৮৮

الغاشية

সূরা আল-গাশিয়া

Al-Ghashiyah

মক্কী ২৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৭ আয়াত এবং ১ রুকূ

وَاِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ ﴿ٝ۲۱﴾

২১
আর ভূপৃষ্ঠকেও- কীভাবে একে সমতল করা হয়েছে?৩৩৩১
৩৩৩১। ১৮ থেকে ২১ পর্যন্ত চারটি আয়াত মুসলমানদেরকে চারটি বিষয় শেখাতে চায়: (১) মেঘমালার মতো উদার ও দানশীল হও, (২) আকাশের মতো উচ্চমনা হও, (৩) পর্বতের ন্যায় দৃঢ়চেতা হও আর (৪) মাটির মতো সহিষ্ণু ও বিনম্র হও।

فَذَکِّرۡ ۟ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَکِّرٌ ﴿ؕ۲۲﴾

২২
সুতরাং তুমি উপদেশ দিতে থাকো, (কেননা) তুমি যে কেবল একজন উপদেশদাতা।

لَسۡتَ عَلَیۡہِمۡ بِمُصَۜیۡطِرٍ ﴿ۙ۲۳﴾

২৩
তুমি তাদের জন্য দারোগা নও।

اِلَّا مَنۡ تَوَلّٰی وَکَفَرَ ﴿ۙ۲۴﴾

২৪
তবে যে পৃষ্ঠপ্রদর্শন করে এবং অস্বীকার করে,

فَیُعَذِّبُہُ اللّٰہُ الۡعَذَابَ الۡاَکۡبَرَ ﴿ؕ۲۵﴾

২৫
সেক্ষেত্রে আল্লাহ তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেবেন।

اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَہُمۡ ﴿ۙ۲۶﴾

২৬
নিশ্চয় আমাদের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন।

ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَہُمۡ ﴿٪۲۷﴾

২৭
এরপর তাদের হিসাবনিকাশ নেবার দায়িত্ব আমাদেরই|*
সূরা আল-গাশিয়া - রুকু ১
* এ সূরার ২৭ নম্বর আয়াত পাঠের পর ‘আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা’ অর্থাৎ ‘হে আমার আল্লাহ! তুমি আমাদের কাছ থেকে সহজ করে হিসাব গ্রহণ করো’- দোয়া পড়তে হয়।