৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

وَوُفِّیَتۡ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ وَہُوَ اَعۡلَمُ بِمَا یَفۡعَلُوۡنَ ﴿٪۷۱﴾

৭১
গদেখুন: ১৬:৩০; ৪০:৭৭“আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। আর তারা যা করে, তিনি তা সবচেয়ে বেশি জানেন।”
সূরা আয-যুমার - রুকু ৭

وَسِیۡقَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی جَہَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡہَا فُتِحَتۡ اَبۡوَابُہَا وَقَالَ لَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَتۡلُوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِ رَبِّکُمۡ وَیُنۡذِرُوۡنَکُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ؕ قَالُوۡا بَلٰی وَلٰکِنۡ حَقَّتۡ کَلِمَۃُ الۡعَذَابِ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۷۲﴾

৭২
ঘদেখুন: ১৩:২৫; ১:২; ৭:৪৪; ৩৭:১৮৩; ৪০:৮আর যারা অস্বীকার করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। এক পর্যায়ে তারা যখন এর কাছে এসে যাবে (তখন) এর দুয়ারগুলো খুলে দেওয়া হবে। ?দেখুন: আর এর প্রহরীরা তাদেরকে বলবে, ‘তোমাদের কাছে কি তোমাদেরই মাঝ থেকে রসূলরা আসে নি, যারা তোমাদের প্রতিপালক-প্রভুর আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনাতো এবং তোমাদের এ দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করত?’ তারা বলবে, ‘হ্যাঁ, অবশ্যই (এসেছিল), কিন্তু অস্বীকারকারীদের ক্ষেত্রে শাস্তির আদেশ নিশ্চয় পূর্ণ হবারই ছিল।’

قِیۡلَ ادۡخُلُوۡۤا اَبۡوَابَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ فَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡنَ ﴿۷۳﴾

৭৩
তাদের বলা হবে, গদেখুন: ‘তোমরা জাহান্নামের দুয়ারসমূহে প্রবেশ করো। সেখানে তোমরা দীর্ঘকাল থাকবে। অতএব অহংকারীদের ঠিকানা কত-না মন্দ!’”

وَسِیۡقَ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّہُمۡ اِلَی الۡجَنَّۃِ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡہَا وَفُتِحَتۡ اَبۡوَابُہَا وَقَالَ لَہُمۡ خَزَنَتُہَا سَلٰمٌ عَلَیۡکُمۡ طِبۡتُمۡ فَادۡخُلُوۡہَا خٰلِدِیۡنَ ﴿۷۴﴾

৭৪
আর যারা তাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে তারা যখন এর কাছে পৌঁছাবে এবং এর দুয়ারগুলো খুলে দেওয়া হবে তখন এর প্রহরীরা তাদেরকে বলবে, ‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক! তোমরা খুবই ভালো অবস্থানে উপনীত হয়েছ।২৫৯০ অতএব তোমরা এতে চিরতরে প্রবেশ করো।’
২৫৯০। ‘তিবতুম’-এর এক অর্থ ‘যেহেতু তোমরা ভালো কাজ করে পবিত্র জীবনযাপন করেছিলে’।

وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ صَدَقَنَا وَعۡدَہٗ وَاَوۡرَثَنَا الۡاَرۡضَ نَتَبَوَّاُ مِنَ الۡجَنَّۃِ حَیۡثُ نَشَآءُ ۚ فَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ﴿۷۵﴾

৭৫
আর তারা বলবে, ?দেখুন: ‘সব প্রশংসা আল্লাহর- যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করে দিয়েছেন এবং আমাদেরকে এই (প্রতিশ্রুত) স্থানের উত্তরাধিকারী করেছেন। জান্নাতে আমরা যেখানে চাইব অবস্থান করব।’ অতএব (সৎ) কর্মশীলদের প্রতিদান কত-না উত্তম!

وَتَرَی الۡمَلٰٓئِکَۃَ حَآفِّیۡنَ مِنۡ حَوۡلِ الۡعَرۡشِ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ ۚ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَقِیۡلَ الۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۷۶﴾

৭৬
আর তুমি ফেরেশতাদেরকে আরশের পরিমণ্ডল পরিবেষ্টন করে রাখতে দেখবে। তারা তাদের প্রতিপালক-প্রভুর প্রশংসাসহ (তাঁর) পবিত্রতার গান গাইবে।২৫৯১ আর তাদের মাঝে ন্যায়সংগতভাবে মীমাংসা করা হবে এবং বলা হবে, ‘সব প্রশংসা আল্লাহরই- যিনি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।’ @ চতুর্থাংশ
সূরা আয-যুমার - রুকু ৮
২৫৯১। বিচারের দিন আল্লাহ তা’লার গুণাবলি পরিপূর্ণভাবে সকলের কাছে উদ্ভাসিত ও প্রকাশিত হবে। ফেরেশতারা কর্তব্যরত অবস্থায় আল্লাহ তা’লার প্রশংসাগীত গাইতে থাকবে। এর অন্য অর্থ এ-ও হতে পারে (রূপক হিসাবে), আল্লাহ তা’লার একত্ব (তথা তওহীদ) সারা আরব দেশে প্রতিষ্ঠিত হবে এবং তাঁর সত্যিকার ধার্মিক বান্দারা আর আকাশের ফেরেশতারা তাঁর প্রশংসাগাঁথায় আকাশ ও পৃথিবী মুখরিত করে তুলবে।