৮৮

الغاشية

সূরা আল-গাশিয়া

Al-Ghashiyah

মক্কী ২৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৭ আয়াত এবং ১ রুকূ

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۱۱﴾

১১
ছদেখুন: ৬৯:২৩(এরা) সুউচ্চ জান্নাতে থাকবে,

لَّا تَسۡمَعُ فِیۡہَا لَاغِیَۃً ﴿ؕ۱۲﴾

১২
সেখানে তুমি কোনো বৃথালাপ শুনবে না।

فِیۡہَا عَیۡنٌ جَارِیَۃٌ ﴿ۘ۱۳﴾

১৩
সেখানে থাকবে এক বহমান ঝরনা,৩৩২৯
৩৩২৯। প্রবহমান ঝরনার মতো তাদের মানবহিতৈষণা ও কল্যাণধারা অবিরাম বইতে থাকবে।

فِیۡہَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ ﴿ۙ۱۴﴾

১৪
সেখানে রাখা থাকবে সুউচ্চ আসন,

وَّاَکۡوَابٌ مَّوۡضُوۡعَۃٌ ﴿ۙ۱۵﴾

১৫
আর সাজানো পানপাত্রসমূহ,

وَّنَمَارِقُ مَصۡفُوۡفَۃٌ ﴿ۙ۱۶﴾

১৬
এবং সারি সারি সাজানো গদি,

وَّزَرَابِیُّ مَبۡثُوۡثَۃٌ ﴿ؕ۱۷﴾

১৭
আর বিছানো সব গালিচা।

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ ﴿ٝ۱۸﴾

১৮
তারা কি উটকে লক্ষ করে দেখে না- أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ কীভাবে সেগুলো সৃষ্টি করা হয়েছে?৩৩৩০
৩৩৩০। উট যেমন এদের অগ্রগামী উটের পেছনে সারিবদ্ধভাবে সোজা পথে চলতে থাকে, মুমিনরাও তেমনই তাদের ইমামের প্রতি অবিচল আস্থা রেখে সঠিক পথে চলে অথবা উট যেমন উত্তপ্ত বালুকাময় ধু-ধু মরুভূমিতে পানি ছাড়াই কষ্ট সহ্য করে দিনের পর দিন চলে, মুমিনরাও তেমনই অতি দুঃখকষ্টে পড়েও অসীম ধৈর্য সহকারে বিনা অভিযোগে নিজেদের আধ্যাত্মিক যাত্রাকে অব্যাহত রাখে। ‘ইবিল’ শব্দের অন্য অর্থ মেঘরাশি। অতএব আয়াতটির অন্য তাৎপর্য হলো, কুরআনের আধ্যাত্মিক শিক্ষা, যা পানি বর্ষণকারী মেঘ সদৃশ, তা আল্লাহ তা’লা সারা বিশ্বে ছড়িয়ে দেবেন।

وَاِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ ﴿ٝ۱۹﴾

১৯
কদেখুন: ৪৩:৭২আর আকাশকেও- কীভাবে একে সুউচ্চ করা হয়েছে?খদেখুন: ১৩:৩; ৫৫:৮

وَاِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ ﴿ٝ۲۰﴾

২০
গদেখুন: ৫০:৮; ৭৯:৩১আর পাহাড়পর্বতকে- কীভাবে এগুলোকে দৃঢ়ভাবে প্রোথিত করা হয়েছে?ঘদেখুন: ৫০:৮; ৭৯:৩১; ৬:১০৮; ৩৯:৪২; ৪২:৭