৬৭

الملك

সূরা আল-মুলক

Al-Mulk

মক্কী ৩১ আয়াত ২ রুকু পারা ২৮–২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

تَبٰرَکَ الَّذِیۡ بِیَدِہِ الۡمُلۡکُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرُ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১মহাকল্যাণময় সেই মহান অস্তিত্ব- যাঁর খদেখুন: ২৫:২-৩হাতে সর্বময় আধিপত্য। আর তিনি তাঁর ‘ইচ্ছাধীন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।

ۣالَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡغَفُوۡرُ ۙ﴿۳﴾

৩
যিনি মৃত্যু৩০৭৯ ও জীবন (এ উদ্দেশ্যে) সৃষ্টি করেছেন, যেন গদেখুন: ৫:৪৯; ১১:৮তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন- কর্মে তোমাদের মাঝে কে উত্তম? আর তিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।
৩০৭৯। সমগ্র প্রকৃতিতে জীবন ও মৃত্যুর নিয়ম ক্রিয়াশীল রয়েছে। প্রত্যেকটি প্রাণী জরা ও মৃত্যুর অধীন। এ আয়াতে এবং ২:২৯ ও ৫৩:৪৫ আয়াতে ‘মৃত্যু’ শব্দটি ‘জীবন’ শব্দের পূর্বে ব্যবহৃত হয়েছে। এর কারণ মনে হয় এই যে, মৃতাবস্থা বা অনস্তিত্বই জীবনের পূর্বাবস্থা। আরেক কারণ এ-ও হতে পারে, জীবন থেকে মৃত্যু অধিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কেননা মৃত্যু মানুষকে অনন্ত জীবনের পথে নিয়ে যায় ও সীমাহীন আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে দেয়। আর এ পার্থিব জীবন পান্থশালায় সাময়িক বিশ্রামের মতো। কবরের ওপারে যে অনন্ত চিরস্থায়ী জীবন সেই অনন্ত জীবনের জন্য এখানে, এই মরজগতে, প্রস্তুতি নিতে হয় মাত্র।

الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیۡ خَلۡقِ الرَّحۡمٰنِ مِنۡ تَفٰوُتٍ ؕ فَارۡجِعِ الۡبَصَرَ ۙ ہَلۡ تَرٰی مِنۡ فُطُوۡرٍ ﴿۴﴾

৪
ঘদেখুন: ৬৫:১৩; ৬৭:৪; ৭১:১৬“যিনি সাত আকাশ স্তরে স্তরে৩০৭৯-ক সৃষ্টি করেছেন। তুমি রহমান আল্লাহর সৃষ্টিতে কোনো অসংগতি দেখতে পাবে না। অতএব দৃষ্টি নিবদ্ধ করে দেখো, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাও?*
৩০৭৯-ক। ‘তিবাক’ ও ‘তাবাক’ এবং বহুবচন ‘আতবাক’ সমার্থক। আরবীতে বলা হয়, ‘এই বস্তুটি সে বস্তুর তাবাক বা তিবাক’ অর্থাৎ এ জিনিসটা পরিমাপে, আকারে ও গুণে সে জিনিসের সমান বা অনুরূপ। তিবাকের অন্য অর্থ পর্যায় বা স্তর (লেইন)। কোনো বস্তুর ওপর অনুরূপ বস্তু রাখা (মুফরাদাত)।
* এ আয়াতে মানুষকে এ চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তারা যত ইচ্ছা গভীর মনোযোগের সাথে গোটা বিশ্বজগৎ পর্যবেক্ষণ করে দেখুক, এরূপ তাদের কাছে এটাই প্রতীয়মান হবে, এ বিশ্বজগৎ কেবল একজন স্রষ্টারই সৃষ্টি বিধায় ৩০৮০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য এতে কোনো অসংগতি নাই। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

ثُمَّ ارۡجِعِ الۡبَصَرَ کَرَّتَیۡنِ یَنۡقَلِبۡ اِلَیۡکَ الۡبَصَرُ خَاسِئًا وَّہُوَ حَسِیۡرٌ ﴿۵﴾

৫
এরপরও তুমি বার বার তাকিয়ে দেখো! তোমার দৃষ্টি (কেবল) ব্যর্থ ও ক্লান্তশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।৩০৮০
৩০৮০। আল্লাহর সৃষ্টি সত্যিই বিস্ময়কর। এই যে সৌরমণ্ডল, যার এক কোণে আমাদের পৃথিবী পড়ে আছে, তা কত-না বিশাল, কত-না বৈচিত্র্যময় ও শৃঙ্খলাপূর্ণ! এরূপ কোটি কোটি সৌরমণ্ডল মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে, যার এক একটি আমাদের সৌরমণ্ডল থেকে বহুগুণ বড়ো। এরূপ অগণিত সূর্য-গ্রহ-তারকা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অবস্থায় এমন শ্রেণিবদ্ধ ও সুন্দরভাবে সাজানো হয়েছে যে, এর মিল, ঐক্য ও সৌন্দর্য মানুষের মনকে একেবারে বিমোহিত করে দেয়। যে সারিবদ্ধতা ও শৃঙ্খলা খালি চোখেই মানুষ দেখতে পায়, বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতির সাহায্যে দেখলে তা যখন শত শত গুণ বর্ধিত আকারে দৃষ্টিগোচর হয় তখন অবাক বিস্ময়ে মানুষের মন অভিভূত হয়ে পড়ে।

وَلَقَدۡ زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِمَصَابِیۡحَ وَجَعَلۡنٰہَا رُجُوۡمًا لِّلشَّیٰطِیۡنِ وَاَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابَ السَّعِیۡرِ ﴿۶﴾

৬
কদেখুন: ১৫:১৭; ৩৭:৭; ৪১:১৩; ৫০:৭আর নিশ্চয় আমরা নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছি এবং খদেখুন: ১৫:১৮; ৩৭:০৮আমরা সেগুলোকে করেছি শয়তান বিতাড়িত করার মাধ্যম। আর আমরা তাদের জন্য লেলিহান আগুনের শাস্তি প্রস্তুত করেছি।

وَلِلَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ عَذَابُ جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷﴾

৭
আর যারা তাদের প্রতিপালক-প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর তা অতি মন্দ প্রত্যাবর্তনস্থল।

اِذَاۤ اُلۡقُوۡا فِیۡہَا سَمِعُوۡا لَہَا شَہِیۡقًا وَّہِیَ تَفُوۡرُ ۙ﴿۸﴾

৮
তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে গদেখুন: ১১:১০৭; ২১:১০১; ২৫:১৩তখন তারা তার এক চিৎকার ধ্বনি শুনবে আর তা ফুঁসতে থাকবে,

تَکَادُ تَمَیَّزُ مِنَ الۡغَیۡظِ ؕ کُلَّمَاۤ اُلۡقِیَ فِیۡہَا فَوۡجٌ سَاَلَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ نَذِیۡرٌ ﴿۹﴾

৯
তা ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে। ঘদেখুন: ৩৯:৭২; ৪০:৫১এতে যখনই কোনো দলকে নিক্ষেপ করা হবে, এর প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নি?’

قَالُوۡا بَلٰی قَدۡ جَآءَنَا نَذِیۡرٌ ۬ۙ فَکَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ ۚۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ کَبِیۡرٍ ﴿۱۰﴾

১০
তারা বলবে, ‘কেন নয়? আমাদের কাছে অবশ্যই সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা (তাকে) মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিলাম। আর আমরা বলেছিলাম, আল্লাহ কোনোকিছু অবতীর্ণ করেন নি। তোমরা কেবল এক চরম ভ্রষ্টতায় নিপতিত।’