৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

فَتَوَلَّوۡا عَنۡہُ مُدۡبِرِیۡنَ ﴿۹۱﴾

৯১
তখন তারা তাকে ছেড়ে পিঠ দেখিয়ে চলে গেল।

فَرَاغَ اِلٰۤی اٰلِہَتِہِمۡ فَقَالَ اَلَا تَاۡکُلُوۡنَ ﴿ۚ۹۲﴾

৯২
এরপর সে চুপিসারে তাদের উপাস্যদের দিকে গেল এবং জিজ্ঞেস করল, ‘তোমরা কি খাও না?

مَا لَکُمۡ لَا تَنۡطِقُوۡنَ ﴿۹۳﴾

৯৩
তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলো না?২৪৯৪
২৪৯৪। জীবন্ত আল্লাহর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্যপূর্ণ চিহ্ন হলো, তিনি তাঁর মনোনীত বান্দাদের সাথে কথা বলেন, তাদের আবেদন শোনেন এবং তাদের প্রার্থনার জবাব দেন, কিন্তু যে উপাস্য প্রার্থনার জবাব দেয় না সে-ই তো অকর্মণ্য ও মৃত।

فَرَاغَ عَلَیۡہِمۡ ضَرۡبًۢا بِالۡیَمِیۡنِ ﴿۹۴﴾

৯৪
কদেখুন: ৬:৭৭এরপর সে দৃষ্টি এড়িয়ে ডান হাত দিয়ে সেগুলোর ওপর সজোরে আঘাত হানল।২৪৯৫খদেখুন: ২১:৫৯
২৪৯৫। ডান হাত সামর্থ্য ও শক্তির প্রতীক। এ আয়াত দ্বারা এটাই বুঝায় যে, ইবরাহীম (আ.) মূর্তিগুলোকে খুব জোরে আঘাত করলেন এবং টুকরো টুকরো করে ফেলবেন। ‘ইয়ামীন’ শব্দ দ্বারা প্রতিজ্ঞাও বুঝায়। সেক্ষেত্রে এই আয়াতের অর্থ হবে, নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য ইবরাহীম (আ.) মূর্তিগুলো ভেঙে ফেললেন।

فَاَقۡبَلُوۡۤا اِلَیۡہِ یَزِفُّوۡنَ ﴿۹۵﴾

৯৫
(লোকেরা যখন জানতে পারল) তখন তারা তার দিকে ছুটে এলো।

قَالَ اَتَعۡبُدُوۡنَ مَا تَنۡحِتُوۡنَ ﴿ۙ۹۶﴾

৯৬
সে (তাদেরকে) বলল, কদেখুন: ২১:৬৭-৬৮তোমরা কি সেগুলোরই উপাসনা করো, যা তোমরা (নিজেরা) খোদাই করে বানাও?

وَاللّٰہُ خَلَقَکُمۡ وَمَا تَعۡمَلُوۡنَ ﴿۹۷﴾

৯৭
অথচ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তা-ও (সৃষ্টি করেছেন) যা তোমরা বানাও?২৪৯৫-ক
২৪৯৫-ক। এর একটি অর্থ এ-ও হতে পারে, তোমাদের হাত-পা, যা দ্বারা তোমরা কাজ করো।

قَالُوا ابۡنُوۡا لَہٗ بُنۡیَانًا فَاَلۡقُوۡہُ فِی الۡجَحِیۡمِ ﴿۹۸﴾

৯৮
তারা বলল, ‘তার জন্য তোমরা একটি চিতা তৈরি করো। খদেখুন: ২১:৬৯; ২৯:২৫এরপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো।’

فَاَرَادُوۡا بِہٖ کَیۡدًا فَجَعَلۡنٰہُمُ الۡاَسۡفَلِیۡنَ ﴿۹۹﴾

৯৯
গদেখুন: ২১:৭১অতএব তারা তার বিরুদ্ধে এক (জঘন্য) ষড়যন্ত্র আঁটল, কিন্তু আমরা চরমভাবে তাদেরকে লাঞ্ছিত করলাম।২৪৯৬ঘদেখুন: ১৯:৪৯; ২৯:২৭
২৪৯৬। ইবরাহীম (আ.)-এর শত্রুরা তার বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করল, কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হওয়াতে তারা অত্যন্ত অপমানবোধে জর্জরিত হলো। ২৪৯৭ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَالَ اِنِّیۡ ذَاہِبٌ اِلٰی رَبِّیۡ سَیَہۡدِیۡنِ ﴿۱۰۰﴾

১০০
আর সে বলল, ‘নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভুর দিকে যাচ্ছি। তিনি অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন।’