৭৯

النازعات

সূরা আন-নাযিআত

An-Nazi`at

মক্কী ৪৭ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৭ আয়াত এবং ২ রুকূ

وَالۡاَرۡضَ بَعۡدَ ذٰلِکَ دَحٰٮہَا ﴿ؕ۳۱﴾

৩১
খদেখুন: ২৬:৩০; ২৮:৩৯আর এর পাশাপাশি ধরাপৃষ্ঠকে তিনি করেছেন বিস্তৃত।৩২৪৭
৩২৪৭। মূল অনুবাদে যে অর্থ ব্যক্ত করা হয়েছে তা ছাড়াও আয়াতটির অর্থ এ-ও হতে পারে: বৃহত্তর জড়পিণ্ড থেকে পৃথিবী ছিটকে পড়েছে । ৩৩ নম্বর আয়াতে, ‘পাহাড়পর্বতকে তিনি এতে গেঁথে দিয়েছেন’- একথা বলা হয়েছে, কেননা এসব পাহাড়পর্বতের সাথে মানুষ ও পশুপাখির জীবিকা সম্পৃক্ত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

اَخۡرَجَ مِنۡہَا مَآءَہَا وَمَرۡعٰہَا ﴿۪۳۲﴾

৩২
তিনি এ থেকে এর পানি (নির্গত) ও এর তৃণলতাও উদ্‌গত করেছেন।

وَالۡجِبَالَ اَرۡسٰہَا ﴿ۙ۳۳﴾

৩৩
আর পাহাড়পর্বতকে তিনি এতে গেঁথে দিয়েছেন,

مَتَاعًا لَّکُمۡ وَلِاَنۡعَامِکُمۡ ﴿ؕ۳۴﴾

৩৪
তোমাদের জন্য ও তোমাদের গবাদি পশুর জন্য জীবনোপকরণরূপে।*
* ৩০ নম্বর আয়াতে, ‘পাহাড়পর্বতকে তিনি এতে গেঁথে দিয়েছেন’- একথা বলা হয়েছে, কেননা এসব পাহাড়পর্বতের সাথে মানুষ ও পশুপাখির জীবিকা সম্পৃক্ত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

فَاِذَا جَآءَتِ الطَّآمَّۃُ الۡکُبۡرٰی ﴿۫ۖ۳۵﴾

৩৫
আর যখন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে,

یَوۡمَ یَتَذَکَّرُ الۡاِنۡسَانُ مَا سَعٰی ﴿ۙ۳۶﴾

৩৬
জদেখুন: সে-দিন মানুষ তার যাবতীয় চেষ্টাপ্রচেষ্টাকে স্মরণ করবে।

وَبُرِّزَتِ الۡجَحِیۡمُ لِمَنۡ یَّرٰی ﴿۳۷﴾

৩৭
ঝআর জাহান্নামকে তার জন্য প্রকাশ করে দেওয়া হবে, যে সেটিকে (এখন কল্পনার চোখে) দেখছে।

فَاَمَّا مَنۡ طَغٰی ﴿ۙ۳۸﴾

৩৮
অতএব যে বিদ্রোহ করেছে,

وَاٰثَرَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿ۙ۳۹﴾

৩৯
এবং পার্থিব জীবনকে (পরকালের ওপর) প্রাধান্য দিয়েছে,

فَاِنَّ الۡجَحِیۡمَ ہِیَ الۡمَاۡوٰی ﴿ؕ۴۰﴾

৪০
সেক্ষেত্রে জাহান্নামই হবে (তার) ঠাঁই।