৬২

الجمعة

সূরা আল-জুমুআ

Al-Jumu`ah

মাদানী ১২ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یُسَبِّحُ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ الۡمَلِکِ الۡقُدُّوۡسِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۲﴾

২
খদেখুন: ৬১:২আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে- সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, মহাপরাক্রমশালী (ও) পরম প্রজ্ঞাময়।৩০৪৩
৩০৪৩। আল্লাহ তা’লার চারটি গুণের উল্লেখের সাথে পরবর্তী আয়াতে বর্ণিত মহানবী (সা.)-এর চারটি কাজের উল্লেখ গভীরভাবে সম্পর্কিত।

ہُوَ الَّذِیۡ بَعَثَ فِی الۡاُمِّیّٖنَ رَسُوۡلًا مِّنۡہُمۡ یَتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِہٖ وَیُزَکِّیۡہِمۡ وَیُعَلِّمُہُمُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ ٭ وَاِنۡ کَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ۙ﴿۳﴾

৩
গদেখুন: ৩:১৬৫; ৭:১৫৮; ৯:১২৮তিনিই নিরক্ষরদের৩০৪৪ মাঝে তাদেরই মধ্য থেকে এক মহান রসূল আবির্ভূত করেছেন। সে তাদের কাছে তাঁর আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেয়;৩০৪৫ অথচ এর পূর্বে তারা নিশ্চয় সুস্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত ছিল।
৩০৪৪। ৩:৭৬ এবং ৭:১৫৮ দেখুন।
৩০৪৫। মহানবী (সা.)-এর ওপর আল্লাহ কর্তৃক অর্পিত ঐশী গুরুদায়িত্বের মধ্যে এ আয়াতটিতে চারটি পবিত্র কর্তব্যের উল্লেখ করা হয়েছে। এ হচ্ছে সেই মহান দায়িত্ব ও সেই সুমহান কর্তব্য যা সম্পাদন করার জন্য হযরত ইবরাহীম (আ.) আল্লাহর কাছে কয়েক হাজার বছর পূর্বেই এক অসামান্য গুণসম্পন্ন মহানবীকে আরবদের মধ্যে প্রেরণের প্রার্থনা করেছিলেন। হযরত ইবরাহীম (আ.) তাঁর পুত্র ইসমাঈল (আ.) সহযোগে সেই সুদূর অতীতে যখন কাবাশরীফের ভিত্তি উঁচু করে গড়েছিলেন তখনই তিনি এই সুদূরপ্রসারী দোয়াও আল্লাহর সমীপে পেশ করেছিলেন (২:১৩০)। প্রকৃত কথা, কোনো সংস্কারকই নিজ দায়িত্ব সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারেন না, যদি না তিনি স্বকীয় পূত-পুণ্য দৃষ্টান্ত ও পবিত্র উদাহরণ দ্বারা এমন এক সরল, ভক্ত ধার্মিক ও প্রাণোৎসর্গকারী সম্প্রদায় বা জামা’ত সৃষ্টি করে যান যারা তাঁর আদর্শ ও নীতির ছাঁচে গড়ে ওঠে এবং তাঁর বাণীর মর্মকথা, দর্শন, তাৎপর্য, যুক্তি, গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে পূর্ণভাবে উপলব্ধি করে সকলের কাছে তা প্রচার করার মতো আগ্রহ, যোগ্যতা ও নিষ্ঠা অর্জন করে। সংস্কারক তাঁর অনুগামী সম্প্রদায়কে এমনভাবে শিক্ষা দান করে থাকেন যে, অনুসারীদের বুদ্ধি সুতীক্ষ্ণ ও পবিত্র হয়ে ওঠে। তাদের ধর্মবিশ্বাস সঠিক, সুদৃঢ় ও সুনিশ্চিত হয়। তাঁর পবিত্রতম দৃষ্টান্ত ভক্তদের হৃদয়ের সকল ৩০৪৬ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَّاٰخَرِیۡنَ مِنۡہُمۡ لَمَّا یَلۡحَقُوۡا بِہِمۡ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۴﴾

