২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

وَاَرَادُوۡا بِہٖ کَیۡدًا فَجَعَلۡنٰہُمُ الۡاَخۡسَرِیۡنَ ﴿ۚ۷۱﴾

৭১
আর তারা তার বিরুদ্ধে একটা চক্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিলাম।

وَنَجَّیۡنٰہُ وَلُوۡطًا اِلَی الۡاَرۡضِ الَّتِیۡ بٰرَکۡنَا فِیۡہَا لِلۡعٰلَمِیۡنَ ﴿۷۲﴾

৭২
আর আমরা তাকে ও লুতকে উদ্ধার করে. ‘এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমরা সারা বিশ্বের জন্য বরকত রেখেছিলাম।১৯০৩
১৯০৩। হযরত ইবরাহীম ‘উর’ (মেসোপটেমিয়া) থেকে ‘হারান’ পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ তা’লা কর্তৃক নির্দেশিত হয়ে তিনি সে স্থান থেকে কেনান গিয়েছিলেন, যে দেশ তাঁর পরবর্তী বংশধরদের দেবার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছিলেন। এই ভ্রমণের এক নির্দিষ্ট লক্ষ্য এবং বিশেষ উদ্দেশ্য ছিল। ঐশী পরিকল্পনা ও কর্মসূচি অনুসারে পবিত্র নবীগণ অথবা তাঁদের অনুসারীদেরকে কোনো না কোনো সময়ে নিজেদের মাতৃভূমি থেকে হিজরত করতে হয়েছে।

وَوَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ ؕ وَیَعۡقُوۡبَ نَافِلَۃً ؕ وَکُلًّا جَعَلۡنَا صٰلِحِیۡنَ ﴿۷۳﴾

৭৩
খদেখুন: ১১:৭২; ১৯:৫০; ২৯:২৮; ৩৭:১৩; ৫১:২৯আর আমরা তাকে ইসহাক দান করেছিলাম ও পৌত্ররূপে ইয়াকূব (দান করেছি)। আর আমরা তাদের প্রত্যেককে সৎকর্মশীল করেছিলাম।

وَجَعَلۡنٰہُمۡ اَئِمَّۃً یَّہۡدُوۡنَ بِاَمۡرِنَا وَاَوۡحَیۡنَاۤ اِلَیۡہِمۡ فِعۡلَ الۡخَیۡرٰتِ وَاِقَامَ الصَّلٰوۃِ وَاِیۡتَآءَ الزَّکٰوۃِ ۚ وَکَانُوۡا لَنَا عٰبِدِیۡنَ ﴿ۚۙ۷۴﴾

৭৪
আর আমরা তাদেরকে ইমাম মনোনীত করেছিলাম। তারা আমাদের আদেশে হিদায়াত দিত। আর আমরা তাদের প্রতি সৎকাজ করার ও নামায কায়েম করার এবং যাকাত দেবার ওহী করতাম। আর তারা সবাই আমাদের ইবাদতকারী ছিল।

وَلُوۡطًا اٰتَیۡنٰہُ حُکۡمًا وَّعِلۡمًا وَّنَجَّیۡنٰہُ مِنَ الۡقَرۡیَۃِ الَّتِیۡ کَانَتۡ تَّعۡمَلُ الۡخَبٰٓئِثَ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمَ سَوۡءٍ فٰسِقِیۡنَ ﴿ۙ۷۵﴾

৭৫
আর নূতকে আমরা গভীর প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম এবং আমরা তাকে এমন জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা নোংরা কাজ করত। নিশ্চয় তারা অতি মন্দ কাজে লিপ্ত দুষ্কৃতিপরায়ণ লোক ছিল।*
* এখানে আগুন বলতে বিরোধিতার আগুনকেও বুঝায় আর প্রকৃত আগুনকেও বুঝাতে পারে। অতএব এ যুগে হযরত মসীহ মাওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি এ ইলহাম হয়েছিল, ‘আমাকে আগুনের ভয় দেখিও না, কেননা আগুন আমার দাস, বরং আমার দাসেরও দাস’ (আরবাঈন, নম্বর ৩, রূহানী খাযায়েন, ১৭শ খণ্ড, পৃ. ৪২৯)। আগুন শীতল হয়ে যাবার অর্থ হলো, এর দাহিকাশক্তি তাঁকে জ্বালাতে সক্ষম হবে না, বরং সে আগুন নিজেই শীতল হয়ে যাবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاَدۡخَلۡنٰہُ فِیۡ رَحۡمَتِنَا ؕ اِنَّہٗ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿٪۷۶﴾

৭৬
আর আমরা তাকে আমাদের রহমতের ও আওতাভুক্ত করলাম। নিশ্চয় সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
সূরা আল-আম্বিয়া - রুকু ৫ সম্পাদিত

وَنُوۡحًا اِذۡ نَادٰی مِنۡ قَبۡلُ فَاسۡتَجَبۡنَا لَہٗ فَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ﴿ۚ۷۷﴾

