৩০

الروم

সূরা আর-রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ

ثُمَّ کَانَ عَاقِبَۃَ الَّذِیۡنَ اَسَآءُوا السُّوۡٓاٰۤی اَنۡ کَذَّبُوۡا بِاٰیٰتِ اللّٰہِ وَکَانُوۡا بِہَا یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۱۱﴾

১১
এরপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে অত্যন্ত মন্দ, কেননা তারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করত এবং সেগুলো নিয়ে ঠাট্টাবিদ্রুপ করত।
সূরা আর-রূম - রুকু ১

اَللّٰہُ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ ثُمَّ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۱۲﴾

১২
আল্লাহই সৃষ্টির সূচনা করেন, অতঃপর এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি করেন। এরপর তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یُبۡلِسُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর যে-দিন কিয়ামত সংঘটিত হবে, কদেখুন: ২৯:২০(সে-দিন) অপরাধীরা নিরাশ হয়ে যাবে।

وَلَمۡ یَکُنۡ لَّہُمۡ مِّنۡ شُرَکَآئِہِمۡ شُفَعٰٓؤُا وَکَانُوۡا بِشُرَکَآئِہِمۡ کٰفِرِیۡنَ ﴿۱۴﴾

১৪
আর তাদের (কল্পিত) শরীকদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশকারী হবে না এবং গদেখুন: ১০:২৯তারা (নিজেরাই) তাদের (কল্পিত) শরীকদের অস্বীকার করবে।ঘদেখুন: ৪:১৭৬; ১৩:৩০; ১৪:২৪; ২২:৫৭; ৪২:২৩; ৬৮:৩৫; ২:৪০; ৭:৩৭; ৫৭:২০; ৬৪:১১; ৭৮:২২-২৯চদেখুন: ১৭:৭৯; ২০:১৩১; ৫০:৪০

وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یَوۡمَئِذٍ یَّتَفَرَّقُوۡنَ ﴿۱۵﴾

১৫
আর যে-দিন কিয়ামত সংঘটিত হবে সে-দিন তারা (অর্থাৎ মুশরিকরা) বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হয়ে পড়বে।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَہُمۡ فِیۡ رَوۡضَۃٍ یُّحۡبَرُوۡنَ ﴿۱۶﴾

১৬
খদেখুন: ৬:৪৫অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে একটি মনোরম বাগানে সুখস্বাচ্ছন্দ্যের উপকরণ প্রদান করা হবে।২২৭৫
২২৭৫। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত হয়ে রয়েছে, কেমন করে একটি অধঃপতিত ও কুসংস্কারাচ্ছন্ন নগণ্য জাতি অতি অল্প দিনের মধ্যে ইসলামের জাদুস্পর্শে জাগতিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির চরম শীর্ষে উঠে গেল। চরম অধঃপতিত আরব জাতি উন্নীত হলো সুসভ্যদেরও সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে।

وَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَلِقَآیِٔ الۡاٰخِرَۃِ فَاُولٰٓئِکَ فِی الۡعَذَابِ مُحۡضَرُوۡنَ ﴿۱۷﴾

১৭
আর যারা কুফরী করেছে এবং আমাদের আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, মূলত তারাই এমন লোক-যাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে।

فَسُبۡحٰنَ اللّٰہِ حِیۡنَ تُمۡسُوۡنَ وَحِیۡنَ تُصۡبِحُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব তোমরা যখন সন্ধ্যায় প্রবেশ করো এবং ভোরে প্রবেশ করো তখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।

وَلَہُ الۡحَمۡدُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَعَشِیًّا وَّحِیۡنَ تُظۡہِرُوۡنَ ﴿۱۹﴾

১৯
আর আকাশসমূহ ও পৃথিবীতে সব প্রশংসা তাঁরই।২২৭৬ আর রাতেও এবং তোমরা যখন দুপুর অতিবাহিত করো তখনো (প্রশংসা তাঁরই)।*
২২৭৬। মানবজীবনের সুমহান উদ্দেশ্য সম্বন্ধে গভীরভাবে চিন্তা করলে এবং সেই সঙ্গে এই বিষয়টির প্রতিও নিবিষ্টচিত্তে দৃষ্টিপাত করলে লক্ষ করা যাবে, নৈতিকতার অতলে নিপতিত সকলের অবহেলার পাত্র সে আরবজাতি মহানবী (সা.)-এর অনুসরণের ফলে অল্পকালের ব্যবধানে আধ্যাত্মিক উন্নতির শীর্ষ মার্গে উপনীত হলো- এ দুটি কথা যুগপৎ ভাবলে মন বিস্ময়াভিভূত হয়ে উচ্চনিনাদে বলে ওঠে, আর আকাশসমূহ ও পৃথিবীতে সব প্রশংসা তাঁরই।
* এই আয়াতের বিষয়বস্তু সম্পর্কে আরো বিস্তারিত জানতে সূরা বনী ইসরাঈলের ৭৯ ও তাহা-র ১৩১ নম্বর আয়াতের নোট দেখুন।

یُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَیُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ وَیُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ وَکَذٰلِکَ تُخۡرَجُوۡنَ ﴿٪۲۰﴾

২০
তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর তিনি ভূমিকে এর নিষ্প্রাণ হয়ে যাবার পর প্রাণসঞ্চার করেন। আর এভাবে তোমাদেরও (জীবিত করে) বের করা হবে।
সূরা আর-রূম - রুকু ২