৪
আর ?দেখুন: তাদেরই অন্তর্ভুক্ত অন্যদের মাঝেও (তিনি তাকে আবির্ভূত করবেন)- যারা এখনো তাদের সাথে মিলিত হয় নি।৩০৪৬ আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।*
৩০৪৬। হযরত রসূল করীম (সা.)-এর আনীত ধর্ম কেবল আরবদের জন্যই নয়, বরং তা আরব-অনারব নির্বিশেষে বিশ্বের সকল মানবের জন্যই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। এ ধর্ম যে কেবল মহানবী (সা.)-এর সমসাময়িক বিশ্ববাসীর জন্য তা-ও নয়, বরং সর্বকালের সর্বমানবের জন্য কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত ধর্ম হিসাবে বিরাজিত থাকবে। অথবা এ আয়াতটির তাৎপর্য এ-ও হতে পারে যে, মহানবী (সা.) অন্য আরেক দল লোকের মধ্যে আবির্ভূত হবেন, যারা তাঁর সমসাময়িক অনুসারীদের অর্থাৎ তাঁর সাহাবীদের সাথে মিলিত হয় নি। এ আয়াতে শেষ যুগে প্রতিশ্রুত মসীহরূপে মহানবী (সা.)-এর দ্বিতীয় আধ্যাত্মিক আবির্ভাব ঘটবে বলে ভবিষ্যদ্বাণী রয়েছে। মহানবী (সা.) স্বয়ং এর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। বিষয়টির ওপর একটি প্রসিদ্ধ হাদীস রয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন, একদা যখন আমরা রসূলুল্লাহ (সা.)-এর কাছে উপবিষ্ট ছিলাম, ঠিক সেই সময়ে সূরা জুমুআ অবতীর্ণ হলো। আমি মহানবী (সা.)-এর কাছে জানতে চাইলাম, এ সূরাতে উল্লিখিত ‘তাদেরই অন্তর্ভুক্ত অন্যদের প্রতিও (তিনি তাকে আবির্ভূত করবেন) যারা এখনো তাদের সাথে মিলিত হয় নি’ সেই অন্যরা কারা? সালমান ফারসীও আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। আমি বার বার এই একই প্রশ্ন করায় রসূলুল্লাহ (সা.) সালমান ফারসীর ওপর হাত রেখে বললেন, ‘ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও উঠে যায় তথাপি এদের (অর্থাৎ পারস্য বংশীয়দের) এক ব্যক্তি নিশ্চয় তা ফিরিয়ে আনবে’ (বুখারী, কিতাবুত তফসীর)। মহানবী (সা.)-এর এই বর্ণনা থেকে বুঝা যায়, আয়াতটিতে যে ব্যক্তির আগমনের সংবাদ দেওয়া হয়েছে তিনি পারস্য বংশীয় হবেন। আহমদীয়া মুসলিম জামা’তের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসীহ পারস্য বংশীয় ছিলেন। হযরত নবী করীম (সা.)-এর অন্যান্য হাদীস থেকে জানা যায়, প্রতিশ্রুত মসীহ তখনই আগমন করবেন যখন কুরআনের অক্ষর ছাড়া কিছুই বাকি থাকবে না এবং ইসলাম কেবল নামেমাত্র থাকবে অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের জীবন থেকে উঠে যাবে (বায়হাকী)। অতএব দেখা যায়, কুরআন এবং হাদীস উভয়ই এ একই কথা ব্যক্ত করছে যে, প্রতিশ্রুত মসীহর সত্তার মধ্যেই মহানবী (সা.)-এর দ্বিতীয় আগমন ঘটবে।
* এ আয়াতে ‘আখারীন’ অর্থাৎ অন্যদের কথা বলা হয়েছে। এতে সেই রসূলের আবির্ভাবের কথা বলা হয়েছে যাঁর সম্পর্কে পূর্বের আয়াতে উল্লেখ রয়েছে ‘হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়‍্যীনা রাসূলান’। পক্ষান্তরে এ আয়াতের শেষাংশে আল্লাহ তা’লার সেই ৪টি গুণের বর্ণনা দেওয়া হয় নি, যা ২ নম্বর আয়াতের শেষে বর্ণিত হয়েছে। কেবল ‘আযীয’ ও ‘হাকীম’ গুণবাচক নামদ্বয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এ থেকে জানা যায়, শুরুতে যে রসূলের কথা বলা হয়েছে তিনি স্বয়ং দ্বিতীয়বার আবির্ভূত হবেন না, বরং তাঁর কোনো ‘যিল’ (তথা প্রতিচ্ছায়াকে) আবির্ভূত করা হবে, যিনি শরীয়তধারী নবী হবেন না। প্রণিধানযোগ্য বিষয় হলো, হযরত ঈসা (আ.) প্রসঙ্গেও আল্লাহ তা’লার এ দুটি গুণেরই অর্থাৎ ‘আযীয’ ও ‘হাকীম’ উল্লেখ রয়েছে। যেমন- বলা হয়েছে, ‘বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা’। (আন-নিসা: ১৫৯) [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

