৩০

الروم

সূরা আর-রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ

فَاَقِمۡ وَجۡہَکَ لِلدِّیۡنِ حَنِیۡفًا ؕ فِطۡرَتَ اللّٰہِ الَّتِیۡ فَطَرَ النَّاسَ عَلَیۡہَا ؕ لَا تَبۡدِیۡلَ لِخَلۡقِ اللّٰہِ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ ٭ۙ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿٭ۙ۳۱﴾

৩১
খদেখুন: ১০:১০৬; ৩০:৪৪অতএব সদা (আল্লাহর প্রতি) অনুরাগী হয়ে তুমি তোমার মনোযোগ ধর্মের জন্য নিবদ্ধ করো। আল্লাহর প্রকৃতি (অনুসরণ করো)-২২৮৪ যার আদলে তিনি গোটা মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। গদেখুন: ৯৮:৬সেটাই প্রকৃত ধর্ম যা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এবং (যা) অন্যদের ন্যায়নিষ্ঠ হতে সাহায্য করে, কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।*
২২৮৪। আল্লাহ যেমন এক, মানবজাতিও তেমনই এক। এরই নাম ফিতরাতুল্লাহ বা প্রকৃতির ধর্ম। এই ধর্মই মানুষের প্রকৃতিতে রয়েছে। মানুষের মনের মনিকোঠায় এটা সাড়া জাগায়। মন এতে মন্ত্রমুগ্ধের মতো সায় দেয়, মানবশিশু এই ধর্মপ্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার পারিপার্শ্বিকতা, তার পিতামাতার ধ্যানধারণা ও বিশ্বাস, তার পরবর্তী শিক্ষাদীক্ষা তাকে ইহুদী, ম্যাজিয়ান অথবা খ্রিষ্টান বানায় (বুখারী)।
* এখানে আল্লাহর প্রকৃতি বলতে তাঁর গুণাবলিকে বুঝানো হয়েছে। এ প্রেক্ষিতে অর্থ হলো, আল্লাহর গুণাবলি অনুকরণ করার ক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ আধ্যাত্মিকভাবে ক্রমোন্নতি করতে পারে। মানুষের এ অনন্য বৈশিষ্ট্যে অন্যান্য প্রাণী কখনো অংশ নিতে পারে না। অন্য কথায় আল্লাহর মহান গুণাবলি অর্জন করতে পারলেই তাঁর নৈকট্য লাভ করা যায়। যাহোক, একথা স্মরণ রাখতে হবে, আল্লাহ অসীম কিন্তু মানুষ সসীম। অতএব মানবীয় সীমাবদ্ধতার মাঝে থেকেই সে তার অনুসরণ করতে পারে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ২২৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مُنِیۡبِیۡنَ اِلَیۡہِ وَاتَّقُوۡہُ وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَلَا تَکُوۡنُوۡا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿ۙ۳۲﴾

৩২
সদা তাঁরই প্রতি বিনত হয়ে (চলো) ও তাঁর তাকওয়া অবলম্বন করো এবং নামায কায়েম করো;২২৮৫ আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
২২৮৫। আল্লাহর সর্বময় ক্ষমতা ও একত্বে বিশ্বাস স্থাপন- যদিও ধর্মীয় মূলনীতি তথাপি কেবল বিশ্বাসই যথেষ্ট নয়, সত্যধর্ম মানেই এর কিছু আইনকানুন ও বিধিনিষেধ থাকতে হবে যার মধ্যে সর্বোচ্চ থাকবে আল্লাহর ইবাদত।

مِنَ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَہُمۡ وَکَانُوۡا شِیَعًا ؕ کُلُّ حِزۡبٍۭ بِمَا لَدَیۡہِمۡ فَرِحُوۡنَ ﴿۳۳﴾

