৪২

الشورى

সূরা আশ-শূরা

Ash-Shura

মক্কী ৫৪ আয়াত ৫ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৪ আয়াত এবং ৫ রুকূ

وَجَزٰٓؤُا سَیِّئَۃٍ سَیِّئَۃٌ مِّثۡلُہَا ۚ فَمَنۡ عَفَا وَاَصۡلَحَ فَاَجۡرُہٗ عَلَی اللّٰہِ ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ ﴿۴۱﴾

৪১
খদেখুন: ২:১৯৫; ১৬:১২৭তবে (তারা যেন মনে রাখে,) মন্দের প্রতিফল এর অনুরূপ মন্দ, কিন্তু যে ক্ষমা করে এবং (এর মাধ্যমে) সংশোধন করে, সেক্ষেত্রে তার প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত।২৬৬১ নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
২৬৬১। এ আয়াতে ইসলামের দণ্ডবিধির ভিত্তি রয়েছে। ইসলামের অনুশাসন হলো, একজন অপরাধীকে শাস্তি প্রদানের আসল ও অন্তর্নিহিত উদ্দেশ্য হলো, সে অপরাধীর নৈতিক সংশোধন। ক্ষমা দ্বারা যদি তার নৈতিক পরিবর্তন আনা সহজ মনে হয় তবে তাকে ক্ষমা করা উচিত। আর যদি শাস্তিদানের মাধ্যমে তার সংশোধন হবার অধিকতর সম্ভাবনা দেখা যায় তাহলে তাকে শাস্তি দেওয়াই কর্তব্য। তবে শাস্তি কোনোভাবেই যেন অপরাধের গুরুত্ব ও পরিমাণকে ছাড়িয়ে না যায়। ইসলাম অন্যান্য ধর্মের ন্যায় সর্বাবস্থায় এরূপ উপদেশ দেয় না যে, ‘এক গালে চড় দিলে অন্য গাল এগিয়ে দাও’ কিংবা ‘চোখের বদলে চোখ তুলে ফেলো’; বরং ইসলাম বুদ্ধিবিবেচনা প্রয়োগ করে, মধ্যপন্থা অবলম্বন করার পরামর্শ দেয়।

وَلَمَنِ انۡتَصَرَ بَعۡدَ ظُلۡمِہٖ فَاُولٰٓئِکَ مَا عَلَیۡہِمۡ مِّنۡ سَبِیۡلٍ ﴿ؕ۴۲﴾

৪২
আর যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় হবার পর অবশ্যই প্রতিশোধ গ্রহণ করে, তারাই এমন লোক- যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ নাই।২৬৬২
২৬৬২। ইসলামের শাস্তিপ্রদান নীতি স্বপ্নবিলাসী আদর্শবাদীদের কাছে ভালো না-ও লাগতে পারে, কিন্তু একটি বাস্তববাদী ধর্ম হিসাবে ইসলাম নৈতিক, আর্থিক ও সামাজিক সমস্যাবলির সর্বাপেক্ষা উত্তম ও বাস্তবসম্মত সমাধান দিয়েছে। আত্মরক্ষাকে একজন মুসলমানের নৈতিক দায়িত্ব বলে বিবেচনা করা হয়েছে। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পত্তি ও সম্মান রক্ষার জন্য নিহত হয় সে শহীদ হয় (বুখারী, কিতাব ফিল মাযালিম ওয়াল গাসাব)।

اِنَّمَا السَّبِیۡلُ عَلَی الَّذِیۡنَ یَظۡلِمُوۡنَ النَّاسَ وَیَبۡغُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۴۳﴾

৪৩
অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে থাকবে- যারা মানুষের ওপর অন্যায় করে এবং পৃথিবীতে অযথা বিদ্রোহাচরণ করে বেড়ায়। এদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত।

وَلَمَنۡ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِکَ لَمِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ﴿٪۴۴﴾

৪৪
কদেখুন: ১৬:১২৭আর যে ধৈর্য ধরে এবং ক্ষমা করে, নিশ্চয় এটি এক দৃঢ়সংকল্পের কাজ।খদেখুন: ৪:১৪৪; ১৭:৯৮; ১৮:১৮
সূরা আশ-শূরা - রুকু ৪

وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ وَّلِیٍّ مِّنۡۢ بَعۡدِہٖ ؕ وَتَرَی الظّٰلِمِیۡنَ لَمَّا رَاَوُا الۡعَذَابَ یَقُوۡلُوۡنَ ہَلۡ اِلٰی مَرَدٍّ مِّنۡ سَبِیۡلٍ ﴿ۚ۴۵﴾

৪৫
আর আল্লাহ যাকে বিপথগামী সাব্যস্ত করেন, এরপর তার জন্য কোনো অভিভাবক নাই। আর তুমি সীমালঙ্ঘনকারীদের দেখবে- যখন তারা শাস্তির সম্মুখীন হবে তখন বলবে, ‘(একে) টলানোর কোনো উপায় আছে কি?’

