৭৪

المدثر

সূরা আল-মুদ্দাসসির

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৭ আয়াত এবং ২ রুকূ

کَاَنَّہُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَۃٌ ﴿ۙ۵۱﴾

৫১
যেন এরা ভীতসন্ত্রস্ত গাধা-

فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ ﴿ؕ۵۲﴾

৫২
(যারা) সিংহের ভয়ে ছুটে পালাচ্ছে?

بَلۡ یُرِیۡدُ کُلُّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ اَنۡ یُّؤۡتٰی صُحُفًا مُّنَشَّرَۃً ﴿ۙ۵۳﴾

৫৩
বরং এদের প্রত্যেকের বাসনা হলো, তাকে যেন একটা উন্মুক্ত গ্রন্থ দেওয়া হয়।৩১৭৩,*
৩১৭৩। কুরআনের অন্যত্র উল্লেখ রয়েছে, অবিশ্বাসীরা এই ঔদ্ধত্যপূর্ণ দাবি জানিয়েছিল, যতক্ষণ না মহানবী (সা.) আকাশ থেকে তাদের পাঠের জন্য তাদের উপস্থিতিতে একটি পুস্তক নামিয়ে আনবেন ততক্ষণ তারা ঈমান আনবে না। এ আয়াত তাদের সে দাবির প্রতি ইঙ্গিত করছে (১৭:৯৪)।
* এ আয়াতটি ‘ওয়া ইযাস সুহুফু নুশিরাত’-এ বর্ণিত বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

کَلَّا ؕ بَلۡ لَّا یَخَافُوۡنَ الۡاٰخِرَۃَ ﴿ؕ۵۴﴾

৫৪
কখনো (এমনটি হবার) নয়। আসল কথা হলো, এরা পরকালকে ভয় করে না।

کَلَّاۤ اِنَّہٗ تَذۡکِرَۃٌ ﴿ۚ۵۵﴾

৫৫
সাবধান! নিশ্চয় এটি (অর্থাৎ কুরআন) এক বড়ো উপদেশবাণী।

فَمَنۡ شَآءَ ذَکَرَہٗ ﴿ؕ۵۶﴾

৫৬
তাই কেউ চাইলে এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে।

وَمَا یَذۡکُرُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ؕ ہُوَ اَہۡلُ التَّقۡوٰی وَاَہۡلُ الۡمَغۡفِرَۃِ ﴿٪۵۷﴾

৫৭
আর আল্লাহ না চাইলে এরা (অর্থাৎ অস্বীকারকারীরা) কখনো উপদেশ গ্রহণ করতে পারবে না।০১৭৬ একমাত্র তিনিই ভয় করার যোগ্য আর সকল ক্ষমার একমাত্র আধারও তিনি।৩১৭৪
সূরা আল-মুদ্দাসসির - রুকু ২
৩১৭৪। কাফিররা কুরআন দ্বারা কখনো উপকৃত হবে না, যতক্ষণ না তারা নিজেদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে একীভূত করে নেবে অর্থাৎ নিজেদের ইচ্ছার বিপরীতে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দান করবে। (৭৬:৩১)