৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

قَالَ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّقَدۡ بَلَغَنِیَ الۡکِبَرُ وَامۡرَاَتِیۡ عَاقِرٌ ؕ قَالَ کَذٰلِکَ اللّٰہُ یَفۡعَلُ مَا یَشَآءُ ﴿۴۱﴾

৪১
সে বলল, কদেখুন: ১৯:৯,১০‘হে আমার প্রতিপালক-প্রভু! আমার পুত্র৪০৮ কীভাবে হতে পারে, যেখানে বার্ধক্য আমার পেয়ে বসেছে আর আমার স্ত্রীও বন্ধ্যা?’ তিনি বললেন, ‘এভাবেই আল্লাহ যা চান তা করেন।’
৪০৮। ‘গুলাম’ অর্থ যুবক (লেইন)। অতিবৃদ্ধ স্বামী-স্ত্রীর পুত্র পাবার প্রতিশ্রুতি যাকারিয়াকে বিস্ময় ও আনন্দে উদ্বেল করে তুলল। তিনি জিজ্ঞাসু মনে স্বাভাবিক-সরল বিস্ময় প্রকাশ করলেন, ‘হে আল্লাহ! তুমি তা-ও পারো।’ এ অভিব্যক্তিতে প্রচ্ছন্ন এ দোয়াও রয়েছে, তিনি যেন তাঁর সন্তানকে যুবক অবস্থায় দেখে যাবার মতো দীর্ঘায়ু পান।

قَالَ رَبِّ اجۡعَلۡ لِّیۡۤ اٰیَۃً ؕ قَالَ اٰیَتُکَ اَلَّا تُکَلِّمَ النَّاسَ ثَلٰثَۃَ اَیَّامٍ اِلَّا رَمۡزًا ؕ وَاذۡکُرۡ رَّبَّکَ کَثِیۡرًا وَّسَبِّحۡ بِالۡعَشِیِّ وَالۡاِبۡکَارِ ﴿٪۴۲﴾

৪২
খদেখুন: ১৯:১১সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমার জন্য কোনো নিদর্শন৪০৯ নির্ধারণ করো।’ তিনি বললেন, ‘তোমার নিদর্শন হলো, তুমি তিন দিন মানুষের সাথে গদেখুন: ১৯:১২ইঙ্গিতে ছাড়া কথা বলবে না।৪১০ আর তুমি তোমার প্রতিপালক-প্রভুকে বেশি বেশি স্মরণ করো এবং সন্ধ্যায় ও সকালে তাঁর পবিত্রতা ঘোষণা করো।’ঘদেখুন: ৩:৩৪
সূরা আলে ইমরান - রুকু ৪
৪০৯। যাকারিয়াকে তিন দিন নীরবে নিভৃতে কাটানোর নির্দেশ দেওয়া হলো এবং তা পালনের পর আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে বলে আশ্বাস হলো। অথচ সুসমাচার পাঠে দেখা যায়, ঐশীবাণীতে বিশ্বাস স্থাপন না করার কথিত অপরাধে তাঁকে তিন দিনের জন্য বাকশক্তিহীন করে দেওয়া হয়েছিল (লুক ১:২০-২২)।
৪১০। যাকারিয়ার প্রতি এজন্য নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছিল, যেন তিনি ধ্যান-আরাধনা ও প্রার্থনাতে একান্তভাবে দিনগুলো কাটাতে পারেন এবং আল্লাহ তা’লার বিশেষ কৃপা ও অনুগ্রহ আকর্ষণ করতে সমর্থ হন। নীরবতা অবলম্বন দ্বারা হৃত জীবনীশক্তি ও শারীরিক বল পুনরুজ্জীবিত হয়। মনে হয় এ ধারণা ও অভ্যাস তখনকার দিনের ইহুদীদের মধ্যেও প্রচলিত ছিল।

وَاِذۡ قَالَتِ الۡمَلٰٓئِکَۃُ یٰمَرۡیَمُ اِنَّ اللّٰہَ اصۡطَفٰکِ وَطَہَّرَکِ وَاصۡطَفٰکِ عَلٰی نِسَآءِ الۡعٰلَمِیۡنَ ﴿۴۳﴾

