৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُمُ الۡعَذَابَ اِذَا ہُمۡ یَنۡکُثُوۡنَ ﴿۵۱﴾

৫১
কদেখুন: ৬:৯; ১১:১৩; ২৫:৮অতঃপর আমরা যখন তাদের থেকে শাস্তি অপসারণ করলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল।

وَنَادٰی فِرۡعَوۡنُ فِیۡ قَوۡمِہٖ قَالَ یٰقَوۡمِ اَلَیۡسَ لِیۡ مُلۡکُ مِصۡرَ وَہٰذِہِ الۡاَنۡہٰرُ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِیۡ ۚ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿ؕ۵۲﴾

৫২
আর ফেরাউন তার জাতির মাঝে ঘোষণা করে বলল, ‘হে আমার জাতি! মিশর দেশটি কি আমার নয়? আর (দেখো!) এসব নদনদী আমার তত্ত্বাবধানে প্রবাহিত হয়। তবুও কি তোমরা দেখছ না?

اَمۡ اَنَا خَیۡرٌ مِّنۡ ہٰذَا الَّذِیۡ ہُوَ مَہِیۡنٌ ۬ۙ وَّلَا یَکَادُ یُبِیۡنُ ﴿۵۳﴾

৫৩
আমি কি এ ব্যক্তির চেয়ে উত্তম নই, যে খুবই নীচ আর সে স্পষ্টভাবে কথাও বলতে পারে না?

فَلَوۡلَاۤ اُلۡقِیَ عَلَیۡہِ اَسۡوِرَۃٌ مِّنۡ ذَہَبٍ اَوۡ جَآءَ مَعَہُ الۡمَلٰٓئِکَۃُ مُقۡتَرِنِیۡنَ ﴿۵۴﴾

৫৪
(সে যদি উত্তমই হবে) তবে তার প্রতি কেন সোনার কাঁকন অবতীর্ণ করা হয় নি অথবা কদেখুন: ৩:৫২; ১৯:৩৭ফেরেশতারা কেন দলে দলে তার সাথে আসে নি?’

فَاسۡتَخَفَّ قَوۡمَہٗ فَاَطَاعُوۡہُ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿۵۵﴾

৫৫
অতএব এভাবে সে তার জাতিকে বিভ্রান্ত করল, আর তারাও তার কথা মেনে নিল। তারা ছিল নিঃসন্দেহে দুষ্কৃতিপরায়ণ জাতি।

فَلَمَّاۤ اٰسَفُوۡنَا انۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَاَغۡرَقۡنٰہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
অতএব তারা যখন আমাদের রাগান্বিত করল, ?দেখুন: আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে (সৈন্যসামন্তসহ) নিমজ্জিত করলাম।

فَجَعَلۡنٰہُمۡ سَلَفًا وَّمَثَلًا لِّلۡاٰخِرِیۡنَ ﴿٪۵۷﴾

৫৭
আর আমরা তাদেরকে অতীত ইতিহাসে এবং পরবর্তীদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করলাম।
সূরা আয-যুখরুফ - রুকু ৫

وَلَمَّا ضُرِبَ ابۡنُ مَرۡیَمَ مَثَلًا اِذَا قَوۡمُکَ مِنۡہُ یَصِدُّوۡنَ ﴿۵۸﴾

৫৮
আর উপমারূপে যখন মরিয়মের পুত্রের উল্লেখ করা হয় তখনই হঠাৎ তোমার জাতি এতে হইচই২৬৮২ আরম্ভ করে। ২৬৮৩
২৬৮২। ‘সাদ্দা’ (ইয়াসুদ্দু) মানে সে বাধা দিল এবং ‘সাদ্দা’ (ইয়াসিদ্দু) মানে সে চিৎকার করে গোলমাল বাধালো।

وَقَالُوۡۤاءَ اٰلِہَتُنَا خَیۡرٌ اَمۡ ہُوَ ؕ مَا ضَرَبُوۡہُ لَکَ اِلَّا جَدَلًا ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ خَصِمُوۡنَ ﴿۵۹﴾

৫৯
আর তারা বলে, ‘আমাদের উপাস্যগুলো উত্তম নাকি সে (অর্থাৎ ঈসা)?’ তারা কেবল বাগ্বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে একথা বলে, বরং তারা খুবই ঝগড়াটে জাতি।২৬৮৩
২৬৮৩। ঈসা মসীহ (আ.)-এর আগমন এ বিষয়ের ইঙ্গিতবাহী ছিল যে, ইহুদীদের পতনের দিন ঘনিয়ে এসেছে, তারা অসম্মান ও অপমানের অবস্থায় পতিত হবে এবং নবুওয়তের যে নিয়ামত দীর্ঘকাল যাবৎ তাদের মধ্যে বিরাজমান ছিল সেই নিয়ামত থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হবে। ‘মাসাল’ শব্দটির অর্থ অনুরূপ বস্তু বা ব্যক্তি, তুলনায় সর্বতোভাবে মিলে যায় এরূপ বস্তু বা ব্যক্তি (৬:৩৯)। এ হিসাবে অত্র আয়াতের যে অর্থ মূল অনুবাদে দেওয়া হয়েছে, সে অর্থ ছাড়াও এ আয়াতের আরো একটি অর্থ রয়েছে। তা হলো, মহানবী (সা.)-এর উম্মতকে যখন বলা হবে যে, ঈসা (আ.)-এর সাথে সর্বতোভাবে সামঞ্জস্য রেখে অনুরূপ এক মহামানব মুহাম্মদী উম্মতে আগমন করবেন এবং তিনি ইসলামের পুনর্জাগরণের দ্বারা এর হৃতগৌরব পুনরুদ্ধার করবেন তখন এ শুভবার্তা শুনে তারা আনন্দিত হবার পরিবর্তে কূটতর্ক সৃষ্টি করবে এবং অনর্থক উচ্চবাচ্য করতে থাকবে। এ আঙ্গিকে দেখলে বলা যায়, এ আয়াতে ঈসা (আ.)-এর দ্বিতীয় আগমনের কথাই বলা হয়েছে।

اِنۡ ہُوَ اِلَّا عَبۡدٌ اَنۡعَمۡنَا عَلَیۡہِ وَجَعَلۡنٰہُ مَثَلًا لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۶۰﴾

৬০
সে তো ছিল কেবল এক বান্দা- যাকে আমরা পুরস্কৃত করেছিলাম। আর তাকে আমরা বনী ইসরাঈলের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত বানিয়েছিলাম।