৭৭
কদেখুন: ২৬:১১৮-১২০; ৩৭:৭৬-৭৭; ৫৪:১১আর (স্মরণ করো!) নূহকেও- সে যখন আর (অর্থাৎ ইবরাহীমের ঘটনার) পূর্বে (আমাদের) ডেকেছিল, তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবারকে এক চরম উৎকণ্ঠা থেকে পরিত্রাণ দিয়েছিলাম১৯০৪
সম্পাদিত
১৯০৪। এটা উল্লেখ্য যে, এ সূরা পরীক্ষা আর কঠোর দুঃখদুর্দশার কথা বিশেষভাবে বর্ণনা করেছে যার মধ্য দিয়ে অধিকাংশ নবীকে তাঁদের নিজ নিজ যুগে অতিক্রম করতে হয়েছিল এবং সে পথও চলতে হয়েছিল যে-জন্য আল্লাহ্ তা’আলা তাদেরকে সাহায্য করেছিলেন এবং উৎপীড়ন থেকে রক্ষা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বুঝা যায়, অন্যান্য নবীদের মতো ইসলাম ধর্মের নবী নূহ (আ.)-কেও দুঃখকষ্ট সহ্য করতে হয়েছে এবং তিনিও সকল কঠোর পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হবেন।

وَنَصَرۡنٰہُ مِنَ الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمَ سَوۡءٍ فَاَغۡرَقۡنٰہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۷۸﴾

৭৮
আর আমরা তাকে সেসব লোকের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, যারা আমাদের নিদর্শনাবলি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। নিশ্চয় তারা ছিল অতি মন্দ লোক। খদেখুন: ২৬:১২১; ৩৭:৮৩; ৫৪:১২-১৩অতএব আমরা তাদের সবাইকে নিমজ্জিত করে দিলাম।
সম্পাদিত

وَدَاوٗدَ وَسُلَیۡمٰنَ اِذۡ یَحۡکُمٰنِ فِی الۡحَرۡثِ اِذۡ نَفَشَتۡ فِیۡہِ غَنَمُ الۡقَوۡمِ ۚ وَکُنَّا لِحُکۡمِہِمۡ شٰہِدِیۡنَ ﴿٭ۙ۷۹﴾

৭৯
আর (স্মরণ করো!) দাউদ এবং সুলায়মানকেও- যখন তারা দুইজন এক শস্যক্ষেত সম্পর্কিত (বিবাদের) বিষয়ে মীমাংসা করছিল, যেটি জাতির ছাগল-ভেড়া খেয়ে ফেলেছিল।১৯০৫ আর আমরা তাদের মীমাংসার সাক্ষী ছিলাম।
সম্পাদিত
১৯০৫। বাচনভঙ্গির সৌন্দর্য সাধকদের বর্তমান এবং পরবর্তী কিছু আয়াতে আলংকারিক ভাষায় ব্যবহার হয়েছে। ‘আল-হারস’ (ফসল, শস্য) শব্দ সুলায়মান (আ.)-এর দেশকে এবং ‘গানামুল কওম’ (লোকের ভেড়ার পাল) শব্দদ্বয়ের দ্বারা প্রতিবেশি গুপ্তচরীবৃন্দ অন্য উপজাতিকে বুঝাতে পারে, যারা সুলায়মান (আ.)-এর দেশ আক্রমণ করেছিল। এ সূত্র সেই কর্মপন্থা সম্পর্কিত, যা হযরত দাউদ (আ.) এবং সুলায়মান (আ.) সেসব হিংস্র উপজাতিদেরকে বর্জন প্রতিহত এবং তাদেরকে পরাজিত করার জন্য গ্রহণ করেছিলেন। হযরত দাউদ (আ.) খুবো বয়োমানের যোদ্ধা ছিলেন। কাজেই তিনি কঠোর শাসনপ্রণালীর পক্ষপাতী ছিলেন। হযরত সুলায়মান (আ.) কোমল পন্থা অনুসরণ করতে চাইতেন এবং উপজাতিদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে চুক্তি বদ্ধ করে তাদেরকে জয় করতে চেয়েছিলেন।

فَفَہَّمۡنٰہَا سُلَیۡمٰنَ ۚ وَکُلًّا اٰتَیۡنَا حُکۡمًا وَّعِلۡمًا ۫ وَّسَخَّرۡنَا مَعَ دَاوٗدَ الۡجِبَالَ یُسَبِّحۡنَ وَالطَّیۡرَ ؕ وَکُنَّا فٰعِلِیۡنَ ﴿۸۰﴾