ذٰلِکَ فَضۡلُ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۵﴾

৫
এ হলো আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে চান তা দান করেন। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَثَلُ الَّذِیۡنَ حُمِّلُوا التَّوۡرٰٮۃَ ثُمَّ لَمۡ یَحۡمِلُوۡہَا کَمَثَلِ الۡحِمَارِ یَحۡمِلُ اَسۡفَارًا ؕ بِئۡسَ مَثَلُ الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِ اللّٰہِ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۶﴾

৬
যাদের প্রতি তওরাতের দায়িত্বভার ন্যস্ত করা হয়েছিল, কিন্তু তারা তা (যথাযথভাবে) পালন করে নি- তাদের দৃষ্টান্ত সেই গাধার ন্যায়, যা কিতাবের বোঝা বহন করে। সে জাতির দৃষ্টান্ত কত-না মন্দ যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে! আর আল্লাহ দুষ্কৃতিপরায়ণ জাতিকে হিদায়াত দেন না। পঙ্কিলতাকে দূরীভূত করে পবিত্রতাকে শতগুণে বৃদ্ধি করে দেয়। ধর্মের এ মৌলিক বিষয়গুলো এ আয়াতটিতে বিবৃত হয়েছে।

قُلۡ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ ہَادُوۡۤا اِنۡ زَعَمۡتُمۡ اَنَّکُمۡ اَوۡلِیَآءُ لِلّٰہِ مِنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۷﴾

৭
তুমি বলো, ‘হে যারা ইহুদী হয়েছ! তোমরা যদি অন্য সব লোককে বাদ দিয়ে কেবল নিজেদেরকেই আল্লাহর বন্ধু বলে মনে করো আর কদেখুন: ২:৯৫তোমরা যদি (নিজেদের এ দাবিতে) সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু কামনা করো।৩০৪৭
৩০৪৭। প্রতিশ্রুত মসীহ তাঁর প্রত্যাখ্যানকারী তথাকথিত মুসলমান আলেমদেরকে তাঁর সঙ্গে মুবাহালায় অবতীর্ণ ৩০৪৭-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হবার আহ্বান জানাবেন। ‘মুবাহালা’ অর্থ প্রার্থনাযুদ্ধ, যার মাধ্যমে আল্লাহর প্রতি মিথ্যারোপকারীদের বিরুদ্ধে ঐশী অভিশাপ করা হয় এবং এ উপায়ে সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পার্থক্য নির্ণীত হয়ে যায় (৩:৬২)।

وَلَا یَتَمَنَّوۡنَہٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۸﴾

৮
খদেখুন: ২:৯৬কিন্তু তাদের কৃতকর্মের দরুন তারা কখনো তা কামনা করবে না। আর আল্লাহ দুষ্কৃতিপরায়ণদের সম্বন্ধে সম্যক অবগত।গদেখুন: ২:৯৭; ৪:৭৯; ৩৩:১৭

قُلۡ اِنَّ الۡمَوۡتَ الَّذِیۡ تَفِرُّوۡنَ مِنۡہُ فَاِنَّہٗ مُلٰقِیۡکُمۡ ثُمَّ تُرَدُّوۡنَ اِلٰی عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿٪۹﴾