৪৩
আর (স্মরণ করো!) ফেরেশতারা৪১১ যখন বলল, ‘হে মরিয়ম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত৪১২ করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর তোমাকে (সমসাময়িক) সারা বিশ্বের নারীদের ওপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন।
৪১১। ‘মালাইকা’ (ফেরেশতারা) শব্দটি বহুবচনে ব্যবহারের নিজস্ব তাৎপর্য রয়েছে। কেবল একটি সংবাদ প্রদানই যদি উদ্দেশ্য হতো তাহলে একজন সংবাদবাহক ফেরেশতাই যথেষ্ট বিবেচিত হতো। কুরআনের বাগ্ধারা অনুযায়ী ফেরেশতার বহুবচন তখনই ব্যবহৃত হয় যখন আল্লাহ তা’লা পৃথিবীতে বিরাট ও বহুবিধ পরিবর্তন সাধন করতে ইচ্ছা করেন। এক্ষেত্রেও যেহেতু মরিয়মের পুত্র দ্বারা পৃথিবীতে মহাবিবর্তনের সূচনা করার ইচ্ছা রয়েছে, সে কারণে বিভিন্ন ধরনের বিবর্তনের সাথে সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে এ সুসংবাদ বহনে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তা’লা নির্দেশ দান করলেন, যেন কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনে মরিয়ম ও মরিয়ম পুত্রকে তারা সাহায্য করেন।
৪১২। এ আয়াতে ‘মনোনীত’ শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। প্রথমবার ব্যবহৃত হয়েছে মরিয়মের নিজস্ব উচ্চমর্যাদা প্রকাশের জন্য। আর দ্বিতীয়বার তাঁর সমসাময়িক মহিলাদের তুলনায় তাঁর সর্বোচ্চ মর্যাদা প্রকাশের জন্য। কুরআনের ব্যবহারবিধি অনুযায়ী ‘নিসাউল আলামীন’ বলতে এখানে সর্বকালের সকল নারীকে বুঝায় না বরং মরিয়মের সমসাময়িক সকল নারীকে বুঝিয়েছে।

یٰمَرۡیَمُ اقۡنُتِیۡ لِرَبِّکِ وَاسۡجُدِیۡ وَارۡکَعِیۡ مَعَ الرّٰکِعِیۡنَ ﴿۴۴﴾

৪৪
হে মরিয়ম! তুমি তোমার প্রতিপালক-প্রভুর প্রতি অনুগত হও এবং সিজদা করো আর যারা (একেশ্বরবাদীদের ন্যায়) রুকূ করে তাদের সাথে রুকূ করো।’

ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ؕ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یُلۡقُوۡنَ اَقۡلَامَہُمۡ اَیُّہُمۡ یَکۡفُلُ مَرۡیَمَ ۪ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یَخۡتَصِمُوۡنَ ﴿۴۵﴾

৪৫
কদেখুন: ১১:৫০; ১২:১০৩এটি অদৃশ্যের৪১৩ সংবাদসমূহের অন্তর্গত, যা আমরা তোমার প্রতি ওহী করছি। আর তখন নিজেদের ভাগ্যনির্ধারণী তির ছুঁড়ছিল যে, খদেখুন: ৩:৩৮তাদের মাঝে কে মরিয়মের তত্ত্বাবধান করবে। আর তুমি তখনো তাদের কাছে ছিলে না যখন তারা পরস্পর বাদানুবাদ করছিল।
৪১৩। এমন অনেক তথ্য মরিয়ম সম্বন্ধে কুরআন সরবরাহ করেছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থে পাওয়া যাবে না। তাই সেই তথ্যগুলোকে অদৃশ্যের সংবাদ বলা হয়েছে। পরবর্তী আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, মরিয়ম যখন উপাসনালয়ে উৎসর্গীত জীবনযাপন করছিলেন তখনই তিনি অন্তঃসত্ত্বা হন। এ অত্যাশ্চর্য ঘটনায় পুরোহিতরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা কলঙ্কের ভয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ করে। অতঃপর তারা ভাগ্য পরীক্ষার মাধ্যমে ঠিক করলেন, কে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণপূর্বক তাঁর বিয়ের ব্যবস্থা করবেন। যোসেফ নামক এক ব্যক্তিকে মরিয়মের যোগ্য পাত্র বলে তারা স্থির করল এবং তাকে স্বামীত্বের দায়িত্ব বহনের জন্য বহু কষ্টে রাজি করালো। ইনজীলে এ ব্যক্তিকে কাঠমিস্ত্রী বলা হয়েছে। স্বভাবতই এ সবকিছু সংগোপনে করা হয়েছিল। তাই একে অদৃশ্য বলা হয়েছে, যা কুরআন সবিস্তারে প্রকাশ করেছে।

اِذۡ قَالَتِ الۡمَلٰٓئِکَۃُ یٰمَرۡیَمُ اِنَّ اللّٰہَ یُبَشِّرُکِ بِکَلِمَۃٍ مِّنۡہُ ٭ۖ اسۡمُہُ الۡمَسِیۡحُ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ وَجِیۡہًا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ وَمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
(স্মরণ করো!) ফেরেশতারা যখন বলেছিল, ‘হে মরিয়ম! গদেখুন: ১৯:৩০নিশ্চয় আল্লাহ তাঁর পক্ষ থেকে এক কলেমার৪১৪ মাধ্যমে তোমাকে (এক পুত্রের) সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসীহ৪১৫ ঈসা৪১৬ ইবনে মরিয়ম৪১৭; (সে হবে) ইহকালে ও পরকালে সম্মানিত এবং (আল্লাহর( নৈকট্যপ্রাপ্তদের৪১৮ অন্তর্ভুক্ত।ঘদেখুন: ৪:১৭২
৪১৪। ‘কলেমা’ (কথা) মানে একটি শব্দ, একটি অনুশাসন, একটি আদেশ (মুফরাদাত)। এ কলেমা শব্দটি ৪:১৭২ আয়াতে উল্লিখিত ‘রূহ’ শব্দের সাথে মিলিত হয়ে স্পষ্ট ও সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ঈসা (আ.) না ছিলেন আল্লাহ আর না ছিলেন আল্লাহর পুত্র। তাঁর ঈশ্বরত্ব ও পুত্রত্বকে এ শব্দগুলো প্রতিষ্ঠিত করার পরিবর্তে বরং ধূলিসাৎ করে। এ আয়াতে ঈসা (আ.)-কে ‘আল্লাহর কলেমা’ বলা হয়েছে, কারণ তাঁর (ঈসার) কথা ছিল সত্য প্রতিষ্ঠার সহায়ক। যে ব্যক্তি নিজের বীরত্ব ও সাহসিকতাকে সত্য প্রচারের কাজে ব্যবহার করেন তাঁকে বলা হয় ‘সাইফুল্লাহ’ (আল্লাহর তরবারি) বা ‘আসাদুল্লাহ’ (আল্লাহর সিংহ)। তেমনইভাবে ঈসা (আ.)-কে ‘কলেমাতুল্লাহ’ বলা হয়েছে, কেননা তিনি কোনো পুরুষের মাধ্যমে জন্মগ্রহণ করেন নি বরং আল্লাহর আদেশ সরাসরি তাঁকে মাতৃগর্ভে এনেছে (১৯:২২)। অধিকন্তু ওপরে প্রদত্ত শব্দার্থগুলো ছাড়াও কুরআনে নিম্নলিখিত অর্থেও ‘কলেমা’ শব্দটি ব্যবহৃত হয়েছে যথা: (১) চিহ্ন বা নিদর্শন (৬৬:১৩; ৮:৮), (২) শাস্তি (১০:৯৭), (৩) পরিকল্পনা (৯:৪০), (৪) সুসংবাদ (৭:১৩৮), (৫) আল্লাহর সৃষ্টি (১৮:১১০), (৬) কেবল মুখের কথা (২৩:১০১)। এসব অর্থের কোনো একটিও যিশুকে অন্যান্য নবীর চেয়ে উচ্চমর্যাদা দান করে না। তদুপরি যিশু বা ঈসা (আ.)-কে কুরআনে ‘কলেমা’ (শব্দ) বলা হয়েছে মাত্র, কিন্তু মহানবী (সা.)-কে ‘যিকর’ (গ্রন্থ বা উত্তম বক্তৃতা) বলা হয়েছে (৬৫:১১, ১২) যা বহু ‘কলেমা’-র সমষ্টি। বস্তুত কলেমাতুল্লাহর অর্থ যদি আমরা ‘আল্লাহর কথা’-ই ধরি তবুও বড়োজোর আমরা এটুকুই বলতে পারি, আল্লাহ নিজেকে ঈসা (আ.)-এর মাধ্যমে প্রকাশ করেছিলেন, যেমন- তিনি অন্যান্য নবীর মাধ্যমে নিজেকে প্রকাশিত করেছেন। শব্দাবলি আর কিছুই নয়, ভাব প্রকাশের মাধ্যম মাত্র। শব্দ আমাদের সত্তার অংশ নয়, তাই তা দেহবিশিষ্ট হতে পারে না।
