৩৪

سبأ

সূরা সাবা

Saba

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ثُمَّ یَقُوۡلُ لِلۡمَلٰٓئِکَۃِ اَہٰۤؤُلَآءِ اِیَّاکُمۡ کَانُوۡا یَعۡبُدُوۡنَ ﴿۴۱﴾

৪১
আর (স্মরণ করো!) কদেখুন: ১০:২৯; ১৭:৯৮; ১৯:৬৯যে-দিন তিনি তাদের সবাইকে একত্র করবেন, অতঃপর ফেরেশতাদের বলবেন, ‘এরা কি বিশেষভাবে তোমাদেরই ইবাদত করত?’

قَالُوۡا سُبۡحٰنَکَ اَنۡتَ وَلِیُّنَا مِنۡ دُوۡنِہِمۡ ۚ بَلۡ کَانُوۡا یَعۡبُدُوۡنَ الۡجِنَّ ۚ اَکۡثَرُہُمۡ بِہِمۡ مُّؤۡمِنُوۡنَ ﴿۴۲﴾

৪২
তারা বলবে, খদেখুন: ২৫:১৯‘তুমি পবিত্র। তাদের বিপরীতে তুমিই আমাদের বন্ধু; বরং তারা তো জিনদের উপাসনা করত। এদের অধিকাংশ তাদেরই প্রতি ঈমান রাখত।’*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَالۡیَوۡمَ لَا یَمۡلِکُ بَعۡضُکُمۡ لِبَعۡضٍ نَّفۡعًا وَّلَا ضَرًّا ؕ وَنَقُوۡلُ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذُوۡقُوۡا عَذَابَ النَّارِ الَّتِیۡ کُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۴۳﴾

৪৩
সুতরাং (তাদের বলা হবে,) ‘আজ তোমাদের কেউ একে অপরের উপকার কিংবা অপকার করতে পারবে না।’ আর যারা অন্যায় করেছিল আমরা তাদের বলব, গদেখুন: ৮:১৫; ১০:৫৩; ২২:২৩সেই আগুনের শাস্তি আস্বাদন করো, যা তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে।’

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوۡا مَا ہٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیۡدُ اَنۡ یَّصُدَّکُمۡ عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُکُمۡ ۚ وَقَالُوۡا مَا ہٰذَاۤ اِلَّاۤ اِفۡکٌ مُّفۡتَرًی ؕ وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۴۴﴾

৪৪
আর আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ যখন তাদেরকে পড়ে শোনানো হয় তারা বলে, ঘদেখুন: ১৭:৯৫; ২৩:২৫‘এ কেবল এক সাধারণ মানুষ- যে তোমাদেরকে সেসবের উপাসনা থেকে বাধা দিতে চায়, তোমাদের পিতৃপুরুষ যাদের উপাসনা করত।’ আর তারা বলে, ‘এ (কুরআন) তো মনগড়া এক মিথ্যা ছাড়া কিছুই না।’ আর যখন পূর্ণসত্য তাদের কাছে এসে গেল তখন অস্বীকারকারীরা (অপারগতায়) বলে উঠল, ‘এ যে কেবল এক স্পষ্ট জাদু।’

وَمَاۤ اٰتَیۡنٰہُمۡ مِّنۡ کُتُبٍ یَّدۡرُسُوۡنَہَا وَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلَیۡہِمۡ قَبۡلَکَ مِنۡ نَّذِیۡرٍ ﴿ؕ۴۵﴾

৪৫
আর আমরা তাদের কোনো (ঐশী) গ্রন্থাদি দেই নি, যা তারা পড়ত ও পড়াতো এবং আমরা তোমার পূর্বে তাদের প্রতি কোনো সতর্ককারীও পাঠাই নি।কদেখুন: ৭:১৮৫; ২৩:৭১

وَکَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۙ وَمَا بَلَغُوۡا مِعۡشَارَ مَاۤ اٰتَیۡنٰہُمۡ فَکَذَّبُوۡا رُسُلِیۡ ۟ فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿٪۴۶﴾

৪৬
আর যারা এদের পূর্বে ছিল তারাও (রসূলদের) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অথচ আমরা তাদের যা দিয়েছিলাম এরা তার এক-দশমাংশও২৪০২ অর্জন করতে পারে নি। তথাপি এরা আমার রসূলদের প্রত্যাখ্যান করেছে। ফলে (এরা দেখে নিক,) আমাকে অস্বীকার করার পরিণাম কেমন (ভয়াবহ) হয়ে থাকে!
সূরা সাবা - রুকু ৫
২৪০২। ‘মিশার’ অর্থ এক-দশমাংশ, শততম অংশ, অনেকের মতে হাজার ভাগের এক ভাগ (লেইন)।

