৬৭

الملك

সূরা আল-মুলক

Al-Mulk

মক্কী ৩১ আয়াত ২ রুকু পারা ২৮–২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ২ রুকূ

اَمَّنۡ ہٰذَا الَّذِیۡ ہُوَ جُنۡدٌ لَّکُمۡ یَنۡصُرُکُمۡ مِّنۡ دُوۡنِ الرَّحۡمٰنِ ؕ اِنِ الۡکٰفِرُوۡنَ اِلَّا فِیۡ غُرُوۡرٍ ﴿ۚ۲۱﴾

২১
যারা তোমাদের সৈন্যদল আখ্যায়িত হয় তারা কি রহমান আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করতে পারে? কাফিররা এক চরম আত্মপ্রতারণায় নিমজ্জিত।

اَمَّنۡ ہٰذَا الَّذِیۡ یَرۡزُقُکُمۡ اِنۡ اَمۡسَکَ رِزۡقَہٗ ۚ بَلۡ لَّجُّوۡا فِیۡ عُتُوٍّ وَّنُفُوۡرٍ ﴿۲۲﴾

২২
খদেখুন: ১০:৩২; ৩৪:২৫অথবা তিনি যদি তাঁর (পক্ষ থেকে) রিযক বন্ধ করে দেন, তবে কে সে- যে তোমাদেরকে রিযক দেবে?৩০৮৪ সত্য কথা হলো, এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত হয়ে আছে।
৩০৮৪। এ কথাটি মক্কার দুর্ভিক্ষের প্রতি ইঙ্গিত করতে পারে। মক্কায় কয়েক বছর ধরে এমন দুর্ভিক্ষ চলেছিল যে, মক্কার লোকেরা মহানবী (সা.)-এর কাছে তাদের এ বিপন্মুক্তির জন্য প্রার্থনার আবেদন করেছিল। ২৬৯৪ টাকাও দেখুন।

اَفَمَنۡ یَّمۡشِیۡ مُکِبًّا عَلٰی وَجۡہِہٖۤ اَہۡدٰۤی اَمَّنۡ یَّمۡشِیۡ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۲۳﴾

২৩
অতএব যে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে কি বেশি হিদায়াতপ্রাপ্ত নাকি সে- যে সহজসরল পথে সোজা হয়ে হাঁটে?৩০৮৫,*
৩০৮৫। কাফিররা অবনত মস্তকে ভ্রান্ত পথে বিচরণ করে শিরক, সংশয় ও অবিশ্বাসের অন্ধ গলিতে পা বাড়ায়। আর মুমিনরা ঈমানের দৃঢ়তা বুকে নিয়ে মাথা উঁচু করে সহজসরল ও সত্য পথে দৃপ্ত পদক্ষেপে চলে। এ দুদল কি সমান হতে পারে?
* পাখিদের আকাশে ওড়া এবং বায়ুমণ্ডলে এদেরকে নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে এ আয়াত গভীর তাৎপর্য বহন করে। পাখিদের দৈহিক গঠন এমন পদ্ধতিতে করা হয়েছে যেন এরা বায়ুমণ্ডলে উড়তে পারে। এটা কোনো আকস্মিক ঘটনা নয়। কোনো কোনো শিকারি পাখির বাতাসে ওড়ার গতি প্রতি ঘণ্টায় ২০০ মাইল পর্যন্ত হয়ে থাকে। আর এদের দৈহিক গঠন এরূপ যে, এ গতি এদের কোনো ক্ষতি করে না, কেননা এদের ঠোঁট ও মাথায় বায়ু ঘর্ষণের ফলে বায়ু চারদিকে ছড়িয়ে পড়ে এবং এ তীব্র গতিতেই উড়ন্ত অবস্থায় এরা জীবজন্তু শিকারও করে থাকে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য) ৩০৮৪ ও ৩০৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قُلۡ ہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَکُمۡ وَجَعَلَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿۲۴﴾

