২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

وَہٰذَا ذِکۡرٌ مُّبٰرَکٌ اَنۡزَلۡنٰہُ ؕ اَفَاَنۡتُمۡ لَہٗ مُنۡکِرُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
আর এ (কুরআন) এক আশিসমণ্ডিত১৮৯৪ উপদেশবাণী, যা আমরা অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার করছ?
সূরা আল-আম্বিয়া - রুকু ৪
১৮৯৪। ‘মুবারাকুন’ (মঙ্গল, ভালো) শব্দ এসব ভাব প্রকাশ করে যেমন- স্থিরতা, দৃঢ়তা, মঙ্গল, উন্নয়ন এবং সংগ্রহ ইত্যাদি (লেইন)। এ শুধু কুরআনের জন্যই সংরক্ষিত এক বিশেষ বিশেষণ বা গুণবাচক কথা (৬:৯৩) এবং এ নামের মধ্যে এর বৈশিষ্ট্যপূর্ণ স্বাতন্ত্র্য অন্তর্ভুক্ত রয়েছে। ‘মুবারাকুন’ অর্থ মঙ্গলপূর্ণ হওয়ায় কুরআন করীম সকল সদ্গুণ নিজের মধ্যে একীভূত করেছে, যার অধিকারী হওয়াই এক ঐশী গ্রন্থের পক্ষে সমীচীন। এমন কোনো মঙ্গল নাই যা প্রচুর পরিমাণে কুরআন ধারণ করে না এবং যা তুলনায় অন্যান্য গ্রন্থ থেকে শ্রেষ্ঠতর নয়।

وَلَقَدۡ اٰتَیۡنَاۤ اِبۡرٰہِیۡمَ رُشۡدَہٗ مِنۡ قَبۡلُ وَکُنَّا بِہٖ عٰلِمِیۡنَ ﴿ۚ۵۲﴾

৫২
আর নিশ্চয় আমরা ইবরাহীমকে ইতিপূর্বেই তার দক্ষতা ও যোগ্যতা দান করেছিলাম এবং আমরা তার প্রকৃত অবস্থা সবচেয়ে ভালো জানতাম।

اِذۡ قَالَ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖ مَا ہٰذِہِ التَّمَاثِیۡلُ الَّتِیۡۤ اَنۡتُمۡ لَہَا عٰکِفُوۡنَ ﴿۵۳﴾

৫৩
কদেখুন: ৬:৭৫; ১৯:৪৩; ২৬:৭১সে যখন তার পিতা ও তার জাতিকে বলেছিল, ‘এ প্রতিমাগুলো (আবার) কী,১৮৯৫ যেগুলোর সামনে তোমরা ধ্যানমগ্ন হয়ে বসে আছো?’
১৮৯৫। ‘মা’ শব্দটি এখানে ঘৃণাসূচক, প্রশ্নবাচক নয়। প্রতিমা উপাসকদের সঙ্গে কথা বলার সময় হযরত ইবরাহীম (আ.) সাধারণভাবে বিদ্রুপের ব্যবহার করেছিলেন (দেখুন ৬:৭৭-৭৯)। মনে হয় তিনি তাঁর জাতিকে বলেছিলেন, ‘কীরূপ নিষ্ফল এবং তুচ্ছ এই মূর্তিগুলো, যে-সবের তোমরা উপাসনা করো।’ হযরত ইবরাহীম (আ.) যেখানে শ্লেষপূর্ণ ভাব ব্যবহার করেছিলেন, সেখানে হযরত ঈসা (আ.) রূপক ভাষায় কথা বলেছিলেন।

قَالُوۡا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا لَہَا عٰبِدِیۡنَ ﴿۵۴﴾

৫৪
খদেখুন: ২৬:৭৫; ৪৩:২৪তারা বলল, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর উপাসনা করতে দেখে আসছি।’

قَالَ لَقَدۡ کُنۡتُمۡ اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمۡ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۵۵﴾

৫৫
গদেখুন: ৬০:৫সে বলল, ‘তাহলে নিশ্চয় তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাও সুস্পষ্ট ভ্রান্তিতে ছিলে।’ঘদেখুন: ৩৭:৯৪

قَالُوۡۤا اَجِئۡتَنَا بِالۡحَقِّ اَمۡ اَنۡتَ مِنَ اللّٰعِبِیۡنَ ﴿۵۶﴾

৫৬
তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ, নাকি তুমি (আমাদের সাথে) হাসিঠাট্টা করছ?’

قَالَ بَلۡ رَّبُّکُمۡ رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ الَّذِیۡ فَطَرَہُنَّ ۫ۖ وَاَنَا عَلٰی ذٰلِکُمۡ مِّنَ الشّٰہِدِیۡنَ ﴿۵۷﴾

৫৭
সে বলল, ‘বরং আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক-প্রভুই হলেন তোমাদের প্রতিপালক- প্রভু, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আর এ বিষয়ে আমি তোমাদের জন্য একজন সাক্ষী।১৮৯৬
১৮৯৬। আয়াতটি এই পরম সত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করছে, নবীগণ যখন আল্লাহর সম্বন্ধে কথা বলেন তখন ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন। তাঁরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান শুধু এ কারণে করেন না যে, আল্লাহর অস্তিত্বের চাহিদা মানবের স্বভাবেই নিহিত, বরং তাঁরা পূর্ণ আস্থা এবং অবিচল প্রত্যয়ের সঙ্গেই এরূপ করে থাকেন (১২:১০৯)।

وَتَاللّٰہِ لَاَکِیۡدَنَّ اَصۡنَامَکُمۡ بَعۡدَ اَنۡ تُوَلُّوۡا مُدۡبِرِیۡنَ ﴿۵۸﴾

৫৮
আর আল্লাহর শপথ! তোমাদের পিঠ ফিরিয়ে চলে যাবার পর অবশ্যই তোমাদের প্রতিমাগুলোর ব্যাপারে আমি কোনো একটা কৌশল অবলম্বন করব।’

فَجَعَلَہُمۡ جُذٰذًا اِلَّا کَبِیۡرًا لَّہُمۡ لَعَلَّہُمۡ اِلَیۡہِ یَرۡجِعُوۡنَ ﴿۵۹﴾

৫৯
এরপর সে এগুলোর প্রধানটিকে (অর্থাৎ প্রধান প্রতিমাকে) ছাড়া অন্যগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল, যেন তারা এর দিকে১৮৯৭ ফিরে আসে।
১৮৯৭। ‘ইলাইহি’ উক্তিতে ‘হি’ সর্বনাম আল্লাহ তা’লাকে বা প্রধান প্রতিমাকে অথবা স্বয়ং ইবরাহীম (আ.)-কে বুঝাতে পারে।

قَالُوۡا مَنۡ فَعَلَ ہٰذَا بِاٰلِہَتِنَاۤ اِنَّہٗ لَمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۶۰﴾

৬০
তারা বলল, ‘আমাদের উপাস্যদের সাথে এমনটি কে করল? সে নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’