قُلۡ اِنَّمَاۤ اَعِظُکُمۡ بِوَاحِدَۃٍ ۚ اَنۡ تَقُوۡمُوۡا لِلّٰہِ مَثۡنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَکَّرُوۡا ۟ مَا بِصَاحِبِکُمۡ مِّنۡ جِنَّۃٍ ؕ اِنۡ ہُوَ اِلَّا نَذِیۡرٌ لَّکُمۡ بَیۡنَ یَدَیۡ عَذَابٍ شَدِیۡدٍ ﴿۴۷﴾

৪৭
তুমি বলো, ‘আমি তোমাদের শুধু একটি বিষয়ে উপদেশ দিচ্ছি আর তা হলো, তোমরা দুইজন দুইজন বা একা একা আল্লাহর খাতিরে দাঁড়িয়ে যাও। এরপর চিন্তা করো। (তাহলে বুঝতে পারবে,) তোমাদের সঙ্গীর মাঝে২৪০৩ উন্মাদনার লেশমাত্র নাই। এক ভীষণ আযাবের পূর্বে তোমাদের জন্য সে যে এক সতর্ককারী মাত্র।’
২৪০৩। এ আয়াত মহানবী (সা.)-এর দাবিকে বাস্তবতার নিরীখে, নিরপেক্ষভাবে ভাবাবেগ মুক্ত হয়ে পরীক্ষা বা যাচাই করার আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, অস্বীকারকারীরা যদি বিদ্বেষ ও কুসংস্কারমুক্ত মনে, সংখ্যাগরিষ্ঠ জনতার প্রভাবমুক্ত হয়ে নবী করীম (সা.) সম্বন্ধে চিন্তা করে তাহলে তারা দেখতে পাবে, তিনি (সা.) পাগল কিংবা মানসিক ব্যাধিগ্রস্ত নন। (নাউযুবিল্লাহ মিন যালিক)

قُلۡ مَا سَاَلۡتُکُمۡ مِّنۡ اَجۡرٍ فَہُوَ لَکُمۡ ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی اللّٰہِ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۴۸﴾

৪৮
তুমি বলো, খদেখুন: ৩৮:৮৭; ৪২:২৪; ৫২:৪১; ৬৮:৪৭‘আমি তোমাদের কাছে যে প্রতিদানই চাই তা তোমাদেরই জন্য। আমার প্রতিদান কেবল আল্লাহর কাছেই রয়েছে। আর তিনি প্রত্যেক বিষয়ে সাক্ষী।’*
* ৪১-৪২ আয়াতে সেসব মুশরিকের উল্লেখ করা হয়েছে, যারা তাদের বড়ো বড়ো নেতাদেরকে কার্যত খোদা বানিয়ে বসেছিল। এখানে ‘জিন’ বলতে এসব সর্দারদের বুঝানো হয়েছে। মুশরিকরা কোনো কোনো ফেরেশতার নামও নিয়ে থাকে যে, তারা এদের ইবাদত করে। এটা ফেরেশতাদের বিরুদ্ধে নিছক অপবাদ। কিয়ামত দিবসে ফেরেশতারা এ দোষ থেকে নিজেদের দায়মুক্তির ঘোষণা দেবেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

قُلۡ اِنَّ رَبِّیۡ یَقۡذِفُ بِالۡحَقِّ ۚ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿۴۹﴾

৪৯
তুমি বলো, ‘নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু সত্য দিয়ে (মিথ্যাকে আঘাত করে) চূর্ণবিচূর্ণ করেন। কদেখুন: ৫:১১৭(তিনি) সব অদৃশ্য বিষয়ে সম্যক অবগত।’

قُلۡ جَآءَ الۡحَقُّ وَمَا یُبۡدِئُ الۡبَاطِلُ وَمَا یُعِیۡدُ ﴿۵۰﴾

৫০
তুমি বলো, খদেখুন: ১৭:৮২; ২১:১৯‘সত্য এসে গেছে এবং মিথ্যা (কোনোকিছুর) সূচনাও করতে পারে না আর (এর) পুনরাবৃত্তিও করতে পারে না।২৪০৪
২৪০৪। ‘(এর) পুনরাবৃত্তিও করতে পারে না’ বাক্যাংশটির অর্থ হলো, আরব দেশে পৌত্তলিকতার পুনরাবৃত্তি কখনো ঘটবে না। এটি একটি ভবিষ্যদ্বাণী। আরব দেশ থেকে পৌত্তলিকতার চিরস্থায়ী অবসান ঘটবে কুরআনের এ ভবিষ্যদ্বাণী মহাগৌরবে পূর্ণ হয়েছে।