২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۹۱﴾

১৯১
নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন ছিল, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না।কদেখুন: ২০:৫; ৫৬:৮১খদেখুন: ২:৯৮; ১৬:১০৩গদেখুন: ১৬:১০৪; ৪১:৪৫; ৪৬:১৩

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۹۲﴾٪

১৯২
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ১০

وَاِنَّہٗ لَتَنۡزِیۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۹۳﴾ؕ

১৯৩
আর নিশ্চয় এটি (অর্থাৎ কুরআন) বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ,২১৩২
২১৩২। এ আয়াতের অভিপ্রায় এরূপ যে, কুরআনের নুযূল (তথা অবতীর্ণ হওয়া) নতুন কোনো ইন্দ্রিয়গাহ্য ব্যাপার নয়। ওপরে বর্ণিত নবীগণের নিকট প্রেরিত ঐশীবাণীর মতো কুরআনের বাণীসমূহও আল্লাহ তা’লারই প্রত্যাদেশ। আর পার্থক্য কেবল এই যে পূর্ববর্তী নবীগণ নিজ নিজ জাতির জন্য প্রত্যাদিষ্ট হয়েছিলেন। আর কুরআন করীম পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে, কারণ এ গ্রন্থ সমগ্র বিশ্বের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

نَزَلَ بِہِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ ﴿۱۹۴﴾ۙ

১৯৪
খ্যা নিয়ে রূহুল আমীন (অর্থাৎ জিবরাঈল) অবতরণ করেছে-২১৩৩
২১৩৩। যে ফেরেশতা কুরআন মজীদের আয়াতসমূহ বহন করেছিলেন তাঁকে এ আয়াতে ‘রূহুল আমীন’ অর্থ এক পরম বিশ্বস্ত আত্মারূপে আখ্যায়িত করা হয়েছে। অন্যত্র তাঁকে ‘রূহুল কুদুস’ অর্থ পবিত্র আত্মা বলা হয়েছে (১৬:১০৩)। পরবর্তী বিশেষণ বা গুণবাচক উক্তির দ্বারা কুরআন প্রত্যেক ভুলত্রুটি থেকে পূর্ণভাবে মুক্ত বলে ব্যক্ত হয়েছে। পূর্ববর্তী বিশেষণ ‘রূহুল আমীন’-এর ব্যবহার করে এ ইঙ্গিত করে যে, এর পাঠ্যসূচি ও বিষয়বস্তু সর্বপ্রকার অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে ঐশী আশ্রয়ে অবিকৃতভাবে সংরক্ষিত থাকবে। এই গুণবাচক উক্তি কেবল কুরআনের বাণী সম্বন্ধেই ব্যবহৃত হয়েছে, কেননা অন্যান্য ঐশী গ্রন্থ সম্পর্কে চিরস্থায়ী ঐশী সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয় নি এবং সময়ের ব্যবধানে সেগুলোর পাঠ্যাংশ মানুষের অবৈধ হস্তক্ষেপে কলুষিত হয়েছে। অতি আশ্চর্যের বিষয় হলো, হযরত নবী করীম (সা.) নিজেই মক্কায় ‘আল-আমীন’ অর্থাৎ বিশ্বস্তরূপে পরিচিত ছিলেন। এটা কুরআনের নির্ভরযোগ্যতা সম্বন্ধে কী মহান এবং সপ্রশংস সমর্থনসূচক ঐশী উপহারবাণী! কী পবিত্র ঐশী সাক্ষ্য যে, কুরআনের ওহী এক ‘আমীন’ কর্তৃক আরেক ‘আমীন’-এর নিকট নিয়ে আসা হয়েছিল!

عَلٰی قَلۡبِکَ لِتَکُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
তোমার হৃদয়ের ওপর,২১৩৪ যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো,*
২১৩৪। ‘আলা কালবিকা’ অর্থ তোমার হৃদয়ের ওপর, শব্দগুলো যোগ হয়ে এটাই স্পষ্ট করেছে যে, কুরআনের ওহী হযরত নবী করীম (সা.)-এর মনের অনুপ্রাণিত এবং নিজস্ব শব্দে প্রকাশিত বাণী নয়; বরং আল্লাহ তা’লার স্বউচ্চারিত শব্দ যা জিবরাঈল ফেরেশতার মাধ্যমে মহানবী (সা.)-এর হৃদয়ের ওপর অবতীর্ণ হয়েছিল।
* ১৯৩ থেকে ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, হযরত জিবরাঈল (আ.)-এর মাধ্যমে কুরআন করীম অবতীর্ণ করা ২১৩৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হয়েছে। তাঁর অপর নাম ‘রূহুল আমীন’। আর এ কুরআন মহানবী (সা.)-এর হৃদয়ে ওহীর মাধ্যমে জারি করা হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ ﴿۱۹۶﴾ؕ

১৯৬
সুস্পষ্ট (ও) প্রাঞ্জল আরবী ভাষায়,

وَاِنَّہٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۹۷﴾

১৯৭
এবং নিশ্চয় এটি পূর্ববর্তীদের ঐশী পুস্তকসমূহেও (উল্লিখিত) ছিল।২১৩৫
২১৩৫। পূর্ববর্তী ঐশী কিতাবসমূহে ইসলামের পবিত্র নবী (সা.)-এর আবির্ভাব এবং কুরআনের ওহী সম্পর্কে পূর্বাভাষ রয়েছে। এ বিষয়ে প্রায় প্রত্যেক ধর্মের কিতাবগুলোতে কিছু ভবিষ্যদ্বাণী পাওয়া যায়, কিন্তু কুরআনের পূর্বে ঐশী কিতাবের মধ্যে সর্বাধিক পরিচিত ও সর্বাপেক্ষা বেশি পঠিত বাইবেল, এর মৌলিক অনাবিলতা ঐশী বিধানের সম্পূরক অংশরূপে, এসব ভবিষ্যদ্বাণীর সর্বাধিক সংখ্যক বাণী বহন করে। দেখুন বাইবেলের পুরানো নিয়মের দ্বিতীয় বিবরণ ১৮:১৮ এবং ৩৩:২, যিশাইয় ২১:১৩-১৭; সুলায়মান (আ.)-এর গীতসংহিতা ১:৫-৬, হবন্ধুক ৩:৩-৫, মথি ২১:৪২-৪৫ এবং যোহন ১৬:১২-১৪।

اَوَلَمۡ یَکُنۡ لَّہُمۡ اٰیَۃً اَنۡ یَّعۡلَمَہٗ عُلَمٰٓؤُا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۹۸﴾ؕ

১৯৮
এটি কি তাদের জন্য এক বড়ো নিদর্শন নয় যে, বনী ইসরাঈলের আলেমরাও এ (কুরআন) সম্পর্কে জানে?

وَلَوۡ نَزَّلۡنٰہُ عَلٰی بَعۡضِ الۡاَعۡجَمِیۡنَ ﴿۱۹۹﴾ۙ

১৯৯
আর আমরা যদি এটিকে কোনো অনারবের প্রতি অবতীর্ণ করতাম,

فَقَرَاَہٗ عَلَیۡہِمۡ مَّا کَانُوۡا بِہٖ مُؤۡمِنِیۡنَ ﴿۲۰۰﴾ؕ

২০০
এবং সে তাদেরকে তা পড়ে শোনাতো, তবুও তারা কখনো এর প্রতি ঈমান আনত না।