৭৮

النبأ

সূরা আন-নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

وَّسُیِّرَتِ الۡجِبَالُ فَکَانَتۡ سَرَابًا ﴿ؕ۲۱﴾

২১
আর পাহাড়পর্বতকে স্থানচ্যুত করে দেওয়া হবে, ফলে সেগুলো মরীচিকা** (সদৃশ) হয়ে যাবে।৩২২৯,*,**
৩২২৯। এ আয়াতের তাৎপর্য হলো: (১) প্রতাপশালী ও উচ্চপদস্থ ব্যক্তিরা তাদের প্রভাবপ্রতিপত্তি ও কর্তৃত্ব হারাবে, (২) ইসলামের জয়যাত্রার সময়ে দৃঢ়প্রতিষ্ঠ বড়ো বড়ো সাম্রাজ্যগুলো পর্যন্ত বালুর টিলার মতো ধসে পড়বে এবং এমনভাবে নিশ্চিহ্ন হবে যে, এতে মনে হবে এগুলোর পূর্ববর্তী অস্তিত্ব ছিল যেন মরীচিকা মাত্র।
* এ আয়াতে ‘আকাশ’ শব্দটি উহ্য রয়েছে। বহুল প্রচলিত শব্দগুচ্ছ থেকে কোনো শব্দ বাদ পড়ে যাওয়াটা ভাষারীতিতে স্বীকৃত। তাই অনুবাদের ক্ষেত্রে ‘আকাশ’ শব্দটি আরবীতে না থাকলেও অনুবাদে প্রকাশ করা ভুল নয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]
** চিহ্নিত ও ৩২২৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّ جَہَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا ﴿۪ۙ۲۲﴾

২২
নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে,কদেখুন: ১১:১০৮খদেখুন: ৬:৭১; ৬৯:৩৭

لِّلطَّاغِیۡنَ مَاٰبًا ﴿ۙ۲۳﴾

২৩
(আর তা হবে) বিদ্রোহীদের জন্য প্রত্যাবর্তনস্থল।

لّٰبِثِیۡنَ فِیۡہَاۤ اَحۡقَابًا ﴿ۚ۲۴﴾

২৪
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে।

لَا یَذُوۡقُوۡنَ فِیۡہَا بَرۡدًا وَّلَا شَرَابًا ﴿ۙ۲۵﴾

২৫
সেখানে তারা কোনো শীতলতা৩২৩০ বা কোনো ধরনের পানীয়ের স্বাদ লাভ করবে না।
৩২৩০। ‘বারদ’ অর্থ শীতলতা, আরাম, আয়েশ, নিদ্রা (লেইন)।

اِلَّا حَمِیۡمًا وَّغَسَّاقًا ﴿ۙ۲۶﴾

২৬
কেবল ফুটন্ত পানি এবং অসহনীয় ঠান্ডা পানি ছাড়া।৩২৩০-ক
৩২৩০-ক। মন্দের প্রতি দুর্দমনীয় নেশা ও পাপের অনুসরণ এবং পুণ্যের ও সৎকর্মের প্রতি অবজ্ঞা ফুটন্ত ও বরফ-শীতল দুর্গন্ধময় পানীয়ের আকার ধারণ করবে যা পাপাসক্তকে পান করতে দেওয়া হবে।

جَزَآءً وِّفَاقًا ﴿ؕ۲۷﴾

২৭
(এটি কর্মের) এক যথোপযুক্ত প্রতিফল।

اِنَّہُمۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ حِسَابًا ﴿ۙ۲۸﴾

২৮
নিশ্চয় তারা কোনো হিসাবনিকাশের প্রত্যাশা রাখত না।

وَّکَذَّبُوۡا بِاٰیٰتِنَا کِذَّابًا ﴿ؕ۲۹﴾

২৯
গদেখুন: ২:৪০; ৭:৩৭আর তারা আমাদের নিদর্শনাবলি কঠোরভাবে প্রত্যাখ্যান করত।ঘদেখুন: ৩৬:১৩

وَکُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰہُ کِتٰبًا ﴿ۙ۳۰﴾

৩০
আর আমরা সবকিছুই এক পুস্তক আকারে সংরক্ষণ করে রেখেছি।৩২৩১
৩২৩১। টেলিভিশন, বেতার যন্ত্র, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার ইত্যাদি যন্ত্র এ সত্যকে আমাদের কাছে তুলে ধরেছে যে, কেবল মানুষের কার্যকলাপই নয় বরং তার কথাবার্তাও সংরক্ষণ করে রাখা যায় এবং হুবহু পুনরাবৃত্তি করা যায়। ২৪৫৭ টীকা দেখুন।