৪১৫। ‘আল-মসীহ’ শব্দটি ‘মাসাহা’ থেকে উৎপন্ন; ‘মাসাহা’ অর্থ যে নিজের হাতে বস্তুটির ময়লা মুছে ফেলেছিল। সে এতে তেল মেখেছিল। সে পৃথিবীতে ভ্রমণ করেছিল। আল্লাহ তাকে আশিসমণ্ডিত করলেন (আকরাব)। অতএব ‘মসীহ’ অর্থ (১) যাকে পবিত্র করা হয়েছে, (২) যিনি অতিমাত্রায় ভ্রমণ করেন, (৩) যিনি আশিসমণ্ডিত। হিব্রু ‘মাশিয়া’ থেকে মেসায়া হয়েছে এবং এ মেসায়ার আরবীরূপ, আল-মসীহ। ‘মাশিয়া’ অর্থ পবিত্রকৃত ব্যক্তি (এনসাই ববি ও এনসাই রিল এন্ড এম)। ঈসা (আ.)-কে এ নাম এজন্যই দেওয়া হয়েছিল যে, তাঁর জন্য দেশ-বিদেশ ভ্রমণ নির্ধারিত ছিল, কিন্তু ইনজীলের বর্ণনানুযায়ী ঈসা (আ.)-এর কার্যকাল যদি মাত্র তিন বছরই হয়ে থাকে এবং প্যালেস্টাইন ও সিরিয়ার কয়েকটি নগর ভ্রমণেই সীমাবদ্ধ থাকে তাহলে সেই মসীহ নাম তো তাঁর কার্যের সাথে খাপই খায় না। তবে সাম্প্রতিক ঐতিহাসিক গবেষণা দ্বারা এ তথ্য উদ্‌ঘাটিত ও প্রমাণিত হয়েছে, ক্রুশের মর্মান্তিক ঘটনার পর যখন তিনি জখম ও যন্ত্রণার ধাক্কা সামলে উঠলেন তখন তিনি প্রাচ্যের দূরদেশগুলো ভ্রমণ করতে করতে এবং বনী ইসরাঈল জাতির ‘হারানো মেষগুলোর’ মাঝে প্রচারের দায়িত্ব পালন করতে করতে সবশেষে কাশ্মীরে বসবাসরত বনী ইসরাঈলের ‘হারানো মেষের’ কাছে এসে পৌছালেন। দীর্ঘকাল তিনি এসব এলাকায় ধর্মপ্রচারে ব্যাপৃত ছিলেন বলে ইতিহাস সাক্ষ্য বহন করছে। ২০০০ নম্বর টীকা দেখুন। ঈসা (আ.)-এর জন্মে যেহেতু অস্বাভাবিকতা রয়েছে এবং জারজ সন্তান মনে করে তাঁকে ঘৃণা করার সম্ভাবনা ছিল সেহেতু এরূপ মিথ্যা অপবাদ ও ঘৃণা থেকে রক্ষার উদ্দেশ্যে তাঁকে ‘পবিত্রকৃত’ নামে অভিহিত করা হয়েছিল, যেভাবে অন্যান্য সকল নবীই পবিত্রকৃত ছিলেন।
৪১৬। ‘ঈসা’ নামটি হিব্রু ‘ইয়াসূ’ শব্দের একটি বিবর্তিত রূপ। ‘যিসাস’ হলো যেসূয়া শব্দের গ্রিক রূপায়ণ (এনসাই, বিব)। এর বাংলা রূপ হলো যিশু।
৪১৭। ইবনে মরিয়ম, ঈসা (আ.)-এর একটি অতিরিক্ত নাম, আরবীতে যাকে বলা হয় ‘কুনিয়াত’। ঈসা (আ.)-কে সম্ভবত এ কারণে ‘ইবনে মরিয়ম’ বলা হয়েছে যে, তিনি পিতৃমাধ্যম ছাড়াই মাতা মরিয়মের গর্ভজাত ছিলেন। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হওয়াই তাঁর জন্য অধিকতর যুক্তিসংগত হয়েছে।
৪১৮। এ কথাটিও অন্যান্য ধর্মপরায়ণ নিষ্ঠাবান সাধু বান্দারা থেকে অধিক উচ্চমর্যাদায় ঈসা (আ.)-কে ভূষিত করে না, কেননা কুরআনে উচ্চপর্যায়ের সকল ধার্মিক ব্যক্তিকেই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে (৫৬:১১, ১২)।

