তারা উপেক্ষাভরে চলে যায়!১৪১৬
১৪১৬। এ আয়াত মুমিন এবং কাফিরের মৌলিক পার্থক্যের প্রতি ইঙ্গিত করেছে। মুমিন চোখ-কান খোলা রেখে চলে এবং সামান্যতম ঐশী ইঙ্গিতকেও আঁকড়ে ধরে। আর অবিশ্বাসীরা অন্ধ লোকের মতো প্রকাশ্য এবং স্পষ্ট নিদর্শনাবলি থেকেও উপকৃত হবার কথা অস্বীকার করে। ১৪১৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَا یُؤۡمِنُ اَکۡثَرُہُمۡ بِاللّٰہِ اِلَّا وَہُمۡ مُّشۡرِکُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
আর তাদের বেশিরভাগ শিরকে লিপ্ত থাকা অবস্থাতেই আল্লাহর প্রতি ঈমান এনে থাকে।

اَفَاَمِنُوۡۤا اَنۡ تَاۡتِیَہُمۡ غَاشِیَۃٌ مِّنۡ عَذَابِ اللّٰہِ اَوۡ تَاۡتِیَہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
তবে তাদের ওপর আল্লাহর সর্বগ্রাসী কোনো আযাব নেমে আসা থেকে অথবা তাদের অজান্তে সেই প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে উপস্থিত হবার বিষয়ে তারা কি নিজেদের নিরাপদ মনে করছে?

قُلۡ ہٰذِہٖ سَبِیۡلِیۡۤ اَدۡعُوۡۤا اِلَی اللّٰہِ ۟ؔ عَلٰی بَصِیۡرَۃٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیۡ ؕ وَسُبۡحٰنَ اللّٰہِ وَمَاۤ اَنَا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
তুমি বলো, চদেখুন: ৬:৫৮‘এটা আমার পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারাও এক সুস্পষ্ট অন্তর্দৃষ্টির ওপর প্রতিষ্ঠিত।১৪১৭ আর আল্লাহ পরম পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
১৪১৭। অন্ধ ও চিন্তাহীন বা অন্যমনস্ক বিশ্বাস, যা যুক্তি এবং প্রত্যয়হীন তা আল্লাহ তা’লার দৃষ্টিতে কোনো মূল্য বহন করে না।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ اِلَّا رِجَالًا نُّوۡحِیۡۤ اِلَیۡہِمۡ مِّنۡ اَہۡلِ الۡقُرٰی ؕ اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ وَلَدَارُ الۡاٰخِرَۃِ خَیۡرٌ لِّلَّذِیۡنَ اتَّقَوۡا ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
কদেখুন: ১৬:৪৪; ২১:৮আর তোমার পূর্বে জনপদবাসীদের মাঝ থেকে কেবল এমন পুরুষদেরকেই আমরা (রসূলরূপে) পাঠিয়েছি, যাদের প্রতি আমরা ওহী করতাম। তবে কি তারা পৃথিবীতে ভ্রমণ করে নি? তাহলে তারা দেখতে পেত যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল? আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য পরকালের আবাসই উত্তম। তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?’