৯০

البلد

সূরা আল-বালাদ

Al-Balad

মক্কী ২১ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২১ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

لَاۤ اُقۡسِمُ بِہٰذَا الۡبَلَدِ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১শোনো! আমি এ শহরের (অর্থাৎ মক্কার) শপথ করছি।৩৩৪৩
৩৩৪৩। ‘লা’ শব্দটি দ্বারা যে বিষয়টি আলোচিত হতে যাচ্ছে তার প্রতি গভীর দৃষ্টি আকর্ষণপূর্বক একথা পূর্বাহ্ণেই বলে দেওয়া হচ্ছে যে, বিষয়টি এতই স্পষ্ট ও নিশ্চিত, এজন্য শপথ করার প্রয়োজন নাই। এটাই ‘লা’-এর তাৎপর্য অথবা এটা একটা অনুল্লিখিত আপত্তি খণ্ডনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এরূপ ক্ষেত্রে ‘লা’-এর অর্থ দাঁড়াবে: ‘না, তুমি কখনো প্রতারক নও যেমনটা অবিশ্বাসীরা মনে করে, তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত পুরুষ, আর এ নগরীকেই তোমার সত্যতার সাক্ষীরূপে উপস্থাপন করা হচ্ছে’; কিন্তু অধিকতর যুক্তিসংগত অর্থ হলো: ‘হে অবিশ্বাসীরা, তোমরা যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি তোমাদের মনের কথা জানি। আর জেনে রাখো, তোমাদের ইচ্ছা কোনোভাবেই পূর্ণ হবে না আর এ নগরীকে আমি’ একথার সাক্ষী রাখছি’।

وَاَنۡتَ حِلٌّۢ بِہٰذَا الۡبَلَدِ ۙ﴿۳﴾

৩
আর তুমি (একদিন) এ নগরীতে আপন মহিমায় প্রবেশ করতে যাচ্ছো।৩৩৪৪
৩৩৪৪। ‘হিল্ল’ অর্থ: (ক) যা করা আইনসিদ্ধ, (খ) লক্ষ্যবস্তু এবং (গ) কোনো স্থানে অবতরণ করা বা অবস্থান করা (লেইন)। মূল ধাতুতে এ সবগুলো অর্থই নিহিত। অতএব আয়াতটির অর্থ দাঁড়াবে: (১) তোমার শত্রুরা তোমার ক্ষতিসাধন করা, এমনকি তোমাকে মেরে ফেলাও আইনসংগত মনে করে। অথচ এ মক্কা নগরী এতই পবিত্র যে, কোনো প্রাণিকে হত্যা করা তো দূরের কথা, এ নগরীর সীমানায় একটি প্রাণির সাধারণ ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ, (২) এ পবিত্র নগরীতে তুমিই একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে সর্বপ্রকারের গালমন্দ, ক্ষয়ক্ষতি, আঘাত, নিষ্ঠুরতা ও হত্যা সাধন জানমাল, মানসম্ভ্রম নাশ ইত্যাদি সবই তারা বৈধ বলে মনে করে, (৩) যে মক্কা নগরী থেকে তোমাকে নির্বাসিত করা হচ্ছে নিশ্চয় জেনে রাখো, তুমি এতে বিজয়ীর বেশে প্রবেশ করবে, (৪) তুমি যখন বিজয়ীর ঝান্ডা নিয়ে এ নগরীতে ফিরে আসবে তখন অল্পদিনের জন্য এ নগরীর পবিত্রতা রক্ষার ও পালনের দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হবে, কেননা এ নগরীর লোকেরাই নিরীহ ও নিরপরাধ মুসলমানদের ওপর অকথ্য নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়ে নিজেদেরকে এ নগরীর পবিত্র আইনের বাইরে নিয়ে গেছে। আর তোমার মক্কা-বিজয়ের পরে তারা তোমারই দয়ার ভিখারি হবে।

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ﴿۴﴾

৪
আর (শপথ) পিতার এবং (সে সন্তানের) যাকে সে জন্ম দিয়েছিল।৩৩৪৫
৩৩৪৫। কাবাঘরের ভিত্তি উন্নয়নকালে নবীকুল পিতা ইবরাহীম (আ.) এবং তাঁর পুত্র ইসমাঈল (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে মক্কাবাসীদের মধ্যে একজন ‘নবী’ পাঠানো হয় (২:১২৯-১৩০)। এভাবে মহানবী (সা.)-এর জন্য ‘পিতা’ ও ‘পুত্র’, উভয়েই সত্যতার সাক্ষী হয়ে রইলেন।

لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡ کَبَدٍ ؕ﴿۵﴾

৫
খদেখুন: ৫২:৫; ৯৫:৪নিশ্চয় আমরা মানুষকে (কঠোর) শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি।৩৩৪৬গদেখুন: ৮৪:৭
৩৩৪৬। রসূল করীম (সা.) মক্কা থেকে বিতাড়িত হবেন এবং বিজয়ীর বেশে পুনরায় মক্কায় প্রবেশ করবেন। মক্কা তাঁর বশ্যতা স্বীকার করবে। আরবের অধিবাসীরা ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করবে- এটাই ছিল আল্লাহর অমোঘ ভবিষ্যদ্বাণী। এ ভবিষ্যদ্বাণী সর্বতোভাবে পূর্ণ হবার পূর্বে নবী করীম (সা.) ও তাঁর অনুসারীদেরকে অশেষ দুঃখদুর্দশা বরণ করতে হবে, বহু ত্যাগতিতিক্ষা প্রদর্শন ও পরিশ্রম করতে হবে, তদুপরি অনবরত সংগ্রাম করে যেতে হবে, যে পর্যন্ত ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্যাবলি পুরোপুরিভাবে পূর্ণ না হয়।

اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡہِ اَحَدٌ ۘ﴿۶﴾

৬
কদেখুন: ৯৬:১৫সে কি মনে করে, তার ওপর কখনো কারো কর্তৃত্ব চলবে না?৩৩৪৭খদেখুন: ৭৬:৪
৩৩৪৭। আল্লাহ কাফিরদের অসদুদ্দেশ্য ও ষড়যন্ত্র সম্বন্ধে অবগত আছেন। তিনি তাদেরকে ব্যর্থ করার ক্ষমতা রাখেন এবং তা অবশ্যই করবেন। স্ত্রী। ৪৬৩৩

یَقُوۡلُ اَہۡلَکۡتُ مَالًا لُّبَدًا ؕ﴿۷﴾

৭
সে বলে, ‘আমি অঢেল সম্পদ উড়িয়েছি।৩৩৪৮
৩৩৪৮। আয়াতটি বলতে চায়, ইসলামের শত্রুরা ইসলাম বিস্তারে সর্বপ্রকার বাধাবিঘ্ন তো সৃষ্টি করবেই, এমনকি এ উদ্দেশ্যে তারা প্রচুর ধনসম্পদ এবং অর্থবিত্তও খরচ করবে। পরিণামে এ ধনসম্পদ ব্যয় মূলত অপব্যয়ই সাব্যস্ত হবে, কেননা একদিকে তাদের হীন উদ্দেশ্য ব্যর্থ হবে এবং অপরদিকে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত রেখে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বিজয়ের পর বিজয় অর্জন করতে থাকবে।

اَیَحۡسَبُ اَنۡ لَّمۡ یَرَہٗۤ اَحَدٌ ؕ﴿۸﴾

৮
সে কি মনে করে, কেউই তাকে দেখে নি?

اَلَمۡ نَجۡعَلۡ لَّہٗ عَیۡنَیۡنِ ۙ﴿۹﴾

৯
আমরা কি তাকে দুটি চোখ দেই নি,

وَلِسَانًا وَّشَفَتَیۡنِ ۙ﴿۱۰﴾

১০
আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট?