তারা কি উটকে লক্ষ করে দেখে না- أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ কীভাবে সেগুলো সৃষ্টি করা হয়েছে?৩৩৩০
সম্পাদিত
৩৩৩০। উট যেমন এদের অগ্রগামী উটের পেছনে সারিবদ্ধভাবে সোজা পথে চলতে থাকে, মুমিনরাও তেমনই তাদের ইমামের প্রতি অবিচল আস্থা রেখে সঠিক পথে চলে অথবা উট যেমন উত্তপ্ত বালুকাময় ধু-ধু মরুভূমিতে পানি ছাড়াই কষ্ট সহ্য করে দিনের পর দিন চলে, মুমিনরাও তেমনই অতি দুঃখকষ্টে পড়েও অসীম ধৈর্য সহকারে বিনা অভিযোগে নিজেদের আধ্যাত্মিক যাত্রাকে অব্যাহত রাখে। ‘ইবিল’ শব্দের অন্য অর্থ মেঘরাশি। অতএব আয়াতটির অন্য তাৎপর্য হলো, কুরআনের আধ্যাত্মিক শিক্ষা, যা পানি বর্ষণকারী মেঘ সদৃশ, তা আল্লাহ তা’লা সারা বিশ্বে ছড়িয়ে দেবেন।