الملك
Al-Mulk
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরা থেকে নিয়ে কুরআনের সমাপ্তি পর্যন্ত এক শ্রেণিভুক্ত সূরা রয়েছে যেগুলো হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছিল। একটি মাত্র সূরা ‘আন-নাসর’ যা মহানবী (সা.)-এর মদীনার জীবনের শেষাংশে বিদায় হজ্জের সময় মক্কায় অবতীর্ণ হয়েছিল, তা এ শ্রেণির মাঝে একমাত্র ব্যতিক্রম। কুরআনের সবটাই আল্লাহর বাণী। কুরআন বিষয়বস্তু চয়ন, প্রকাশভঙ্গি, শব্দপ্রয়োগ ও রচনাশৈলীর দিক থেকে এমন এক অনন্য গ্রন্থ যার অনুরূপ রচনা করা মানুষের সাধ্যের বাইরে। হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়ত জীবনের প্রথম দিকে মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মাহাত্ম্য-মহিমা, গৌরব ও উচ্চমর্যাদা সূরাগুলোকে এতই বৈশিষ্ট্যমণ্ডিত করেছে যে, এর তুলনা হয় না। ছন্দের অপূর্ব ব্যঞ্জনা, সুরের অনিন্দ্য মূর্ছনা মক্কী সূরাগুলোকে এতই হৃদয়গ্রাহী করে রেখেছে যে, তা মানুষের পক্ষে বর্ণনা করা দুঃসাধ্য। এ সূরাগুলোতে সাধারণত ধর্মবিশ্বাস ও ধর্মোপদেশ, ইসলামের অপ্রতিরোধ্য উন্নতির ভবিষ্যদ্বাণী, আল্লাহর অস্তিত্ব ও গুণাবলি, ওহী-ইলহাম, কিয়ামত, মৃত্যুর পরবর্তী জীবন ইত্যাদি অতি গুরুগম্ভীর বিষয়াদির আলোচনা রয়েছে। এ কারণেই অবোধ্য রহস্যাবলি ও অজ্ঞাত আধ্যাত্মিক মার্গসমূহ বর্ণনা করতে গিয়ে ইন্দ্রিয়গ্রাহ্য জানা জগতের আশ্রয় নিতে হয়েছে এবং উপমা ও অলংকারের ভাষা প্রয়োগ করতে হয়েছে। বর্তমান সূরাটি মক্কী জীবনের মধ্যবর্তী সময়ে নবুওয়তের ৮ম বছরে অবতীর্ণ হয়েছিল বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
ওপরে বলা হয়েছে, মক্কী সূরাগুলোতে প্রধানত বিশ্বাস-সংক্রান্ত বিষয়াদির বর্ণনা করেছে। এ সূরাটি স্বভাবতই আল্লাহর সৃজন ও প্রতিপালন, কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও সর্বশক্তিমানতা বর্ণনা করে আরম্ভ হয়েছে। এসব ঐশী গুণাবলির প্রমাণস্বরূপ জীবনমরণ ও বিশ্বের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণুপরমাণু ও বড়ো থেকে বড়ো গ্রহনক্ষত্রের সর্বাংশে যে আশ্চর্যজনক ও অভ্রান্ত পরিকল্পনা ও শৃঙ্খলা বিরাজমান রয়েছে তার উল্লেখ করা হয়েছে। এ বিশ্বজগতের সৃষ্টি ও মহাবিশ্বের সুশৃঙ্খল চলমানতা প্রমাণ করে যে, আল্লাহ আছেন এবং তিনিই মানুষকে পবিত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যেন সে স্বীয় গন্তব্যে ও লক্ষ্যে পৌঁছাতে পারে পক্ষান্তরে মানুষ স্বীয় স্বেচ্ছাচারিতা ও অকৃতজ্ঞতার কারণে আল্লাহর বাণীকে বার বারই প্রত্যাখ্যান করে স্রষ্টার কোপানলে পতিত হয়েছে। সূরাটি আল্লাহ তা’লার অগণিত আশীর্বাদ ও অনুগ্রহরাজির উল্লেখ করে বলছে, এ দানগুলো ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারত না এবং ইঙ্গিতে এ-ও বুঝিয়ে দিচ্ছে যে, এই স্বতঃপ্রবৃত্ত ও অনন্ত দানগুলোর সঠিক ব্যবহার দ্বারাই কোনো মানুষ স্বীয় মানবজন্মকেও সফল করতে পারে। সূরাটি এ উপদেশ দিয়ে সমাপ্ত হয়েছে, প্রাকৃতিক জীবন পানি ছাড়া যেমন বাঁচতে পারে না, আধ্যাত্মিক জীবনও তেমনই ঐশীবাণী (তথা ওহী-ইলহাম) ছাড়া বেঁচে থাকতে পারে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَبٰرَکَ الَّذِیۡ بِیَدِہِ الۡمُلۡکُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرُ ۙ﴿۲﴾
ۣالَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡغَفُوۡرُ ۙ﴿۳﴾
الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیۡ خَلۡقِ الرَّحۡمٰنِ مِنۡ تَفٰوُتٍ ؕ فَارۡجِعِ الۡبَصَرَ ۙ ہَلۡ تَرٰی مِنۡ فُطُوۡرٍ ﴿۴﴾
ثُمَّ ارۡجِعِ الۡبَصَرَ کَرَّتَیۡنِ یَنۡقَلِبۡ اِلَیۡکَ الۡبَصَرُ خَاسِئًا وَّہُوَ حَسِیۡرٌ ﴿۵﴾
وَلَقَدۡ زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِمَصَابِیۡحَ وَجَعَلۡنٰہَا رُجُوۡمًا لِّلشَّیٰطِیۡنِ وَاَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابَ السَّعِیۡرِ ﴿۶﴾
وَلِلَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ عَذَابُ جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷﴾
اِذَاۤ اُلۡقُوۡا فِیۡہَا سَمِعُوۡا لَہَا شَہِیۡقًا وَّہِیَ تَفُوۡرُ ۙ﴿۸﴾
تَکَادُ تَمَیَّزُ مِنَ الۡغَیۡظِ ؕ کُلَّمَاۤ اُلۡقِیَ فِیۡہَا فَوۡجٌ سَاَلَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ نَذِیۡرٌ ﴿۹﴾
قَالُوۡا بَلٰی قَدۡ جَآءَنَا نَذِیۡرٌ ۬ۙ فَکَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ ۚۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ کَبِیۡرٍ ﴿۱۰﴾