১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِنَّمَا سُلۡطٰنُہٗ عَلَی الَّذِیۡنَ یَتَوَلَّوۡنَہٗ وَالَّذِیۡنَ ہُمۡ بِہٖ مُشۡرِکُوۡنَ ﴿۱۰۱﴾٪

১০১
তাহার আধিপত্য একমাত্র তাহাদেরই উপর থাকে যাহারা তাহার সহিত বন্ধুত্ব রাখে এবং যাহারা তাঁহার সহিত শরীক করে।
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ১৩

وَاِذَا بَدَّلۡنَاۤ اٰیَۃً مَّکَانَ اٰیَۃٍ ۙ وَّاللّٰہُ اَعۡلَمُ بِمَا یُنَزِّلُ قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مُفۡتَرٍ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
এবং যখন আমরা কোন এক নিদর্শনের স্থলে অন্য এক নিদর্শন আনি১৫৭৭ বস্তুতঃ আল্লাহ্ যাহা কিছু নাযেল করেন উহাকে (প্রয়োজনীয়তাকে) তিনি সর্বাধিক জানেন– তাহারা বলে, ‘তুমি তো একজন মিথ্যা রচনাকারী।’ বরং তাহাদের অধিকাংশ জানে না।
১৫৭৭। “এবং যখন আমরা কোন এক নিদর্শনের স্থলে অন্য নিদর্শন আনি” এই আয়াতের অর্থ এই যে, আমরা কোন জাতির উপর হইতে তাহাদের সুমতি বা শুভ পরিবর্তনের কারণে তাহাদের উপরে আসন্ন আযাবকে হটাইয়া দিই অথবা বিলম্বিত করি। এখানে কুরআনের কোন আয়াতকে ‘মনসুখ’ (বাতিল) করার কথা উল্লেখ নাই। কুরআনে এমন কোন আয়াত নাই যাহার সঙ্গে ইহার অন্য আয়াতের অমিল রহিয়াছে, যে কারণে ঐ আয়াতকে মনসুখ বা বাতিল বলিয়া গণ্য করা যাইতে পারে। কুরআনের সকল অংশ একে অন্যের সম্পূরক ও সমর্থক। তফ্সীরাধীন আয়াতে এমন কোন কথাই নাই যাহার মধ্যে মনসুখ বা বাতিলের কোন ধারণার ইঙ্গিত পাওয়া যাইতে পারে।

قُلۡ نَزَّلَہٗ رُوۡحُ الۡقُدُسِ مِنۡ رَّبِّکَ بِالۡحَقِّ لِیُـثَبِّتَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَہُدًی وَّبُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
তুমি বল, ‘রূহুল কুদুস (জিব্‌রাঈল) ইহাকে তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ নাযেল করিয়াছে যেন (এতদ্বারা) তিনি তাহাদিগকে (বিশ্বাসে) সুদৃঢ় করেন যাহারা ঈমান আনে, এবং যাহা আত্মসমর্পণকারীগণের জন্য হেদায়াত এবং সুসংবাদ স্বরূপ।’

وَلَقَدۡ نَعۡلَمُ اَنَّہُمۡ یَقُوۡلُوۡنَ اِنَّمَا یُعَلِّمُہٗ بَشَرٌ ؕ لِسَانُ الَّذِیۡ یُلۡحِدُوۡنَ اِلَیۡہِ اَعۡجَمِیٌّ وَّہٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیۡنٌ ﴿۱۰۴﴾

