২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

وَمَا تَنَزَّلَتۡ بِہِ الشَّیٰطِیۡنُ ﴿۲۱۱﴾

২১১
আর শয়তানরা এ (কুরআন) নিয়ে অবতীর্ণ হয় নি।

وَمَا یَنۡۢبَغِیۡ لَہُمۡ وَمَا یَسۡتَطِیۡعُوۡنَ ﴿۲۱۲﴾ؕ

২১২
আর এ কাজ তাদের সাজেও না এবং তাদের সে ক্ষমতাও নাই।২১৩৮
২১৩৮। কুরআন মজীদে শয়তানের কোনো হস্তক্ষেপ থাকতে পারে না, এ দাবির সমর্থনে তফসীরাধীন আয়াত তিনটি যুক্তি উপস্থাপন করেছে: (ক) কুরআনের শিক্ষা সর্বাংশে কার্যকর এবং সমস্ত শয়তানি কার্যকলাপের প্রতি আপোশহীন নিন্দা জ্ঞাপন করে, (খ) এটা এমনই উচ্চ গৌরবোজ্জ্বল বৈশিষ্ট্যময় এবং মহিমান্বিত সত্য বহনকারী যে, অনুরূপ কিছু সৃষ্টি করা শয়তানের সকল ক্ষমতার ঊর্ধ্বে (১৭:৮৯), (গ) কুরআন করীম ইসলামের চূড়ান্ত বিজয় সম্বন্ধে মহাগৌরবময় ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে। শয়তানরা এরূপ করতে পারে না, কেননা ভবিষ্যৎ সম্বন্ধে তারা জ্ঞাত নয়।

اِنَّہُمۡ عَنِ السَّمۡعِ لَمَعۡزُوۡلُوۡنَ ﴿۲۱۳﴾ؕ

২১৩
নিশ্চয় তাদেরকে (ঐশীবাণী) শ্রবণ করা থেকে দূরে রাখা হয়েছে।

فَلَا تَدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتَکُوۡنَ مِنَ الۡمُعَذَّبِیۡنَ ﴿۲۱۴﴾ۚ

২১৪
অতএব তুমি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে ডেকো না, নতুবা তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।২১৩৯
২১৩৯। কুরআন শয়তানের কর্ম হতে পারে না। আল্লাহ তা’লার একত্বের ওপর কুরআন মজীদ এত বেশি জোর দিয়েছে যে, শয়তানের তৈরি কোনোকিছু কখনো এরূপ করতে পারে না।

وَاَنۡذِرۡ عَشِیۡرَتَکَ الۡاَقۡرَبِیۡنَ ﴿۲۱۵﴾ۙ

২১৫
আর তুমি তোমার নিকটাত্মীয়স্বজনদের সতর্ক করো।২১৪০
২১৪০। বর্ণিত আছে, এ আয়াত যখন অবতীর্ণ হলো তখন মহানবী (সা.) সাফা পর্বতে গিয়ে দাঁড়ালেন এবং কুরাইশদের প্রত্যেক দলকে ও গোত্রের লোকদেরকে ডাকলেন আর ঐশী শাস্তি সম্বন্ধে হুঁশিয়ার করে বললেন, তারা অসৎ পথ ত্যাগ করে যদি তাঁর শিক্ষাকে গ্রহণ না করে তাহলে আল্লাহ তা’লার শাস্তি তাদেরকে ধরে ফেলবে।

وَاخۡفِضۡ جَنَاحَکَ لِمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۱۶﴾ۚ

২১৬
আর মুমিনদের মাঝে যারা তোমার অনুসরণ করে তাদের জন্য তুমি তোমার মমতার বাহু প্রসারিত করো।

فَاِنۡ عَصَوۡکَ فَقُلۡ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۲۱۷﴾ۚ

২১৭
অতএব তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলো, ‘তোমরা যা করছ তা থেকে আমি দায়মুক্ত।২১৪০-ক
২১৪০-ক। তোমরা যা করছ তা থেকে আমি দায়মুক্ত, তোমরা যা করো আমি সেসব থেকে পৃথক, তোমাদের কৃতকর্মের সমস্ত দায়দায়িত্ব আমি অস্বীকার করি।

وَتَوَکَّلۡ عَلَی الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ﴿۲۱۸﴾ۙ

২১৮
কদেখুন: ১৫:৮৯আর তুমি মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী আল্লাহর ওপর ভরসা করো-

الَّذِیۡ یَرٰٮکَ حِیۡنَ تَقُوۡمُ ﴿۲۱۹﴾ۙ

২১৯
খদেখুন: ২৫:৫৯যিনি তোমাকে (তখনো) দেখেন যখন তুমি (নামাযে) দণ্ডায়মান হও,গদেখুন: ৭৩:২১

وَتَقَلُّبَکَ فِی السّٰجِدِیۡنَ ﴿۲۲۰﴾

২২০
এবং সিজদাকারীদের মাঝে তোমার ব্যাকুলতাও (তিনি দেখেন)।২১৪১
২১৪১। তফসীরাধীন আয়াত মহানবী (সা.)-এর সাহাবীদের মহত্ত্ব এবং ধর্ম ও ন্যায়পরায়ণতার প্রতি উজ্জ্বল সপ্রশংস সমর্থন জ্ঞাপন করে। ‘সাজিদীন’ শব্দ তাঁদেরকেই (তথা সাহাবা কেরাম) বুঝায়। এমন আল্লাহওয়ালা লোকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আল্লাহর রসূল (সা.) মহিমান্বিত ছিলেন। এমন দ্বিতীয় কোনো মহান নেতার উদাহরণ পেশ করতে মানবেতিহাস ব্যর্থ হয়েছে, যাঁর প্রেমিক তথা অনুসারীরা অনুরূপ আত্মোৎসর্গকারী এবং ন্যায়পরায়ণ ছিলেন।