২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

لَہُمۡ فِیۡہَا زَفِیۡرٌ وَّہُمۡ فِیۡہَا لَا یَسۡمَعُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
সেখানে তাদের জন্য থাকবে চিৎকার ও আর্তনাদ। আর সেখানে তারা (কিছুই) শুনতে পাবে না।১৯২১
১৯২১। তাদেরকে সান্ত্বনা ও প্রবোধ দেবার মতো কিছুই তারা শুনবে না অথবা জাহান্নামের এত বেশি ক্রন্দনরোল ও তীব্র চিৎকার ও বিলাপ উঠবে যে, তার বাসিন্দারা পরস্পরের আওয়াজও শুনতে পাবে না।

اِنَّ الَّذِیۡنَ سَبَقَتۡ لَہُمۡ مِّنَّا الۡحُسۡنٰۤی ۙ اُولٰٓئِکَ عَنۡہَا مُبۡعَدُوۡنَ ﴿۱۰۲﴾ۙ

১০২
গদেখুন: ১১:১০৭; ২৫:১৪; ৬৭:৮নিশ্চয় যাদের জন্য পূর্ব হতে আমাদের পক্ষ থেকে কল্যাণ অবধারিত রয়েছে, তাদেরকে তা (তথা জাহান্নাম) থেকে দূরে রাখা হবে।ঘদেখুন: ১৯:৭৩; ৪১:৩২

لَا یَسۡمَعُوۡنَ حَسِیۡسَہَا ۚ وَہُمۡ فِیۡ مَا اشۡتَہَتۡ اَنۡفُسُہُمۡ خٰلِدُوۡنَ ﴿۱۰۳﴾ۚ

১০৩
তারা এর ক্ষীণতম শব্দও শুনবে না।১৯২২ আর তাদের মনের অভিপ্রায় অনুযায়ী তারা সেখানে চিরকাল থাকবে।
১৯২২। এ আয়াত এবং পরবর্তী আয়াত প্রতিপন্ন করে, আল্লাহর সৎ ও ন্যায়পরায়ণ বান্দাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে, এমনকি তার ক্ষীণতম আওয়াজও তাদের কানে যাবে না, তাতে প্রবেশ করা তো দূরের কথা যা ১৯:৭২ আয়াত থেকে সাধারণত ভুল বুঝা হয়ে থাকে।

لَا یَحۡزُنُہُمُ الۡفَزَعُ الۡاَکۡبَرُ وَتَتَلَقّٰہُمُ الۡمَلٰٓئِکَۃُ ؕ ہٰذَا یَوۡمُکُمُ الَّذِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ ﴿۱۰۴﴾

১০৪
মহাতঙ্ক তাদের অস্থির করবে না এবং চদেখুন: ৪১:৩১ফেরেশতারা তাদের সাথে (এই বলে) সাক্ষাৎ করবে, ‘এটা তোমাদের সেই দিন- যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হতো।’

یَوۡمَ نَطۡوِی السَّمَآءَ کَطَیِّ السِّجِلِّ لِلۡکُتُبِ ؕ کَمَا بَدَاۡنَاۤ اَوَّلَ خَلۡقٍ نُّعِیۡدُہٗ ؕ وَعۡدًا عَلَیۡنَا ؕ اِنَّا کُنَّا فٰعِلِیۡنَ ﴿۱۰۵﴾

১০৫
সে-দিন আমরা আকাশকে সেভাবে গুটিয়ে নেব যেভাবে একজন লিপিকার লিখিত পাতাগুলো গুটিয়ে ফেলে।১৯২৩ আমরা যেভাবে প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমরা এর পুনরাবৃত্তি করব।১৯২৪ এটি আমাদের পক্ষ থেকে প্রদত্ত এক অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি। আমরা এটি পূর্ণ করেই ছাড়ব।কদেখুন: ৩৮:৬৮খদেখুন: ২০:৫৬; ২৯:২০; ৩০:১২
১৯২৩। ‘সে-দিন আমরা আকাশকে সেভাবে গুটিয়ে নেব যেভাবে একজন লিপিকার লিখিত পাতাগুলো গুটিয়ে ফেলে’, উক্তির মর্ম এ-ও হতে পারে, বিশাল সাম্রাজ্যসমূহকে ঝেটিয়ে দূর করা হবে, শক্তিশালী জাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হবে এবং তাদের স্থলে অন্যান্য জাতি ক্ষমতাশালী হয়ে উঠবে। অথবা এরূপ অর্থও হতে পারে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এক মহান রূপান্তর ঘটবে এবং পুরাতন আকাশ গোটানো হবে। পুরাতন নিয়ম লোপ পাবে এবং পরিবর্তে শ্রেষ্ঠতর এক নতুন নিয়ম জন্ম লাভ করবে। পৃথিবী কোনো জাতির জীবনে এরূপ পরিবর্তন কখনো দেখে নি যেমনটি দেখেছিল নবী করীম (সা.)-এর যুগে।
১৯২৪। ‘সেভাবেই আমরা এর পুনরাবৃত্তি করব’, বাক্যাংশের মর্ম হলো, হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত নিয়মশৃঙ্খলার মধ্যে পাশ্চাত্যের অধার্মিক যান্ত্রিক সভ্যতার সৃষ্ট পার্থিব দৃষ্টিভঙ্গি মুসলমানদের জীবনে বিপত্তি ডেকে আনবে, কিন্তু এ অবনতি ক্ষণস্থায়ী হবে এবং ইসলাম এক নবজাগরণের অভিজ্ঞতা লাভ করবে ও পুনর্বার বিজয়ীরূপে উত্থিত হবে।