১০৪
এবং আমরা নিশ্চয় জানি যে, তাহারা বলে, তাহাকে অবশ্যই একজন মানুষ শিক্ষা দিয়া থাকে,১৫৭৮ (অথচ) তাহারা যাহার প্রতি (ইহা আরোপ করতঃ) ঝুঁকিয়া পড়িতেছে তাহার ভাষা আরবী নহে, কিন্তু ইহা (কুরআন) সুস্পষ্ট-প্রাঞ্জল আরবী ভাষা।
১৫৭৮। কাফেরদিগের অভিযোগ অনুযায়ী লোক পরস্পরাগত প্রবাদলিপিতে বিভিন্ন লোকের নাম উল্লেখ রহিয়াছে, যাহারা হযরত মুহাম্মদ (সাঃ)-কে কুরআন রচনায় সাহায্য করিত– যেমন, জাবার নামক এক খৃষ্টান কৃতদাস; আইশ বা ইয়াইশ, আল হুয়াইতিব ইব্‌নে আব্দুল উয্‌যা-এর এক চাকর এবং আবু ফুকাইহ, যে ইয়াসার ও আদাস বা আদ্দাস নামে পরিচিত ছিল, অউয বিন রাবীর এক কৃতদাস [মায়ানি ও ফাতহ্‌]। আম্মর, সুহাইব, সালমান, আবদুল্লাহ্ বিন সালাম এবং নেষ্টুরিয়ান সন্ন্যাসী সেরজিয়াসের নামও এই সম্পর্কে উল্লেখিত রহিয়াছে। প্রকৃতপক্ষে এখানে কুরআন অবিশ্বাসীগণের দুইটি আপত্তির বিষয়ে ইঙ্গিত করিয়াছে— একটি হইল কিছু সংখ্যক নবদীক্ষিত কৃতদাসের সম্বন্ধে যাহাদের নিকট হইতে নবী করীম (সাঃ) কুরআন প্রণয়নে সাহায্য গ্রহণ করিতেন বলিয়া অভিযোগ করা হয়, যাহা ২৫ঃ৫-৭ আয়াতেও উল্লেখিত হইয়াছে এবং অপর অভিযোগটি হইতেছে ইসলামে নবদীক্ষিত জনৈক খৃষ্টান কৃতদাসের নিকট হইতে আঁ-হুযুর (সাঃ) বাইবেল শুনিয়াছিলেন এবং উহারই অংশ বিশেষ কুরআনে অন্তর্ভুক্ত করা হইয়াছিল বলিয়া উত্থাপিত আপত্তিরই প্রতি এই আয়াত ইংগিত করিতেছে। এখন দ্বিতীয় আপত্তি সম্পর্কেঃ সংশ্লিষ্ট খৃষ্টান ক্রীতদাসগণ কি বাইবেলের আরবী অনুবাদ পড়িয়াছিলেন, না গ্রীক অথবা হীব্রু অনুবাদ? তিনি আরবী বাইবেল পাঠ করিলে তাহা হইলে প্রমাণ করিতে হইবে যে, মহানবী (সঃ)-এর যমানায় বাইবেল আরবী ভাষায় অনুবাদ করা হইয়াছিল এবং উহা এত সাধারণ্যে প্রচলিত ছিল যে, এমনকি কৃতদাসেরাও দোকান-খামারে কাজ করার সময়ে উহা পাঠ করিত। কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ)-এর সময় পর্যন্ত কোন ভাষাতেই বাইবেলের অনুবাদ করা হয় নাই। এমন কি মদীনার ইহুদী গোত্রগুলি তখন পর্যন্ত তাহাদের তওরাতের অনুবাদও আরবী ভাষায় করিতে পারে নাই এবং যখনই নবী করীম (সাঃ) এই কিতাবের প্রয়োজন মনে করিতেন, তখন তিনি বিখ্যাত হিব্রু ভাষাবিদ পণ্ডিত আবদুল্লা বিন সালামের সঙ্গে পরামর্শ করিতেন। ডক্টর আলেকজাণ্ডার সোটার এম, এ, এল, এল, ডি তাহার রচিত “দি টেস্ট এণ্ড ক্যানন অব দি নিউ টেষ্টামেন্ট” (২য় সংস্করণ- ১৯২৫, পৃঃ ৭৪) পুস্তকের আরবী অনুবাদ শিরোনামের অধ্যায়ে লিখিয়াছেন, ‘সর্বপ্রাচীন পাণ্ডুলিপিও অষ্টম শতাব্দীর পূর্বেকার নহে। আরবী ভাষায় দুইটি তরজমা ত্রয়োদশ শতাব্দীতে আলেকজান্দ্রিয়ায় করা হইয়াছিল বলিয়া জানা যায়।’ এবং যদি রসুল করীম (সাঃ)-কে নবদীক্ষিত খৃষ্টান কৃতদাস হিব্রু কিম্বা গ্রীক বাইবেল পড়িয়া শুনাইতেন, তাহা হইলে ঐ পুস্তক শ্রবণে তাঁহার কি উপকারে আসিত যাহার কিছুই তিনি বুঝিতেন না এবং ঐ কল্পিত লোকটি (যাহার সাহায্যে তিনি (সাঃ) কুরআন সংকলন করিতেন বলিয়া আপত্তি) তিনি একজন আ’জামী ( ত্রুটিপূর্ণ উচ্চারণকারী বিদেশী ব্যক্তি) হইয়া আরবী ভাষায় (ত্রুটিপূর্ণ জ্ঞান দ্বারা) কুরআন মজীদে সন্নিবিষ্ট মহান ও চিরন্তন সত্যসমূহ কিরূপে রসূল করীম (সাঃ)-কে ব্যাখ্যা করিয়া বুঝাইতে পারিতেন, যদিও এই ধরণের তত্বপূর্ণ ব্যাখ্যা করার জন্য আরবী ভাষায় প্রগাঢ় ও সুগভীর জ্ঞান অত্যাবশ্যক। (দি লারজার এডিশন অব দি কমেন্টারী দ্রষ্টব্য)

اِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ۙ لَا یَہۡدِیۡہِمُ اللّٰہُ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۰۵﴾

১০৫
নিশ্চয় যাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলীর উপর ঈমান আনে না, তাহাদিগকে আল্লাহ্‌ হেদায়াত দিবেন না এবং তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে।

اِنَّمَا یَفۡتَرِی الۡکَذِبَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
শুধু তাহারাইতো মিথ্যা রচনা করিয়া থাকে যাহারা আল্লাহ্‌র নিদর্শনসমূহের উপর ঈমান আনে না; বস্তুতঃ ইহারাই মিথ্যাবাদী।

مَنۡ کَفَرَ بِاللّٰہِ مِنۡۢ بَعۡدِ اِیۡمَانِہٖۤ اِلَّا مَنۡ اُکۡرِہَ وَقَلۡبُہٗ مُطۡمَئِنٌّۢ بِالۡاِیۡمَانِ وَلٰکِنۡ مَّنۡ شَرَحَ بِالۡکُفۡرِ صَدۡرًا فَعَلَیۡہِمۡ غَضَبٌ مِّنَ اللّٰہِ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۰۷﴾

১০৭
যে কেহ তাহার ঈমান আনার পর আল্লাহ্‌কে অস্বীকার করে কেবল সেই ব্যক্তি ব্যতিরেকে যাহাকে (অস্বীকার করিতে) বাধ্য করা হইয়াছে অথচ তাহার অন্তর ঈমানে প্রশান্ত, পরিতৃপ্ত,১৫৭৯ কিন্তু যাহারা অবিশ্বাসের জন্য নিজেদের বক্ষঃকে উন্মুক্ত করিয়া দিয়াছে, সেক্ষেত্রে তাহাদের উপর আল্লাহ্‌র ক্রোধ আপতিত হইবে এবং তাহাদের জন্য রহিয়াছে বড় শাস্তি।
১৫৭৯। যে ব্যক্তি কঠিনতম পরীক্ষায় পড়িয়া এমন কথা বলে যাহা বাহ্যতঃ কুফরী, অথচ অভ্যন্তরীণভাবে সে হয়ত ইসলামের প্রতি বিশ্বাস রাখে—এইরূপ ব্যক্তির সাথে আল্লাহ্‌তা’লা কিরূপ ব্যবহার করিবেন এই বিষয়ে বর্তমান আয়াত নিরব। ইহা হইতে এই কথা বুঝা যায় যে, এইরূপ ব্যক্তিদের সম্বন্ধে চূড়ান্ত বিচার স্থগিত রাখা হইয়াছে এবং তাহাদের ভবিষ্যত আচার-আচরণ দ্বারা নির্ধারিত হইবে তাহারা আল্লাহ্‌তা’লার নিকট হইতে কিরুপ ব্যবহার পাইবে।

ذٰلِکَ بِاَنَّہُمُ اسۡتَحَبُّوا الۡحَیٰوۃَ الدُّنۡیَا عَلَی الۡاٰخِرَۃِ ۙ وَاَنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
ইহা এই জন্য হইবে যে, তাহারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয়তর মনে করিয়াছে, এবং নিশ্চয় আল্লাহ্ কাফের জাতিকে হেদায়াত দেন না।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ طَبَعَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَسَمۡعِہِمۡ وَاَبۡصَارِہِمۡ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡغٰفِلُوۡنَ ﴿۱۰۹﴾

১০৯
ইহারাই সেই সকল লোক, যাহাদের হৃদয়ের এবং কর্ণের এবং চক্ষুর উপর আল্লাহ্‌ মোহরাঙ্কিত করিয়াছেন। এবং ইহারাই প্রকৃত গাফেল।

لَا جَرَمَ اَنَّہُمۡ فِی الۡاٰخِرَۃِ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
ইহারাই নিঃসন্দেহে পরকালে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইবে।