২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

تَبٰرَکَ الَّذِیۡۤ اِنۡ شَآءَ جَعَلَ لَکَ خَیۡرًا مِّنۡ ذٰلِکَ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ وَیَجۡعَلۡ لَّکَ قُصُوۡرًا ﴿۱۱﴾

১১
অতএব তিনি বড়োই কল্যাণময়। তিনি যদি চাইতেন তোমার জন্য এর চেয়ে অনেক উত্তম কিছু সৃষ্টি করতেন। (অর্থাৎ) এমন স্বাগানসমূহ যেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যেত এবং তিনি তোমার জন্য তৈরি করে দিতেন সুবিশাল প্রাসাদসমূহ।২০৬৮
২০৬৮। আয়াতটির মর্ম হলো, একজন পবিত্র নবী কীরূপ হওয়া উচিত এ বিষয়ে কাফিরদের ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে এবং নবীগণের (আ.) আবির্ভূত হবার মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে তারা অজ্ঞ। অন্ধকারাচ্ছন্ন মানুষকে অস্বীকার এবং সন্দেহ থেকে নিশ্চিত আলো ও আধ্যাত্মিক শান্তির দিকে পরিচালিত করার জন্য নবী-রসূলগণ প্রত্যাদিষ্ট হয়ে থাকেন। পার্থিব ধনসম্পদ জমা করা এবং তাতে গড়াগড়ি করে আনন্দোৎসব করার জন্য নয়। যদিও অবিশ্বাসীদের স্বকল্পিত মানদণ্ড, যেমন- নবী করীম (সা.)-কে ধনসম্পদ, পদমর্যাদা, উদ্যানরাজি এবং অট্টালিকাসমূহের অধিকারী অবশ্যই হতে হবে- এর কোনো মূল্য বা সারবত্তা নাই, তথাপি তাদের মিথ্যা প্রতিষ্ঠা তাদেরকে উপলব্ধি করার জন্য এ আয়াতে প্রতিশ্রুতি দান করা হয়েছে যে, আল্লাহ তা’লা তাঁকে আর তাঁর অনুসারীদেরকে কাফিরদের দাবি অপেক্ষাও অধিকতর ধনসম্পদ, বৃহত্তর ও উৎকৃষ্টতর বাগান আর অট্টালিকাসমূহ দান করবেন। বস্তুত রসূল করীম (সা.)-এর অনুসারীদেরকে আল্লাহ তা’লা ইরান এবং বাইজেন্টাইন সম্রাটদের প্রাসাদ ও উদ্যানসমূহ দান করেছিলেন।

بَلۡ کَذَّبُوۡا بِالسَّاعَۃِ ۟ وَاَعۡتَدۡنَا لِمَنۡ کَذَّبَ بِالسَّاعَۃِ سَعِیۡرًا ﴿ۚ۱۲﴾

১২
সত্য কথা হলো, তারা কিয়ামতকে অস্বীকার করছে। আর যে-ই কিয়ামতকে অস্বীকার করে তার জন্য আমরা লেলিহান আগুন প্রস্তুত করে রেখেছি।২০৬৯
২০৬৯। মুমিনদের পরিণাম যেমন মহত্ত্ব এবং গৌরব অর্জন করা, তেমনই অস্বীকারকারীদের ভাগ্যে রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের শাস্তি আসন্ন। বস্তুত এটা তাদের একেবারে দ্বারপ্রান্তে উপনীত, কিন্তু তারা তা দেখতে পায় না। কাজেই তারা ঈমান আনতে অস্বীকার করে।

اِذَا رَاَتۡہُمۡ مِّنۡ مَّکَانٍۭ بَعِیۡدٍ سَمِعُوۡا لَہَا تَغَیُّظًا وَّزَفِیۡرًا ﴿۱۳﴾

১৩
তা (অর্থাৎ আগুন) যখন দূরবর্তী স্থান থেকে তাদেরকে দেখবে তখন কদেখুন: ১১:১০৭; ২১:১০১; ৬৭:৮তারা এর তীব্র রোষ ও গর্জন শুনতে পাবে।২০৭০
২০৭০। এ আয়াত এবং পরবর্তী আয়াতের অর্থ হলো, নির্ধারিত শাস্তি সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলবে। অবিশ্বাসীদের এই অবমাননার যন্ত্রণা ও অনুভূতির তীব্রতা বৃদ্ধি করার জন্য, পূর্ণ এবং ব্যাপক করার জন্য সমস্ত ইন্দ্রিয়গুলোকে, বিশেষভাবে দৃষ্টিশক্তি আর শ্রবণেন্দ্রিয়কে অনুভব করতে বাধ্য করা হবে। অসহ্য যন্ত্রণায় তারা এরূপ ইচ্ছা করবে, যেন মৃত্যু দ্রুত এসে তাদের এই কষ্টের সমাপ্তি ঘটায়।

وَاِذَاۤ اُلۡقُوۡا مِنۡہَا مَکَانًا ضَیِّقًا مُّقَرَّنِیۡنَ دَعَوۡا ہُنَالِکَ ثُبُوۡرًا ﴿ؕ۱۴﴾

