৬৮

القلم

সূরা আল-কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

فَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَلَاوَمُوۡنَ ﴿۳۱﴾

৩১
অতঃপর তারা একে অন্যকে তিরস্কার করতে করতে এগিয়ে গেল।

قَالُوۡا یٰوَیۡلَنَاۤ اِنَّا کُنَّا طٰغِیۡنَ ﴿۳۲﴾

৩২
তারা বলল, ‘হায়, আমাদের দুর্ভাগ্য! নিশ্চয় আমরাই সীমালঙ্ঘনকারী ছিলাম।

عَسٰی رَبُّنَاۤ اَنۡ یُّبۡدِلَنَا خَیۡرًا مِّنۡہَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوۡنَ ﴿۳۳﴾

৩৩
(আমরা তওবা করলে) আশা করা যায়, আমাদের প্রতিপালক-প্রভু এর পরিবর্তে আমাদেরকে এর চেয়ে উত্তম (বাগান) দান করবেন। নিশ্চয় আমরা আমাদের প্রতিপালক-প্রভুর প্রতিই অনুরাগী।

کَذٰلِکَ الۡعَذَابُ ؕ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَکۡبَرُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿٪۳۴﴾

৩৪
(ইহজগতের) শাস্তি এমনই হয়। আর কদেখুন: ১৩:৩৫; ৩৯:২৭পরকালের শাস্তি নিশ্চয় বড়ো কঠিন হবে।৩১০১ হায়, তারা যদি জানত!খদেখুন: ৩০:১৬; ৬৮:৩৫; ৭৮:৩২গদেখুন: ৩২:১৯; ৩৮:২৯; ৪৫:২২
সূরা আল-কালাম - রুকু ১
৩১০১। আগে হোক, পরে হোক, শোষকরা ধ্বংসে পতিত হয়। অন্যকে তাদের পরিশ্রমের ন্যায্য ফলপ্রাপ্তি থেকে বঞ্চিত রাখার সকল জারিজুরি ও মারপ্যাঁচ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।

اِنَّ لِلۡمُتَّقِیۡنَ عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۳۵﴾

৩৫
নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের প্রতিপালক-প্রভুর কাছে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহ রয়েছে।

اَفَنَجۡعَلُ الۡمُسۡلِمِیۡنَ کَالۡمُجۡرِمِیۡنَ ﴿ؕ۳۶﴾

৩৬
তবে আত্মসমর্পণকারীদেরকে আমরা কি অপরাধীদের ন্যায় গণ্য করব?

مَا لَکُمۡ ٝ کَیۡفَ تَحۡکُمُوۡنَ ﴿ۚ۳۷﴾

৩৭
তোমাদের কী হয়েছে? (এ) তোমাদের কেমন বিচার?

اَمۡ لَکُمۡ کِتٰبٌ فِیۡہِ تَدۡرُسُوۡنَ ﴿ۙ۳۸﴾

৩৮
তোমাদের কাছে কি (এমন কোনো ঐশী) কিতাব বিদ্যমান যাতে তোমরা (এ সুসংবাদ) পাঠ করো?

اِنَّ لَکُمۡ فِیۡہِ لَمَا تَخَیَّرُوۡنَ ﴿ۚ۳۹﴾

৩৯
নিশ্চয় এতে তোমাদের জন্য সেসব থাকবে, যা তোমরা বেশি পছন্দ করো।

اَمۡ لَکُمۡ اَیۡمَانٌ عَلَیۡنَا بَالِغَۃٌ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ۙ اِنَّ لَکُمۡ لَمَا تَحۡکُمُوۡنَ ﴿ۚ۴۰﴾

৪০
অথবা তোমাদের জন্য আমাদের দায়িত্বে কি এমন কোনো শপথ আছে যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে এবং তোমরা যা চাইবে তা-ই পাবে?৩১০২ আল-কালামকদেখুন: ৭৫:২৫; ৮৮:৩-৪
৩১০২। এ আয়াতে কাফিরদেরকে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কোন কিতাবে এ অধিকার পেয়েছ যে, তোমরা ইচ্ছামতো যা খুশি করবে এবং তোমাদের অসৎকর্মের কোনো মন্দ ফল তোমাদেরকে ভোগ করতে দেওয়া হবে না? অথবা তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো স্থায়ী প্রতিশ্রুতি পেয়েছ যা কিয়ামত দিবস পর্যন্ত বলবৎ থাকবে যে, তোমরা যা চাও তা-ই করতে পারো এবং যে পথ চাও অবলম্বন করতে পারো আর সেজন্য তোমাদের দুষ্টামির প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে না?