৩১

لقمان

সূরা লুকমান

Luqman

মক্কী ৩৫ আয়াত ৪ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৫ আয়াত এবং ৪ রুকূ

اَلَمۡ تَرَوۡا اَنَّ اللّٰہَ سَخَّرَ لَکُمۡ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ وَاَسۡبَغَ عَلَیۡکُمۡ نِعَمَہٗ ظَاہِرَۃً وَّبَاطِنَۃً ؕ وَمِنَ النَّاسِ مَنۡ یُّجَادِلُ فِی اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ وَّلَا ہُدًی وَّلَا کِتٰبٍ مُّنِیۡرٍ ﴿۲۱﴾

২১
তোমরা কি ভেবে দেখো নি, আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তিনি তাঁর নিয়ামতসমূহ তোমাদের জন্য বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে পূর্ণ করেছেন?২৩১০ আর মানুষের মাঝে এমনও আছে, কদেখুন: ১৩:১৪; ২২:৪,৯্যারা কোনো জ্ঞান বা হিদায়াত অথবা জ্যোতির্ময় কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে বিতর্ক করে।২৩১১
২৩১০। বাক্যটির তাৎপর্য হলো, মানুষের সকল প্রকারের প্রয়োজন- তা সে জাগতিক হোক আর আধ্যাত্মিক হোক, বৈষয়িক হোক আর মানসিক হোক, কিংবা জানা বা অজানা হোক, সকল প্রকারের প্রয়োজন মেটানোরই ব্যবস্থা আল্লাহ তা’লা করেছেন।
২৩১১। মানুষের সাধারণ বুদ্ধি, জ্ঞান, যুক্তি, মানুষের অভিজ্ঞান ও অভিজ্ঞতা এবং সর্বোপরি আল্লাহর বাণী, সবকিছু একত্রিতভাবে এটাই সাক্ষ্য দেয়, বহু ঈশ্বরে বিশ্বাস একটি ভ্রান্ত ও নির্বোধ বিশ্বাস মাত্র। জ্ঞান বা হিদায়াত বা জ্যোতির্ময় কিতাব ছাড়াই কথাগুলো দ্বারা এ তাৎপর্য ও অর্থ প্রকাশ পায়।

وَاِذَا قِیۡلَ لَہُمُ اتَّبِعُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا بَلۡ نَتَّبِعُ مَا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَلَوۡ کَانَ الشَّیۡطٰنُ یَدۡعُوۡہُمۡ اِلٰی عَذَابِ السَّعِیۡرِ ﴿۲۲﴾

২২
আর তাদের যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো,’ তখন তারা বলে, খদেখুন: ৫:১০৫; ১০:৭৯; ২১:৫৪এর পরিবর্তে আমরা সেই পথের অনুসরণ করব যার ওপর আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি।২৩১২ শয়তান তাদের জ্বলন্ত আগুনের আযাবের দিকে ডাকলেও কি (তারা তা-ই করবে)?
২৩১২। মানুষ এমনইভাবে সৃষ্ট যে, সে তার পুরাতন ধ্যানধারণা ও বিশ্বাস কোনোভাবেই ছাড়তে চায় না, তাকে যতই তা বুঝানো হোক না কেন। আল্লাহর নবীগণের প্রত্যেকেই এরূপ সুনির্দিষ্ট বাধার সম্মুখীন হয়েছেন যে, অবিশ্বাসীরা তাদের পূর্বপুরুষের মত ও পথ, বিশ্বাস ও ধারণা পরিত্যাগ করতে প্রস্তুত নয়। প্রচলিত ধ্যানধারণা, অবিশ্বাস ইত্যাদি সহজে দূরীভূত হয় না। ২৩১৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَنۡ یُّسۡلِمۡ وَجۡہَہٗۤ اِلَی اللّٰہِ وَہُوَ مُحۡسِنٌ فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی ؕ وَاِلَی اللّٰہِ عَاقِبَۃُ الۡاُمُوۡرِ ﴿۲۳﴾

২৩
গদেখুন: ২:১১৩আর যে-ই নিজের সম্পূর্ণ মনোযোগ আল্লাহতে নিবদ্ধ করে এবং সে তার যাবতীয় কাজকর্ম সুচারুরূপে সম্পাদন করে, সে নির্ঘাত এক মজবুত হাতলকে আঁকড়ে ধরেছে। আর সব বিষয়ের চূড়ান্ত পরিণাম আল্লাহর কর্তৃত্বাধীন।২৩১৩
২৩১৩। একমাত্র আল্লাহই প্রত্যেক কর্মের প্রতিফল সৃষ্টি করেন।

وَمَنۡ کَفَرَ فَلَا یَحۡزُنۡکَ کُفۡرُہٗ ؕ اِلَیۡنَا مَرۡجِعُہُمۡ فَنُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۲۴﴾

২৪
আর যে অস্বীকার করে, তার অস্বীকার যেন তোমাকে দুঃখভারাক্রান্ত না করে। আমাদের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন। অতঃপর তাদের কৃতকর্ম সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করব। নিশ্চয় আল্লাহ অন্তরে নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ অবহিত।

