عبس
`Abasa
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪০ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
পূর্ববর্তী দুটি সূরার মতো এ সূরাটিও নবুওয়তের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়েছে। নলডিকি ও মুইর এবং মুসলিম বিশেষজ্ঞরা এ অভিমতই পোষণ করেন। পূর্ববর্তী সূরার শেষ দিকে বলা হয়েছে, হযরত নবী করীম (সা.)-এর কর্তব্য জনগণের মাঝে ঐশীবাণী পৌঁছে দেওয়াতেই সীমাবদ্ধ। বর্তমান সূরাটি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-এর একটি আকস্মিক ঘটনাকে অবলম্বন করে এ নৈতিক শিক্ষা দান করেছে যে, মানুষের ধনসম্পদ ও সামাজিক মর্যাদা তার প্রকৃত মূল্য ও যোগ্যতা নির্ধারণের মাপকাঠি হতে পারে না, বরং তার সৎপ্রবৃত্তি, সত্যকে জানার আগ্রহ ও সত্যকে গ্রহণের মধ্যেই তার প্রকৃত মূল্য ও মর্যাদা নিহিত। দীনদুঃখী, পতিত ও নিগৃহীত মানুষের প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম আগ্রহ ও মমত্ববোধ এতে ব্যক্ত হয়েছে। এ সূরা বলে দিচ্ছে, মানবজাতির জন্য রআন সর্বশেষ ঐশীবাণী হবার কারণে তা সারা বিশ্বে সম্মানের সঙ্গে পড়া হবে এবং একে অবিকল অবস্থায় সংরক্ষণ করা হবে। সূরাটির সমাপ্তি অংশে অবিশ্বাসীদেরকে সাবধান করা হয়েছে, তারা যদি কুরআনের বাণীকে প্রত্যাখ্যান করতে থাকে এবং মহানবী (সা.)-এর বিরোধিতা করতেই থাকে, তাহলে একদিন তাদেরকে এর মূল্য দিতে হবে। সেদিন তাদের ভাগ্যে দুঃখকষ্ট, অবমাননা ও লাঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। অপরদিকে যারা ঈমান এনে ধর্মপরায়ণ জীবনযাপন করবে, তারা বেহেশতে ঐশী আনন্দে পরম সুখ উপভোগ করবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
عَبَسَ وَتَوَلّٰۤی ۙ﴿۲﴾
وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّہٗ یَزَّکّٰۤی ۙ﴿۴﴾
اَوۡ یَذَّکَّرُ فَتَنۡفَعَہُ الذِّکۡرٰی ؕ﴿۵﴾
فَاَنۡتَ لَہٗ تَصَدّٰی ؕ﴿۷﴾
وَمَا عَلَیۡکَ اَلَّا یَزَّکّٰی ؕ﴿۸﴾