৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

اِنِّیۡ ظَنَنۡتُ اَنِّیۡ مُلٰقٍ حِسَابِیَہۡ ﴿ۚ۲۱﴾

২১
নিশ্চয় আমার প্রত্যাশা ছিল, একদিন আমি আমার কর্মফলের হিসাব অবশ্যই প্রত্যক্ষ করব।”

فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ﴿ۙ۲۲﴾

২২
সুতরাং সে সুখের জীবনযাপন করবে,

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۲۳﴾

২৩
কদেখুন: ৮৮:১০; ১০১:৮এক সুউচ্চ-সুমহান জান্নাতে।

قُطُوۡفُہَا دَانِیَۃٌ ﴿۲۴﴾

২৪
গদেখুন: ৫৫:৫৫; ৭৬:১৫এর ফলফলাদি (হাতের নাগালে) ঝুঁকে থাকবে।

کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓـئًۢا بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِی الۡاَیَّامِ الۡخَالِیَۃِ ﴿۲۵﴾

২৫
(তাদেরকে বলা হবে,) ঘদেখুন: ৭৭:৪৪; ৫৬:৪২-৪৩; ৮৪:১১,১৩অতীত দিনগুলোতে তোমরা যা (অর্থাৎ যে সৎকাজ) করেছ, এর বিনিময়ে তোমরা পরম তৃপ্তির সাথে খাও এবং পান করো।’

وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِشِمَالِہٖ ۬ۙ فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَہۡ ﴿ۚ۲۶﴾

২৬
খদেখুন: ৪৩:৭৮; ৮৮:১১আর যার ‘আমলনামা’ তার বাম হাতে দেওয়া হবে,৩১১৪ সে বলবে, কদেখুন: ৭৬:৫হায়, আমাকে আমার ‘আমলনামা’ যদি দেওয়াই না হতো!
৩১১৪। একজনের কার্যাবলির আমলনামা তার বাম হাতে দেওয়া, কুরআনের রূপক ও আলংকারিক ভাষাবিশেষ, যার অর্থ সেই ব্যক্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারে নি।

وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِیَہۡ ﴿ۚ۲۷﴾

২৭
আর আমার হিসাব কী তা যদি আমি না জানতাম!

یٰلَیۡتَہَا کَانَتِ الۡقَاضِیَۃَ ﴿ۚ۲۸﴾

২৮
হায়, সেটি (অর্থাৎ রায়) যদি আমাকে নিঃশেষ করে দেবার সিদ্ধান্ত (বা রায়) হতো!৩১১৫
৩১১৫। অবিশ্বাসীরা তখন আফসোস করে বলবে- আহা, এ মৃত্যুটিই যদি সবকিছুর অবসান ঘটিয়ে দিত আর পরবর্তী অন্য জীবনে টেনে না আনত এবং আল্লাহর কাছে গত জীবনের কাজকর্মের জন্য কোনো হিসাব প্রদানের ব্যবস্থা না থাকত!

مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَہۡ ﴿ۚ۲۹﴾

২৯
আমার ধনসম্পদ (আজ) আমার কোনো কাজেই লাগল না।

ہَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَہۡ ﴿ۚ۳۰﴾

৩০
আমার আধিপত্য (আজ) ফুরিয়ে গেছে।”