نُمَتِّعُہُمۡ قَلِیۡلًا ثُمَّ نَضۡطَرُّہُمۡ اِلٰی عَذَابٍ غَلِیۡظٍ ﴿۲۵﴾

২৫
আমরা তাদেরকে সাময়িকভাবে কিছুটা সুখস্বাচ্ছন্দ্য দেবো। এরপর আমরা তাদেরকে বাধ্য করে কঠোর শাস্তির দিকে নিয়ে যাব।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۲۶﴾

২৬
কদেখুন: ৩:১৭৭আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন?’ তাহলে তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। তুমি বলো, ‘সব প্রশংসা আল্লাহরই,২৩১৪ কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।
২৩১৪। বিশ্বজগতের সৃষ্টি পরিকল্পনায় যে পরিপূর্ণতা ও পরিপক্কতা দৃষ্ট হয় এবং এর রন্ধ্রে রন্ধ্রে পরিচালনার যে অনবদ্য শৃঙ্খলা পরিলক্ষিত হয় তা যদি বুদ্ধিমত্তা ও মননশীলতার সাথে অনুধাবন করা যায় তাহলে যে-কোনো ব্যক্তি অবশ্যম্ভাবীরূপে এ অনিবার্য সিদ্ধান্তে উপনীত হবে, এই বিশ্বগজতের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন। বাচনভঙ্গি ‘লাইয়াকুলুন্না’-এর তাৎপর্য এটাই, অবিশ্বাসীদের একথা স্বীকার করা ছাড়া কোনো গত্যন্তর নাই যে, আল্লাহ তা’লাই এই বিশ্বজগৎকে অস্তিত্ব দান করেছেন।

لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿۲۷﴾

২৭
খদেখুন: ২৯:৬২; ৩৯:৩৯আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। নিশ্চয় আল্লাহই স্বয়ংসম্পূর্ণ (ও) পরম প্রশংসার অধিকারী।

وَلَوۡ اَنَّ مَا فِی الۡاَرۡضِ مِنۡ شَجَرَۃٍ اَقۡلَامٌ وَّالۡبَحۡرُ یَمُدُّہٗ مِنۡۢ بَعۡدِہٖ سَبۡعَۃُ اَبۡحُرٍ مَّا نَفِدَتۡ کَلِمٰتُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۸﴾

২৮
গদেখুন: ২:২৮৫; ১০:৫৬; ২৪:৬৫আর পৃথিবীতে যত গাছ আছে সব যদি কলম হয়ে যায় এবং সাগর (কালি হয়ে যায়)(; এছাড়া সাত২৩১৫ সাগরও যদি এর সাথে যুক্ত হয় তবুও আল্লাহর কথা শেষ হবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।ঘদেখুন: ১৮:১১০
২৩১৫। আরবী ভাষায় ‘সাত’ এবং ‘সত্তর’ বহু সংখ্যক অর্থে প্রায়শ ব্যবহৃত হয়ে থাকে; ‘সাত’ ও ‘সত্তরের’ সংখ্যাগত মান হিসাবে নয়। ২৩১৫--ক। এ আয়াতের তাৎপর্য হলো, সকল মানুষই এক প্রাকৃতিক নিয়মে বাঁধা। এর দ্বারা একথাও বুঝায় যে, ব্যক্তিবিশেষের উন্নতি অবনতি যে প্রাকৃতিক নিয়মের অধীনে ঘটে থাকে, জাতিসমূহের উত্থান-পতনও সেই প্রাকৃতিক নিয়মের অধীনেই ঘটে থাকে।

مَا خَلۡقُکُمۡ وَلَا بَعۡثُکُمۡ اِلَّا کَنَفۡسٍ وَّاحِدَۃٍ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿۲۹﴾

২৯
তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের (সৃষ্টি ও পুনরুত্থানের) ন্যায়।২৩১৫-ক নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
সম্পাদিত
২৩১৫-ক। এ আয়াতের তাৎপর্য হলো, সকল মানুষই এক প্রাকৃতিক নিয়মে বাঁধা। এর দ্বারা একথাও বুঝায় যে, ব্যক্তিবিশেষের উন্নতি অবনতি যে প্রাকৃতিক নিয়মের অধীনে ঘটে থাকে, জাতিসমূহের উত্থান-পতনও সেই প্রাকৃতিক নিয়মের অধীনেই ঘটে থাকে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَیُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ۫ کُلٌّ یَّجۡرِیۡۤ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّاَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۳۰﴾

৩০
তুমি কি ভেবে দেখো নি, কদেখুন: ২২:৬২; ৩৫:১৪; ৫৭:৭আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান।২৩১৬ খদেখুন: ৭:৫৫; ১৩:৩; ৩৫:১৪; ৩৯:৬আর তিনি সূর্য ও চন্দ্রকে সেবায় নিয়োজিত করেছেন। প্রত্যেকেই এক নির্ধারিত মেয়াদের দিকে ধাবমান। আর এটিও (স্মরণ রাখো) যে, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।
২৩১৬। রাতের পর দিন আর দিনের পর রাত যে প্রাকৃতিক নিয়মের অধীনে আবর্তিত হয়, জাতি ও ব্যক্তির ভাগ্যও সেভাবেই একই প্রাকৃতিক নিয়মের অধীনে আবর্তিত হয়ে থাকে।