৩৩
* (অর্থাৎ) তাদের অন্তর্ভুক্ত (হয়ো না), যারা নিজেদের ধর্মকে খণ্ডবিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে।২২৮৬ প্রত্যেকটি দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উল্লসিত।
২২৮৬। অতীতে দেখা গেছে, সত্যধর্ম থেকে বিচ্যুতি মানুষকে বিভক্ত করে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছে। ধর্ম নিয়ে যুদ্ধ একটি জঘন্য তৎপরতা। ২২৮৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوۡا رَبَّہُمۡ مُّنِیۡبِیۡنَ اِلَیۡہِ ثُمَّ اِذَاۤ اَذَاقَہُمۡ مِّنۡہُ رَحۡمَۃً اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ بِرَبِّہِمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
কদেখুন: ৬:১৬০আর মানুষকে যখন কোনো দুঃখদুর্দশা স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালক-প্রভুকে তাঁর সমীপে বিনত হয়ে ডাকে। এরপর তিনি যখন তাদেরকে নিজ কৃপার স্বাদ গ্রহণ করান, সহসা তাদের এক দল নিজেদের প্রতিপালক-প্রভুর সাথে শরীক করা আরম্ভ করে,খদেখুন: ১০:১৩; ৩৯:৯,৫০

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ؕ فَتَمَتَّعُوۡا ٝ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
গদেখুন: ১৬:৫৬; ২৯:৬৭-এর ফলাফল হলো, আমরা তাদের যা দিয়েছি, তারা এর অকৃতজ্ঞতা প্রকাশ করে। সুতরাং তোমরা সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে নাও। অচিরেই তোমরা (এর পরিণতি) জানতে পারবে।ঘদেখুন: ১০:২২; ৪১:৫১-৫২; ৪২:৪৯; ২৯:৬৩

اَمۡ اَنۡزَلۡنَا عَلَیۡہِمۡ سُلۡطٰنًا فَہُوَ یَتَکَلَّمُ بِمَا کَانُوۡا بِہٖ یُشۡرِکُوۡنَ ﴿۳۶﴾

৩৬
আমরা কি তাদের পক্ষে এমন কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেছি, যা তাদের শিরক সম্পর্কিত বক্তব্যের স্বপক্ষে কথা বলে?২২৮৭
২২৮৭। পূর্বের কয়েকটি আয়াতে আল্লাহর একত্বের প্রতি জোর দেবার পর এ আয়াতসহ পরবর্তী তিনটি আয়াতে ‘শিরক’ বা আল্লাহর অংশীবাদিতা নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর সমকক্ষ বা প্রতিপক্ষ দাঁড় করার যৌক্তিকতা নাই। বহুঈশ্বরবাদের যুক্তিযুক্ত কোনো ভিত্তিই নাই। এরূপ বিশ্বাস সম্পূর্ণ অমূলক। তাই মানবপ্রকৃতি, বুদ্ধি ও যুক্তি সবকিছুই পৌত্তলিকতার বিরুদ্ধে বিদ্রোহ করে।

وَاِذَاۤ اَذَقۡنَا النَّاسَ رَحۡمَۃً فَرِحُوۡا بِہَا ؕ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ اِذَا ہُمۡ یَقۡنَطُوۡنَ ﴿۳۷﴾

৩৭
আর আমরা যখন মানুষকে স্বীয় অনুগ্রহে ধন্য করি, তারা তখন এতে উল্লাসে মেতে ওঠে, কিন্তু তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের ওপর কোনো অনিষ্ট নেমে আসলে দেখো, কীভাবে তারা নিরাশ হয়ে পড়ে!

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۳۸﴾

৩৮
তারা কি লক্ষ করে দেখে নি, আল্লাহ যার জন্য চান রিযক বৃদ্ধি করেন এবং সংকুচিতও করেন? নিশ্চয় এতে সেই জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা ঈমান আনে।

فَاٰتِ ذَا الۡقُرۡبٰی حَقَّہٗ وَالۡمِسۡکِیۡنَ وَابۡنَ‌ السَّبِیۡلِ ؕ ذٰلِکَ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یُرِیۡدُوۡنَ وَجۡہَ اللّٰہِ ۫ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۳۹﴾

