البلد
Al-Balad
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২১ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কায় অবতীর্ণ প্রাথমিক সূরাগুলোর অন্যতম। খ্রিষ্টান লেখকদের মতে সূরাটি নবুওয়তের প্রথম বছরেই অবতীর্ণ হয়েছিল। এতটা প্রাথমিক পর্যায়ের না হলেও এটা যে তৃতীয় বছরের শেষ দিকে কিংবা চতুর্থ বছরের প্রথম দিকে অবতীর্ণ হয়েছিল তা নিশ্চিতভাবেই বলা যায়। সূরা ফাজর-এ বলা হয়েছিল, নবুওয়তের প্রথম তিন বছর নবী করীম (সা.)-কে কাফিররা কেবল বিদ্রূপ, গালমন্দ ও হাসিঠাট্টা করে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে তারা সম্মিলিতভাবে তাঁর ওপর বিরামহীন অত্যাচার, বিরোধিতা ও কঠোর নির্যাতন চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আল্লাহ তা’লা রূপকের ভাষায় জানিয়েছেন, এ নির্যাতন-নিপীড়ন মুসলমানদেরকে দশ বছর পর্যন্ত সহ্য করে যেতে হবে। এ সময়কে ‘দশটি রাতের’ সাথে উপমা দেওয়া হয়েছে। আলোচ্য সূরাতে নবী করীম (সা.)-কে বলা হয়েছে, তাঁর প্রিয় নগরীতে তাঁরই আত্মীয়স্বজন ও প্রতিবেশী বন্ধুবান্ধব তাঁর ওপর এবং তাঁর অনুসারীদের ওপর দীর্ঘকাল ধরে অমানুষিক নির্যাতন চালাবে। এ প্রসঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে, শত শত বছর পূর্বে আল্লাহ তা’লার আদেশে নবীকুল-পিতা ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র ইসমাঈল (আ.) মক্কা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে প্রার্থনা করেছিলেন, আল্লাহ যেন এ নগরীকে এমন একটি বিরাট কেন্দ্রীয় নগরীতে পরিণত করেন, যেখান থেকে ঐশী আলোক বিচ্ছুরিত হয়ে বিশ্বকে আলোয় উদ্ভাসিত করে তোলে। পিতা ও পুত্র উভয়েই আল্লাহর আদেশ পালনের জন্য চরম ত্যাগ স্বীকার করেছিলেন। ইবরাহীম (আ.)-এর প্রার্থনা কবুল করা হলো এবং যখন সময় এলো তখন সে প্রার্থনার ফলস্বরূপ মহানবী (সা.) আগমন করলেন এবং আল্লাহ বিশ্ববাসীর চিরকল্যাণের জন্য পরিপূর্ণ শিক্ষা ও হিদায়াতসংবলিত মহাগ্রন্থ কুরআন দান করলেন। অতঃপর সূরাটিতে বলা হয়েছে, মানুষ কেবল সহজ ও বাধাহীন পথে চলতে চায়। জীবনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ‘ঊর্ধ্বগামী’ যে কঠিন পথ সে পথে কেউ চলতে চায় না। সূরাটি উপসংহারে বলছে, যারা নিজেদের সামনে উচ্চাদর্শ রেখে তদনুযায়ী জীবনযাপন করে তারাই সঠিক গন্তব্যে পৌঁছায়। আর যারা মহান আদর্শ সামনে না রেখে গতানুগতিক পথে চলে এবং উচ্চাদর্শের জন্য কোনো ত্যাগ করে না, তারা জীবনে বিফলতা ও ব্যর্থতা বরণ করতে বাধ্য হয়।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
لَاۤ اُقۡسِمُ بِہٰذَا الۡبَلَدِ ۙ﴿۲﴾
وَاَنۡتَ حِلٌّۢ بِہٰذَا الۡبَلَدِ ۙ﴿۳﴾
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ﴿۴﴾
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡ کَبَدٍ ؕ﴿۵﴾
اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡہِ اَحَدٌ ۘ﴿۶﴾
یَقُوۡلُ اَہۡلَکۡتُ مَالًا لُّبَدًا ؕ﴿۷﴾