১৪
আর এর এক সংকীর্ণ স্থানে তাদের যখন খদেখুন: ১৪:৫০শিকলাবদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হবে তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে।

لَا تَدۡعُوا الۡیَوۡمَ ثُبُوۡرًا وَّاحِدًا وَّادۡعُوۡا ثُبُوۡرًا کَثِیۡرًا ﴿۱۵﴾

১৫
‘(তাদের বলা হবে,) আজ তোমরা কেবল একটি মৃত্যু কামনা কোরো না, বরং বহু মৃত্যু কামনা করো।’

قُلۡ اَذٰلِکَ خَیۡرٌ اَمۡ جَنَّۃُ الۡخُلۡدِ الَّتِیۡ وُعِدَ الۡمُتَّقُوۡنَ ؕ کَانَتۡ لَہُمۡ جَزَآءً وَّمَصِیۡرًا ﴿۱۶﴾

১৬
তুমি জিজ্ঞেস করো, ‘এ (পরিণতি) উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত, গদেখুন: ২১:১০৪; ৪১:৩১যার প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে? তা হবে তাদের জন্য প্রতিদান এবং প্রত্যাবর্তনস্থল।’ঘদেখুন: ৪১:৩২; ১০:২৯; ১৫:২৬; ৩৪:৪১চদেখুন: ৩৪:৪২

لَہُمۡ فِیۡہَا مَا یَشَآءُوۡنَ خٰلِدِیۡنَ ؕ کَانَ عَلٰی رَبِّکَ وَعۡدًا مَّسۡـُٔوۡلًا ﴿۱۷﴾

১৭
সেখানে তারা যা চাইবে তা-ই পাবে,২০৭১ (তাতে তারা) চিরকাল থাকবে। এ এমন এক প্রতিশ্রুতি যা পূর্ণ করা তোমার প্রতিপালক-প্রভুর দায়িত্ব।
২০৭১। পরকালে মুমিনদের আকাঙ্ক্ষা আল্লাহ তা’লার ইচ্ছার সঙ্গে একীভূত হয়ে যাবে। অতএব স্বভাবতই তাদের বাসনা পূর্ণ হবে।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ وَمَا یَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ فَیَقُوۡلُ ءَاَنۡتُمۡ اَضۡلَلۡتُمۡ عِبَادِیۡ ہٰۤؤُلَآءِ اَمۡ ہُمۡ ضَلُّوا السَّبِیۡلَ ﴿ؕ۱۸﴾

১৮
আর (স্মরণ করো!) যে-দিন তিনি তাদের এবং আল্লাহকে ছেড়ে যাদের তারা উপাসনা করত তাদেরকেও একত্র করবেন। এরপর তিনি বলবেন, ‘তোমরা কি আমার এ বান্দাদের পথভ্রষ্ট করেছিলে, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল?’

قَالُوۡا سُبۡحٰنَکَ مَا کَانَ یَنۡۢبَغِیۡ لَنَاۤ اَنۡ نَّتَّخِذَ مِنۡ دُوۡنِکَ مِنۡ اَوۡلِیَآءَ وَلٰکِنۡ مَّتَّعۡتَہُمۡ وَاٰبَآءَہُمۡ حَتّٰی نَسُوا الذِّکۡرَ ۚ وَکَانُوۡا قَوۡمًۢا بُوۡرًا ﴿۱۹﴾

১৯
তারা বলবে, ‘তুমি পবিত্র। তোমাকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানিয়ে নেওয়া আমাদের জন্য শোভনীয় ছিল না, কিন্তু তুমি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদের (পার্থিব( :مَّتَّعْتَهُمْ وَأَبَاءَهُمْ حَتَّى نَسُوا الرِّكْرَ ধনসম্পদ দিয়েছিলে। ফলে তারা (তোমার) স্মরণকে ভুলে গিয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে।’ وَكَانُوا قَوْمًا بُورًا

فَقَدۡ کَذَّبُوۡکُمۡ بِمَا تَقُوۡلُوۡنَ ۙ فَمَا تَسۡتَطِیۡعُوۡنَ صَرۡفًا وَّلَا نَصۡرًا ۚ وَمَنۡ یَّظۡلِمۡ مِّنۡکُمۡ نُذِقۡہُ عَذَابًا کَبِیۡرًا ﴿۲۰﴾

২০
অতএব (কাফিরদের বলা হবে( فَقَدْ كَذَّبُوكُمْ بِمَا تَقُوْلُوْنَ ، فَمَا ‘তোমরা যা বলছ তারা (অর্থাৎ মিথ্যা উপাস্যরা) তা প্রত্যাখ্যান করেছে। সুতরাং (আজ) তোমরা (শাস্তি) টলানোর এবং কোনো প্রকার সাহায্য লাভের সামর্থ্য রাখবে না। আর তোমাদের মাঝে যে-ই অন্যায় করে তাকে আমরা এক বড়ো শাস্তি আস্বাদন করাবো।’