الحجر
Al-Hijr
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অধিকাংশ পণ্ডিতের স্বীকৃত মতে এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। পূর্ববর্তী সূরায় আলোকপাত করা হয়েছিল যে, পূর্বে নবী-রসূলগণ বাহ্যিক উপকরণের দৈন্যতা সত্ত্বেও তাঁদের অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছিলেন এবং তাঁদের আন্দোলন সফল ও অগ্রগামী হয়েছিল, কেননা তাঁদের পথপ্রদর্শক ও সহায়ক হিসাবে আল্লাহর বাণী তাঁদের সঙ্গে ছিল। একইভাবে হযরত মুহাম্মদ (সা.)-ও তাঁর নির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। যেহেতু আল্লাহর বাণী, যা এ সূরার বর্ণনা মতে এক মহা ঐশীশক্তি বিশেষ, সে জন্য কোনো জাগতিক শক্তিই সেই ঐশীশক্তির মোকাবিলা করতে পারে না। সূরাটিতে আরো বলা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এক জঘন্য বিষয় এবং এটাকে কিছুতেই ছোটো করে দেখা যায় না। যারা এ ধরনের মিথ্যা অপবাদ দেয় তারা শীঘ্রই তাদের যোগ্য পরিণাম ভোগ করবে অর্থাৎ ধ্বংসের সম্মুখীন হবে। এরপর বলা হয়েছে, কুরআন আল্লাহ তা’লার অবতীর্ণ বাণী এবং এর ঐশী উৎস প্রমাণের জন্য বহু অখণ্ডনীয় যুক্তিপ্রমাণ এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ সূরাটির মূল ভাবধারা হচ্ছে, কুরআনের অনুপম রচনাবলি, বিষয়বস্তুর বলিষ্ঠতা ও উপস্থাপনার সৌন্দর্যের দিক থেকে অন্য কোনো ঐশী গ্রন্থ এর মোকাবিলা করতে পারে না। এটা সর্বতোভাবে ত্রুটিমুক্ত এক ঐশী কিতাব। সব দিক থেকেই অদ্বিতীয় ও অতুলনীয়। এর সৌন্দর্য ও উত্তম বৈশিষ্ট্যাবলি এত অধিক এবং ব্যাপক যে, অবিশ্বাসীরাও কোনো কোনো সময় এই স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে, এর মোকাবিলায় তাদের কিছুই করণীয় নাই এবং তারা আক্ষেপ করে বলত, হায়, এর অনুরূপ তাদেরও যদি একটি কিতাব থাকত! এ ধরনের স্বীকারোক্তি সত্ত্বেও তারা এটা গ্রহণ করতে এগিয়ে আসে না এবং এ সত্যকে উপলব্ধি করে না, কুরআনকে অস্বীকার করার ফলে তারা শুধু সত্য থেকেই বঞ্চিত হবে আর পরিণামে আল্লাহ তা’লার অসন্তুষ্টিজনিত ঐশী আযাব ডেকে আনবে। কুরআনের বাণী অবশ্যই সফল হবে এবং কেউই এর অগ্রযাত্রা প্রতিরোধ করতে সক্ষম হবে না। যারা এর শিক্ষাকে গ্রহণ করতে দ্বিধান্বিত হবে অথবা অস্বীকার করবে তারাই পরিণামে দুঃখ-যন্ত্রণা ভোগ করবে। সূরাটিতে এরপর একথার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, এরপরও যদি কুরআনের বাণীকে অবহেলা করা হয় বা একে নিয়ে হাসিবিদ্রুপ করা হয় তাহলে এতেও আশ্চর্যের কিছু নাই, কেননা ইতিপূর্বেও সমাগত নবী-রসূলগণের প্রতি অবতীর্ণ বাণীকে নিয়ে হাসিবিদ্রুপ করা হয়েছিল, কিন্তু বিদ্রূপকারীরা এই চিরন্তন সত্যকে কখনোই মনে রাখে না যে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা সহজ নয়। এর পরিণতিতে তাদেরকে অবশ্যম্ভাবী ধ্বংসের মুখোমুখি হতে হবে। সর্বশক্তিমান আল্লাহর চিরন্তন রীতি হচ্ছে, তাঁর নামে মিথ্যারোপকারীকে তিনি সফল হতে দেন না এবং তাঁর অবতীর্ণ বাণী থেকে মিথ্যা আরোপিত বাণীকে অতি সহজেই চিহ্নিত করে দেন। আল্লাহর অবতীর্ণ বাণীর একটি আলাদা বৈশিষ্ট্য ও মর্যাদা আছে এবং সাধু বা সৎ লোকের হৃদয়ে তিনি তা গ্রহণ করার মতো একটি বিশেষ অবস্থার সৃষ্টি করেন এবং যারা তা গ্রহণ করে তাদেরকে খুব সামান্য নৈতিক অবস্থা থেকে অনেক উন্নত পর্যায়ের নৈতিকতায় তিনি অধিষ্ঠিত করেন।
১৪শ পারা
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓرٰ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ وَقُرۡاٰنٍ مُّبِیۡنٍ ﴿۲﴾
رُبَمَا یَوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ کَانُوۡا مُسۡلِمِیۡنَ ﴿۳﴾
ذَرۡہُمۡ یَاۡکُلُوۡا وَیَتَمَتَّعُوۡا وَیُلۡہِہِمُ الۡاَمَلُ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۴﴾
وَمَاۤ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا وَلَہَا کِتَابٌ مَّعۡلُوۡمٌ ﴿۵﴾
مَا تَسۡبِقُ مِنۡ اُمَّۃٍ اَجَلَہَا وَمَا یَسۡتَاۡخِرُوۡنَ ﴿۶﴾
وَقَالُوۡا یٰۤاَیُّہَا الَّذِیۡ نُزِّلَ عَلَیۡہِ الذِّکۡرُ اِنَّکَ لَمَجۡنُوۡنٌ ؕ﴿۷﴾
لَوۡ مَا تَاۡتِیۡنَا بِالۡمَلٰٓئِکَۃِ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۸﴾
مَا نُنَزِّلُ الۡمَلٰٓئِکَۃَ اِلَّا بِالۡحَقِّ وَمَا کَانُوۡۤا اِذًا مُّنۡظَرِیۡنَ ﴿۹﴾
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَاِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ ﴿۱۰﴾