وَیُکَلِّمُ النَّاسَ فِی الۡمَہۡدِ وَکَہۡلًا وَّمِنَ الصّٰلِحِیۡنَ ﴿۴۷﴾

৪৭
আর সে দোলনায়৪১৮-ক ও মধ্যবয়সে৪১৮-খ লোকদের সাথে কথা বলবে এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে।’কদেখুন: ৫:১১১
৪১৮-ক। ‘মাহদ’ শব্দের সাধারণ অর্থ, প্রস্তুতির সময় বা অবস্থা, যখন কোনো ব্যক্তি সুন্দর ও পরিপাটিরূপে পূর্ণ বয়সের কার্য সম্পাদনের জন্য প্রস্তুতি নিতে থাকে। ‘কাহল’ ও ‘মাহদ’ শব্দ দুটি একই সাথে ব্যবহৃত হওয়া দ্বারা বুঝা যায়, এ দুটি সময়ের মাঝখানে কোনো মধ্যবর্তী সময় নাই। ‘কাহল’ (মধ্যম বয়স) এর পূর্বেকার পুরো সময়টুকুই ‘মাহদ’ (প্রস্তুতিকাল)। ৪১৮-খ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৪১৮-খ। ‘কাহল’ মানে মধ্যবয়স অথবা সেই বয়স যে বয়সে কাঁচা চুলের সাথে পাকা চুল মিশ্রিত হতে থাকে। ত্রিশ-চৌত্রিশ বছর বয়স থেকে একান্ন বছর বয়স্ক হবার সময় বা চল্লিশ থেকে একান্ন বয়সের সময়কাল (লেইন ও সালাবী)। এতে প্রমাণিত হলো, ঈসা (আ.) যৌবনে আকাশে যান নি বরং তিনি মধ্যবয়সেও পৃথিবীতে বাণী প্রচার করবেন [তফসীরে হযরত মুসলেহ মাওউদ (রা.)]। ঈসা (আ.) অতি শিশুকালেই জ্ঞানবুদ্ধিসম্পন্ন কথা বলতেন। এটা কোনো আশ্চর্যজনক বা অপ্রাকৃতিক ব্যাপার নয়। বহু মেধাবী, ধীমান শিশু যারা সুপরিবেশে সযত্নে লালিত হয় তাদের মাঝেও এ প্রতিভা দৃষ্টিগোচর হয়। সমস্ত বাক্যটির অর্থ, তিনি শৈশবে, কৈশোর-যৌবনে এবং মধ্যবয়সে এমন অসাধারণ জ্ঞান ও বুদ্ধিসম্পন্ন কথাবার্তা বলতেন, যা তাঁর বয়স ও অভিজ্ঞতার তুলনায় অধিক উচ্চস্তরের ছিল। ঈসা (আ.)-এর জীবনের দুটি বয়ঃক্রম কালের উল্লেখ একথার প্রতিও ইঙ্গিত করতে পারে যে, তাঁর দ্বিতীয় বয়ঃক্রম (কাহল) কালের কথা প্রথম বয়ঃক্রম (মাহদ) কালের কথা থেকে ভিন্ন প্রকৃতির হবে। তখন তিনি মানুষের কাছে নবীরূপে কথা বলবেন। অতএব মরিয়মকে যে সুসংবাদগুলো আল্লাহ তা’লা দিয়েছিলেন তা আসলে এই ছিল, তাঁর পুত্র শুধু যে বুদ্ধি-তেজোদীপ্ত জ্ঞানী ব্যক্তি হবেন তা-ই নয়, বরং তিনি একজন উচ্চপর্যায়ের ধার্মিক, আল্লাহর মনোনীত ব্যক্তিত্ব হিসাবে দীর্ঘজীবনও লাভ করবেন।

قَالَتۡ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ وَلَدٌ وَّلَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ ؕ قَالَ کَذٰلِکِ اللّٰہُ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿۴۸﴾

৪৮
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! কদেখুন: ১৯:২১কীভাবে আমার পুত্র হবে, যেক্ষেত্রে কোনো মানুষই আমাকে স্পর্শ করে নি?৪১৯ তিনি বললেন, “এভাবেই, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। খদেখুন: ২:১১৮কোনো বিষয়ে তিনি যখন সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু বলেন, ‘হও’, অতএব তা (হওয়া আরম্ভ হয় আর) হয়েই যায়।”*
৪১৯। পুত্র লাভের সংবাদ যদিও অত্যন্ত সুখকর বিষয়, তথাপি অবিবাহিতা মরিয়মের জন্য এটা ছিল এক বিব্রতকর ব্যাপার, কেননা তাঁর জীবন তো ভবিষ্যতেও অবিবাহিত থাকার জন্যই নিবেদিত ও নির্ধারিত। এ আয়াত তাঁর মনের হতবুদ্ধি অবস্থাকে যুক্তিযুক্ত সাব্যস্ত করছে। এ আয়াতে এ-ও প্রমাণিত হয়, ঈসা (আ.)-এর কোনো পিতা ছিল না। মরিয়মের উক্তি ‘কোনো মানুষই আমাকে স্পর্শ করে নি’ থেকেই তা সুস্পষ্টরূপে বুঝা যায়। মরিয়মের সম্পূর্ণ জীবন উপাসনালয়ের নামে উৎসর্গীকৃত থাকায় এবং ভবিষ্যতে বিয়ে করা উৎসর্গীত জীবনের সাথে সংগতিহীন হওয়ায় তাকে সন্ন্যাসিনী হয়ে থাকতে হবে। তা যদি না হতো এবং তাঁর বিয়ের সম্ভাবনার কথা তাঁর চিন্তায় কখনো আসত তাহলে তিনি পুত্রসন্তান পাবার ভবিষ্যৎ সংবাদ ফেরেশতা থেকে অবগত হয়ে আশ্চর্যান্বিত হতেন না। ‘মরিয়মের সুসমাচারে’ আমরা মরিয়মের কুমারী ব্রতের প্রতিজ্ঞার কথা স্পষ্টাক্ষরে দেখতে পাই। উক্ত সুসমাচারের পঞ্চম অধ্যায়ে আছে: উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধারণ হুকুম জারি করলেন, উপাসনালয়ে বসবাসকারী যে-সকল কুমারী মেয়ের বয়স চৌদ্দ বছর হয়েছে তারা বাড়িতে ফিরে যাবে। সকল কুমারী এ আদেশ পালন করল, কিন্তু ‘প্রভুর কুমারী মরিয়ম’ একমাত্র মেয়ে যিনি উত্তর দিলেন, তিনি এ আদেশ পালনে অসমর্থ, কেননা তিনি এবং তাঁর পিতা-মাতা তাঁকে প্রভুর সেবায় উৎসর্গ করেছেন। তাছাড়া তিনি প্রভুর নিকট কুমারীত্ব পালনের শপথ নিয়েছেন, যা তিনি কোনো অবস্থায়ই ভঙ্গ করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ (মরিয়মের সুসমাচার ৫:৪-৬)। পরবর্তীকালে যোসেফের সাথে তাঁর বিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে এবং তাঁর শপথের বিরুদ্ধে তাঁর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ছেলের মা হবার কারণে অবস্থার চাপে পড়ে তিনি বাধ্য হয়েছিলেন এবং যাজকরা দুর্নাম থেকে বাঁচার জন্য এ বিয়ের আয়োজন করেছিল। সুসমাচার থেকে একথা বুঝা যায় না, যোসেফকে এ বিয়েতে কীভাবে সম্মত করা হয়েছিল। তবে এটা চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সর্বজনবিদিত, মরিয়ম সে সময়ে সন্তানসম্ভবা ছিলেন তা যোসেফ মোটেও জানতেন না (মথি ১:১৮, ১৯)। সম্ভবত মরিয়মের শপথ ভঙ্গের কোনো একটা বাহানা আবিষ্কার করা হয়েছিল। ঈসা (আ.)-এর জন্মবৃত্তান্তের বিশদ বিবরণ ১৭৫০-১৭৫৫ টীকায় দেখুন।
* ‘হও’, অতএব তা (হওয়া আরম্ভ হয় আর) হয়েই যায়- এ উক্তটি অনস্তিত্ব থেকে কোনোকিছুর তাৎক্ষণিকভাবে অস্তিত্বে রূপান্তরিত হওয়া বুঝায় না, বরং এর অর্থ হলো, যে মুহূর্তে আল্লাহ তা’লা সিদ্ধান্ত প্রদান করেন তখন থেকে তাঁর ইচ্ছা বাস্তব রূপ নিতে আরম্ভ করে। আর তিনি যা চান পরিশেষে তা নিশ্চয় হয়ে যায়। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَیُعَلِّمُہُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَالتَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ﴿ۚ۴۹﴾

৪৯
গদেখুন: ৫:১১১আর তিনি তাকে কিতাব ও প্রজ্ঞা এবং তওরাত ও ইনজীল শেখাবেন।

وَرَسُوۡلًا اِلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ اَنِّیۡ قَدۡ جِئۡتُکُمۡ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ ۙ اَنِّیۡۤ اَخۡلُقُ لَکُمۡ مِّنَ الطِّیۡنِ کَہَیۡـَٔۃِ الطَّیۡرِ فَاَنۡفُخُ فِیۡہِ فَیَکُوۡنُ طَیۡرًۢا بِاِذۡنِ اللّٰہِ ۚ وَاُبۡرِیٴُ الۡاَکۡمَہَ وَالۡاَبۡرَصَ وَاُحۡیِ الۡمَوۡتٰی بِاِذۡنِ اللّٰہِ ۚ وَاُنَبِّئُکُمۡ بِمَا تَاۡکُلُوۡنَ وَمَا تَدَّخِرُوۡنَ ۙ فِیۡ بُیُوۡتِکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۵۰﴾

৫০
কদেখুন: ৪৩:৬০; ৬১:৭আর সে (এ বাণীসহ) বনী ইসরাঈলের৪১৯-ক প্রতি এক রসূলরূপে (প্রেরিত) হবে- ‘নিশ্চয় খদেখুন: ৫:১১১আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক নিদর্শনসহ এসেছি। (তা হলো,) আমি তোমাদের জন্য কাদামাটি৪২০ হতে পাখির৪২০-ক আদলে৪২০-খ (কিছু) সৃষ্টি৪২০-গ করব। এরপর আমি তাতে ফুৎকার করব, ফলে তা আল্লাহর আদেশে (আধ্যাত্মিক জগতে বিচরণশীল) পাখিতে পরিণত হবে। আর আল্লাহর আদেশে৪২০-ঘ আমি জন্মান্ধ৪২০-ঙ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য৪২০-চ দান করব এবং (আধ্যাত্মিকভাবে) মৃতদের জীবন দান করব। এছাড়া তোমরা কী খাবে৪২০-ছ ও তোমাদের বাড়িঘরে কী মজুদ করবে তা আমি তোমাদের বলে দেবো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে নিশ্চয় এতে তোমাদের জন্য এক বড়ো নিদর্শন রয়েছে।
৪১৯-ক। ‘বনী ইসরাঈলের প্রতি এক রসূলরূপে’, এ শব্দগুলো বলে দিচ্ছে, ঈসা (আ.)-এর ধর্মপ্রচার কাজ ও দায়িত্ব ইসরাঈলীদের মাঝেই সীমাবদ্ধ করে তাঁকে পাঠানো হয়েছিল। তিনি সারা বিশ্বের জন্য আসেন নি (মথি ১০:৫-৬; ১৫:২৪; ১৯:২৮; প্রেরিত ৩:২৫, ২৬; ১৩:৪৬; লুক ১৯:১০; ২২:২৮-৩০)।
৪২০। ‘তীন’ অর্থ কাদামাটি, মাটি, নরম মাটি ইত্যাদি। রূপকভাবে ‘আত-তীন’ অর্থ এমন মানুষ যার মধ্যে এত নমনীয়তার গুণ রয়েছে যে, তাকে যে-কোনো প্রকৃতিতে গড়ে তোলা যায়। আমরা এরূপ স্বভাবের মানুষকে সাধারণত ‘মাটির মানুষ’ বলে থাকি।
৪২০-ক। ‘তাইর’ অর্থ পাখি। রূপক বা আলংকারিক ব্যবহার অনুযায়ী পাখির অর্থ উচ্চ ও ঊর্ধ্বগামী আধ্যাত্মিক স্তরের মানব। যেমন- সিংহ (আক্ষরিক অর্থে পশুরাজ সিংহ) বলতে বীরপুরুষকে বুঝায়, আর ‘দাব্বাহ’ (পোকা) বলতে নিষ্কর্মা, হীন ও ঘোর সংসারাসক্ত ব্যক্তিকে বুঝায় (৩৪:১৫)।
৪২০-খ। ‘হাইয়াত’ অর্থ আকৃতি, নমুনা, রূপ, অবস্থান, ধরন, পদ্ধতি (লেইন)।