২৪
তুমি বলো, ‘তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং কদেখুন: ১৬:৭৯; ২৩:৭৯তোমাদের জন্য বানিয়েছেন কান ও চোখ এবং হৃদয়; (কিন্তু) তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো।’

قُلۡ ہُوَ الَّذِیۡ ذَرَاَکُمۡ فِی الۡاَرۡضِ وَاِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
তুমি বলো, খদেখুন: ২৩:৮০তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি পৃথিবীময় তোমাদের ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই সমীপে তোমাদের সমবেত করা হবে।’

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۲۶﴾

২৬
গদেখুন: ২১:৩৯; ৩৪:৩০; ৩৬:৪৯আর তারা জিজ্ঞেস করে, ‘তোমরা যদি সত্যবাদী হও তাহলে এ প্রতিশ্রুতি কখন (পূর্ণ) হবে?’ঘদেখুন: ২২:৫০; ২৬:১১৬; ২৯:৫১

قُلۡ اِنَّمَا الۡعِلۡمُ عِنۡدَ اللّٰہِ ۪ وَاِنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۲۷﴾

২৭
তুমি বলো, ‘এর পরিপূর্ণ জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে। আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’

فَلَمَّا رَاَوۡہُ زُلۡفَۃً سِیۡٓـَٔتۡ وُجُوۡہُ الَّذِیۡنَ کَفَرُوۡا وَقِیۡلَ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تَدَّعُوۡنَ ﴿۲۸﴾

২৮
এরপর তারা যখন সেটি (তথা প্রতিশ্রুত শাস্তি) নিকটে দেখতে পাবে তখন অস্বীকারকারীদের চেহারা বিকৃত হয়ে যাবে এবং বলা হবে, ‘এটি তা-ই যা তোমরা চাইতে।৩০৮৬
৩০৮৬। কাফিরদের বৈশিষ্ট্য এটাই যে, যতক্ষণ শাস্তি এসে তাদেরকে ঘিরে না ফেলে ততক্ষণ পর্যন্ত তারা

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَہۡلَکَنِیَ اللّٰہُ وَمَنۡ مَّعِیَ اَوۡ رَحِمَنَا ۙ فَمَنۡ یُّجِیۡرُ الۡکٰفِرِیۡنَ مِنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿۲۹﴾

২৯
তুমি বলো, তোমরা ভেবে দেখেছ, আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদের যদি ধ্বংস করে দেন বা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন- (অর্থাৎ আমাদের সাথে তিনি যা-ই করেন) প্রশ্ন হলো, অস্বীকারকারীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে কে?’

قُلۡ ہُوَ الرَّحۡمٰنُ اٰمَنَّا بِہٖ وَعَلَیۡہِ تَوَکَّلۡنَا ۚ فَسَتَعۡلَمُوۡنَ مَنۡ ہُوَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۰﴾

৩০
তুমি বলো, ‘তিনিই রহমান আল্লাহ-৩০৮৭ যাঁর প্রতি আমরা ঈমান এনেছি এবং তাঁরই প্রতি আমরা ভরসা রাখি। অতএব তোমরা অচিরেই জানতে পারবে, কে প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত?’
৩০৮৭। আল্লাহর গুণবাচক নাম ‘আর-রাহমান’ (স্বতঃপ্রবৃত্ত দাতা) এ সূরাটিতে বার বার উল্লেখ করা হয়েছে। কুরআনের অন্যান্য বহু স্থানে এ ঐশী নামটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এর কারণ হলো, এ সূরাটিতে বর্ণিত সকল আশিস ও অনুগ্রহরাজি, তা পার্থিবই হোক বা আধ্যাত্মিক উন্নতিই হোক, সরাসরি আল্লাহ তা’লার রহমানিয়ত বা স্বতঃপ্রবৃত্ত অনন্ত দয়ারই দান, মানুষের চেষ্টার্জিত নয়।