৩৯
কদেখুন: ১৬:৯১; ১৭:২৭অতএব তুমি নিকটাত্মীয়, অভাবী এবং মুসাফিরকেও তার প্রাপ্য অধিকার দাও।২২৮৮ যারা আল্লাহর সন্তুষ্টি চায় এটা তাদের জন্য উত্তম। আর তারাই সফলকাম হবে।
২২৮৮। ‘তার প্রাপ্য অধিকার দাও’ একথাটির মধ্যে একটি আদর্শ নীতি নিহিত। নীতিটা হলো, ধনীরা সমাজের গরিব লোকদেরকে সদকা, যাকাত, দানখয়রাতরূপে যা দিয়ে থাকেন তা গরিবদের প্রাপ্য অধিকার। এই প্রাপ্য অধিকার দাবিস্বরূপ, কেননা গরিবরা স্বীয় পরিশ্রম ও কাজকর্মের মাধ্যমে ধনবানদের ধনসম্পদ-সৃষ্টিতে সাহায্য করে থাকে (৫১:২০)। তাই দেখা যায়, কুরআন যেখানেই বিশ্বাসীদের প্রতি দরিদ্র-অভাবীদেরকে দান করার নির্দেশ দিয়েছে, সেখানেই ‘ইতি’ (দান করো) শব্দটি ব্যবহার না করে ‘আতি’ (আদায় করো) শব্দটি ব্যবহার করেছে। এরূপ শব্দ ব্যবহারের লক্ষ্য এটিই যে, দরিদ্র-অভাবী শ্রেণির লোকের মনে দয়ার দান গ্রহণজনিত কোনো অপমানবোধ বা হীনতা যেন না জাগে এবং তাদের মাথা নত না হয় (কাশশাফ)।

وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ رِّبًا لِّیَرۡبُوَا۠ فِیۡۤ اَمۡوَالِ النَّاسِ فَلَا یَرۡبُوۡا عِنۡدَ اللّٰہِ ۚ وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ زَکٰوۃٍ تُرِیۡدُوۡنَ وَجۡہَ اللّٰہِ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُضۡعِفُوۡنَ ﴿۴۰﴾

৪০
খদেখুন: ২:২৭৬-২৭৭আর মানুষের ধনসম্পদের সাথে মিলিয়ে সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যা-ই সুদে খাটাও, আল্লাহর দৃষ্টিতে তা আদৌ বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে তোমরা যা-ই যাকাত দাও, সেক্ষেত্রে (স্মরণ রেখো!) এমন লোকেরাই (খোদার দৃষ্টিতে) তাদের (ধনসম্পদ) বৃদ্ধিকারী।২২৮৯
২২৮৯। এ আয়াতে যাকাত ও সুদের মধ্যে তুলনা করা হয়েছে। ইসলামের যাকাতপদ্ধতির দান অভাবী-দরিদ্রদের আত্মসম্মান ও মানমর্যাদা ক্ষুণ্ণ না করে তাদের অভাব-অনটন ও দারিদ্র্য ক্লেশ মিটিয়ে থাকে। অপরপক্ষে সুদের লগ্নি গরিবের অভাবমোচন তো করেই না, বরং তার দারিদ্র্যকে বাড়িয়ে দেয়, একদিকে অভাবীর অভাব বাড়ায়, অন্যদিকে ধনীদের সম্পদ বৃদ্ধি করে। মানুষের বিভিন্ন শ্রেণির মধ্যে যে সংখ্যাগরিষ্ঠই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ২২৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হচ্ছে আর একটা সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠী সম্পদের পাহাড় গড়ে তার ওপর গড়াগড়ি খাচ্ছে, এর মূলে রয়েছে সুদ। সুদের কাঠামো আর সুদের প্রতিষ্ঠানই এই মহাবৈষম্যের জন্য সর্বাপেক্ষা বেশি দায়ী। এ আয়াতে বিশেষভাবে ব্যাংক বা অন্যান্য সংস্থায় টাকা রেখে সুদগ্রহণ নিষেধ করা হয়েছে।