৪২০-গ। ‘খালাকা’ অর্থ সে ওজন করল, প্রণয়ন করল, আকৃতি দিল বা পরিকল্পনা করল। আল্লাহ উৎপন্ন করলেন, সৃষ্টি করলেন বা অস্তিত্ব দান করলেন। এমন বস্তু বা জীবকে বুঝায় যার নমুনা, আদর্শ বা সমরূপ পূর্বে ছিল না অর্থাৎ তিনিই একে প্রথম সৃষ্টি করলেন (লেইন ও লিসান)।
৪২০-ঘ। বাইবেলে কোথাও উল্লেখ নাই, ঈসা (আ.) মুজিযা দেখানোর জন্য পাখি সৃষ্টি করে আকাশে উড়িয়েছিলেন। সত্যি সত্যি যদি ঈসা (আ.) পাখি তৈরি করে থাকতেন তাহলে বাইবেল তা উল্লেখ না করে কীভাবে ও কেন চুপ করে থাকল? আল্লাহর কোনো নবী পূর্বে এ ধরনের ঐশী নিদর্শন দেখান নি অথচ বাইবেল এ সম্বন্ধে সম্পূর্ণ নীরব, এটা আশ্চর্য নয় কি? বাইবেলে এ মহানিদর্শনের উল্লেখ থাকলে সকল নবীর ওপর ঈসা (আ.)-এর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হতো এবং পরবর্তী কালের খ্রিষ্টানরা ঈসার প্রতি যে ঈশ্বরত্ব আরোপ করেছে তা কিছুটা সমর্থন লাভ করত। ‘খালক’ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়: (১) মাপ বা ওজন করা, পরিমাণ ঠিক করা, নকশা তৈরি করা, (২) আকৃতি দেওয়া, তৈরি করা, সৃষ্টি করা ইত্যাদি। এখানে প্রথমোক্ত অর্থে শব্দটি ব্যবহৃত। ‘সৃষ্টি করা’ অর্থে ‘খালক’ শব্দটি কুরআনের কোথাও আল্লাহর কাজ ছাড়া অন্য কারো কাজ বলে স্বীকৃতি পায় নি। আল্লাহ ছাড়া অন্য কারো
৪২০-ঙ। ‘আকমাহ’ অর্থ রাতকানা, জন্মান্ধ, যে পরে অন্ধ হয়েছে, যার জ্ঞানবুদ্ধি ও যুক্তিশক্তি নাই (মুফরাদাত)। ৪২০-চ। ‘উবরিয়ু’ শব্দটি ‘বারিয়া’ থেকে উৎপন্ন। ‘বারিয়া’ অর্থ সে (অমুক বস্তু বা দোষারোপ থেকে) মুক্তি পেল । ‘উবরিয়ু’ অর্থ আমি দোষমুক্ত বা রোগমুক্ত করি, আমি অমুককে তার প্রতি আরোপিত দোষ থেকে মুক্ত ঘোষণা করি (লেইন) ।
৪২০-চ। ‘উবরিয়ু’ শব্দটি ‘বারিয়া’ থেকে উৎপন্ন। ‘বারিয়া’ অর্থ সে (অমুক বস্তু বা দোষারোপ থেকে) মুক্তি পেল। ‘উবরিয়ু’ অর্থ আমি দোষমুক্ত বা রোগমুক্ত করি, আমি অমুককে তার প্রতি আরোপিত দোষ থেকে মুক্ত ঘোষণা করি (লেইন)।
৪২০-ছ। বাক্যাংশটির সামগ্রিক অর্থ: ঈসা (আ.) তাঁর শিষ্যদেরকে শিক্ষা দিলেন, দিনযাপনের জন্য খাওয়াদাওয়ার ব্যাপারে তারা কী পরিমাণ খরচ করবে এবং কী পরিমাণ বাঁচাবে অর্থাৎ পরকালে পাবার জন্য খরচ করবে। অন্য কথায় ঈসা (আ.) তাদেরকে বললেন, তারা ন্যায়ভাবে যা উপার্জন করবে তা দিয়ে জীবিকা নির্বাহ করবে এবং অবশিষ্ট অর্থ আল্লাহর পথে খরচ করবে এবং আগামী দিনের বিষয় আল্লাহর ওপর ছেড়ে দেবে (মথি ৬:২৫-২৬)।