৯
তুমি বলো, ‘নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছো তা অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে। অতঃপর অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে জ্ঞাত আল্লাহর দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন।’
সূরা আল-জুমুআ - রুকু ১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰہِ وَذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۰﴾

১০
হে যারা ঈমান এনেছ! জুমুআর৩০৪৭-ক দিনের একটি অংশে যখন (তোমাদেরকে) নামাযের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের জন্য দ্রুত আসো এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ করো। এটি তোমাদের জন্য অধিক উত্তম, যদি তোমরা জানতে। ১৪৩০*
৩০৪৭-ক। পূর্ববর্তী আয়াতগুলোতে ইহুদীদের কথা বলা হয়েছে যারা নবী করীম (সা.)-এর বাণীকে অগ্রাহ্য করেছে এবং নিজেদের ‘সাবাত’ দিবসকে (অর্থাৎ সাপ্তাহিক ধর্মদিবস) অপবিত্র করে আল্লাহ তা’লার ক্রোধভাজন হয়েছে। আলোচ্য আয়াতে তাই মুসলমানদের বিশেষভাবে তাগিদ ও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সাপ্তাহিক জুমুআর নামায আদায় করতে কখনো অবহেলা না করে। প্রত্যেক জাতিরই সাবাত তথা সাপ্তাহিক ধর্মদিবস আছে। এ হিসাবে মুসলমানদের জন্য ‘সাবাত’ হলো ‘শুক্রবার’। এ সূরাটি যেহেতু প্রতিশ্রুত মসীহ (আ.)-এর আগমনকালের সাথে জড়িত সেহেতু এখানে জুমুআর নামাযের আহ্বান বলতে মুসলমানদের প্রতিশ্রুত মসীহর উদাত্ত আহ্বানকেও বুঝাচ্ছে, কেননা প্রতিশ্রুত মসীহ তাঁকে গ্রহণ করার জন্য সর্বপ্রথম মুসলমানদেরকেই আহ্বান করবেন।
* এ আয়াত থেকে অর্থাৎ ৫ নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়, একথা রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম আবির্ভাবের সাথে সম্পৃক্ত নয়। অন্যথায় ‘ইউতীহি মাইয়‍্যাশাউ’ (তিনি যাকে চান তা দান করেন) বলার প্রয়োজন ছিল না, বরং এ দিয়ে তাঁর (সা.) দ্বিতীয় আগমন বুঝানো হয়েছে। সেই আগমনকারী তাঁর (সা.) দাসত্বে এক উম্মতী নবীরূপে আবির্ভূত হবেন। আর এ হলো এক অনুগ্রহ, যা আল্লাহ যাকে চান দান করেন। তিনি মহাঅনুগ্রহ ও কৃপার অধিকারী। এ বিষয়ে সমর্থন সহীহ বুখারীর কিতাবুত তফসীর অধ্যায়ে সূরা জুমুআর অধীনে পাওয়া যায়। হাদীসে বলা হয়েছে, এ আয়াত তিলাওয়াতের পর সাহাবীরা প্রশ্ন করেন, ‘মান হুম ইয়া রাসূলাল্লাহ’ অর্থাৎ হে আল্লাহর রসূল! তারা কারা? তাঁরা একথা জিজ্ঞেস করেন নি, যিনি আবির্ভূত হবেন তিনি কে? বরং তাঁরা জিজ্ঞেস করেছিলেন, তিনি কাদের প্রতি আবির্ভূত হবেন? এতে মহানবী (সা.) হযরত সালমান ফারসী (রা.)-এর কাঁধে হাত রেখে বললেন, ঈমান সুরাইয়াতে চলে গেলেও তাদের মাঝ থেকে এক বা একাধিক ব্যক্তি তা সুরাইয়া থেকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন। এ থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই পুনরায় আবির্ভূত হবেন না, বরং তাঁর এক দাস আবির্ভূত হবেন। তিনি পারস্য বংশীয় এক মহাপুরুষ হবেন অর্থাৎ অনারবদের মাঝ থেকে হবেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।