১৩

الرعد

সূরা আর-রাদ

Ar-Ra`d

মক্কী ৪৪ আয়াত ৬ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৪ আয়াত ও ৬ রুকূ

الَّذِیۡنَ یُوۡفُوۡنَ بِعَہۡدِ اللّٰہِ وَلَا یَنۡقُضُوۡنَ الۡمِیۡثَاقَ ﴿ۙ۲۱﴾

২১
(অর্থাৎ) যারা আল্লাহর সাথে (কৃত) অঙ্গীকার রক্ষা করে এবং (সেই) দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে না;

وَالَّذِیۡنَ یَصِلُوۡنَ مَاۤ اَمَرَ اللّٰہُ بِہٖۤ اَنۡ یُّوۡصَلَ وَیَخۡشَوۡنَ رَبَّہُمۡ وَیَخَافُوۡنَ سُوۡٓءَ الۡحِسَابِ ﴿ؕ۲۲﴾

২২
আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার আদেশ দিয়েছেন যারা তা অটুট রাখে এবং তাদের প্রতিপালক-প্রভুকে ভয় করে,১৪৩৪ অধিকন্তু তারা মন্দ পরিণামবাহী হিসাবকে ভয় করে।
১৪৩৪। সৃষ্টিকর্তা আল্লাহ তা’লার প্রতি বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করার পর একজন মুমিন কৃতজ্ঞতাস্বরূপ তাঁর সৃষ্ট জীবের প্রতি কর্তব্য সম্পাদন করে থাকে। এ দুটি কর্তব্য সম্পাদনের ওপরই ধর্মের সম্পূর্ণ কাঠামো স্থাপিত।

وَالَّذِیۡنَ صَبَرُوا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِمۡ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً وَّیَدۡرَءُوۡنَ بِالۡحَسَنَۃِ السَّیِّئَۃَ اُولٰٓئِکَ لَہُمۡ عُقۡبَی الدَّارِ ﴿ۙ۲۳﴾

২৩
আর যারা তাদের প্রতিপালক-প্রভুর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে ও খদেখুন: ৬:১৫২; ১৬:৯২; ১৭:৩৫নামায কায়েম করে এবং আমরা তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে (তাঁর রাস্তায়) ব্যয় করে আর * পুণ্যের মাধ্যমে পাপকে দূরীভূত করে-১৪৩৫ তাদেরই জন্য রয়েছে পারলৌকিক শুভ পরিণাম।গদেখুন: ২:৪; ৮:৪; ১৪:৩২; ২৭:৪
১৪৩৫। মন্দের বা অনাচারের মূলোৎপাটনের জন্য মুমিন বান্দারা যথোপযুক্ত পন্থা অবলম্বন করে থাকে। তারা শাস্তি বা ক্ষমা উভয় পন্থা প্রয়োজনানুযায়ী অবলম্বন করে থাকে। শাস্তি দ্বারা যদি প্রয়োজনমতো সংশোধনের কাজ হয় এবং ক্ষমা প্রদর্শনে যদি ইন্সিত সুফল পাবার সম্ভাবনা থাকে তবে তারা সেই পন্থা অনুযায়ী ব্যবস্থা প্রয়োগ করে থাকে। সংক্ষেপে বলা যায়, বিশ্বাসীরা অবস্থাভেদে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে মন্দকে সমূলে বিনষ্ট করে দেয়।

جَنّٰتُ عَدۡنٍ یَّدۡخُلُوۡنَہَا وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِہِمۡ وَاَزۡوَاجِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ وَالۡمَلٰٓئِکَۃُ یَدۡخُلُوۡنَ عَلَیۡہِمۡ مِّنۡ کُلِّ بَابٍ ﴿ۚ۲۴﴾

২৪
(অর্থাৎ) কদেখুন: ৪১:৩৫চিরস্থায়ী সব জান্নাত। এতে তারা (নিজেরাও) প্রবেশ করবে এবং তাদের পিতাপিতামহ, জীবনসঙ্গী ও সন্তানসন্ততিদের মাঝে যারা পুণ্যবান তারাও (প্রবেশ করবে)।১৪৩৬ আর ফেরেশতারা প্রতিটি প্রবেশদ্বার দিয়ে তাদের কাছে আসবে।১৪৩৭
১৪৩৬। এ আয়াত এক মহান নীতির কথা প্রকাশ করেছে। যে-কোনো সৎকর্ম কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সাহায্য সহযোগিতার মাধ্যমেই সম্পাদিত হয়ে থাকে। সুতরাং সেই নেক কাজের পুরস্কারের মধ্যে সহায়তাকারী সকলকে আনুপাতিক হারে অংশীদার করা হয়।
১৪৩৭। বিশ্বাসীদের নানা ধরনের সৎকর্ম পারলৌকিক জীবনে তাদের নিকট বিভিন্ন জান্নাতী দরজার মতো পরিদৃষ্ট হবে যার মধ্য দিয়ে ফেরেশতারা এসে তাদেরকে অভিবাদন বা সালাম পৌছাবেন।

سَلٰمٌ عَلَیۡکُمۡ بِمَا صَبَرۡتُمۡ فَنِعۡمَ عُقۡبَی الدَّارِ ﴿ؕ۲۵﴾

২৫
(আর বলবে,) গদেখুন: ৩৯:৭৪“তোমাদের প্রতি ‘সালাম’ (অর্থাৎ শান্তি বর্ষিত হোক), কেননা তোমরা ধৈর্যধারণ করেছ। অতএব কত-না উত্তম পারলৌকিক এ নিবাস।”ঘদেখুন: ২:২৮; ২৯:৬৩; ৩০:৩৮; ৩৯:৫৩চদেখুন: ১০:৮

وَالَّذِیۡنَ یَنۡقُضُوۡنَ عَہۡدَ اللّٰہِ مِنۡۢ بَعۡدِ مِیۡثَاقِہٖ وَیَقۡطَعُوۡنَ مَاۤ اَمَرَ اللّٰہُ بِہٖۤ اَنۡ یُّوۡصَلَ وَیُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ ۙ اُولٰٓئِکَ لَہُمُ اللَّعۡنَۃُ وَلَہُمۡ سُوۡٓءُ الدَّارِ ﴿۲۶﴾

২৬
খদেখুন: ৪০:৯আর যারা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার সুদৃঢ় করার পর তা ভঙ্গ করে ও আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়- এদেরই জন্য (আল্লাহর) অভিশাপ। আর এদেরই জন্য রয়েছে পরকালের নিকৃষ্ট আবাস।

اَللّٰہُ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ وَفَرِحُوۡا بِالۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا فِی الۡاٰخِرَۃِ اِلَّا مَتَاعٌ ﴿٪۲۷﴾

২৭
আল্লাহ যার জন্য চান রিযক বৃদ্ধি করেন এবং (যার জন্য চান) সংকুচিতও করেন। আর তারা পার্থিব জীবন নিয়েই আনন্দিত, অথচ পার্থিব জীবন পরকালের তুলনায়১৪৩৮ সাময়িক ভোগবিলাস ছাড়া আর কিছুই নয়।
সূরা আর-রাদ - রুকু ৩
১৪৩৮। এখানে ‘ফী’ আরবী ব্যাকরণ অনুযায়ী তুলনামূলক অর্থে ব্যবহৃত হয়েছে।

وَیَقُوۡلُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ اٰیَۃٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قُلۡ اِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡۤ اِلَیۡہِ مَنۡ اَنَابَ ﴿ۖۚ۲۸﴾

২৮
আর যারা অস্বীকার করেছে তারা বলে, কদেখুন: ৬:৩৮; ১০:২১; ২৯:৫১তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তার প্রতি বলো, ‘নিশ্চয় আল্লাহ যাকে চান পথভ্রষ্ট১৪৩৯ সাব্যস্ত করেন আর খদেখুন: ১৪:৫; ৭৪:৩২তিনি নিজের দিকে (কেবল) তাকেই পরিচালিত করেন, যে (তাঁর প্রতি) বিনত হয়।
১৪৩৯। আল্লাহ তা’লার এক অপরিবর্তনীয় বিধান হলো যারা বা যাদের অন্তর আল্লাহর প্রতি রুজু বা আকৃষ্ট হয় আল্লাহ তাদেরকেই হিদায়াত দান করেন এবং যারা আল্লাহর প্রতি বিমুখ অর্থাৎ আল্লাহ তা’লার আহ্বানে সাড়া দেয় না, বরং হিদায়াত গ্রহণে অনীহা প্রকাশ করে তাদেরকে তিনি তাদেরই মর্জির ওপর ছেড়ে দেন। ফলে তারা নিজেরাই বিপথগামী হয়ে যায়।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۹﴾

২৯
(অর্থাৎ) যারা ঈমান আনে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে।১৪৪০ মনে রেখো! আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।
১৪৪০। স্রষ্টার সন্ধান করা মানবাত্মার এক চিরন্তন প্রবল ইচ্ছা এবং এটাই মানবজীবনের আসল উদ্দেশ্য ও লক্ষ্য আর সেই লক্ষ্য যখন অর্জিত হয় তখনই মানুষের মনে চরম শান্তি বিরাজ করে, কারণ সে তখন নিজে আল্লাহ তা’লার ক্রোড়ে বা তাঁর আশ্রয়ে আছে- এই প্রত্যয়ের সাথে জীবনযাপন করতে থাকে।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوۡبٰی لَہُمۡ وَحُسۡنُ مَاٰبٍ ﴿۳۰﴾

৩০
গদেখুন: ৩:১৬; ১৮:৩১,১০৮; ৬৮:৩৫; ৯৮:৮-৯যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে অতি মর্যাদাপূর্ণ অবস্থান আর অতি উত্তম প্রত্যাবর্তনস্থল।’