৮০
অতএব আমরা সুলায়মানকে বিষয়টি বুঝিয়ে দিলাম।১৯০৬ আর আমরা (তাদের) প্রত্যেককে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। কদেখুন: ৩৪:১১; ৩৮:১৯-২০অধিকন্তু আমরা পাহাড়পর্বত ও পাখিদেরকে দাউদের সাথে সেবায় নিয়োজিত করেছিলাম।১৯০৭ তারা (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। বস্তুত আমরা সবকিছু করতে সক্ষম।
সম্পাদিত
১৯০৬। এ উক্তির মর্ম হলো, সুলায়মান (আ.)-এর মধ্যপন্থি এবং আপোশ মনোভাবের কর্মপন্থা সে সময়ে বিদ্যমান পরিস্থিতিতে সঠিক এবং উপযুক্ত ছিল। কোনো কোনো ইহুদী লেখক তাঁর বিরুদ্ধে এই দোষারোপ করেছিল, দুর্বলপন্থা অনুসরণ করায় তাঁর রাজবংশের পতন ঘটেছিল। এটা ভিত্তিহীন। আর সুলায়মান (আ.)-এর পক্ষ সমর্থন এ অর্থে নেওয়া সংগত হবে না যে, দাউদ (আ.)-এর অনুসৃত সমকালীন কঠোর পথ ভ্রান্ত ছিল। ‘(তাদের) প্রত্যেককে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম’ এ বাক্যাংশ দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে যে, দাউদ এবং সুলায়মান (আ.) উভয়ের কর্মপন্থাই স্থান, কাল ও অবস্থানুযায়ী সঠিক ও উত্তম ছিল।
১৯০৭। ‘আমরা পাহাড়পর্বত ও পাখিদেরকে দাউদের সাথে সেবায় নিয়োজিত করেছিলাম। তারা (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করত’- এ বাক্য দুটির আক্ষরিকভাবে অনেকে এই অর্থ করেন যে, পর্বত ও পক্ষিকুল দাউদ (আ.)-এর নিয়ন্ত্রণাধীন ছিল এবং যখন তিনি আল্লাহর তসবীহ করতেন তখন তারাও তাঁর সঙ্গে সেই সৎকর্মে যোগদান করত। উক্ত বাক্য দুটির কেবল এ অর্থ হয় যে ধনীলোকেরা (পর্বতমালা) এবং উচ্চমার্গের রূহানী ব্যক্তিরা (পক্ষিকুল) দাউদ (আ.)-এর সঙ্গে আল্লাহর মহিমা ঘোষণা এবং প্রশংসাগীত গাইত। কুরআন করীমের বহুস্থানে কেবল পর্বতমালা ও পক্ষিকুল নয়, বরং আকাশ এবং পৃথিবীর অন্যান্য সবকিছু সূর্য, চন্দ্র, নক্ষত্রসমূহ, দিন ও রাতে, পশু, পাখি, নদী, সমুদ্র, বাতাস মেঘমালা ইত্যাদি সবই মানুষের অধীন করা হয়েছে বলে বর্ণিত আছে (২:১৬৫; ৭:৫৫; ২২:৩৮ এবং ৪৫:১৩-১৪)। ‘জিবাল’ শব্দের অর্থ পাহাড়ের আদিবাসীরা হতে পারে, যেমন- কখনো বাসস্থানের নামানুযায়ী জাতির নামও হয়ে থাকে (১২:৮৩)। এরূপে পর্বতশ্রেণি হযরত দাউদ (আ.)-এর অধীনস্থ হবার অর্থ এ-ও হতে পারে, তিনি পর্বতে বসবাসকারী জংলি ও হিংস্র উপজাতিদেরকে জয় করে নিজ শাসনাধীনে এনেছিলেন। তিনি পাহাড়ি বন্য উপজাতিগুলোকে পরাস্তকারী এবং দমনকারী ছিলেন। পার্বত্য জাতিগুলোকে দাউদ (আ.) কর্তৃক বশে আনার কথা বাইবেলেও উল্লেখ রয়েছে (২ শমুয়েল: ৫)। অনুরূপভাবে পক্ষিকুল কর্তৃক আল্লাহ তা’লার মহিমাকীর্তন কোনো বিস্ময়ের ব্যাপার হওয়া উচিত নয়। কুরআনের অন্যত্র আমরা পাঠ করে থাকি সমস্ত জিনিস সজীব অথবা নিষ্প্রাণ, ফেরেশতা, পশু, পাখি, আকাশ এবং পৃথিবী এমনকি প্রকৃতির শক্তি নিশ্চয় আল্লাহ তা’লার প্রশংসা গেয়ে থাকে, কিন্তু মানুষ তাদের মহিমা কী তা বুঝতে পারে না (১৩:১৪; ১৭:৪৫; ২১:২০-২১; ২৪:৪২; ৫৯:২; ৬১:২; ৬৪:২)। বস্তুত তারা আল্লাহ তা’লা কর্তৃক অর্পিত নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে এবং এভাবে তারা প্রমাণ করছে, আল্লাহ তা’লা সম্পূর্ণভাবে ত্রুটি, ক্ষয় এবং অক্ষমতা থেকে মুক্ত। ‘পাখিরা’ শব্দ দ্বারা প্রকৃত পাখিকেও বুঝাতে পারে। এ অর্থে এর মর্ম হবে, হযরত দাউদ (আ.) পাখিদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের সময় সংবাদ বহনের কাজে লাগাতেন। এর মর্ম এরূপও হতে পারে, পাখির ঝাঁক হযরত দাউদ (আ.)-এর বিজয়ী সৈন্যবাহিনীর পশ্চাতে আসত এবং তাঁর পরাজিত শত্রুসেনার লাশগুলোর ওপর ভোজ উৎসব করত।