وَتَرٰٮہُمۡ یُعۡرَضُوۡنَ عَلَیۡہَا خٰشِعِیۡنَ مِنَ الذُّلِّ یَنۡظُرُوۡنَ مِنۡ طَرۡفٍ خَفِیٍّ ؕ وَقَالَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّ الۡخٰسِرِیۡنَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ وَاَہۡلِیۡہِمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِیۡنَ فِیۡ عَذَابٍ مُّقِیۡمٍ ﴿۴۶﴾

৪৬
আর তাদেরকে যখন এর (অর্থাৎ শাস্তির) মুখোমুখি করা হবে, তুমি তাদেরকে অপমানে অবনত ও অর্ধনিমীলিত নেত্রে তাকিয়ে থাকতে দেখবে।২৬৬৩ আর যারা ঈমান এনেছে তারা বলবে, ‘নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই- যারা নিজেদের ও নিজ পরিবার-পরিজনকে কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত করেছে।’ জেনে রাখো! সীমালঙ্ঘনকারীরা নিশ্চয় এক দীর্ঘস্থায়ী শাস্তিতে পড়ে থাকবে।
২৬৬৩। ‘তুমি তাদেরকে অপমানে অবনত ও অর্ধনিমীলিত নেত্রে তাকিয়ে থাকতে দেখবে’-এ দ্বারা সেই দোষী ব্যক্তির বিহ্বল চাহনিকে বুঝায়, যাকে অপরাধের জন্য ধৃত করা হয়েছে এবং যে উৎকণ্ঠার সাথে নিজের বিরুদ্ধে বিচারের অত্যাসন্ন হুকুম শোনার অপেক্ষায় আছে।

وَمَا کَانَ لَہُمۡ مِّنۡ اَوۡلِیَآءَ یَنۡصُرُوۡنَہُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ سَبِیۡلٍ ﴿ؕ۴۷﴾

৪৭
আর তাদের কোনো বন্ধু থাকবে না যারা আল্লাহর মোকাবিলায় তাদেরকে সাহায্য করতে পারবে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য (হিদায়াত পাবার) কোনো পথ থাকবে না।

اِسۡتَجِیۡبُوۡا لِرَبِّکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا مَرَدَّ لَہٗ مِنَ اللّٰہِ ؕ مَا لَکُمۡ مِّنۡ مَّلۡجَاٍ یَّوۡمَئِذٍ وَّمَا لَکُمۡ مِّنۡ نَّکِیۡرٍ ﴿۴۸﴾

৪৮
সে-দিন আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর ডাকে সাড়া দাও, যা আল্লাহর (সিদ্ধান্তের) বিপরীতে টলানোর কেউ নাই। সে-দিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং অস্বীকার করারও কোনো উপায় তোমাদের থাকবে না।

فَاِنۡ اَعۡرَضُوۡا فَمَاۤ اَرۡسَلۡنٰکَ عَلَیۡہِمۡ حَفِیۡظًا ؕ اِنۡ عَلَیۡکَ اِلَّا الۡبَلٰغُ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقۡنَا الۡاِنۡسَانَ مِنَّا رَحۡمَۃً فَرِحَ بِہَا ۚ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ فَاِنَّ الۡاِنۡسَانَ کَفُوۡرٌ ﴿۴۹﴾

৪৯
কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা তোমাকে তাদের রক্ষাকর্তা বানিয়ে পাঠাই নি। তোমার কর্তব্য কেবল (বাণী) পৌঁছে দেওয়া। কদেখুন: ১১:১১আর আমরা যখন আমাদের পক্ষ থেকে মানুষকে কোনো কৃপার স্বাদ গ্রহণ করাই তখন সে এতে উল্লসিত হয়ে যায়। আর তাদের কৃতকর্মের দরুন তাদের কোনো অমঙ্গল হলে, সেক্ষেত্রে নিশ্চয় মানুষ বড়োই অকৃতজ্ঞ (হয়ে পড়ে)।

لِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ یَہَبُ لِمَنۡ یَّشَآءُ اِنَاثًا وَّیَہَبُ لِمَنۡ یَّشَآءُ الذُّکُوۡرَ ﴿ۙ۵۰﴾

৫০
খদেখুন: ৫:৪১; ৩৯:৪৫; ৫৭:৩আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে চান কন্যা দান করেন এবং যাকে চান পুত্র দান করেন।