الفجر
Al-Fajr
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে অতি প্রাথমিক পর্যায়ের। ঐতিহাসিক তথ্যাবলির দিক থেকে এটা নবুওয়তের চতুর্থ বছরে অবতীর্ণ হয়েছে বলে মনে হয়। নলডিকি সূরা আল-গাশিয়ার পর পরই এ সূরাকে স্থান দিয়েছেন। সূরাটিতে একাধিক তাৎপর্যবহ ভবিষ্যদ্বাণী আছে। ভবিষ্যদ্বাণীটি প্রাথমিকভাবে রসূল করীম (সা.)-এর প্রতি প্রযোজ্য এবং দ্বিতীয় অর্থে প্রতিশ্রুত মসীহ (আ.)-এর ক্ষেত্রেও প্রযোজ্য। সুন্দর উপমার মাধ্যমে মহানবী (সা.)-এর মক্কী জীবনের শেষ দশটি দুঃখকষ্টের বছর এবং অবশেষে সর্বাপেক্ষা বিশ্বস্ত সাহাবী আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে মদীনায় গমন আর সেখানে চিন্তাভাবনায় ও দুঃখদুর্দশায় একটি বছরযাপন- এ এগারোটি বছরের কাহিনি বর্ণিত হয়েছে। অন্য অর্থে, সূরাটিতে রয়েছে ইসলামের প্রথম তিন শতাব্দীব্যাপী উন্নতির পরে দশ শতাব্দীর ক্রমাবনতির শেষে প্রতিশ্রুত মসীহ (আ.)-এর আবির্ভাব এবং সেই সময়ে ইসলামের অগ্রযাত্রার উত্থান-পতনের উপমাসূচক সংক্ষিপ্ত বিবৃতি। তারপর সূরাটিতে রয়েছে ‘ফেরাউনের’ নামোল্লেখ। এ নামটি সত্যের শত্রুতাকারীর প্রতীকী নাম। সূরাটি আরো বলে, সত্যের বিরুদ্ধে যে শত্রুতা, তা ধনসম্পদ ও ক্ষমতা-প্রতিপত্তি এক শ্রেণির লোকের হাতে একত্রিত হলেই প্রকাশ পায়। বৈভব ও শক্তিতে মত্ত হয়ে তারা কর্তৃত্বের অপব্যবহার করে ক্রমাবনতি ও ধ্বংসপ্রাপ্ত হয়। সূরাটি এ বলে সমাপ্তি টেনেছে, মাত্র কিছুসংখ্যক ভাগ্যবান লোকই আল্লাহর বাণীকে গ্রহণ করে থাকে এবং ধর্মপরায়ণতার পথে জীবন পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টিলাভে সমর্থ হয়। ফলে তারা পতনের বা ভ্রান্তির ভয় থেকে মুক্ত হয়ে যায়। এমতাবস্থায় তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং জান্নাতে প্রবেশ করে।
** এই সূরার নাম ‘আল-ফাজর’ বা প্রভাত এবং প্রভাতের উদয়ের বিষয়ে দশটি রাতকে সাক্ষী রাখা হয়েছে। একইসাথে ‘দুই’ এবং ‘এক’ সংখ্যা দুটিকেও সাক্ষী রাখা হয়েছে, যার সমষ্টি দাঁড়ায় তেরো। এই তেরো বছর মক্কার প্রাথমিক যুগের প্রতি ইঙ্গিত করছে যার পরে হিজরতের প্রভাত উদিত হবার বিষয়টি প্রচ্ছন্ন ছিল।
এই আয়াতগুলোর আরো বিভিন্ন ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যার মাঝে আখারীনদের যুগে এক প্রভাতের উদয়ের প্রতিও ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু প্রথমোক্ত প্রভাতের উল্লেখ একেবারে অকাট্যভাবে পাওয়া যায়। এজন্য এখানে কেবল সেটিরই উল্লেখ করা হলো।
এই সূরার অবশিষ্ট আয়াতগুলোতে বার বার মানবজাতির সেবা করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, যে-ই দরিদ্র ও নিপীড়িত জনগোষ্ঠীকে স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে চেষ্টাপ্রচেষ্টা করবে তার জন্য সুসংবাদ- সে মহাপুরস্কার লাভ করবে। আর শেষ আয়াতে সবচেয়ে বড়ো সুসংবাদ দেওয়া হয়েছে, সে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যখন আল্লাহ তা’লা তার আত্মাকে একথা বলে নিজের দিকে ডাকবেন, “হে আমার প্রতি পূর্ণরূপে সন্তুষ্ট ও প্রশান্ত আত্মা! যে কেবল ‘রাযি’ বা সন্তুষ্টই নও, বরং ‘মারযিয়্যা’ তথা আমার সন্তুষ্টিপ্রাপ্তও বটে। সুতরাং তুমি আমার (নৈকট্যপ্রাপ্ত) বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং সেই জান্নাতে প্রবেশ করো, যা আমার বান্দাদের জন্য অবধারিত।”*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالۡفَجۡرِ ۙ﴿۲﴾
وَلَیَالٍ عَشۡرٍ ۙ﴿۳﴾
وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ﴿۴﴾
وَالَّیۡلِ اِذَا یَسۡرِ ۚ﴿۵﴾
ہَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ ؕ﴿۶﴾
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ ۪ۙ﴿۷﴾
اِرَمَ ذَاتِ الۡعِمَادِ ۪ۙ﴿۸﴾
الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُہَا فِی الۡبِلَادِ ۪ۙ﴿۹﴾
وَثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ ۪ۙ﴿۱۰﴾