وَلَقَدۡ کَتَبۡنَا فِی الزَّبُوۡرِ مِنۡۢ بَعۡدِ الذِّکۡرِ اَنَّ الۡاَرۡضَ یَرِثُہَا عِبَادِیَ الصّٰلِحُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
আর নিশ্চয় আমরা যবূরে ইতিপূর্বে উপদেশ বাণী প্রদানের পর লিখে দিয়েছি, ‘নিশ্চয় আমার পুণ্যবান বান্দারাই (প্রতিশ্রুত) ভূমির উত্তরাধিকারী হবে।১৯২৫
১৯২৫। ‘(প্রতিশ্রুত) দেশের’ দ্বারা প্যালেস্টাইন বুঝায়। খ্রিষ্টান লেখকরাও প্রার্থনাসংগীতে এ শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, প্রতিশ্রুত দেশের উত্তরাধিকারী অর্থে কেনানের উত্তরাধিকারী হওয়া। দাউদের কিতাব শব্দের সূত্র বাইবেলের অন্তর্গত গীত সংহিতা ৩৭:৯, ১১, ২২ এবং ২৯ শ্লোক বা প্রার্থনাসংগীতের প্রতি নির্দেশ করে। দ্বিতীয় বিবরণ ২৮:১১, এবং ৩৪:৪-তেও এক ভবিষ্যদ্বাণী রয়েছে যে, প্যালেস্টাইন ইসরাঈলীদেরকে দেওয়া হবে। হযরত মুহাম্মদ (সা.)-এর দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.)-এর সময়ে মুসলমানদের বিজয়ের পূর্ব পর্যন্ত প্যালেস্টাইন খ্রিষ্টানদের অধিকারে ছিল। ভবিষ্যৎ সম্পর্কে তফসীরাধীন আয়াতে মুসলিম সৈন্যবাহিনীর এই প্যালেস্টাইন বিজয়ের প্রতিও ইশারা রয়েছে। ৯২ বছরের সংক্ষিপ্ত সময় বাদে প্যালেস্টাইন প্রায় ১৩৫০ বছর মুসলমানদের অধিকারে ছিল। তারপর ক্রুসেডের যুদ্ধের সময় তা হাতবদল হয়েছিল। আমাদের বর্তমান সময়ে তথাকথিত গণতান্ত্রিক খ্রিষ্টান-শক্তিগুলোর অসাধু পরিকল্পনার মাধ্যমে প্যালেস্টাইন নামীয় দেশটির অস্তিত্ব প্রায় বিলুপ্ত এবং এর ধ্বংসাবশেষের ওপর গঠিত হয়েছে ইসরাঈল রাষ্ট্র। বিচ্ছিন্ন ইহুদী জাতি ২০০০ (দুহাজার) বছর লক্ষ্যহীনভাবে বনজঙ্গলে ঘুরে আবার তাদের পূর্বে ফিরে এসেছে, কিন্তু এই জ্বলন্ত ঐতিহাসিক ঘটনাটিও ঘটেছে কুরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা পূর্ণ করতে (১৭:১০৫)। যাহোক, ওটা এক স্বল্পস্থায়ী অধ্যায়। এর পূর্ণ বিজয় মুসলিম জাতির জন্য নির্ধারিত আছে। একদিন না একদিন বিলম্বে নয় বরং শীঘ্রই প্যালেস্টাইন মুসলিমদের পুনর্দখলে আসবে। এটা ঐশী ভবিষ্যদ্বাণী। এই ঐশী ভবিষ্যদ্বাণীকে কেউ পরিবর্তন করতে পারে না।

اِنَّ فِیۡ ہٰذَا لَبَلٰغًا لِّقَوۡمٍ عٰبِدِیۡنَ ﴿۱۰۷﴾ؕ

১০৭
নিশ্চয় এতে ইবাদতকারী জাতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।

وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
কদেখুন: ৩৪:২৯আর আমরা তোমাকে বিশ্বজগতের জন্য কেবল আশীর্বাদরূপে প্রেরণ করেছি।১৯২৬
১৯২৬। হযরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্বের মানবজাতির জন্য আশীর্বাদ ও রহমত, কেননা তাঁর বাণী বিশেষ জাতি বা দেশের জন্য সীমাবদ্ধ নয়। তাঁর মাধ্যমে বিশ্বের জাতিসমূহ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হয়। কারণ পূর্বে কখনো তাঁদের ওপর আল্লাহ তা’লার রহমত এরূপ ব্যাপক আকারে বর্ষিত হয় নি।

قُلۡ اِنَّمَا یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۰۹﴾

১০৯
তুমি বলো, ‘আমার প্রতি নিশ্চয় এ মর্মে ওহী করা হয়, তোমাদের উপাস্য কেবল এক-অদ্বিতীয় উপাস্য। সেক্ষেত্রে তোমরা কি বিষয়টি মানতে প্রস্তুত?’

فَاِنۡ تَوَلَّوۡا فَقُلۡ اٰذَنۡتُکُمۡ عَلٰی سَوَآءٍ ؕ وَاِنۡ اَدۡرِیۡۤ اَقَرِیۡبٌ اَمۡ بَعِیۡدٌ مَّا تُوۡعَدُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, ‘আমি তোমাদের সবাইকে সমানভাবে সতর্ক করেছি। খদেখুন: ১৮:১১১; ৪১:৭আর আমি জানি না, তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি (পূর্ণ হবার ক্ষণ) কি ঘনিয়ে এসেছে নাকি এখনো অনেক দূরে?১৯২৭
১৯২৭। আল্লাহ তা’লা তাঁর প্রতিশ্রুতি পূরণে দিনক্ষণে সীমাবদ্ধ বা বাধ্য নন। তিনিই ভালো জানেন, কখন কোন ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে।